Bangladesh Nationalist Party-BNP
✔
128K subscribers
14.6K photos
1.34K videos
2 files
20.6K links
Valiant freedom fighters founded the party under the leadership of President Ziaur Rahman in 1978, based on Bangladeshi nationalism, an ideology that recognizes the rights of Bangladeshis from all walks of life, irrespective of ethnicity, gender, or race.
Download Telegram
ছয় সন্তানকে লালন-পালন করে বড় করেছেন। জীবনের দীর্ঘ ৯৫টি বছর কাটিয়েছেন পরিবার ও সন্তানদের জন্য পরিশ্রম করে। অথচ জীবনের শেষ প্রান্তে এসে সেই বৃদ্ধ বাবার ঠাঁই হয়েছিল বাড়ির পাশের একটি গাছতলায়
https://www.facebook.com/share/p/1KHgqC2hJy/
❤10💩6🥰1
কিছুসংখ্যক লোক ও একটি মহল সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে শিল্পকারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0WASNLSvPPETQQhu8mupDDP6UgTkHsrCtG1hUUt119Wy3YuGtGc9aWk9wtC9iVCWgl&id=100044368151924&mibextid=Nif5oz
❤9🖕7💩2❤‍🔥1🫡1
বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে প্রবেশের পর গ্যালারিতে অবস্থান নেওয়া শিশু-কিশোর ও ক্রীড়াবিদদের কাছে এগিয়ে যান তিনি। তাঁকে কাছে পেয়ে হাজারো শিশু-কিশোর করতালি ও হাত নেড়ে অভিবাদন জানায়। প্রধানমন্ত্রীও তাদের অভিবাদনের জবাব দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামজুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএসপির শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া চীনা শিক্ষার্থীদের পরিবেশিত দেশটির
https://www.facebook.com/share/p/1Gf46BSkpo/
❤8🍌8😁2👍1💯1🤣1🫡1
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার।
https://www.facebook.com/share/p/1CPVmGGC41/
❤11🍌9👍2🔥2🤩1
৭ নভেম্বরঃ অভ্যুত্থান, পাল্টা অভুত্থান এবং একটি বিপ্লব...

এ কে এম ওয়াহিদুজ্জামান।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল। কিন্তু মাত্র ৪৭ বছরের মধ্যেই সেই ইতিহাসকে এমনভাবে বিকৃত করা হয়েছে যে সত্যিকার ইতিহাসকেই মানুষ এখন ভুলে
https://www.facebook.com/share/p/1DqzrFzbU9/
❤17💩7😁1💯1🫡1
❝৭ নভেম্বর জনতার শক্তি, একতার জয় ❞

৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
https://www.facebook.com/share/p/1KtXiGNkZM/
❤13💩7👍2🫡1
এশিয়ার ৩৬ দেশের ৮৩ টি রাজনৈতিক দলের তিন শতাধিক প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে ‘সিউল ঘোষণা’ অনুমোদনের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন শেষ হয়েছে। সম্মেলনের শেষ প্ল্যানারি সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও আইসিএপির নবনির্বাচিত ভাইস চেয়ারপার্সন ইসমাইল জবিউল্লাহ।

সমাপনী দিনে সম্মেলন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট আইসিএপিপির নেতৃত্ব ও দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলোর নেতাদের বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন ইসমাইল জবিউল্লাহ ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।

#ICAPP #SeoulDeclaration #BNP
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02DtkevSdsb4uGDmariyo8tKQRYwCPaLkf5vB1uqEN2RYEvj1LYnm6ne4gPHgZhUVol&id=100044368151924&mibextid=Nif5oz
💩7❤6🔥1
❝ ঐক্য, বিপ্লব ও সংহতি, বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার শক্তি ❞
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0HgbQYQBFzLDQtVS5y41HgY6jYCgAHqBnMpj6LYuuM6UUcNsvomUA337e9P8pHxUBl&id=100044368151924&mibextid=Nif5oz
❤9💩7🫡1
মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

এই ঐতিহাসিক দিন আমাদের আধিপত্যবাদবিরোধী চেতনা, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত করে। গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সুশাসন সুপ্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid022ktFadVdNaHehQtQuinJTc5V9evcGQTSRpAE5hWATmGF98tAbVUq8DMU3u94yRUwl&id=100044368151924&mibextid=Nif5oz
❤8💩8👍1😁1🫡1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
❝ যে জিয়া জনতার, সে জিয়া মরে নাই ❞
https://www.facebook.com/share/v/1CMXfHPFKR/
❤18😁3💩3🎉1🫡1
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন:

বাণী
৭ নভেম্বর ২০২৬। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে দেশের সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে
https://www.facebook.com/share/p/1ADBqDzLjp/
❤19💩6🫡2