Science Bee TG
✔
6.74K subscribers
2.31K photos
9 videos
436 links
Welcome to Science Bee Verified Telegram Channel.
Download Telegram
২০১০ সালে প্রযুক্তিবিদ মার্কো গ্রোসি নিজের পিডিএফ ফাইল প্রক্রিয়াকরণের সহজ সমাধান নিশ্চিত করতে একটি ডিজিটাল টুল নির্মাণ করেন। এই ব্যক্তিগত কাজটি পরবর্তী সময়ে 'iLovePDF' নামক একটি বৈশ্বিক সেবামুখী প্ল্যাটফর্মে রূপ নেয়। বর্তমানে প্ল্যাটফর্মটির মাধ্যমে পিডিএফ ফাইল মার্জ , স্প্লিট, কম্প্রেস, কনভার্ট ও এডিট করার মতো কাজগুলো সম্পন্ন করা যায়।

ব্যবহারকারীর সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটি কোনো প্রকার বিনিয়োগ গ্রহণ না করে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠাতা মার্কো গ্রোসি প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য রক্ষা করতে সব ধরনের বিক্রয় বা অধিগ্রহণের প্রস্তাব ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করেছেন। বাণিজ্যিক প্রিমিয়াম সুবিধা যুক্ত হওয়া সত্ত্বেও সাধারণ ব্যবহারকারীদের জন্য এর কার্যকরী মৌলিক ফিচারগুলো বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে।

ব্যক্তিগত ব্যবহারের প্রয়োজনীয়তা থেকে বিকশিত এই সফটওয়্যারটি আধুনিক ডিজিটাল নথি প্রক্রিয়াকরণ অবকাঠামোয় একটি টেকসই সমাধান হিসেবে পরিচিতি পেয়েছে।
❤16
😁15❤2👍2🥴1
ইউরোপে হায়ার স্টাডিস এর জন্য বর্তমানে একটি জনপ্রিয় স্কলারশিপ হলো "Erasmus Mundus joint masters program"। ইরাসমাস স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানাতে সায়েন্স বী আগামী শনিবার একটি দুই ঘণ্টার সেশনের আয়োজন করেছে যেখানে ইন্সট্রাক্টর হিসেবে থাকবেন সৌরভ বিশ্বাস।
বিস্তারিত জানুন:https://www.facebook.com/share/1MAvoEJLam/

Session Date: 10 October | 8 PM Fee: 199 BDT
Registration Dedaline: 9th October

Erasmus Mundus স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে ও গাইডলাইন পেতে সেশনে এনরোল করতে পারেন।
রেজিস্ট্রেশন করুন: https://forms.gle/FUm3ujX1LngJsS6Y9
❤2
শিক্ষকতাকে সহজ পেশা মনে করা একটি প্রচলিত ভুল ধারণা। বাস্তব জীবনে এটি অত্যন্ত ধৈর্য্য এবং মানসিক চাপের মধ্যে সবসময় থাকা একটি পেশা। অতিরিক্ত ক্লাস, খাতা দেখা, প্রশাসনিক কাজ ও নিখুঁত হওয়ার চাপে শিক্ষকরা তীব্র মানসিক ক্লান্তিতে ভুগছেন। পোস্ট-কোভিড সময়ে শিক্ষার্থীদের অমনোযোগিতা ও বেতন-বৈষম্য সেই চাপ আরও বাড়িয়েছে। সবচেয়ে বড় সংকট হলো, স্কুলে তাদের জন্য কোনো কাউন্সেলিং বা সহায়তা নেই, বরং মানসিক সমস্যাকে দুর্বলতা হিসেবে দেখা হয়। তাই শিক্ষকের মন ভালো রাখতে প্রাতিষ্ঠানিক সহায়তা এখন অপরিহার্য, ঐচ্ছিক নয়। কারন অসুস্থ শিক্ষকের কাছে‌ সুস্থ পরিবেশ শ্রেনীর কার্যক্রম পরিচালনা করা যায় না।
😢12👍3