Science Bee TG
✔
6.74K subscribers
2.31K photos
9 videos
436 links
Welcome to Science Bee Verified Telegram Channel.
Download Telegram
১ বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত হল সায়েন্স বী'র মিটআপ। ঢাকার ধানমন্ডী এলাকার একটি রেস্টুরেন্টে টিম মেম্বার এবং এলামনাইদের সাথে নিয়ে পালিত হয় আমাদের অনুষ্ঠানটি। গল্প-আড্ডা, রিফ্রেশমেন্ট, লটারি, ছবি তোলা এবং সর্বশেষ কেক কাটার মধ্যে দিয়ে পরিপূর্ণাতা লাভ করে আমাদের মিলনমেলা।

এলামনাইদের অংশগ্রহণ আমাদেরকে বিশেষ ভাবে প্রভাবিত করেছে৷ সায়েন্স বী'কে আমরা মনে করি একটা পরিবার। তাই আমাদের টিম ছেড়ে চলে গেলেও পরিবারের মানুষটি যেন সব সময় আমাদের সাথে রয়েই যায়৷ সায়েন্স বী'র বেশিরভাগ টিম মেম্বার এবং এলামনাইরা সব সময় আগলে রাখে প্রতিষ্ঠানটিকে। তাদের এই ভালোবাসা সবসময় অটুট থাকুক এটাই প্রত্যাশা।
❤29
সমাজের রন্ধ্রে রন্ধ্রে গেঁথে থাকা বিশ্বাসগুলো কি শুধুই বিশ্বাস, নাকি অমূলক সংস্কার? কিছু ধারণা কি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক একটি ভ্রান্তির শরীর? সময় এসেছে বিজ্ঞানের ধারালো ছুরিতে সেই শরীরের, প্রতিটি প্রচলিত ধারণাকে ব্যবচ্ছেদ করে তার ভেতরের সত্য-মিথ্যা বের করার।

এই লক্ষ্যেই ‘Science Bee’ আয়োজন করেছে এক বিশেষ প্রতিযোগিতা – ‘কুসংস্কারের ব্যবচ্ছেদ’। আপনার যুক্তিনিষ্ঠ লেখনী দিয়ে প্রচলিত কোনো কুসংস্কারের চুলচেরা বিশ্লেষণ করুন বিজ্ঞানের আলোকে

যা থাকা চাইঃ

১/ কুসংস্কারের পরিচিতিঃ যে নির্দিষ্ট কুসংস্কার বা অন্ধবিশ্বাসটি নিয়ে লিখছেন তার বিশদ বিবরণ। কুসংস্কারটি আপনার এলাকায় প্রচলিত হতে হবে। বিবরণ লিখতে হবে গল্পের ছলে।
২/ উৎপত্তি ও প্রেক্ষাপটঃ ধারণাটির ঐতিহাসিক বা সামাজিক উৎস এবং কীভাবে এটি সমাজে বিস্তার লাভ করেছে তার বিশ্লেষণ।
৩/ বৈজ্ঞানিক ব্যবচ্ছেদঃ সংশ্লিষ্ট বিশ্বাসের বিপরীতে অকাট্য বৈজ্ঞানিক যুক্তি, প্রমাণ এবং ব্যাখ্যা উপস্থাপন। কেন এটি অবৈজ্ঞানিক, তার গভীর বিশ্লেষণ।
৪/ তথ্যসূত্রঃ আপনার উপস্থাপিত প্রতিটি তথ্যের সমর্থনে নির্ভরযোগ্য বই, জার্নাল বা বৈজ্ঞানিক ওয়েবসাইটের সূত্র উল্লেখ করতে হবে।

আবেদন করুন
Journal of Social and Personal Relationships-এ প্রকাশির এক গবেষণা মতে ছেলে-মেয়ে নন-সে*ক্সুয়াল বন্ধু হতে পারে না, কারণ মেয়েবন্ধুর থেকেও ছেলেবন্ধু বিপরীত লিঙ্গের বন্ধুর প্রতি বেশি আকর্ষণ অনুভব করে, সে নিজে অথবা বান্ধবী রিলেশনশিপে থাকলেও। একই গবেষণার দ্বিতীয় পর্বে দেখা যায় মেয়েবন্ধু যদি বর্তমান রিলেশনশিপে সুখী না থাকে, সে ছেলেবন্ধুর প্রতি বেশি ঝুঁকে পড়ার সম্ভবনা থাকে।
আপনার কী মনে হয়? ছেলে-মেয়ে শুধুই বন্ধু হতে পারে?
💯7❤2
ধরুন,আপনি পাশের বাসায় এক চামচ চিনির জন্য গেলেন বা ছোটখাট কোন জিনিস বা সাহায্যের জন্য গেলেন!আপনার কাছে হয়ত একটু ইতস্তত বোধ হতে পারে!অথচ,আমাদের মা-বাবাদের যুগেই এটি বেশ সাধারন একটি ব্যাপার ছিল!অবাক করা বিষয় হচ্ছে,বৈজ্ঞানিক দৃষ্টিকোন হতে,ছোট হোক বা বড়,যেকোনো ছোট-বড় ভাল বা দরকারি কাজে, স্রেফ সাহায্য চাওয়াই মানবিক সংযোগের দিক দিয়েই নয় বরং স্বাস্থ্যের জন্যও উপকারী
আমাদের পূর্বপুরুষ, এবং একদম আদিযুগ থেকেই, সহযোগিতা ছিল বেঁচে থাকার অপরিহার্য উপায়, যা শিকার থেকে শুরু করে সন্তান জন্মদানের মতো কাজেও সহায়ক ছিল। এই সামাজিক সংযোগের প্রয়োজন আমাদের বিবর্তনের সঙ্গে গভীরভাবে জড়িত।

মনোবিজ্ঞানীরা বলছেন, একাকিত্ব ও সামাজিক প্রত্যাখ্যান মস্তিষ্কে সেই অংশকে সক্রিয় করে যেটি শারীরিক ব্যথা নিয়ন্ত্রণ করে। তাই, সামাজিক বঞ্চনা মানসিক ও শারীরিকভাবেও বেদনাদায়ক হয়। বেশ ভাল ব্যাপার হচ্ছে,যখন আমরা অন্যের সাহায্য চাই, তখন আমরা অন্যদেরও একটা উদ্দেশ্য খুঁজে পাওয়ার সুযোগ দেই, যা মানসিক এবং শারীরিক সুস্থতাকে উন্নত করে। গবেষণা প্রমাণ করেছে যে, কারও সঙ্গে সমস্যা ভাগ করে নিলে চাপ কমে, সমস্যার সমাধানে সহায়তা হয় এবং সম্পর্কগুলো আরও মজবুত হয়।
❤12🌚1
Science Bee TG
সমাজের রন্ধ্রে রন্ধ্রে গেঁথে থাকা বিশ্বাসগুলো কি শুধুই বিশ্বাস, নাকি অমূলক সংস্কার? কিছু ধারণা কি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক একটি ভ্রান্তির শরীর? সময় এসেছে বিজ্ঞানের ধারালো ছুরিতে সেই শরীরের, প্রতিটি প্রচলিত ধারণাকে ব্যবচ্ছেদ করে তার ভেতরের সত্য-মিথ্যা…
সেরা লেখকদের জন্য যা থাকছে:

১/ সেরা ১০ জনঃ নির্বাচিত সেরা ১০টি আর্টিকেল নিয়ে প্রকাশিত হবে আমাদের বিশেষ ই-বুক "কুসংস্কারের ব্যবচ্ছেদ"। যেখানে আপনাদের লেখা সেরা ১০টি লেখা থাকবে। বিজয়ী সকল লেখককে ই-বুকের একটি করে কপি বিনামূল্যে প্রদান করা হবে।
২/ সেরা ৫ জনঃ সেরা ৫ জন লেখককে ‘Science Bee’ এর অফিসিয়াল প্ল্যাটফর্মে Feature করা হবে।
৩/ সেরা ৩ জন আকর্ষণীয় গিফট এবং সার্টিফিকেট পাবেন।

লেখা জমা দেওয়ার নিয়মাবলীঃ

লেখা জমা দেওয়ার জন্য কমেন্টের গুগল ফর্মটি পূরণ করতে হবে।

এই প্রতিযোগিতার জন্য কোনো নির্দিষ্ট শব্দসীমা নেই। আপনার বিশ্লেষণকে পূর্ণাঙ্গ রূপ দিতে ১৫০০ শব্দের উর্ধ্বে যত শব্দ প্রয়োজন, ব্যবহার করতে পারেন। এবং আপনি একধিক বিষয়ে একাধিক লেখাও জমা দিতে পারেন।

Apply Now: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScV49rAvXrCvxj_aP_g7Rh996G-iF_0JxKYbP4rMyFsLwFccA/viewform
🆒6❤1
আপনিও কি দূরের জিনিস ভালো ভাবে দেখতে পারেন না? 🤔

দূরের বস্তু দেখতে ঝাপসা লাগা , কিন্তু কাছের বস্তু স্বাভাবিক ভাবে দেখতে পাওয়া -কে Miopia রোগ বলে । ১৯৯০ সাল থেকেই খুব দ্রুত হারে এর প্রভাব বিশ্বে ছড়িয়ে পড়ছে । তবে করোনার কারণে এর প্রভাব আরো বেড়ে গেছে । ধারণা করা হচ্ছে, ২০৫০ সাল নাগাদ বিশ্বের প্রায় অর্ধেক শিশু কিশোর Miopia তে আক্রান্ত হতে পারে ।

গবেষণায় দেখা গেছে , এশিয়া মহাদেশে এই রোগের প্রভাব কিছুটা বেশি । এই রোগে আক্রান্ত সাধারণত অল্প বয়সেই হয় , যা বয়স বাড়ার সাথে সাথে আরো তীব্র রূপ ধারণ করে । অনুমান করা হচ্ছে ছেলেদের তুলনায় মেয়েরা এই রোগে বেশি ভুক্তভুগী হতে পারে । পাশাপাশি আরও জানা গেছে যে , ১৩ থেকে ১৯ বয়সী কিশোরদের ক্ষেত্রে এর প্রকোপ বেশি ।

Rifat Ul Islam Rishad
Team Science Bee
😭9❤1😱1😎1
Science Bee TG
সেরা লেখকদের জন্য যা থাকছে: ১/ সেরা ১০ জনঃ নির্বাচিত সেরা ১০টি আর্টিকেল নিয়ে প্রকাশিত হবে আমাদের বিশেষ ই-বুক "কুসংস্কারের ব্যবচ্ছেদ"। যেখানে আপনাদের লেখা সেরা ১০টি লেখা থাকবে। বিজয়ী সকল লেখককে ই-বুকের একটি করে কপি বিনামূল্যে প্রদান করা হবে। ২/ সেরা ৫ জনঃ…
অবশেষে আমরা পেয়ে গেছি 'বিজ্ঞান মিম কনটেস্ট'-এর সেরা ৩ মিম নির্মাতাকে। শতাধিক প্রতিযোগির মধ্যে থেকে দর্শক এবং বিচারকদের ভোট অনুযায়ী বাছাই করা হয় তাদেরকে৷ প্রতিযোগিতায় সেরা মিম বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন Priom Nath, ১ম রানার-আপ হয়েছেন Iftikhar Ahmmed Nahian এবং ২য় রানার আপ হয়েছেন Jahidul Islam. বিজয়ী সবাইকে অভিনন্দন! ❤️

অন্য প্রতিযোগিদের মিম দেখতে চাইলে ফেসবুকে গিয়ে #sbmeme25 এ ক্লিক/সার্চ করে দেখতে পারেন!
❤9🙊1
বিড়াল কেন মানুষকে লক্ষ্য করে মিয়াও করে, তা নিয়ে বহুদিনের কৌতূহল। এবার বিজ্ঞান নতুন ভাবে এই রহস্যের নতুন উত্তর উন্মোচন করল। নতুন গবেষণায় দেখা গেছে, বিড়ালের এই বিশেষ আচরণ আসলে তাদের কৌশলী অভিযোজনের ফলাফল।

আপনারা অনেকেই জেনে থাকবেন,প্রকৃতিতে বুনো বিড়ালরা সাধারণত মিয়াও আওয়াজ করে না।শুধু তাই নয়,এর বাইরেও বিড়ালরা নিজেদের মধ্যে মিউ মিউ আওয়াজ করার বিষয়টিও বেশ দুর্লভ,সচরাচর দেখা যায় না! তবে গৃহপালিত বিড়ালরা মানুষকে আকর্ষণ করার জন্য বিশেষভাবে মিয়াও করা শিখেছে। গবেষকরা মনে করছেন, গৃহস্থ বিড়ালেরা তাদের কণ্ঠস্বর এমনভাবে বিকশিত করেছে, যা মানুষের কাছে শিশুর কান্নার মতো শোনায়। এর ফলে মানুষ বিড়ালের ডাকে সহজেই সাড়া দেয় এবং তাদের দিকে মনোযোগ দেয়।

প্রকৃতপক্ষে, বিড়ালেরা এমন ডাকের মাধ্যমে এমন একটি সম্পর্ক তৈরি করে, যা মানুষকে খাবার দেওয়া বা আদর করার মতো সেবা করতে উদ্বুদ্ধ করে। গবেষণা বলছে, এটি বিড়ালের হাজার বছরের অভিযোজন প্রক্রিয়ার অংশ।

তাই পরেরবার যখন আপনার বিড়াল মিয়াও করবে, বুঝে নিন এটি শুধু একটি শব্দ নয়—বরং একটি চমৎকার বিবর্তনীয় কৌশল!

Muhammad Muhtasim
Team Science Bee
❤18🙉3🤡1😎1
Bee LIVE Adda এর প্রথম পর্বে আসছেন আমাদের সকলের প্রিয় StoryHead এর পরিচিত মুখ Imtiaz Haque!

কথা হবে বিজ্ঞানের বিভিন্ন ইন্টারেস্টিং বিষয়ে। সে সাথে সুযোগ থাকবে আপনাদের প্রশ্ন করার। আরো জানতে পারবেন, StoryHead এর কাছে র‍্যায়েল সাব্জেক্ট কোনটি!

লাইভ প্রচারিত হবে বিজ্ঞান সংবাদ - Science News পেইজে ১০ অক্টোবর রাত ৯ টায়। বিজ্ঞানে ভরপুর এই আড্ডা মিস করতে না চাইলে কমেন্টে ইন্টারেস্টেড লিখুন! 😃
❤17🔥3🙏1🕊1🍌1
বলুন তো মোট কয়বার দড়িটি কাটলে ২৩টি টুকরো পাবেন? 🤔
❤1😇1
পঞ্চমবারের মতো "Science Bee - বিজ্ঞান গ্রুপ" এবং "Science Bee - বিজ্ঞান ও গবেষণা" গ্রুপের মডারেটর রিক্রুটমেন্ট শুরু হয়েছে।

বিশেষ করে, দীর্ঘ সময় পর আমাদের অন্যতম গ্রুপ "Science Bee-বিজ্ঞান গ্রুপ"-এ নতুন মডারেটর যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি যদি বিজ্ঞান চর্চাকে উৎসাহিত করতে এবং একটি সুশৃঙ্খল কমিউনিটি গঠনে ভূমিকা রাখতে চান, তবে আমরা আপনাকেই খুঁজছি। আপনি প্রায় ১২ লাখেরও বেশি শিক্ষার্থীদের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে প্রস্তুত আছেন?

কাদের খুঁজছি আমরা?
* যাদের বিজ্ঞানের প্রতি রয়েছে গভীর অনুরাগ এবং স্বেচ্ছাসেবার মানসিকতা।
* যারা নিয়মিত বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট তৈরির মাধ্যমে গ্রুপকে সমৃদ্ধ করতে চান।
* যারা গ্রুপের সদস্যদের বিজ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে ও আলোচনায় অংশ নিয়ে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করতে আগ্রহী।

গ্রুপের নিয়ম শুধুমাত্র মেম্বারদের জন্য নয়, মডারেটরদেরও সেইসব নিয়ম মেনে চলতে হবে। ফেইক আইডি গ্রহণযোগ্য নয়। আপনাকে ডিজাইন পারতে হবে এমন কোন শর্ত নেই।

মডারেটর হতে ইচ্ছুক হলে গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য জমা দিন।
💯8❤3🙏1😇1
যুক্তরাষ্ট্রে সম্প্রতি জন্ম নেওয়া এক নবজাতকের ওজন ছিল প্রায় ১২.৮ পাউন্ড, যা অনেকের কাছে অবাক করা হলেও ইতিহাসে আগেও এর চেয়ে বড় শিশুর জন্ম হয়েছে। চিকিৎসকরা বলছেন, জিনগত বৈশিষ্ট্য, মায়ের ডায়াবেটিস বা গর্ভাবস্থায় অতিরিক্ত পুষ্টি গ্রহণ - এসব কারণেই এমন বড় এবং অধিক ওজনের শিশু জন্ম নিতে পারে।
👀6🤯3👻1
ব্রিটেনের মূর্ফিল্ডস আই হাসপাতাল ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে একটি মাইক্রোচিপ-ভিত্তিক রেটিনাল ইমপ্লান্ট, যার নাম PRIMA। এই ২ মিমি আয়তনের চিপটি চোখের রেটিনায় প্রতিস্থাপন করা হয় এবং স্মার্ট গ্লাসের মাধ্যমে প্রাপ্ত চিত্র তথ্য সরাসরি মস্তিষ্কে পাঠায়।
গবেষণায় অংশগ্রহণকারী ৩৮ জন রোগীর মধ্যে ৮৪% রোগী আবারও অক্ষর, সংখ্যা ও শব্দ পড়তে সক্ষম হন। তারা দৈনন্দিন কাজকর্মে যেমন পড়াশোনা, মুখ চিনতে পারা এবং অন্যান্য কাজ করতে সক্ষম হন। এই প্রযুক্তি অন্ধত্বের চিকিৎসায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ইমপ্লান্টটি চোখের কেন্দ্রীয় দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে সক্ষম, যা শুকনো এজ-সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন (AMD) রোগীদের জন্য একটি আশার আলো। এই প্রযুক্তি অন্ধত্বের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং রোগীদের জীবনে স্বাধীনতা ও মানসিক উন্নতি নিয়ে আসবে।

Team Science Bee
Jannatul Soad
⚡10😱6💯4🔥2🕊1
🤣6🤯5🌚3😁2❤1🎅1
মাইটোকন্ড্রিয়া জানেন নাকি?
😁13⚡6👌2🤓2❤1🐳1