বাংলাদেশের তৈরি জনপ্রিয় ট্যাকটিক্যাল ফার্স্ট-পারসন শুটার গেম 'Zero Hour’ এখন Epic Games Store_এ ফ্রি পাওয়া যাচ্ছে। বাংলাদেশি স্টুডিয়ো Attrito & M7 Productions-এর তৈরি এই গেমটি সীমিত সময়ের জন্য বিনামূল্যে দেওয়া হচ্ছে, যা ১৩ নভেম্বর অর্থাৎ আজ থেকে ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত ক্লেইম করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে একবার ক্লেইম করলে গেমটি আজীবনের জন্য ব্যবহারকারীর Epic Games Store লাইব্রেরিতে যুক্ত থাকবে।
❤9🍌1
আপনি কি ব্রণের সমস্যায় জর্জরিত?
বয়ঃসন্ধিতে ব্রণ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ব্রণ মানেই মুখ জুড়ে গোটা, ব্যথা এবং শেষে দাগ। অনেক সময় সেরে যাবার পরেও আক্রান্ত স্থানে দাগ থেকে যায়। চেহারার সৌন্দর্য নষ্ট করতে গোটাকতক ব্রণই যথেষ্ট। তবে প্রশ্ন হচ্ছে, ব্রণ কি শুধু মুখেই দেখা যায় না হতে পারে দেহের অন্য কোন অংশেও।
আমাদের মনে হতে পারে ব্রণ শুধু মুখেই হয়।তবে এ ধারণা পুরোপুরি ভুল। মুখমণ্ডল ছাড়া অন্যান্য অঙ্গেও ব্রণ হতে পারে। এমনকি এগুলো মুখের তুলনায় হতে পারে আরো মারাত্মক!
প্রথমে জানা নেয়া যাক, ব্রণ হবার কারণ। আমাদের ত্বকের নিচে থাকে সিবেসিয়াস গ্রন্থি। এই গ্রন্থি 'সেবাস' নামক এক ধরণের তরল নিঃসরণ করতে থাকে। তৈলাক্ত এই তরল কাজ করে প্রাকৃতিক ময়েশ্চারাইজারের মতো। নরম রাখে ত্বককে। ঘাম, ময়লা বা অন্য যে কোন কিছু এই গ্রন্থির মুখে আটকে গেলে সেবাস নিঃসরণের ব্যাঘাত ঘটে এবং সেখানে প্রদাহ সৃষ্টি হয়।

💯7👍3❤1
যুক্তরাজ্যের একটি ম্যাট্রেস কোম্পানি MattressNextDay-এর গবেষণায় উঠে এসেছে, বিছানার উষ্ণ ও আর্দ্র পরিবেশ ব্যাকটেরিয়ার জন্য আদর্শ। প্রতিদিন গড়ে একজন মানুষ প্রায় ২,৬১৭ বার ফোন স্পর্শ করেন, যা ব্যাকটেরিয়া বিস্তারের সুযোগ তৈরি করে। আর সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হচ্ছে, পূর্ববর্তী এক গবেষণা অনুযায়ী স্মার্টফোনে টয়লেট সিটের চেয়েও ১০ গুণ বেশি ব্যাকটেরিয়া পাওয়া যায়।
কী ধরনের ব্যক্টেরিয়া পাওয়া যায় এটা পরীক্ষার জন্য গবেষকরা ১০টি স্মার্টফোন ও ১০টি স্মার্টওয়াচের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা চালিয়েছেন। ফোন ও স্মার্টওয়াচে সবচেয়ে বেশি পাওয়া ব্যাকটেরিয়া হল Pseudomonas aeruginosa, যা উষ্ণ ও আর্দ্র জায়গায় বেড়ে ওঠে। আর গড়ে একজন মানুষের দেহ থেকে রাতে যে পরিমাণ ঘাম ঝরে এবং বিছানার তাপমাত্রা যেখানে পৌঁছায়, সেই পরিবেশ ব্যক্টেরিয়ার বেড়ে উঠার জন্য অনুকূল। যদিও সাধারণ অবস্থায় এই জাতের ব্যক্টেরিয়াগুলো ক্ষতিকারক নয়, তবে দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য এটি বিপজ্জনক হতে পারে। এই জীবাণুর কারণে ত্বকে র্যাশ, চোখে ইনফেকশন, নিউমোনিয়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

😱11👍7🎉1
শুভ জন্মদিন Annoy ভাই! 🎉
সায়েন্স বী-এর এ যাত্রায় অবশ্যই অসংখ্য মানুষের অবদান আছে। তবে শুরুর দিক থেকে যদি কারও অশেষ ভূমিকার কথা বলতে হয়, আপনার নামটা প্রথম দিকে থাকবেই।
ডিজাইন, আইডিয়া জেনারেশন, ডকুমেন্টেশন, সাবমিশন, ফিডব্যাক কিংবা টিমের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ- সবক্ষেত্রেই আপনি এমনভাবে দায়িত্ব পালন করেন, যা আমাদের জন্য সবসময়ই বড় ভরসা।
বিভিন্ন কন্টেস্টের আয়োজন করা, বিভিন্ন এওয়ার্ড ও নমিনেশন অর্জনের পথে আপনার পরিশ্রম সায়েন্স বী-কে নিয়ে গেছে আরও অনেক দূর। সত্যি বলতে, আপনি না থাকলে অনেক কিছুই এতো সুন্দরভাবে সম্ভব হতো না। আপনার ডেডিকেশন, বুদ্ধিমত্তা এবং ক্রিয়েটিভিটি আমাদের পুরো টিমের গর্ব।
আমরা প্রতিনিয়ত আপনার কাছ থেকে নতুন কিছু শিখছি এবং সামনে আরও শেখার আছে- এটা নিশ্চিত। তাই সায়েন্স বী টিমের পক্ষ থেকে আপনার জন্য রইলো অগাধ শুভকামনা। আপনার ইনোভেটিভ চিন্তা ও পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যাক আরও বহুদূর, আর প্রতিটি জন্মদিন হয়ে উঠুক আরও বিশেষ! ✨
আবারও, শুভ জন্মদিন অন্বয় ভাই! 💛
- Team Science Bee

🤩5🎉4❤1
icddr,b এর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকায় প্রায় ৫০০ জন ২-৪ বছর বয়সী শিশুদের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৯৮% শিশুর রক্তে সিসার মাত্রা নির্ধারিত সীমার (৩৫ মাইক্রোগ্রাম/লিটার) চেয়ে বেশি। BBS ও UNICEF-এর তথ্যমতে, সারাদেশে ৫ বছরের কম বয়সী শিশুদের ৩৮% এবং ঢাকার ক্ষেত্রে ৬৫% শিশুর রক্তে উচ্চমাত্রার সিসা পাওয়া গেছে।
রক্তে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই। মায়ের শরীর থেকে গর্ভস্থ শিশু বা বুকের দুধের মাধ্যমে সন্তানের দেহে সিসা পৌঁছাতে পারে। এটি শিশুদের মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করে, বুদ্ধি (IQ) কমিয়ে দেয়, শেখার ক্ষমতা নষ্ট করে এবং স্থায়ী অবসাদ ও রক্তশূন্যতা তৈরি করে। বড়দের ক্ষেত্রে এটি হৃদরোগ, স্নায়বিক সমস্যা এবং প্রজনন জটিলতার ঝুঁকি বাড়ায়। যতদিনে এসব সমস্যার লক্ষণ ধরা পড়ে ততদিনে শরীরের স্থায়ী ক্ষতি হয়ে যায়। এই বিপদের পেছনে একটি বড় কারণ হিসেবে ব্যাটারিচালিত রিকশা এবং অবৈধ ব্যাটারি রিসাইক্লিংকে চিহ্নিত করা হয়েছে।

😢22❤🔥1
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ মানেই এক কঠিন সাধনা, যেখানে একটি আসনের জন্য লড়াই করেন হাজারো শিক্ষার্থী।কিন্তু মেধার এই পবিত্র লড়াইয়ে যখন কেউ প্রযুক্তির অভিনব চাতুর্যের আশ্রয় নেয়, তখন তা সত্যিই হতাশাজনক। ঠিক এমনই এক ঘটনা ঘটল রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায়। সবাই যখন কলম আর মেধার লড়াইয়ে ব্যস্ত, তখন দিব্য জ্যোতি সাহা নামের এক পরীক্ষার্থী বেছে নিলেন ‘ডিজিটাল চুরি’র পথ। পরীক্ষার হলে আনেন স্মার্টফোন, আর তাতে চালু ছিল ‘ডিপসিক’ নামের এআই অ্যাপ। প্রশ্নের ছবি তুলে মুহূর্তের মধ্যে উত্তর বের করার চেষ্টা করছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি। হলের সতর্ক শিক্ষকদের চোখে ধরা পড়ে তার এই অভিনব জালিয়াতি।
ঘটনার চেয়েও বড় চমক জাগিয়েছে আটক শিক্ষার্থীর পূর্বের একটি ফলাফল। জানা গেছে, জালিয়াতির দায়ে অভিযুক্ত এই শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন (তার ফেসবুক পোস্ট অনুযায়ী)। যিনি এক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকার শীর্ষে থাকার দাবি করেন, তিনি কেন অন্য একটি বিশ্ববিদ্যালয়ে এমন অসদুপায় অবলম্বন করলেন, তা অনেক প্রশ্নের সৃষ্টি করে।

😐9😢3
LinkedIn এর সেশন থেকে যা শিখ মতে পারবেন:
⚫ কীভাবে প্রফেশনালি প্রোফাইল সাজাতে হয়,
⚫ কীভাবে নিজেকে ব্র্যান্ড করতে হয়,
এবং কীভাবে ধাপে ধাপে সুযোগ তৈরি করতে হয়।
এই বিষয়গুলো শেখানোর জন্য Science Bee নিয়ে আসছে,
🎯 “The LinkedIn Masterclass: Unlock Profile Optimization to Career Opportunities!”
এই সেশনে আপনি শিখবেন —
✔️ LinkedIn Profile Optimization
✔️ Personal Branding Strategy
✔️ Content & Engagement Techniques
✔️ Smart Networking Approach
✔️ Internship, Research & Job Opportunity Navigation
🎙️ Session Instructor:
Altaf Hossain Raju
Manager, Market Operation — Robi Axiata PLC
Founder — LinkedIn Community Bangladesh (LCB)
Founder — Career Talks
🗓️ তারিখ: ৬ই ফেব্রুয়ারি
⏰ সময়: রাত ৮টা
রেজিষ্ট্রেশন করুন এখনই:
https://forms.gle/XcDJi6wDKpwc7PvC7

❤4
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা পেয়ে গেছি সায়েন্স বী আয়োজিত "সায়েন্স ফটোগ্রাফি কনটেস্ট" এর সেরা ৫ বিজয়ীকে। প্রায় ৮০০ এর বেশি সাবমিশন থেকে ৩ ধাপে যাচাই বাছাই শেষে সর্বশেষ আমরা বিজয়ীদের খুঁজে পেয়েছি। সেরা ৫ ছাড়াও, সেরা ১০ এ জায়গা করে নেওয়া সকলের নির্বাচিত ছবি এবং এর পিছনের গল্প জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট৷
বিজয়ী সকলকে অসংখ্য অভিনন্দন! ❤️
এছাড়াও সেরা ১০টি ছবি এবং এর পিছনের গল্প জানতে ভিজিট করুন: এখানে ক্লিক করে

❤16💯10🔥4🤩1👌1🍌1
ষষ্ঠবারের মত শুরু হয়েছে Science Bee - বিজ্ঞান গ্রুপ' এর মডারেটর রিক্রুটমেন্ট।
কাদের খুঁজছি আমরা?
যাদের বিজ্ঞানের প্রতি রয়েছে গভীর অনুরাগ এবং স্বেচ্ছাসেবার মানসিকতা।
যারা নিয়মিত বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট তৈরির মাধ্যমে গ্রুপকে সমৃদ্ধ করতে চান। যারা গ্রুপের সদস্যদের বিজ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে ও আলোচনায় অংশ নিয়ে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করতে আগ্রহী।
গ্রুপের নিয়ম শুধুমাত্র মেম্বারদের জন্য নয়, মডারেটরদেরও সেইসব নিয়ম মেনে চলতে হবে। ফেইক আইডি গ্রহণযোগ্য নয়। আপনাকে ডিজাইন পারতে হবে এমন কোন শর্ত নেই।
মডারেটর হতে ইচ্ছুক হলে কমেন্টবক্সে দেওয়া গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য জমা দিন। আপনার দেয়া তথ্য ও উত্তর বিবেচনা করে আপনাদের সাথে যোগাযোগ করা হবে, পাশাপাশি প্রাথমিক ভাবে বাছাই শেষে আপনাদের বিভিন্ন টাস্কে অংশ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত ভাবে মডারেটর প্যানেল বাছাই করা হবে।
কাজের মূল্যায়ন স্বরূপ কাজ শেষে সার্টিফিকেট পাবেন, সেরা মডারেটর হবার মাধ্যমে গ্রুপ এবং পেইজে ফিচারড হবেন, সায়েন্স বী'র অন্যান্য টিমের সাথে সরাসরি কাজের সুযোগ।
আবেদন করুন এখানে

❤14🤩2🎅1