Bangladesh Nationalist Party-BNP
✔
128K subscribers
14.6K photos
1.34K videos
2 files
20.6K links
Valiant freedom fighters founded the party under the leadership of President Ziaur Rahman in 1978, based on Bangladeshi nationalism, an ideology that recognizes the rights of Bangladeshis from all walks of life, irrespective of ethnicity, gender, or race.
Download Telegram
এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশন বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উদ্বোধন হয়েছে।

সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ অধিবেশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রতিনিধিদলে আরও রয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

স্থানীয় সময় সকাল ৯টায় সিউলের দ্য শিলা সিউল হোটেলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং (Lee Jae Myung) ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন। এ ছাড়া দেশটির জাতীয় পরিষদের স্পিকার চো জং-সিকসহ আইসিএপিপি ও আয়োজক রাজনৈতিক দলগুলোর নেতারা বক্তব্য রাখেন।

উদ্বোধনী অধিবেশনে আইসিএপিপির মহাসচিব ওহ সং সংগঠনের ২০২৪–২০২৬ সময়কালের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় সংগঠনের সনদ সংশোধন এবং ১৩তম সাধারণ অধিবেশনের ব্যুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়।

সম্মেলনের প্রথম প্লেনারি অধিবেশনে বক্তব্য দেন ইসমাইল জবিউল্লাহ।
https://www.facebook.com/share/p/19jU8YUPxs/
❤9💩5🔥1
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

#PM #TariqueRahman #BNP
https://www.facebook.com/share/p/19ycwZfToG/
❤9💩5🫡1
বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত কর্মসূচিতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য দেন। এ সময় তিনি সমবেত জনতার সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন।

#PM #TariqueRahman #BNP
https://www.facebook.com/share/p/19zeZt3USh/
❤14💩5🫡1
বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ে চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে চায়।

এসময় মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার।

মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের জন্য চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

দিনটিকে গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
https://www.facebook.com/share/p/1DrXaMAvGn/
❤13💩5🫡1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে মজুরি বোর্ড গঠন করে কার্যক্রম শুরু করেছে সরকার। দ্রুততম সময়ে নতুন মজুরি চূড়ান্ত করা হবে।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
https://www.facebook.com/share/v/1FNAbuYSmV/
❤11💩5🫡1
দেশের অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা রক্ষা, নৌপরিবহন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি ও নির্বিঘ্নে নৌযান চলাচল নিশ্চিত করতে সারাদেশে প্রায় ৮ হাজার কিলোমিটার নৌপথ খনন ও পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং সক্ষমতা বাড়াতে ৩৫টি ড্রেজারসহ ১৬১টি জলযান ও আনুষঙ্গিক সরঞ্জাম সংগ্রহ ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ চলছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের নদ-নদীর নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণে সরকারের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।
https://www.facebook.com/share/p/1J4gaCvfP5/
❤10💩5🥰1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
বাগেরহাট ও খুলনা সফরে পথে গাড়ি থামিয়ে স্কুলশিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।
https://www.facebook.com/share/v/1KA6otcBCk/
❤12💩5🫡1
Media is too big
VIEW IN TELEGRAM
পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না।
হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

#বিএনপি #BNP #হুমায়ুনকবির
https://www.facebook.com/share/r/18hSJhh8cX/
❤11💩4🔥1
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চীনের ঐতিহ্যবাহী ড্রাগন ড্যান্স ও লায়ন ড্যান্স পরিবেশনা। বাংলাদেশ ও চীনের মধ্যকার ক্রীড়া ও সাংস্কৃতিক কূটনীতির অংশ হিসেবে চীনা শিক্ষার্থীরা তাঁদের দেশের ঐতিহ্যবাহী এই নৃত্য পরিবেশন করেন।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) খুলনা জেলা স্টেডিয়ামে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা একদল শিক্ষার্থী এ পরিবেশনা করেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং ইউনান মিনজু ইউনিভার্সিটির মধ্যে ক্রীড়া প্রশিক্ষণ বিনিময় কার্যক্রম চালু রয়েছে। এর আওতায় বিকেএসপির প্রশিক্ষকেরা চীনা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ দিয়ে থাকেন। অন্যদিকে, ইউনান মিনজু ইউনিভার্সিটির প্রশিক্ষকেরা বিকেএসপির শিক্ষার্থীদের চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট উশু প্রশিক্ষণ দেন।

এ ছাড়া চীনা প্রশিক্ষকদের কাছ থেকে টেবিল টেনিস, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার ও ডাইভিংয়ের প্রশিক্ষণ গ্রহণ
https://www.facebook.com/share/p/1FGfjajLd3/
❤11💩5🫡1
ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তিনি মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোর ও ক্রীড়াবিদদের অভিবাদনের জবাব দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থীরা, স্টেডিয়ামে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

#PM #TariqueRahman #BNP
https://www.facebook.com/share/p/1FGfjajLd3/
❤8💩5🔥1🫡1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে বিনিয়োগ, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
https://www.facebook.com/share/v/1FeqxkUmAC/
❤13💩5🫡1
শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে শিল্পকারখানায় অস্থিতিশীলতা সৃষ্টি ও ভাঙচুরের অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিল্পকারখানা দেশের ও শ্রমিকদের সম্পদ। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ ভাবে উচিত জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
https://www.facebook.com/share/p/19y2VFBi7X/
❤9💩5🫡1
শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

দ্রুততম সময়ের মধ্যে নতুন মজুরি চূড়ান্ত করা হবে।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
https://www.facebook.com/share/p/1MWEWfB45b/
❤12💩5🎅1