চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.4K subscribers
18.7K photos
4.42K videos
11 files
633 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
বিএনপি আওয়ামীলীগকে পুনর্বাসন করতে চাওয়া মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হওয়ার মতো
😁24👍3
চিন্ময় দাশের গ্রেপ্তারে আওয়ামীলীগের নিন্দা এবং মুক্তি দাবি।

গোপন পরিকল্পনা ভেস্তাই গেলো 😁
😁60🤣15
কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামের একটি পর্যটকবাহী জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ জেলা প্রশাসকের কাছে শুধু চলাচলের জন্য আবেদন করেছিলেন। তাঁরা সেই জাহাজকে যাচাই–বাছাই শেষে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে চলাচলের জন্য অনুমতি দিয়েছেন। তবে জাহাজটি কখন সেন্ট মার্টিন দ্বীপে যাবে, সেটি চূড়ান্ত করবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি।

মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াছমিন চৌধুরী জানান, আগামী বুধবার (২৭ নভেম্বর) তাঁরা কমিটির বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে, কোন জায়গা থেকে জাহাজ ছাড়বে। আপাতত কেয়ারি সিন্দাবাদ আবেদন করেছিল। তাঁরা সেই পর্যটক জাহাজকে অনুমতি দিয়েছেন।

২০০৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত কেয়ারি সিন্দাবাদ জাহাজটি টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন করছিল। মন্ত্রণালয়ের গঠিত কমিটি দিন-তারিখ ধার্য করলে পর্যটক পরিবহন শুরু করা হবে।
👍18
ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা করা হলো। রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জরুরি বৈঠক করে সব ছাত্রসংগঠনের সঙ্গে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ঢাবি ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি এসএম ফরহাদ, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের সভাপতি জামালুদ্দিন মোহাম্মদ খালিদ, ইসলামী শাসনতন্ত্রের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর ও পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক খায়রুল আহসান মারজান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সেক্রেটারি নাজমুল হাসান, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড আর সেক্রেটারি সৈকত আরিফ প্রমুখ।
❤21👍2
হাজারো শহীদি ভাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া এ ভূমিতে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে আমরা সর্বদা প্রস্তুত।
🔥49👍5❤4
গুড জব
ছাত্রদলকে ধন্যবাদ 🥰
❤65👍2
আওয়ামী লীগ ও তার দোসদের ১ দিনে বাংলাদেশ থেকে উচ্ছেদের ক্ষমতা ছাত্রদল রাখে!

--রাকিবুল ইসলাম রাকিব
সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
😁50👍14🤣3❤2
এটা যে জনকন্ঠ বিশ্বাস ই করতে পারতেছি না 😁 জনকন্ঠ কীভাবে আ'লীগের নেতাদের চরিত্র নিয়ে এভাবে প্রশ্ন তোলে?
😁35👍1🔥1
আজ আমাদের এক এডমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। দুঃখের বিষয় উনার এই শুভদিনে দেশের পরিস্থিতি টালমাটাল।

মজার খবর হল ঘরে নতুন বউ রেখে এখানে এসে কয়েকটা নিউজ আপডেট দিয়েছে 😃
😁45👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
‘ছাত্রদের ঐক্য ভাঙতে ছাত্রলীগ ভাংচুর চালাচ্ছে’
👍16😁5
বিষয় গুলা জনগণ গুলিয়ে ফেলতেছে। তাই আপনারা একটু ক্লিয়ার করে দিন। বড় বড় পন্ডিত ব্যক্তিবর্গ।
😢21😁2🫡1
এমন কিছুই আমরা সাধারণ জনগণ দেখতে চেয়েছিলাম। স্বাগতম ❤️
❤46👍4
আমি দুইটি গ্রুপকে খুব ভয় পাই —
-একটি হলো চরমপন্থি বাম ( নকশাল, বাকশাল, সর্বহারা, সিপিবি, জাসদ, ওয়ারকার্স পার্টি),
-আর অন্যটি চরমপন্থি ইসলামিস্ট (আ.ল কা.য়ে.দা, আ.ই.সি.স এবং মিসরের আল- নুরের সমমনা যারা রয়েছে)।

মিসরের কথা মনে করুন। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের সময় এই দুটি গ্রুপ কুয়ার মধ্যে ছিল। কিন্তু অভ্যুত্থানের পর, মুরসির আমলে তাদের হুঙ্কার ছিল বাঘের মতো। তারপর সিসি আসার পর তারা আবার সেই কুয়ার মধ্যে ফিরে গিয়েছে। এই দুটি গ্রুপ মিসরের বিপ্লব ধ্বংস করে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে এনেছে। সাথে বিদেশি শক্তির প্ররোচনাও ছিল।

কথাটি কেন বলছি? বাংলাদেশের সাথে মিলিয়ে দেখুন। মিল পাওয়া যায়?

আলো-স্টার ফ্যাসিবাদের সহযোগী—এতে কোনো সন্দেহ নেই। তারা জনগণের প্রতিনিধি নয়, বরং জনগণ প্রত্যাখ্যাত বামপন্থি রাজনীতি- নকশাল, বাকশাল, সর্বহারার সুশীল সংস্করণ। তারা বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলে না। বরং তারা ওলিগার্ক এবং প্রতিবেশী দেশের স্বার্থে কাজ করে। যদি বাংলাদেশের গণমানুষের কণ্ঠস্বর না হয়, তাহলে তারা দেশের গণমাধ্যম কীভাবে হতে পারে?

তাই যখন "আমার দেশ" বা "সংগ্রাম"-এর উপর ফ্যাসিবাদী হামলা হয়, তখন তারা মিটি মিটি হাসে। আবুল আসাদ বা মাহমুদুর রহমানের উপর হামলা হলে, তারা নীরব থাকে। এ বিষয়টি দেখে আপনি অবাক হন? কিন্তু ভাই, এরা তো আসলে সাংবাদিকই না। যদি তারা সাংবাদিক হতো, তাহলে অন্য কোনো সাংবাদিকের ওপর অত্যাচার দেখে তো কষ্ট পেতো।

বুঝলাম, তাদের কোয়ালিটি আছে, স্কিলও আছে। কিন্তু স্কিল থাকলেই কি কেউ প্রফেশনাল হয়ে ওঠে? ধরুন, পুলিশের পোশাক পড়া একজন যদি খুব স্মার্ট এবং স্কিলড হয়, কিন্তু ডাকাতি বা খুন করে, তাহলে সে তো ডাকাত এবং খুনি। পোশাক দেখে কি তাকে পুলিশ বলবেন?

নতুন বাংলাদেশ গড়তে আলো-স্টারের মতো প্রতিষ্ঠানগুলিকে উপড়ে ফেলতে হবে। তবে একটু ভাবুন, আপনাদের আন্দোলনটি সঠিক পথে যাচ্ছে কিনা?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য , Ratul Muhammad রাতুল মোহাম্মদ, মুস্তাফিজ হাসান—আপনাদের পোস্টের নিচে যাদের কমেন্ট দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আপনাদের পছন্দ করে। তারাও কিন্তু চিন্তিত। আমরাও আতঙ্কিত। সম্ভবত আপনাদের অজান্তেই সেই দুটি চরমপন্থি গ্রুপ আন্দোলনের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি একটি স্ক্রিনশট কমেন্টে দিয়েছি। দেখুন তো, ঐ লোকটি কে? অনেকে বলছেন, বালকায়েদা। ভাই, পায়ে ধরি— নকশাল, বাকশাল, সর্বহারা, বা বালকায়েদা যদি আপনার আন্দোলনে ঢুকে পড়ে, তাহলে সব শেষ।

গাজার গণহত্যার সময় যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আন্দোলন হচ্ছিল, তখন আয়োজকরা খুব সতর্ক ছিলেন—কোনো চরমপন্থি যেন ঢুকতে না পারে। আপনারাও সতর্ক হোন।

আরেকটু ভাবুন, এই আন্দোলনটি কি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ?
আমার মতে, সবচেয়ে জরুরি কাজ হলো—সচিব থেকে ইউএনও পর্যন্ত আওয়ামী লীগের যে শেকড় রয়েছে, সেই শেকড় উপড়ে ফেলা। কারণ ব্যুরোক্রেসি কাজ না করলে, এই সরকার ফেল করতে বাধ্য। এরপর পুলিশ এবং সেনাবাহিনীর শুদ্ধি অভিযান প্রয়োজন। আপনাদের আন্দোলনের ফোকাস কি ঐদিকে হওয়া উচিত নয়?

বিপ্লবের স্বার্থে এই সরকারকে টিকিয়ে রাখতেই হবে। ভাই, মিসরের কথা একটু মনে করুন।

আমার মতে, আলো-স্টারের বিরুদ্ধে এখন গণবয়কটের ডাক দেওয়া প্রয়োজন।

কন্টিনিউয়াস ক্যাম্পেইন ফর গণবয়কট।

(শিবলী সোহায়েল)
👍18❤3
আমাদের রাষ্ট্রপতি দয়া ও বিনয়ের সাগর, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হলেও তিনি কেবল প্রধানমন্ত্রীর নিকট সবিনয় আবেদন/প্রার্থনাই করেন না, সাবেক বিরোধী দলীয় প্রেসিডিয়াম সদস্যদের অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশংসা পত্রও ইস্যু করে থাকেন।

বি.দ্র. পত্রের সত্যতা নিয়ে প্রশ্ন করলে ঠুয়া খাবেন, যে টেবিলের উপর এই ছবি তোলা হয়েছে, সেটা রাষ্ট্রপতির নিজ কার্যালয়ের টেবিল। আরো সন্দেহ হলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাশরুর মাওলা'কে সরাসরি যোগাযোগ করতে পারেন।
👍8
স্বৈরাচারি হাসিনা সরকারের কাছে একজন রাষ্ট্রপতির অসহায়ত্ব এই ফাঁস হওয়া চিঠিতে বেশ পরিস্কার ভাবে ফুঁটে উঠেছে, যদিও রাষ্ট্রপতি কর্তৃক দাপ্তরিক কাজে এধরনের ভাষা চয়ন কতটা যৌক্তিক সে নিয়ে আলোচনা হতে পারে। রাষ্ট্রপতি বিগত রেজিমের আইনমন্ত্রীর কার্যক্রমে ক্ষোভ জানিয়ে এই চিঠিতে যা লিখেছেন।

"আমাকে জানানো বা পরামর্শ গ্রহণ করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? চূড়ান্ত অনুমোদনের জন্য স্বাক্ষর দেয়া শোভনীয় নয়। কোন পর্যায় আমার অংশীদারিত্ব না থাকায় আমি ব্যথিত।"

রাষ্ট্রপতি কার্যালয়ের আরো কিছু চাঞ্চল্যকর চিঠি হাতে এসেছে, পর্যায়ক্রমে তা প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি কেন এই চিঠির স্বাক্ষর তারিখ ১৮/৪/২০২৮ করেছেন তা আমার বোধগম্য হয়নি, সম্ভবত কলমের স্লিপে এমনটা হয়েছে।
👍9🤬3
🛑🛑🛑পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে নজিরবিহীন স্থবিরতাঃ

বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে নজিরবিহীন স্থবিরতা বিরাজ করছে। এমনকি গণঅভ্যুত্থানের স্বপক্ষে কোন বার্তা, কোন ডকুমেন্টারি পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করতে পারে নাই যেটা বহির্বিশ্বে প্রচার করা যায়।

ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনৈতিকদের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন বাস্তবায়নে বর্তমান সরকারের কমিটমেন্ট বিষয়ে কোনো ধরনের ব্রিফিং এর আয়োজন করা হচ্ছে না। পরিবর্তিত পরিস্থিতিতে কোন ধরনের নীতিমালা প্রণয়ন বা প্রোগ্রাম আয়োজনে কোন উদ্যোগ নেয়া হয়নি। এমনকি বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহের কার্যক্রমে কোনো গতিশীলতা নেই। ফ্যাসিস্টদের গণহত্যার বিপক্ষে এবং বর্তমানে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পক্ষে সমর্থন আদায়ের বিষয়ে মিশন সমূহ কার্যকর কোন ভূমিকা পালন করছে না। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কুটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে কোন উদ্যোগ বা পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

অতি সম্প্রতি সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের উপর জেনেভা বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনা জেনেভার বাংলাদেশ দূতাবাসের প্রটোকল কার্যক্রমকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এই ঘটনার সময়ে দূতাবাসের লেবার উইংয়ের কর্মকর্তা জনাব কামরুল ইসলাম মাননীয় উপদেষ্টা আসিফ নজরুলের সাথে থাকলেও তাকে রক্ষার সামান্যতম চেষ্টা করেননি।

তাছাড়া উপদেষ্টা আসিফ নজরুল সেই সময় বিমানবন্দরে থাকবেন এই স্পর্শকাতর তথ্য স্থানীয় আওয়ামী লীগের নেতারা কিভাবে পেলেন তা খতিয়ে দেখাও জরুরী। সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টার উপর হামলার পরও পররাষ্ট্র মন্ত্রণালয় একটা নামমাত্র সারকুলার ইস্যু করা ছাড়া কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী দালালদের অবস্থান সম্পর্কে সরকারকে সতর্ক করা হলেও ফ্যাসিবাদের দোসরদের অপসারণের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব কোন কার্যকর ভূমিকা নেননি।

ফ্যাসিস্ট সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্বৈরাচারী আওয়ামী লীগের সমর্থক কর্মকর্তারা দায়িত্বে থাকার কারণে কূটনৈতিক কার্যক্রমে স্থবিরতা পরিলক্ষিত হচ্ছে। গুরুত্বপূর্ণ বাংলাদেশ দূতাবাস সমূহ: ওয়াশিংটন, নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন, লন্ডন, দিল্লি, ব্রাসেলস, ক্যানবেরা, জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশনসহ শ্রম বাজার সম্প্রসারণ এবং মধ্যপ্রাচ্যের শ্রমিকদের অধিকার সংরক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত মধ্যপ্রাচ্যে বাংলাদেশ দূতাবাসসমূহে আওয়ামী দোসর কর্মকর্তারা দায়িত্বে আছেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এরা অত্যন্ত তৎপর এবং সরকারের সমর্থনে কাজ করলেও বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় আছে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।

দুঃখজনক হলেও সত্য যে, গণহত্যার তিন মাস পার হলেও পলাতক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ঘনিষ্ঠ সহযোগী, আত্মীয় ও প্রধান পরামর্শদাতা কুখ্যাত সামিয়া আঞ্জুম এখনো বহাল তবিয়তে লস এঞ্জেলেসে বাংলাদেশের কনসাল্ জেনারেলের দায়িত্বে আছেন। পলাতক মোমেনের স্ত্রী সামিয়া আনজুমের আশ্রয়ে ছিলেন বলেও বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। সামিয়া আঞ্জুম, যার কথায় গত ৫ বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলেছে, তার ব্যাপারে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠলেও বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব তাকে সরানোর কোন উদ্যোগ গ্রহণ করেননি। উপরন্তু তাকে একটি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রক্রিয়াটি চলমান। সামিয়া ও তার সিন্ডিকেটের কার্যক্রমের ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও নেতিবাচক রিপোর্ট প্রদান করা হয়েছে বলে জানা যায়। সামিয়া ও তার সিন্ডিকেটের অতীত কার্যক্রম এবং বর্তমান প্রভাবের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সংক্ষুব্ধ। তারপরও সামিয়া ও তার সিন্ডিকেট বহাল তবিয়তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিটি স্পর্শকাতর বিষয়ে হস্তক্ষেপ করে চলেছে।

কট্টর আওয়ামী সমর্থক সাবেক ছাত্রলীগ নেতা মাহবুব হাসান সালেহ এখনো ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বহাল তবিয়তে আছেন। এই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সময়ের নগ্ন ভাবে ফ্যাসিস্ট সরকারের সমর্থন করা, বি এন পি এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে নানা ধরনের কটু মন্তব্য করা এবং সরকারি চাকুরীর শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এমনকি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে থাকাকালীন ডক্টর আলী রিয়াজের একটি বইয়ের মোরগ উন্মোচন অনুষ্ঠানে হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয় কট্টর আওয়ামীপন্থী কর্মকর্তা আবিদা ইসলামকে। আওয়ামী সরকারের দোসর আবিদার নিয়োগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
👍7🤬1