Bangladesh Nationalist Party-BNP
✔
128K subscribers
14.6K photos
1.34K videos
2 files
20.6K links
Valiant freedom fighters founded the party under the leadership of President Ziaur Rahman in 1978, based on Bangladeshi nationalism, an ideology that recognizes the rights of Bangladeshis from all walks of life, irrespective of ethnicity, gender, or race.
Download Telegram
মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮,০০০ (আট হাজার) টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মেডিকেল টেস্টের জন্য এই নির্ধারিত ৮০০০ (আট হাজার) টাকার অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। কর্মী ভাইকে মেডিকেল টেস্টের ফি বাবদ কোনোক্রমেই ৮,০০০ (আট হাজার) টাকার বেশি না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। মেডিকেল টেস্টের জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের সাথে যোগাযোগ না করার জন্যও সতর্ক করা হচ্ছে।

কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মী অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

যে এজেন্সি মেডিকেল স্লিপ করেছে কিন্তু কর্মী অন্য এজেন্সির মাধ্যমে কাজ করতে সিদ্ধান্ত গ্রহণ করলে সেই আগের এজেন্সি কোনো দেরি না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিবে। এক্ষেত্রে স্লিপ প্রদানকারীর কোনো ওজোর আপত্তি গ্রহণযোগ্য হবে না।

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ৮,০০০ (আট হাজার) টাকার বেশি দাবী করলে বা কোনো ধরনের হয়রানি
https://www.facebook.com/share/p/1CdxE2mcjF/
💩13❤12👍1🔥1🤩1
Media is too big
VIEW IN TELEGRAM
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে- জাতীয় স্বার্থ, মর্যাদা ও সার্বভৌমত্ব সমুন্নত রেখে বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসী বাংলাদেশের অগ্রযাত্রা।

#PM #TariqueRahman #BNP #সবারআগেবাংলাদেশ
https://www.facebook.com/share/v/18p1vyMPFt/
❤11💩7👍1🥰1😁1🤩1🫡1
গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গার্মেন্টস শিল্প খাতে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02Bd3TDNwy6ezKMhyV3W1ZJpDLkHjG8YqCTcFatvDEeWTvwhnivCN3oKERaUnJHSBsl&id=100044368151924&mibextid=Nif5oz
❤7💩6👍3🥰1👏1
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল রাজনৈতিক দল ও জনগণের পারস্পরিক ঐক্য ও রাজনৈতিক সমঝোতা অপরিহার্য।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী ভবিষ্যতে যাতে বাংলাদেশে আর কোনো দিন স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা বা স্বৈরশাসকের উৎপত্তি হতে না পারে, সে জন্য প্রাতিষ্ঠানিক চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করে ঐকমত্য ও সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হবে যাতে তা টেকসই হয়।

তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার স্থায়ী আইনি কাঠামো এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণের মাধ্যমে গণতন্ত্র পাহারা দেওয়ার জন্য কার্যকর ‘ওয়াচডগ’ প্রতিষ্ঠান গড়ে তোলাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
https://www.facebook.com/100044368151924/posts/1706550860833836/?app=fbl
❤8😁7💩4🔥2👍1
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের দাবি পূরণ হওয়ায় তাদের রাস্তা থেকে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণের জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষণার পর তিনি এ আহ্বান জানান।

সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

মজুরি বোর্ড গঠনের ঘোষণার পরও একটি মহল শ্রমিকদের রাস্তায় নামিয়েছে বলে অভিযোগ করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, শ্রমিকদের রাস্তায় নামার ক্ষেত্রে বাইরের ইন্ধন থাকতে পারে। ডিসেম্বর ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে চেষ্টা চলছে, এর সঙ্গে এটার যোগসূত্র রয়েছে।

শ্রমমন্ত্রী জানান, শ্রম আইন অনুযায়ী ছয় সদস্যবিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। আজ থেকেই বোর্ডের কার্যক্রম শুরু হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন
https://www.facebook.com/share/p/1JyKvZE5qf/
❤11💩7😁4🎉2👍1🔥1🤮1🍌1🖕1
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, 'দেশে প্রথমবারের মতো পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ বা সংরক্ষণাগারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এ বছর দেশের বাজারে পেঁয়াজ আমদানির প্রয়োজন হয়নি এবং আগামীতে এক কেজি পেঁয়াজও আমদানি করার দরকার হবে না।'

মন্ত্রী তার বক্তব্যে বলেন, 'কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও কৃষিপণ্য এখনো দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে পুরোপুরি প্রতিষ্ঠিত হতে পারেনি, যা অত্যন্ত হতাশাজনক। এর অন্যতম প্রধান কারণ প্রযুক্তিগত সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা কাটিয়ে কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতের একটি হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
https://www.facebook.com/share/p/1Ch8izJnj4/
❤8💩8🤣2🔥1💯1🍌1🖕1
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপি'র ২ (দুই) সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। আংশিক আহবায়ক কমিটি আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করবে।

আংশিক আহ্বায়ক কমিটি নিম্নরুপ :-

১. আহ্বায়ক : শফিকুল ইসলাম খান মিল্টন
২. সদস্য সচিব : এস এম জাহাঙ্গীর হোসেন
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02UkCYSSWRh3eKTMBYUB3RTsrtGC9hjWeF4Cm6Wfhy2NDZsydjvAFXjBw5sTxAg12Kl&id=100044368151924&mibextid=Nif5oz
❤12🖕5💩3🔥1😁1💯1🤣1
রাজধানীর মিরপুরের ১০ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও সহিংসতা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ।

আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলামকেও দেখা যায়।

ডিবি মিরপুর বিভাগের অভিযানে সহিংসতায় জড়িত থাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সক্রিয় কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। শ্রমিক আন্দোলনের আড়ালে দেশকে অস্থিতিশীল করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অপতৎপরতা চালাচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নিম্নরূপ:

১. মো. কামাল গাজী (৩২): শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে, তিনি মিছিল ও ভাঙচুরের জন্য লোক সংগ্রহ করতেন।

২. মো. ওলিউল্লাহ অনিক (২০): আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও পিকেটার।

৩. আলিফ হোসেন ইমন (২৬): আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

৪. মো. নাহিদ হাসান (১৮): আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

৫. আরিফ আকন্দ (২৯): আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

৬. জায়েদ করিম রিয়াজ (২৪):
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0q7kAUKtH9tfwPrXFEtLFZYerrcLZHLGG8LhRcMXLjGxk55V1oppporpX4odFjTPtl&id=100044368151924&mibextid=Nif5oz
❤13👍7💩3🤬2
Media is too big
VIEW IN TELEGRAM
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আজ রবিবার (১ নভেম্বর) গেজেট প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন বেতন কাঠামো নির্ধারণে বোর্ড দ্রুততম সময়ের মধ্যে বৈঠকে বসবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

#BNP #Bangladesh
https://www.facebook.com/share/v/1FbD5BnJgL/
❤11💩5
অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১৭ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৬ দশমিক ০৮ বিলিয়ন ডলার। সে হিসাবে রপ্তানি আয় বেড়েছে ৯৬ কোটি ডলার বা ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে তৈরি পোশাক খাত। আলোচ্য সময়ে নিটওয়্যার রপ্তানি ৭ শতাংশ বেড়ে ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ওভেন পোশাক রপ্তানি ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে হয়েছে ৬ বিলিয়ন ডলার।

এই দুই খাত মিলিয়ে মোট পণ্য রপ্তানির প্রায় ৮০ দশমিক ৪ শতাংশ এসেছে। আর সামগ্রিক রপ্তানি আয় বৃদ্ধির প্রায় ৮১ শতাংশ অবদান তৈরি পোশাক খাতের।

তবে রপ্তানি প্রবৃদ্ধি শুধু তৈরি পোশাকের ওপর নির্ভরশীল ছিল না। পোশাক বহির্ভূত কয়েকটি খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এর মধ্যে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ২৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩৮ কোটি ৩০ লাখ ডলারে দাঁড়িয়েছে। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ১২ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৪৬ কোটি ৪০ লাখ ডলার। রাসায়নিক পণ্যের রপ্তানি ২৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ১৫ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছেছে।
https://www.facebook.com/share/p/1DcfmXcJRH/
❤17💩9👍1🔥1🎉1🤩1
Media is too big
VIEW IN TELEGRAM
নিরীহ শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে সহিংসতার ইন্ধন দেয়া হচ্ছে:
সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী

#বিএনপি #BNP #SalahuddinAhmed #সালাউদ্দিনআহমদ
https://www.facebook.com/share/v/1DsZ9gg6n7/
👍16💩6❤5👎1🔥1
দেশের ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের ফলে জমির রেকর্ড সংগ্রহ, খতিয়ান যাচাই এবং ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল রেকর্ড রুমের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত আট কোটির বেশি খতিয়ান বা পর্চা ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত হয়েছে।

এর ফলে জমির রেকর্ড সংগ্রহের জন্য সংশ্লিষ্ট ভূমি অফিসে বারবার যাতায়াতের প্রয়োজন কমানো, সময় ও অর্থ সাশ্রয় এবং সহজে ভূমিসংক্রান্ত তথ্যপ্রাপ্তির সুযোগ তৈরি হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন প্রকল্পের প্রকল্প পরিচালক পারভেজ হাসান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, দেশের সব খতিয়ান সরকারি ব্যবস্থায় অনলাইনে আপলোড করার লক্ষ্যে ডাটা এন্ট্রি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় ইতোমধ্যে ১১টি উপজেলায় পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তিনি জানান, পরবর্তী সময়ে সারা দেশে কার্যক্রমটি সম্প্রসারণের জন্য একটি ক্রয় প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর পরিকল্পনা রয়েছে। অনুমোদন এবং পরবর্তী দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হলে মাঠপর্যায়ে কাজ শুরু করা সম্ভব
https://www.facebook.com/share/p/1K9N8BebxN/
❤17💩5👍2
বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং বৈচিত্র্য আনতে ব্যাপক উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে তরুণ ও যুবকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সরকারের বৈশ্বিক কর্মসংস্থান কৌশলের অন্যতম ভিত্তি হলো অপ্রথাগত আন্তর্জাতিক শ্রমবাজারের সুযোগ কাজে লাগানো। এ লক্ষ্যে সরকার বিকল্প ও উদীয়মান আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

আগামী পাঁচ বছরে সরকার এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই মহাপরিকল্পনায় সরকারের মূল লক্ষ্যসমূহের মধ্যে রয়েছে- নতুন ও উন্নত বাজারের সন্ধান, উচ্চ রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করা, নিরাপদ অভিবাসন ও দালালচক্র নির্মূল, সম্মানজনক কর্মসংস্থান ও আইনি সুরক্ষা ও অর্থনীতিতে গতিশীলতা আনা।

নতুন ও উন্নত বাজার সৃষ্টিতে সরকার মধ্যপ্রাচ্যের প্রথাগত বাজারের বাইরে ইউরোপ (যেমন: ইতালি, জার্মানি, গ্রিস, রোমানিয়া), জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশের নতুন শ্রমবাজারে জায়গা করে নিতে চায়।
https://www.facebook.com/share/p/1BtC8aXd8c/
❤11💩6👍1
পতিত স্বৈরাচারের সমর্থিত পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি করছে। শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন। তাদের এই ষড়যন্ত্র সরকার কঠোর হস্তে দমন করবে।

-সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী
https://www.facebook.com/share/p/19pnsoKjmk/
❤9💩7👍1🔥1
ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সরকারের মজুরি বোর্ড গঠনকে স্বাগত জানিয়ে কাজে ফিরতে শুরু করেছেন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের সাধারণ শ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) সকালে আশুলিয়ার ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। একই সঙ্গে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানায়ও শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে।

শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, দীর্ঘ কয়েক বছর ধরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলন করে আসছেন তারা। সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে তারা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তবে তাদের প্রত্যাশা, গঠিত কমিশন আগামী দুই মাসের মধ্যেই কার্যক্রম শেষ করে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেবে।

সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ব্ল্যাক লিস্ট না করার দাবি জানান। সেই সাথে অন্যান্য দাবিগুলোও বাস্তবায়নের দাবি জানান তারা। এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে
https://www.facebook.com/share/p/19xsPM3kXy/
❤8💩5😁3👍1