ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ে এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন শনাক্ত, ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড অনুসরণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনার সক্ষমতা বাড়ানোর কথাও বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজউক, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0Snx5NjPQFC6frZAcc8JR9wBtR5tb6NAp8fBrS6vX5ZNyndLgiH7a5HwHpcSW8fC9l&id=100044368151924&mibextid=Nif5oz

❤9💩5👍1💯1🍌1🎅1
বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। এ সময়ে যুক্তরাষ্ট্রের বাজার থেকে আয় এসেছে ৩৩৫ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩০০ কোটি ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৭০৯ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় ৫ দশমিক ৮৮ শতাংশ বেশি। মোট রপ্তানি আয়ের প্রায় এক-পঞ্চমাংশ এসেছে শুধু যুক্তরাষ্ট্রের বাজার থেকে।
সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধির তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেশি। বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, ভোক্তাদের পরিবর্তিত চাহিদা এবং আন্তর্জাতিক বাজারে বাড়তি প্রতিযোগিতার মধ্যেও দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয়ের এ প্রবৃদ্ধি পণ্য রপ্তানিতে দেশের সক্ষমতা ও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
https://www.facebook.com/share/p/19hnJ6Ssbb/

❤12💩5🎉1
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের কল্যাণ এবং রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
শ্রমিক সংগঠনগুলোর দাবি ও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি তিন বছর অন্তর শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, কোনো শিল্প-কারখানা যেন এক মুহূর্তের জন্যও বন্ধ না থাকে এবং কোনো শ্রমিক যেন বেকার হয়ে না পড়েন, সে লক্ষ্যে সরকার কাজ করছে।
https://www.facebook.com/share/p/1PmDVcEm5x/

❤8💩6🔥1
বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
আজ সোমবার (০২ নভেম্বর ২০২৬) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।
#PM #TariqueRahman #BNP
https://www.facebook.com/share/p/19epHzBXXA/

❤11💩7👍1🤮1🫡1
Media is too big
VIEW IN TELEGRAM
শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে সংঘটিত আন্দোলনকে পুঁজি করে ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে জড়িত থাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রমিকের অধিকার রক্ষা পাক, ষড়যন্ত্র ও সহিংসতা বন্ধ হোক।
#WorkerRights #BNP #Bangladesh
https://www.facebook.com/share/v/18k82191eW/

❤12👍8🖕3😁2💩2🍌1
বাংলাদেশ ও জাপানের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও উন্নয়ন সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, মানবসম্পদ উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণে জাপানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0D4hYnKFhLcKm1f5cQwMJsjfhKVQbqFq4k1ocLjewfBo55yirSB61awuw5U6hhFSBl&id=100044368151924&mibextid=Nif5oz

❤23🖕8🤣2🔥1🤩1🤮1💯1
সৌরবিদ্যুতের প্রসার ও ব্যবহার ত্বরান্বিত করার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান।
প্রধান অতিথি: জনাব তারেক রহমান, এমপি
মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সরাসরি | বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা | ০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার
#PM #TariqueRahman #BNP
https://www.youtube.com/live/IGJ5pwVvH3E?si=juHKHs5_K9G7Uqgo

YouTube
বাংলাদেশ সোলার এক্সপো-এর উদ্বোধনী অনুষ্ঠান | তারেক রহমান | 03 Nov 2026
সৌরবিদ্যুতের প্রসার ও ব্যবহার ত্বরান্বিত করার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান।
…
…
❤10💩8🔥1🎉1
ন্যূনতম মজুরি বৃদ্ধি ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শান্ত পরিবেশ ফিরে এসেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরানী এবং ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নূন্যতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ড কে স্বাগত জানিয়ে সকাল থেকেই কারখানাগুলোর সামনে শ্রমিকদের সারিবদ্ধভাবে প্রবেশ করতে দেখা যায়। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা করতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে সহিংসতা ও গোলযোগ তৈরির অভিযোগে আলাদা দুটি মামলা দায়ের করেছে পুলিশ। এই দুই মামলায় অজ্ঞাতপরিচয় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
https://www.facebook.com/share/p/1FC8XzYZYw/

❤12💩6😁2
মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬) দুপুরে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় তাঁরা দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির (Sanae Takaichi) আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর সফলভাবে সম্পন্ন করে তিনি শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দেশে ফেরেন।
#President #MirzaFakhrulIslamAlamgir #PM #TariqueRahman #BNP
https://www.facebook.com/share/p/1FAvaAW3E3/

❤12💩5🤩1🫡1
বিএনপি চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনে উপনির্বাচনে নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনের মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসনের (মহিলা-২৩) এলিজা জামান শপথ গ্রহণ করেন।
আজ ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, বেলা ১২টায় জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
শপথ গ্রহণ শেষে তাঁরা রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি; জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ-সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#PM #TariqueRahman #BNP
https://www.facebook.com/share/p/1FAvaAW3E3/
আজ ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, বেলা ১২টায় জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
শপথ গ্রহণ শেষে তাঁরা রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি; জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ-সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#PM #TariqueRahman #BNP
https://www.facebook.com/share/p/1FAvaAW3E3/
❤11💩5🫡1
বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করেন।
সৌরবিদ্যুতের প্রসার ও ব্যবহার ত্বরান্বিত করা, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ এক্সপোর আয়োজন করা হয়।
এক্সপোতে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ প্রযুক্তির আধুনিক উদ্ভাবন এবং বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
#PM #TariqueRahman #BNP
https://www.facebook.com/share/p/1DtFkZFz5A/

❤7💩4🫡1