গতকাল রাতে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে সোশ্যাল ট্রুথে পোস্ট করেছে: ইরান যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে আমেরিকা ইরানের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে আঘাত করবে এবং সেগুলোকে নিশ্চিহ্ন করে দিবে।
যদিও এই হুমকিকে আমলে নিয়ে ইরানের হরমুজ প্রণালি খোলার কোনো সম্ভাবনাই নাই।
মৃত্যুর আগে আলি লারিজানি বলে গিয়েছিলেন: আমেরিকা যদি ইরানের পাওয়ার প্ল্যান্টে আক্রমণ করে, তাহলে আধ ঘণ্টার মধ্যে সমগ্র অঞ্চলকে অন্ধকারে নিমজ্জিত করে দেওয়া হবে। আর পলায়নরত আমেরিকানদেরকে খুঁজে করার জন্য সেই অন্ধকার আমাদেরকে দারুণ সুবিধা দিবে।
গতকাল ট্রাম্পের হুমকির পরেও ইরান একই সুরে কথা বলেছে। ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র বলেছেন: যদি ইরানের ফুয়েল এবং এনার্জি ইনফ্রাস্টাকচারে আঘাত করা হয়, তাহলে আমেরিকার এবং এই অঞ্চলের প্রতিটা এনার্জি, ইনফরমেশন টেকনোলজি এবং ডিস্যালিনেশন প্ল্যান্টে পাল্টা আঘাত করা হবে।
ইরানের মেহর নিউজও একই বার্তা প্রচার করেছে। তারা দাবি করেছে, ইরানের উপর আঘাত আসলে পুরো অঞ্চল অন্ধকার হয়ে যাবে।
একইসাথে তারা "Say goodbye to electricity" শিরোনাম দিয়ে এই ইনফোগ্রাফটাও প্রকাশ করেছে, যেখানে সৌদি আরব, আরব আমিরাত, কাতার এবং কুয়েতের বিভিন্ন পাওয়ার, এনার্জি এবং ডিস্যালিনেশন প্ল্যান্টকে টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আমেরিকা যদি আসলেই ইরানের পাওয়ার প্ল্যান্টগুলোতে আক্রমণ করে, তাহলে পরিস্থিতি আসলেই চূড়ান্ত অবনতির দিকে যাবে।

❤52👍17
২০১১ সালের আরব বসন্তের পর থেকে এবং বিশেষ করে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির পর থেকে ইরান যখন শক্তিশালী হয়ে উঠতে থাকে, ইরাক আর লেবাননের পর সিরিয়া এবং ইয়েমেনের উপরেও ইরানের দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে থাকে, তখন থেকেই মূলত আরব আমিরাত এবং সৌদি আরব আমেরিকা এবং ইসরায়েলের দিকে আরও বেশি ঝুঁকে পড়তে শুরু করে।
সে সময় তাদের নীতি ছিল, আমেরিকার সাথে আরও বেশি মিত্রতা গড়ে তোলা, ইসরায়েলের সাথেও গোপন সম্পর্ক গড়ে তোলা, ইসরায়েলকে নরমালাইজ করা, এবং ইসরায়েলি লবিকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য আমেরিকার সাহায্য লাভ করা। এবং এর মধ্য দিয়ে ইরানের বা ইরানি প্রক্সিদের সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদেরকে প্রটেক্ট করা।
কিন্তু এই অ্যাপ্রোচের সীমাবদ্ধতাটা আরব রাষ্ট্রগুলো বুঝতে শুরু করে ২০১৮-১৯ সালের দিক থেকে। কারণ ততদিনের যুদ্ধ আসলে আগের মতো আর ট্রেডিশনাল যুদ্ধ ছিল না। ততদিনে ড্রোনসহ বিভিন্ন নতুন প্রযুক্তি আসতে শুরু করে এবং এই ড্রোন প্রযুক্তি এই প্রক্সি বাহিনীগুলোকে খুবই শক্তিশালী করে তোলে।
ফলে দেখা যায় ২০১৮ সালের দিকে হুথিদের ড্রোন আরব আমিরাতের সমুদ্রতীরে তেলের ট্যাংকারের উপর আক্রমণ করে। এরপর ২০১৯ সালে সবচেয়ে বড় ঘটনাটা ঘটে, যখন হুথিদের একঝাঁক ড্রোন সৌদি আরবের আরামকো অয়েল ফ্যাসিলিটিজের উপর প্রচন্ড আক্রমণ করে।
সেই আক্রমণ এত ভয়াবহ ছিল যে, সৌদি আরবের তেল উৎপাদন ক্ষমতা একদিনের মধ্যে অর্ধেকে নেমে যায়। এবং ঐ ক্ষতি থেকে পুরোপুরি রিকভার করতে সৌদি আরবের পরবর্তীতে ছয় মাস সময় লেগে যায়।
সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, সৌদি আরব যে এত বছর ধরে আমেরিকার সাথে এত সুসম্পর্ক গড়ে তুলেছে, আমেরিকান ঘাঁটিকে স্থান দিয়েছে, তাদের সাথে বিভিন্ন সময় প্রতিরক্ষা চুক্তি করেছে - তার কোনোটাই সেদিন কাজে আসেনি। মহান আমেরিকা সেই ড্রোনগুলো ঠেকাতে পারেনি। কারণ ড্রোন ঠেকানো আসলে খুবই কঠিন।
২০১৯ সালের সেপ্টেম্বরের ১৪ তারিখের ঐ দিনটা ছিল সাম্প্রতিক সময়ের মধ্যপ্রাচ্যের রাজনীতির দিক পরিবর্তনকারী একটা দিন। ঐ একটা ঘটনাই সৌদি আরবকে কল্পনার জগত থেকে বাস্তবতার জগতে নিয়ে আসে।প্রথমবারের মতো তারা বুঝতে পারে, যে পদ্ধতিতে তারা ইরানের থ্রেটকে মোকাবেলার চেষ্টা করছে সেটা আসলে সম্ভব না। কারণ ইরানের প্রক্সিগুলো এই ড্রোন দিয়ে সৌদি আরবকে পুরোপুরি পথে বসিয়ে দিতে পারে।
তখন থেকেই মূলত আমরা দেখতে পাই, সৌদি আরবের এবং সেই সাথে বাকি আরব রাষ্ট্রগুলোর পলিসি অনেকটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। তারা তাদের পলিসি শিফট করছে। তারা ইরানকে আমেরিকা এবং ইসরাইলের মধ্য দিয়ে দমন করার পরিবর্তে ইরানকে কীভাবে একোমোডেট করা যায়, সেই পদ্ধতিতে হাঁটতে শুরু করছে।
এবং এরপরেই আমরা দেখতে পাই যে চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সাথে ইরানের সমঝোতা হয়েছে। সৌদি আরবের মন্ত্রীরা ইরানে যাচ্ছে, ইরানের প্রেসিডেন্ট সৌদি আরব সফরে আসছে। এবং এটা শুধুমাত্র ইরানের ক্ষেত্রে না, আমরা দেখতে পাই যে ইরানের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার বাশার আল আসাদকে আরব লীগে পুনরায় স্বাগত জানানো হচ্ছে। এমনকি দীর্ঘ গৃহযুদ্ধের পর হুথিদের সাথেও সৌদি আরব শান্তিচুক্তি করছে।
এই সব কিছু এটাই নির্দেশ করে যে, আরব রাষ্ট্রগুলো আসলে তাদের সীমাবদ্ধতাটা বুঝতে পারছিল। তারা বুঝতে পারছিল যে ইরানকে আসলে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না, দমন করা যাবে না; সেটা করতে গেলে নিজেদেরই ক্ষতি হবে বেশি।
তো বর্তমানে যে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধে যে আমরা একতরফা আক্রমণ দেখতে পাচ্ছি, অর্থাৎ ইরান যে একতরফা আক্রমণ করে যাচ্ছে, বিপরীতে আরব রাষ্ট্রগুলো যে জবাব দিচ্ছে না, এর কারণটা হচ্ছে সেটাই; সেই ২০১৯ সালের ১৪ই সেপ্টেম্বরের শিক্ষা।
অর্থাৎ আমরা যদি জবাব দেই, তাহলে পাল্টা ইরান যেভাবে ড্রোন দিয়ে আক্রমণ করতে পারবে, তাতে আমাদের অয়েল ফ্যাসিলিটিগুলো ধ্বংস হয়ে যাবে, আমাদের ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো ধ্বংস হয়ে যাবে, আমাদের যে সুউচ্চ ভবনগুলো, যেগুলো নিয়ে আমরা গর্ব করি, সেগুলো ধ্বংস হয়ে যাবে - আমরা পুরোপুরি পথে বসে যাব।
এখন পর্যন্ত ইরানের সাথে আরব রাষ্ট্রগুলোর সম্পর্কের এটাই হচ্ছে স্ট্যাটাস কো। কিন্তু যুদ্ধ যত গড়াচ্ছে, আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণের জবাবে আরব রাষ্ট্রগুলোর ইরান যত আক্রমণ করছে, এই স্ট্যাটাস কোও তত ভেঙে পড়ার উপক্রম হচ্ছে।
অলরেডি আমরা রিপোর্ট দেখতে পাচ্ছি, সৌদি আরব গোপনে ট্রাম্পকে অনুরোধ করছে, যুদ্ধ শেষ হওয়ার আগেই ইরানের মিলিটারি ক্যাপাবিলিটি যত পারা যায় ধ্বংস করে দিতে। গত দুই দিন আগে কাতার ইরানের মিলিটারি অ্যাটাশেদেরকে বহিষ্কার করেছে, গতকাল সৌদি আরবও একই কাজ করেছে। এবং তুরস্কের সাথে মিলে তারা আলোচনাও করছে কীভাবে ইরানের বিরুদ্ধে জোট গঠন করা যায়।

👍36❤14
এখন পর্যন্ত আরব রাষ্ট্রগুলো আসলে বুঝতে পারছে না যুদ্ধে কে জিতবে। সেজন্যই তারা ইরানের বিপক্ষে যাওয়ার সাহস করছে না। কিন্তু যেই মুহূর্তে তারা নিশ্চিত হয়ে যাবে যে আমেরিকা গ্রাউন্ড ফোর্স পাঠাবে, সম্ভাবনা আছে সেই মুহূর্ত থেকে আমেরিকার গুড বুকে নিজেদের নাম আরও উজ্জ্বল করার জন্য তারা আমেরিকা-ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে পূর্ণ সহায়তা দিবে।
👍41🤬9❤2
এবিসি নিউজ: এই যুদ্ধ কি আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে হওয়া চুক্তিগুলোর ওপর প্রভাব ফেলবে? যেমন বোর্ড অফ পিস, আমেরিকায় বিনিয়োগের অঙ্গীকার, কিংবা আব্রাহাম অ্যাকর্ডস?
আরব আমিরাতি মন্ত্রী রীম আল-হাশেমী: কোনো প্রভাব ফেলবে না। একোবারেই না। বরং আমরা আমাদের বন্ধুদের সাথে সম্পর্ক আরও জোরালো করছি। আমাদের মধ্যকার শক্তিশালী বন্ধনগুলোকে আমরা আরও সুদৃঢ় করছি।
আমাদের মধ্যকার এই সম্পর্ক অংশীদারিত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সঙ্কটের এই মুহূর্তগুলো আমাদের এগিয়ে যাওয়ার পথকে বাধাগ্রস্ত করতে পারবে না।

🤬71😁17❤5👍3🤔1
আরব আমিরাতের কিবলা নির্ধারণ করাই ছিল। এখন তারা প্রকাশ্যেই সেই কিবলার দিকে সিজদা দিতে শুরু করেছে।
গতকাল আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনওয়ার গারগাশ আমেরিকা আর ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, সেটাকে সম্পূর্ণ ইগনর করে ইরানের আক্রমণকে ব্রুটাল অ্যাগ্রেশন হিসেবে উল্লেখ করে বলেছে:
আমরা এখন আর সীজফায়ারে আগ্রহী না। বরং আমরা সেই সমাধানে আগ্রহী, যা উপসাগরীয় অঞ্চলে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করবে। সেই সাথে পারমাণবিক হুমকি, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সমুদ্রপথের উপর আধিপত্য বিস্তার রোধ করবে।
তার এই বক্তব্য শুধু আমেরিকান না, পুরোপুরি ইসরায়েলে সুরের বক্তব্য। আমেরিকা সীজফায়ারের পক্ষে। অন্তত আনঅফিশিয়ালি তারা সীজফায়ারের ব্যাপারে ইরানকে প্রস্তাব দিয়েছে।
কিন্তু ইসরায়েল সীজফায়ারে আগ্রহী না। তারা ইরানকে ধ্বংস করতে আগ্রহী। এবং "মধ্যপ্রাচ্যের দ্বিতীয় ইসরায়েল" এখন প্রথম ইসরায়েলের সাথে একই সুরে কথা বলতে শুরু করেছে।
তার এই বক্তব্যের সমালোচনা করে আমেরিকা, ইসরায়েল এবং জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত টুইট করেন:
অদ্ভুত! এই বক্তব্যে অর্থ হচ্ছে, এমন একটা দেশের উপর আপনারা নিজেদের নির্ভরশীলতা আরও গভীর করছেন, যারা আপনাদের স্বার্থের তোয়াক্কা না করেই আপনাদের দেশকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।
অবস্থাটা চিন্তা করেন! ফ্রান্সের মতো দেশের কূটনীতিক, যিনি আমেরিকা এবং ইসরায়েলের মতো দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন, তিনিও পরিষ্কার দেখতে পাচ্ছে কোনটা ন্যায়, আর কোনটা অন্যায়। কোনটা প্র্যাগমাটিক অবস্থান, আর কোনটা দালালি। কিন্তু তারপরেও আরব আমিরাত সেটার কোনো তোয়াক্কা করছে না।
উল্টা তার টুইটকে রিটুইট করে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ টুইট করেছে:
সন্ত্রাসীদের দ্বারা আমরা কখনও ব্ল্যাকমেইলের শিকার হবো না।
এখানে সে ইরানকে "সন্ত্রাসী" হিসেবে আখ্যায়িত করছে। আমেরিকা না, ইসরায়েল না, ইরান হচ্ছে সন্ত্রাসী। আর সেই সন্ত্রাসীর সাথে তারা কোনো সীজফায়ার চায় না।
তাদের এই ধরনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, যুদ্ধে তারা সরাসরিই যোগ দেওয়ার চিন্তা ভাবনা করছে। তাদের প্রভুদের পক্ষে।

❤30👍13🤬10
সো, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হতে না হতেই ট্রাম্প আপাতত রণে ভঙ্গ দিয়েছে। সে দাবি করেছে, তার সাথে নাকি ইরানের খুবই ফলপ্রসু আলাপ হচ্ছে, এবং সেজন্য সেজন্য তার যুদ্ধ মন্ত্রণালয়কে আগামী পাঁচ দিন ইরানে হামলা না করতে নির্দেশ দিয়েছে।
খুবই ইন্টারেস্টিং। কারণ ঘোষণাটা ট্রাম্প দিয়েছে সোমবারে, যেদিন মার্কেট মাত্র ওপেন হয়েছে।
এবং ইরানকে সময় দিয়েছে ৫ দিনের। অর্থাৎ তার নতুন আল্টিমেটাম শেষ হবে শুক্রবারে। ঠিক মার্কেট বন্ধ হওয়ার দিন।
এর আগে ট্রাম্প যখন খার্গ আইল্যান্ডে আক্রমণ করেছিল, তখন একটা পোস্টে ব্যাখ্যা করেছিলাম, বড় বড় আক্রমণগুলো আমেরিকা করে শুক্রবারে।
যেন মার্কেটে সেটার প্রভাব পড়তে না পারে, যেন তেলের দাম তাৎক্ষণিকভাবে না বাড়ে, এবং যেন পরবর্তী দুই দিনে সেই শক কিছুটা অ্যাবজর্ব হয়ে যায়।
এরপর সোমবারে সে কিছুটা নরম সুরে কথা বলে, যেন পুরো সপ্তাহ তেলের দাম মোটামুটি নিয়ন্ত্রণে থাকে।
এবারও সেই প্যাটার্নই দেখা যাচ্ছে।
৪৮ ঘণ্টার আল্টিমেটাম সে দিয়েছিল উইকেন্ডের শুরুতে। কিন্তু সোমবার আসতে না আসতেই সে সেই আল্টিমেটাম থেকে সরে এসে গোপন ফলপ্রসু আলোচনার কথা বলছে।
যদিও বাস্তবে এরকম কোনো আলোচনার কথা এখন পর্যন্ত কোনো মিডিয়া রিপোর্ট করেনি। এবং ইরানও এই আলোচনার দাবি অস্বীকার করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, আমেরিকার সাথে ইরানের সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। তারা দাবি করেছে, ট্রাম্পের আজকের এই বক্তব্য তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখার এবং সময়ক্ষেপন করার একটা প্রচেষ্টা।
বাস্তবে ট্রাম্প যে তার আলটিমেটাম থেকে সরে এসেছে, এর পেছনে ইরানের অনড় অবস্থান এবং পাল্টা গালফ কান্ট্রিগুলোতে হামলার হুমকিরও ভূমিকা আছে।
ট্রাম্প বুঝতে পেরেছে, এবং হয়তো গালফ কান্ট্রিগুলোর মধ্যে কেউ কেউও তাকে বুঝিয়েছে, হামলা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই আপাতত সরে আসাই উত্তম।
সুতরাং বলা যায়, ইরানের অনড় অবস্থা, পাল্টা আক্রমণের হুমকি, গালফ কান্ট্রগুলোর ভয় এবং তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা - সব মিলিয়ে ট্রাম্প নিজের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে।
যদিও ট্রাম্পের কথার উপর কোনো বিশ্বাস নাই। ইসরায়েল যেকোনো মুহূর্তে তাকে আবারও হামলা করতে রাজি করে ফেলতে পারে। বা তারা নিজেরাই আগে হামলা করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।
তাছাড়া ট্রাম্প যে মধ্যপ্রাচ্যে বাড়তি সেনা পাঠাচ্ছে, সেটা পৌঁছলে বা সপ্তাহের শেষে পরিস্থিতির কোনো পরিবর্তন না হলেও সে ছোট-বড় কোনো ধরনের হামলা করে বসতে পারে।
তবে এখন পর্যন্ত ট্রাম্পের এই সরে আসাকে একদিক থেকে ইরানের সাময়িক একটা অর্জন বলা যেতেই পারে।

👍83❤20
১৯৭৮ সালের অক্টোবর মাসে, ইসলামিক রেভোল্যুশনের মাত্র কয়েকমাস আগে, ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরানের দুই বিরোধী দলীয় নেতা গোপন একটা মিটিংয়ে বসেছিলেন বিপ্লবের রূপরেখা চূড়ান্ত করতে।
এদের একজন ছিলেন ইরানের ন্যাশনাল ফ্রন্টের প্রধান, ড. করিম সাঞ্জাবি। ন্যাশনাল ফ্রন্ট ছিল সেই দল, যার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোসাদ্দেক ছিলেন মোহাম্মদ রেজা শাহ ক্ষমতায় আসার আগে ইরানের সর্বশেষ প্রধানমন্ত্রী।
তেল সম্পদকে জাতীয়করণ করার "অপরাধে" ১৯৫৩ সালে সিআইএ তাকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে শাহকে ক্ষমতায় বসিয়েছিল।
মিটিংয়ে উপস্থিত অপর নেতা ছিলেন ইরানের জনপ্রিয় ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি শাহের বিরুদ্ধে ১৯৬৩-৬৪ সালের গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
ঐ অপরাধে শাহ তাকে নির্বাসনে পাঠায়। তুরস্ক এবং ইরাক হয়ে পরবর্তীতে তিনি ফ্রান্সে গিয়ে আশ্রয় গ্রহণ করেন।
সাঞ্জাবি এবং খোমেনির আদর্শের মধ্যে পার্থক্য ছিল আকাশ-পাতাল। সাঞ্জাবি ছিলেন ইরানের গণতন্ত্রকামী লিবারেল এবং সেক্যুলার জনগোষ্ঠীর প্রতিনিধি। অন্যদিকে খোমেনি ছিলেন আয়াতুল্লাহ - সর্বোচ্চ ধর্মীয় নেতা।
কিন্তু নিজেদের বিভেদকে পাশে সরিয়ে রেখে প্যারিসের ঐ মিটিংয়ে দুই নেতা একত্রিত হয়েছিলেন বিপ্লবকে সফল করার লক্ষ্যে। কীভাবে বিপ্লবকে সফল করা যাবে, বিপ্লবের লক্ষ্য এবং উদ্দেশ্য কী হবে, এবং বিপ্লব-পরবর্তী সরকারব্যবস্থা কীরকম হবে - এসব ব্যাপারে আলোচনা করতে।
প্যারিসে আসার সময় সাঞ্জাবি সাথে করে বিপ্লবের একটা খসড়া ঘোষণাপত্র প্রস্তুত করে নিয়ে এসেছিলেন। সেখানে বিপ্লব-পরবর্তী জাতীয় সরকারের মূলনীতি হিসেবে মাত্র দুইটা পয়েন্ট প্রস্তাব করা হয়েছিল: গণতন্ত্র এবং ইসলাম।
কিন্তু খোমেনি খসড়াটা হাতে নিয়ে সেখানে নিজের হাতে তৃতীয় একটা পয়েন্ট যোগ করে দেন:
ইসতিকলাল। স্বাধীনতা।
খোমেনির দৃষ্টিতে, তাদের ঐ বিপ্লবের অন্যতম প্রধান লক্ষ্য ছিল দেশকে বিদেশী শক্তির প্রভাব থেকে স্বাধীন করা। সুতরাং নতুন যেই সরকার গঠিত হবে, তাদের প্রধান তিনটা লক্ষ্যের একটা হবে সেই স্বাধীনতাকে রক্ষা করা। বিদেশী শক্তির কাছে মাথা নত না করা।
খোমেনির এই মূলনীতিই বিপ্লব-পরবর্তী ইরানের ইসলামিক রিপাবলিকের পররাষ্ট্রনীতিকে শেপ করেছে। গত ৪৭ বছরে তারা এই মূলনীতি থেকে একচুলও নড়েনি। ভুল-সঠিক যেটাই হোক, নিজেদের সিদ্ধান্ত তারা নিজেরাই গ্রহণ করেছি। বিদেশী কোনো শক্তির চাপের সামনে মাথা নত করেনি।
ইরানের আজকের যে অবস্থা, এই যে তাদের উপর এত কঠোর অবরোধ, এই যে চাপিয়ে দেওয়া যুদ্ধ, তার প্রধান কারণ এটাই - তাদের স্বাধীনতা হরণ করা। তাদেরকে পশ্চিমা ওয়ার্ল্ড অর্ডারের অধীনস্থ করা।
এই আজ্ঞাবহ দাসদের দুনিয়াতে ইরান মূলত স্বাধীনতার মূল্যটাই দিচ্ছে।

❤86👍14
মিছিলে যোগ দেওয়া ইরানি নারী: আমি ইসলামিক রিপাবলিকের নীতিমালার বিরোধী। আমি জীবনে কখনও ২২ বাহমান (বিপ্লবের বর্ষপূর্তির) মিছিলে অংশগ্রহণ করিনি, করবও না।
কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন আমার দেশের উপর আক্রমণ করা হচ্ছে। আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারি না।
কোনো দেশেরই আমার দেশের উপর আক্রমণ করার অধিকার নাই। প্রয়োজনে আমি অস্ত্র হাতে তুলে নেব এবং নিজের দেশের জন্য লড়াই করব।
সাংবাদিক: আপনি যে এখানে হিজাব ছাড়া এসেছেন, আপনাকে কেউ কিছু বলছে না?
নারী: না। আমি চাইলেই হিজাব পরে আসতে পারতাম, কিন্তু আমি নিজের আসল রূপে আসতে চেয়েছি। আমি দেখাতে চেয়েছি যে হিজাবসহ হোক বা হিজাব ছাড়া, আমরা একসাথে আছি। এবং হিজব কেন, আমি ইরানের জন্য জীবন দিতেও প্রস্তুত আছি।
... ... ...
অন্য এক প্রশ্নের জবাবে: আমি আমেরিকান ভিসার জন্য আবেদন করেছিলাম। এই মুহূর্তে আমি ভিসার আবেদনের ব্যাকগ্রাউন্ড চেকের উত্তরের অপেক্ষায় আছি।
সাংবাদিক: এই ভিডিও যদি ছড়িয়ে পড়ে, তাহলে তারা হয়তো আপনাকে ভিসা নাও দিতে পারে।
নারী: হ্যাঁ, হতে পারে। কিন্তু কেউ যদি খোদার উপর ভরসা রাখে, তাহলে অবশ্যই ভালো কিছুই হবে ... ভিসা হওয়ার থাকলে সেটা হবেই, আর না হওয়ার থাকলে সেটা হবে না।
সাংবাদিক: আপনি অনেক সময় এবং অর্থ ব্যয় করেছেন, অন্য দেশে গিয়ে আমেরিকান ভিসার জন্য আবেদন করেছেন, এর সবকিছুই তো বৃথা হয়ে যেতে পারে!
নারী: আপনি যদি খোদাকে বিশ্বাস করেন, তাহলে আপনি জানেন যে ভাগ্যকে খোদার হাতে ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো। যা হবে, ভালোর জন্যই হবে।

1❤32👍9
আমেরিকার সাথে ইরানের সফল আলোচনা চলছে বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিল, এখন পর্যন্ত ব্যাপারটা যথেষ্ট ধোঁয়াশাপূর্ণ। আনকনফার্মড এবং কনফ্লিক্টিং বিভিন্ন রিপোর্ট আসছে।
যা বোঝা যাচ্ছে, আমেরিকা একাধিক রাষ্ট্রের মাধ্যমে ইরানকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। এদের মধ্যে তুরস্ক একাধিক পক্ষের সাথে আলোচনা করে কমন গ্রাউন্ড আনার চেষ্টা করছে, আর পাকিস্তান ভেন্যু হিসেবে আলোচনা হোস্ট করার উদ্যোগ নিয়েছে।
ইরান সরাসরি আগ্রহও প্রকাশ করেনি, কিন্তু একেবারে নাকচও করে দেয়নি। প্রকাশ্যে তারা এখনও পুরোপুরি অস্বীকার করছে, কিন্তু ভেতরে ভেতরে সম্ভবত সিগনাল দিচ্ছে, কী কী শর্তে তারা আলোচনায় বসতে পারে।
আলোচনা করার জন্য বা অ্যাটলিস্ট পাকিস্তানের সাথে আলোচনা করার জন্য স্টিভ উইটকফ পাকিস্তানে গেছে বলে রিপোর্ট এসেছে। কিন্তু ইরান গত রাউন্ডের মতো জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফের সাথে বসবে না বলে জানিয়ে দিয়েছে।
কারণ তাদের দাবি অনুযায়ী এই দুইজন হচ্ছে আমেরিকান প্রশাসনে ইসরায়েলের এজেন্ট। গতবার এই দুইজনের সাথে আলোচনাই শেষপর্যন্ত ব্যর্থ হয়েছে। ইরান পজিটিভ থাকলেও তাদের নেতিবাচক অবস্থানের মধ্য দিয়েই শেষপর্যন্ত যুদ্ধ শুরু হয়েছে।
কথা ছিল, আমেরিকা ইরানের টপ লিডারশিপকে হত্যা করে অপেক্ষাকৃত মডারেট লিডারশিপকে দায়িত্বে বসাবে এবং তাদের সাথে নেগোশিয়েট করে নিজেদের পছন্দ অনুযায়ী শর্ত চাপিয়ে দিবে। সেটাতো হয়ই নি, বরং সম্পূর্ণ উল্টোটা হতে যাচ্ছে।
আমেরিকা-ইসরায়েল উল্টো ইরানের মডারেটদেরকও হত্যা করে ফেলায় সেখানে আরও হার্ডলাইনাররা বিভিন্ন দায়িত্বে আসছে। এবং তারাই এখন শর্ত দিচ্ছে, আমরা কুশনার আর উইটকফের সাথে বসব না। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠালে বসতে রাজি আছি।
যদিও ভ্যান্সও শেষপর্যন্ত ট্রাম্পেরই ভিপি, কিন্তু এই যুদ্ধের শুরু থেকে ভ্যান্সের রেকর্ডই সবচেয়ে ক্লিন। সে এই যুদ্ধের পক্ষে ছিল না। এবং যুদ্ধ শুরুর পর থেকেও সেটাকে সমর্থন করে সে কোনো কক্তব্য দেয়নি। অস্বাভাবিক নীরবতা পালন করেছে।
তাই ইরানের আশা, অ্যাটলিস্ট তার সাথে হয়তো অনেস্ট নেগোশিয়েশন করা সম্ভব হবে। এবং ইরানের দাবির কাছে নতি স্বীকার করে ট্রাম্প আসলেই এখন জেডি ভ্যান্সকে পাকিস্তানে পাঠাচ্ছে।
যদিও এখনও পর্যন্ত ট্রাম্পের পক্ষ থেকে আলোচনার যেসব শর্ত শোনা যাচ্ছে, ইরানের সেগুলো মানার কোনো যুক্ত নাই। তাই আলোচনা শুরু হলেও সেটা হয়তো আবারও সেউ সময়ক্ষেপণই হবে, যে সময়ের মধ্যে আমেরিকা এবং ইসরায়েল নতুন করে আক্রমণ করার প্রস্তুতি নিবে।

👍45❤9
একটা রাষ্ট্রের শাসকরা কীরকম নির্লজ্জ হাউজ নিগার হতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ আরব আমিরাতের শাসকরা।
এই লোক হচ্ছে দাহি খালফান তামিম। মোহাম্মদ বিন জায়েদের উপদেষ্টা এবং আরব আমিরাতের পুলিশ এবং জেনারেল সিকিউরিটির সাবেক চীফ এবং বর্তমান ডেপুটি চীফ।
গতকাল সে টানা এরকম কয়েক ডজন শিটপোস্ট করেছে টুইটারে। সবগুলোর ভাষা এর কাছাকাছি। পুরোপুরি ইসরায়েলি আর আমেরিকান টোনে।
ইনফ্যাক্ট, আমেরিকা না, শুধু ইসরায়েলি টোনে। কারণ ট্রাম্পের বাইরে আমেরিকার অন্য নেতারাও আসলে সরাসরি এরকম রেসিস্ট টোনে কথা বলে না। একটা কৃত্রিম ফ্যাসাড ধরে রাখে।
এই টুইট ছাড়াও অন্য একটা টুইটে আরব লীগের যেসব নেতা ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে আগ্রহী না, তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে সে বলেছে:
আমি যখন আরব লীগের কথা বলি, তখন আমি এর সেক্রেটারির কথা বলি না ... বরং এর নেতাদের গংয়ের কথা বলি, যারা আরব বাদশাহ, শেখ আর সুলতানদের ঘৃণা করে ... এইসব লোকেদের নিয়তি আর আমাদের নিয়তি কখনোই এক না।
অন্য একটা টুইটে সে বলেছে:
হে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর জনগণ, ইসরায়েলের সাথে তোমাদের সহযোগিতা নথিভুক্ত করো ... এটা আমার পরামর্শ ... অবশ্যই এই অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে ভালো কিছু নাই।
পরবর্তীতে অবশ্য সে এই টুইট ডিলিট করেছে।
যদিও তার এই ধরনের অবস্থান নতুন না। এর আগে ২০১৭ সালে কাতার সাথে সম্পর্কের অবনতির সময় সে টুইট করেছিল, মিসরের উচিত আল-জাজিরার অফিসে বম্বিং করা।
এছাড়াও আরব আমিরাতের পুলিশ যে ক্রাইম নিয়ন্ত্রণের জন্য ইসরায়েলি টেকনোলজি এবং সফটওয়ার ব্যবহার করে, সেটা ইনকর্পোরেট করার পেছনেও অন্যতম প্রধান অবদান তার।
তার মতো রেসিস্ট এবং পশ্চিমাদের হাউজ নিগারদের হাত ধরেই আরব আমিরাতের সাথে ইসরায়েলের সম্পর্ক আজকের এই পর্যায়ে পৌঁছেছে।

🤬29👍9❤6
স্টিভ উইটকফ পাকিস্তানে গেছে ইরানের সাথে আলোচনা করতে। কিন্তু ইরান কাউকে তো পাঠায়ই নাই, উল্টা জানায় দিছে, তারা কুশনার আর উইটকফের সাথে আলোচনা করতে আগ্রহী না। তারা বরং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে আলোচনা করতে আগ্রহী।
আল-জাজিরার ছবির সিলেকশনটা ভালো হইছে। যদিও এইটা ওমানে তোলা আগের রাউন্ডের ছবি, কিন্তু এই মুহূর্তে ছবিটা দেখে মনে হচ্ছে, কুশনার আর উইটকফ মিলে পাকিস্তানে বসে বসে অপেক্ষা করতেছে, ঐদিকে ইরানিরা তাদেরকে পাত্তা দিচ্ছে না।
আর পেছনে ব্যাকগ্রাউন্ডে গান বাজতেছে: আইলায়না আইলায়না রে বন্ধু, করলায়রে দিওয়ানা ...
স্যরি।

❤26😁14👍3
সীজফায়ারের জন্য মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলোর মাধ্যমে আমেরিকা ইরানকে যে যে ১৫ পয়েন্টের শর্ত দিয়েছিল, ইরান সেগুলো অফিশিয়ালি রিজেক্ট করে দিয়েছে। পাল্টা তারা আমেরিকাকে ৫টা শর্ত দিয়েছে।
সহজ ভাষায় শর্তগুলো হচ্ছে:
১। সাময়িক সীজফায়ার না, পুরোপুরি যুদ্ধ বন্ধ করতে হবে
২। কয়েকমাস পরেই আবার যুদ্ধ ফিরে আসবে না - সেটা নিশ্চিত করতে হবে
৩। যুদ্ধের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে
৪। যুদ্ধের অবসান শুধু ইরানে না, বরং প্রতিটা রেজিস্ট্যান্স ফোর্সের ক্ষেত্রে কার্যকর করতে হবে
৫। হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম অধিকারের স্বীকৃতি দিতে হবে।
এগুলো শুধুমাত্র এই যুদ্ধের ক্ষেত্রে ইরানের নতুন দাবি। এর বাইরে পারমাণবিক কর্মসূচি এবং মিসাইল কর্মসূচির ক্ষেত্রে তাদের অবস্থান আগেরটাই থাকবে।

❤35👍4
গতকাল সাংবাদিকদের সাথে আলাপের সময় ট্রাম্প বলেছিল, ইরানের নতুন নেতারা নাকি তাকে একটা "ভেরি বিগ প্রেজেন্ট" (বিশাল বড় উপহার) পাঠিয়েছে।
উপহারটা কী, সেটা অবশ্য ট্রাম্প বলতে রাজি হয়নি। তবে সে দাবি করেছে, উপহারটার মূল্য নাকি বিপুল পরিমাণ অর্থের সমান।
আজ ড্রপসাইট নিউজের সাংবাদিক রায়ান গ্রিন এক অনুষ্ঠানে বলেছে, তার "গোপন সোর্স" নাকি তাকে জানিয়েছে, ট্রাম্পের কাছে নিজেকে আয়াতুল্লাহ'র ভ্রাতুষ্পুত্র এবং আয়াতুল্লাহর রেখে যাওয়া বিপুল পরিমাণ সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে পরিচয় দিয়ে একজনে ইমেইল করেছে 😎
ট্রাম্পকে সে বলেছে, তার কাছে আয়াতুল্লাহ'র রেখে যাওয়া কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি আছে। কিন্তু সেই সম্পত্তির অ্যাকসেস পাওয়ার জন্য তার বিটকয়েনে কয়েক হাজার ডলার লাগবে।
ট্রাম্প যদি তাকে এই কয়েক হাজার ডলার পাঠায়, তাহলেই নাকি সে ঐ বিলিয়ন ডলারের অর্ধেক ট্রাম্পকে উপহার দিয়ে দিবে। এটাই নাকি সেই ভেরি বিগ প্রেজেন্ট 😂😂😂

😁129❤7👍1
আই হ্যাভ থ্রি কোয়েশ্চেনস।
১। তেল আবিব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে - এই নিউজ বাংলাদেশী পত্রিকা করার কথা ইরানি মিডিয়ার রেফারেন্সে। এইখানে দেখি উল্টা ইরানের আইআরজিসি লিঙ্কড মিডিয়া স্ক্রিনশট দিচ্ছে বাংলাদেশী মিডিয়ার। তাও আবার "হাই সার্কুলেশন" "বিপ্লব" তথা ইনকিলাব পত্রিকার। ব্যাপারটা কী?
২। ওদের টুইটারে পেছন দিকে সাত-আটদিন গেলাম। দুনিয়ার অন্য কোনো পত্রিকার কোনো স্ক্রিনশট পেলাম না। (রাশিয়ান একটা পত্রিকার একটা রিপোর্টের স্ক্রিনশট আছে, কিন্তু সেটা রাশিয়ান ইন্টেলিজেন্স বিষয়ক নিউজ, স্বাভাবিক)। মানে, এরকম নিউজ কি ওরা দুনিয়ার আর কোনো দেশের পত্রিকায় পায় নাই?
৩। ইনকিলাবের শিরোনামটা কি সঠিক? মানে তারা কি আসলেই "ইরানের পাল্টায় ..." লিখতে চেয়েছিল? নাকি শিরোনামটা আসলে "ইরানের পাল্টা হামলায় ..." হওয়ার কথা ছিল, তাড়াহুড়ায় বা বেখেয়ালে হামলা মিসিং হয়ে গেছে?

😁45
এই যুদ্ধের আগে ইরান সর্বশেষ যে যুদ্ধটা ফেস করেছিল, সেটা হচ্ছে ১৯৮০ সালে শুরু হওয়া ইরাক-ইরান যুদ্ধ। ইন্টারেস্টিংলি, দুটো যুদ্ধই ছিল ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ। কিন্তু এটা ছাড়াও ঐ যুদ্ধের সাথে বর্তমান যুদ্ধের আরও কয়েকটা পয়েন্টে বেশ মিল আছে।
প্রথমত, অ্যাকসেপ্টেড একটা ন্যারেটিভ হচ্ছে, যুদ্ধটা সাদ্দাম হোসেন শুরু করেছিল, কারণ তাকে "ভুল বোঝানো হয়েছিল"।
শাহের আমলের ইরানের অনেক নির্বাসিত কর্মকর্তা, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শাপুর বখতিয়ার এবং জেনারেল গোলাম আলি ওভেসি সাদ্দামকে কনভিন্স করেছিল যে, বিপ্লব-পরবর্তী ইরানের সেনাবাহিনী খুবই দুর্বল, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা চরমে, কাজেই এখন আক্রমণ করার উপযুক্ত সময়। কয়েক সপ্তাহের মধ্যেই খোমেনির পতন ঘটে যাবে।
এবং এবারের যুদ্ধেও অধিকাংশ বিশ্লেষকের ধারণা, ট্রাম্প যে ইরান আক্রমণ করেছে, তার কারণও একই - তাকেও "ভুল বোঝানো হয়েছে"।
নেতানিয়াহু এবং ইসরায়েলি লবি তাকে কনভিন্স করেছে, ইরান খুবই দুর্বল, টপ লিডারশিপকে ফেলে দিলেই ইরানের রেজিমের পতন ঘটে যাবে।
বাস্তবে ইরাক-ইরান যুদ্ধ স্থায়ী হয়েছিল আট বছর। এবং ট্রাম্পও যেভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে, এখনই যদি সে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে না পারে, যদি আসলেই ইরানে স্থল অভিযান শুরু করে, তাহলে এই যুদ্ধও হয়তো ইরাক-ইরান যুদ্ধের মতো আট-দশ বছর বা আফগান যুদ্ধের মতো বিশ পর্যন্ত স্থায়ী হতে পারে।
দ্বিতীয়ত, বিপ্লবের পরপর ইরানের অভ্যন্তরে বিশৃঙ্খলা আসলেই চরমে ছিল। খোমেনির ইসলামিক রেভোল্যুশনারিরা ক্ষমতা কনসোলিডেট করছিল ঠিকই, কিন্তু তাদেরকে প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হচ্ছিল।
বিশেষ করে কমিউনিস্টদের সাথে তাদের বিরোধ গৃহযুদ্ধের পর্যায়ে চলে গিয়েছিল। ক্ষমতা কুক্ষিগত করা খোমেনির জন্য কঠিন হয়ে উঠছিল।
কিন্তু ইরাক যখন ইরান আক্রমণ করে, দেশ যখন বহিঃশত্রুর আক্রমণের মুখোমুখি হয়, তখন অভ্যন্তরীণ বিরোধ দমন করে ক্ষমতা কুক্ষিগত করা খোমেনির জন্য সহজ হয়ে ওঠে।
এবারের যুদ্ধের আগেও ইরান তার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছিল। দীর্ঘদিনের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন ইরানে ছড়িয়ে পড়েছিল। হাজার হাজার মানুষ নিহত হয়েছিল।
কিন্তু যুদ্ধ শুরুর সাথে সাথে অভ্যন্তরীণ সেই বিরোধ অনেকটাই চাপা পড়ে গেছে। বরং বহিঃশত্রুর আক্রমণের মুখে অনেক সরকারবিরোধীই এখন দেশ রক্ষার জন্য সরকারের পক্ষে অবস্থান নিচ্ছে। এবং যত দিন যাচ্ছে, আরও হার্ডলাইনাররা ক্ষমতায় আসছে, যারা হয়তো আগের চেয়েও কঠোরভাবে ইরানকে নিয়ন্ত্রণ করবে।
এই পয়েন্টগুলো ছাড়াও "ট্যাঙ্কার যুদ্ধের" মধ্য দিয়ে একে অন্যের তেলবাহী জাহাজের উপর আক্রমণ, আশেপাশে থাকা গালফ কান্ট্রিগুলোর আক্রান্ত হওয়াসহ আরও অনেক বিষয়েই দুই যুদ্ধের মধ্যে মিল পাওয়া যায়।
মার্ক টোয়েন যথাযথই বলেছিলেন, History doesn't repeat itself, but it often rhymes. ইতিহাস নিজের পুনরাবৃত্তি ঘটায় না, তবে এর প্রতিধ্বনি শোনা যায়।

👍28❤10