রুকইয়াহ শারইয়্যাহ - Ruqyah Support BD
7.51K subscribers
16 photos
1 video
27 files
277 links
রুকইয়াহ সাপোর্ট বিডির টেলিগ্রাম চ্যানেল এটি।
------
টেলিগ্রাম বট: t.me/ruqyahbdbot
ওয়েবসাইট: ruqyahbd.org
সাপোর্ট গ্রুপ: facebook.com/groups/ruqyahbd
Download Telegram
ইসলামিক অনলাইন মাদরাসা iom থেকে আয়োজিত কোর্সের ব্যাপারে ঘোষণাটা শেয়ার করা হয়েছে।
দেখুন এই লিংকে - https://facebook.com/groups/ruqyahbd/posts/1976217552565554/
❤24👍7
আজ জুমাবার,
বেশি বেশি দরুদ পড়ি।
সুরা কাহাফ পড়ি, অন্তত ১০আয়াত।
আসর থেকে মাগরিবের মাঝে দোয়া করি।
❤42👍6
এখন অনেকের চোখ ওঠার সমস্যা হচ্ছে, আপনারা এই আমলটা করতে পারেন, বাচ্চারা নিজে করতে না পারলে বাবা মা পড়ে হালকা করে ফু দিয়ে দিতে পারেন।
ছোটবেলা থেকেই দেখেছি, চোখ উঠার শুরুর দিকে এই রুকইয়া বারবার করলে সমস্যা বাড়তেই পারে না, আর সমস্যা হয়ে যাওয়ার পর এটা করলেও দ্রুত আরোগ্য হয়।
চোখের অন্যান্য সমস্যাতেও এটা উপকারী - https://ruqyahbd.org/blog/637/eye-problem
❤56👍9
জুমাবার।
বেশি বেশি দরুদ। সূরা কাহাফ। আসরের পর মনোযোগ দিয়ে দোয়া।
❤91👍7
Audio
একটা ইন্টারেস্টিং জিনিস।

শাইখ বিন বায রহ. এর রুকইয়ার রেকর্ড
❤52👍9
উইন্ডোজ অ্যাপ স্টোরে আমাদের প্রথম এপ পাবলিশ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা ব্যবহার করে ফিডব্যাক জানাবেন বলে আশাবাদী।
https://www.microsoft.com/store/apps/9PN6W3HK2W9D

সমস্যা হলে রিপোর্ট- ruqyahbd.org/app-feedback

more #apps
❤11👍3
RuqyahPlayer_1.0.0.0_x64__1y9ptj6jw4qpy.Msix
13.5 MB
যাদের পিসির স্টোর কাজ করে না, তারা সরাসরি এই ফাইল ইন্সটল দিতে পারবেন।
❤6👍4
Ruqyah Player (Radio & Audio)_3.0.apk
50.2 MB
রুকইয়াহ প্লেয়ার অ্যাপের নতুন এন্ডয়েড ভার্শন

এবার অডিও ডাউনলোড করে রেখে অফলাইনেও শোনা যাবে।

লিংক- https://play.google.com/store/apps/details?id=org.ruqyahbd.player

আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পরামর্শ দিব। তাহলে ফাইল সাইজ ১০ এমবির নিচে থাকবে ইনশাআল্লাহ।।

তবুও সমস্যা হলে এখান থেকে apk ব্যবহার করতে পারবেন।

Ruqyah Player v3.0 apk -

more #apps
❤24👍6
মাসনুন আমল অ্যাপের নতুন ভার্শন

* নতুন দোয়া
* নতুন অডিও
* একাধিক থিম ও ফন্ট
* নতুন নোটিফিকেশন কন্ট্রোল
* বাগ ফিক্স

https://play.google.com/store/apps/details?id=org.ruqyahbd.masnun

কোনো সমস্যা পেলে ফিডব্যাক জানান - ruqyahbd.org/app-feedback লিংকে।

আইফোনের আপডেটও কিছুদিনের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ।

more #apps
❤28👍11
আজ থেকেই শুরু
❤63👍3
আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদাতগুলো কবুল করুক।

সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মুবারাক।
❤60👍16
আজকে শুক্রবার। জুমাবার।

- সুরা কাহাফ তিলাওয়াত করি
- বেশি বেশি দরুদ পড়ি।
- মজলুম মুসলিম ভাইদের জন্য দোয়া করি
❤54👍11
সেলফ ডায়াগনোসিস অ্যাপ

নিজে নিজে জিন, জাদু ও বদনজরের সমস্যা যাচাইয়ের সহজ উপায় নিয়ে আমরা অনেকদিন যাবত চিন্তাভাবনা করেছি। আগেও একবার ট্রায়াল দেয়া হয়েছে, তবে রিলিজ করিনি। এখন মনে হচ্ছে কাজটা অনেক ম্যাচিউর হয়েছে। আলহামদুলিল্লাহ।
প্রথমে ওয়েবঅ্যাপ রিলিজ করা হচ্ছে। এটা সকল স্মার্টফোন এবং পিসি ডিভাইস থেকে ব্যাবহার করা যাবে। শুধুমাত্র নেট কানেকশন লাগবে।
এই প্রোগ্রামটা রাফায়েল হাসান ভাইয়ের করা কাজ, আল্লাহ উনাকে উত্তম জাযা দিক।
--
তবে এটা পরিক্ষামুলক রিলিজ, আর লজিক বেজড যেহেতু, তাই রেজাল্ট পুরোপুরি একুরেট না-ও হতে পারে। যদি আপনাদের মনে হয় এটা কোনো ভুল এন্সার দিচ্ছে, তাহলে রেজাল্ট পেজের স্ক্রিনশট অথবা এন্সারটা কপি করে এই কমেন্টে দিলে মেরামতের চেষ্টা করা যাবে।
তবে আমরা বেশ কয়েকজন এক্সপার্টের ফিডব্যাক নিয়েছি, উনারা পছন্দ করেছেন, ভালো বলেছেন। আর আশা করি আগামীতে এটা আরও পূর্ণাঙ্গ, একুরেট এবং মজবুত একটা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ।
-----
লিংকঃ https://test.ruqyahbd.org/
বিকল্প লিংক: https://ruqyahbd.netlify.app/
-----
পরবর্তিতে লিংকটা/আপডেট খুঁজে পেতে চাইলে আমাদের ওয়েবসাইটের অ্যাপস পেজে ruqyahbd.org/apps গিয়ে চেক করবেন।
❤68👍39
প্রশ্ন-১৮১: আমার প্রশ্ন হল, আমার আম্মু খুব অসুস্থ। আমাদের এখানে মেডিটেশন করান অনেকেই। ইসলামের দিক থেকে এটা কতটুকু জায়িয?

উত্তর: বর্তমানে সারাবিশ্বে মেডিটেশনের প্রসার ঘটেছে, মেডিটেশন, ইয়োগা, কোয়ান্টাম মেথড ইত্যাদি বিভিন্ন নামে ধ্যান করা হচ্ছে। ধ্যান বিষয়ে জানার আগে আমরা মূল একটা বিষয় জানি। যে ব্যক্তি কখনো বিরিয়ানি খায়নি, তাকে তেহারি খাওয়ালে হয়তো মজা পাবে। কিন্তু যে নিয়মিত ভালো বিরিয়ানি খায় তার কাছে...? কেন তেহারি খাবে? এটা হল মূল প্রশ্ন। ধ্যান বা মেডিটেশন একটা নেগেটিভ এপ্রোচ। অর্থাৎ আপনি কল্পনা করছেন, আপনার এইরকম হচ্ছে, আপনার চারিপাশে এরকম হচ্ছে...। একটা কল্পনার মাধ্যমে নিজের মনকে শান্ত করা, মনকে উজ্জীবিত করা। এটাতে মূলত মিথ্যা কল্পনার মাধ্যমে, অনেক সময় চিন্তা করে করে নিজের ভেতরে একটা শক্তি আনার চেষ্টা করা হয়। আর নিজের মনকে মিথ্যা প্রবোধ দিতে দিতে একসময় মন মনে করে যে আমি সত্যিই বোধহয় এটা। এর বিপরীতে ইসলামে যেটা রয়েছে, সেটা হচ্ছে যিকির এবং দু‘আ।

যিকির এবং দু‘আ হচ্ছে একটা পজিটিভ এপ্রোচ। আল্লাহ তা‘আলার কথা স্মরণ করছেন, কোনো মিথ্যা কল্পনা নয়, শুধু অর্থের দিকে একটু খেয়াল রেখে আল্লাহর নামটা মুখে নেওয়া, আল্লাহর প্রশংসাবাচক কোনো বাক্য মুখে নেওয়া এবং আল্লাহর কাছে প্রার্থনা করা- এই প্রার্থনায় আপনি মনোযোগ যতো গভীরে দেবেন, আপনি দশ মিনিটের যিকির ও প্রার্থনায় যে ফল পাবেন, জাগতিক ফল, এটা এক ঘণ্টার মেডিটেশনের চেয়ে অনেক গুণ বেশি। যে ধর্ম যে সমাজ নামায জানে না, দু‘আ জানে না, যে ধর্মে সরাসরি যিকির বা দু‘আর ব্যবস্থা নেই, পুরোহিতের কাছে যেতে হয়, পাদরির কাছে যেতে হয়, তারা মেডিটেশন খুঁজবে, ইয়োগা খুঁজবে, এটা স্বাভাবিক। ইসলামে আমাদের মুসলিমদের রয়েছে দু‘আ-যিকির-সালাত। আপনি দু‘আয় অভ্যস্ত হন, ধ্যানের চেয়ে, মেডিটেশনের চেয়ে- আপনি নিজে একটু আল্লাহর কাছে দু‘আ করতে শিখুন, এতে, মেডিটেশনে আমরা যেটা পাই, অর্থাৎ আত্মিক শক্তি, অসুস্থতাকে কাটিয়ে তোলার জন্য মনের জোর- এটা তো আপনি পাবেনই; উপরন্তু, বান্দা যখন আল্লাহ কাছে দু‘আ করে, কথা বলে তার আত্মা শুদ্ধ হয়, আত্মায় শক্তি আসে এবং সে অগণিত সাওয়াব পেতে থাকে। আমরা যেখানে দু‘আ ও যিকিরের মাধ্যমে- মেডিটেশনের যে লাভ, এক ঘণ্টার মেডিটেশনে যে লাভ, দশ পনের মিনিটে দু‘আ-যিকিরে অনেক বেশি লাভ। এবং এখানে কোনো উস্তাদ লাগে না।

আল্লাহর দিকে মনোযোগ দেবেন, ক্রমান্বয়ে অভ্যস্ত হয়ে যাবেন। সবচে’ বড় কথা, এতে আপনি দুনিয়ার এই লাভের পাশাপাশি আত্মার লাভ, আত্মার শক্তি, আল্লাহর সাওয়াব ও যিকির, আল্লাহর জান্নাত পাচ্ছেন। আমি অনুরোধ করব, আমরা এই মেডিটেশন নামক নেগেটিভ এপ্রোচের চেয়ে দু‘আ এবং যিকিরের মাধ্যমে আমাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করি। আমাদের মানসিকতা সুন্দর করি, আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর করি। মানুষের প্রতি ধারণাকে সুন্দর করি। আল্লাহ তাওফীক দিন। এখানে আরো অনেক বিষয় আছে, যা ঈমান নষ্ট করার পর্যায়ে নিতে পারে।

- ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ
❤75👍24
মানুষকে আল্লাহ তায়ালা কেন তৈরি করেছেন? সবাই বলবো ইবাদতের জন্য। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত উত্তমভাবে আনজাম দেয়ার অনেক মাখলুক তো আগেই ছিলেন। যারা এই কাজে মানুষের চাইতে উত্তম। ফেরেশতাদের এমন জামাত আছেন, সৃষ্টির শুরু থেকে সিজদায়। কেউ আছেন শুরু থেকে রুকুতে। আল্লাহর মহিমা, বড়ত্বের অনুভূতি উনাদের বিমুড় করে রাখে। সৃষ্টির সবকিছু আল্লাহর জিকির করতেই আছে। তাহলে আবার মানুষ কেন?

মানুষকে আল্লাহ পরীক্ষাও করবেন। আল্লাহ মানুষকে নফসানিয়ত দিয়েছেন। নফসে মানুষের লোভ হাজির হয়, হিংসা, অহংকার কাজ করে। এসব হাজির হওয়া, ঝোঁক থাকা খারাপ কিছু নয়। কিন্তু পরীক্ষার বিষয় হলো, এই আহবানে সাড়া দেয়া হচ্ছে কিনা।

যখন মানুষ সাড়া দেয় তখন সে ফেইল করে। কিন্তু যখন অন্যায় ঝোঁকে পা বাড়ায় না, আল্লাহকে ভয় করে বিরত হয় তখন সেই ইবাদত দামের দিক থেকে ফেরেশতাদের ইবাদতের চাইতে দামী হয়ে যায়। কারণ উনাদের ওই ঝোঁক দেয়া হয়নি, মানুষকে দেয়া হয়েছে। আর তখন এই ইবাদত নিয়ে আল্লাহ অন্য রকম খুশি হন, গর্ব করেন। সুবহানাল্লাহ!

- আনওয়ার ভাই
❤64👍18
রুকইয়াহ শারইয়্যাহ - Ruqyah Support BD pinned «রুকইয়াহ বিষয়ক অডিও, ভিডিও, পিডিএফ ইত্যাদি রিসোর্সের জন্য স্বতন্ত্র চ্যানেল চালু হয়েছে। আশা করি এটা উপকারী হবে। টেলিগ্রাম থেকে সরাসরি প্লে, ডাউনলোড বা শেয়ার করা যাবে চাইলে। লিংক: t.me/ruqyahsupportbd»
Audio
সিহরের রুকইয়ার আয়াত

মাওলানা আতিক উল্লাহ হাফি. এর তিলাওয়াত।

জাদুর রুকিয়া।
১: সূরা আরাফ (১১৭-১২২)।
২: সূরা ইউনুস (৮১-৮২)।
৩: সূরা ত্বহা (৬৯)।

(c) @mquranilkareem
❤57👍8
দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা

"রুকইয়াহ শারইয়্যাহ : বেসিক" শিরোনামে আমরা খুব সংক্ষিপ্ত একটি কোর্স শুরু করতে যাচ্ছি।
অল্প কথায় বললে এর আলোচ্য বিষয় হলো, "রুকইয়াহ কী, আমরা কেনো রুকইয়াহ করবো, বিভিন্ন সমস্যা যেমন- জিন, জাদু, বদনজর ও শারীরিক অসুস্থতার জন্য কিভাবে রুকইয়াহ করা যায় এবং নিরাপদে থাকার জন্য কী কী করা উচিত..." এসব বিষয় একদম সংক্ষেপে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
শেষ ক্লাসের পর একটি সংক্ষিপ্ত MCQ কুইজ হতে পারে, যাতে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত ৩-৫জনকে পুরস্কৃত করা হবে। এছাড়া আলোচ্য বিষয়ের ওপর অতিরিক্ত কিছু প্রশ্নোত্তর পর্বও থাকতে পারে।

কোর্সটিতে ফ্রি এবং পেইড উভয় ট্র্যাকেই জয়েন করা যাবে। পেইড ট্র্যাকে কিছু এক্সট্রা সুবিধা পাওয়া যাবে। নারীপুরুষ সবাই রেজিঃ করতে পারবে এতে।
ইনশাআল্লাহ ২৯ ফেব্রুয়ারি ২০২৪ (বৃহঃবার) থেকে ক্লাস শুরু হবে, এবং আনুমানিক ৩ থেকে ৫টি ক্লাসের মাঝে শেষ হবে।

কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে দেখুন- https://ruqyahbd.org/rqc224

----
দ্বিতীয়তঃ
এই মাসের ২১তারিখ চট্টগ্রামের কয়েকজন ভাই রুকইয়াহ শারইয়াহ বিষয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। এটাতেও নারীপুরুষ উভয়ের জন্য ব্যবস্থা থাকছে।
যারা এব্যাপারে আগ্রহী এবং কাছাকাছি আছেন, একদিন সময় ম্যানেজ করতে পারলে ইনশাআল্লাহ যথেষ্ট উপকার পাবেন।
বিস্তারিত এই লিংকে https://www.facebook.com/100073500525232/posts/418606237266057/?app=fbl
❤23👍14
খেয়াল করি -
আমাদের "রুকইয়াহ শারইয়্যাহ : বেসিক" শিরোনামের কোর্সটি ইনশাআল্লাহ যথাসময়ে শুরু হবে। কেউ যদি রেজিঃ করতে চান, তাহলে এখনও সময় আছে, আজকের মাঝে করে ফেলেন।
-
১. যারা ফ্রি ট্র্যাকে রেজিঃ করেছিলেন, এখন অতিরিক্ত সুবিধার জন্য যদি পেইড ট্র্যাকে যেতে চান, তাহলে ফর্মের লিংকে গিয়ে edit response-এ যান, এরপর বাকিটা পেইড ট্র্যাকের মত ফিলাপ করুন। এটাও আজকের মধ্যেই করতে হবে।
২. যারা রেজিঃ করেছেন, অনেকে এখনও ফেসবুক গ্রুপে জয়েন করেননি, ফ্রি ট্র্যাকের সব ক্লাসগুলো ফেসবুক গ্রুপ থেকেই করা যাবে। অন্য কোথাও না। পেইড ট্র্যাকের ক্ষেত্রে ক্লাস করা এবং রেকর্ড দেখার জন্য একাধিক অপশন থাকছে।
৩. আজ-কালের মাঝে পেইড ট্র্যাকে রেজিঃ করা ব্যক্তিদের ইমেইলে বিস্তারিত ডিটেলস পাঠানো হবে ইনশাআল্লাহ। আপনারা একটু খেয়াল রাখবেন। ইমেইলে বলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলবেন।
-
ইনশাআল্লাহ ২৯ ফেব্রুয়ারি ২০২৪ (বৃহঃবার) থেকে ক্লাস শুরু হবে, এবং আনুমানিক ৩ থেকে ৫টি ক্লাসের মাঝে শেষ হবে।
কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে দেখুন-
https://ruqyahbd.org/rqc224
👍8❤1
বেসিক রুকইয়াহ কোর্সের আপডেট
—-
অনুগ্রহ করে যারা কোর্সের রেজিঃ করেছেন, সবাই ইমেইল চেক করবেন।
আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য ইমেইল করা হয়েছে।
সাপোর্ট/পেইড ট্র্যাকের রেজিঃ কারিরা ২টি ইমেইল পাবেন, আর ফ্রি ট্র্যাকে ১টি ইমেইল পাবেন।
অনুগ্রহ করে কোর্স শেষ হওয়া পর্যন্ত সেসব ভালোভাবে সংরক্ষণ করুন।

(কেউ ইনবক্সে মেইল না পেলে Spam ফোল্ডার চেক করবেন (এরপর ইমেইলটা ওপেন করে Not Spam দিবেন), তাহলে আশা করছি মেইলটি ইনবক্সে ফেরত চলে আসবে, তখন ইমেইলের লিংকগুলোতেও ক্লিক করা যাবে।)
👍8