চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.4K subscribers
18.7K photos
4.42K videos
11 files
633 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
এটা যে জনকন্ঠ বিশ্বাস ই করতে পারতেছি না 😁 জনকন্ঠ কীভাবে আ'লীগের নেতাদের চরিত্র নিয়ে এভাবে প্রশ্ন তোলে?
😁35👍1🔥1
আজ আমাদের এক এডমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। দুঃখের বিষয় উনার এই শুভদিনে দেশের পরিস্থিতি টালমাটাল।

মজার খবর হল ঘরে নতুন বউ রেখে এখানে এসে কয়েকটা নিউজ আপডেট দিয়েছে 😃
😁45👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
‘ছাত্রদের ঐক্য ভাঙতে ছাত্রলীগ ভাংচুর চালাচ্ছে’
👍16😁5
বিষয় গুলা জনগণ গুলিয়ে ফেলতেছে। তাই আপনারা একটু ক্লিয়ার করে দিন। বড় বড় পন্ডিত ব্যক্তিবর্গ।
😢21😁2🫡1
এমন কিছুই আমরা সাধারণ জনগণ দেখতে চেয়েছিলাম। স্বাগতম ❤️
❤46👍4
আমি দুইটি গ্রুপকে খুব ভয় পাই —
-একটি হলো চরমপন্থি বাম ( নকশাল, বাকশাল, সর্বহারা, সিপিবি, জাসদ, ওয়ারকার্স পার্টি),
-আর অন্যটি চরমপন্থি ইসলামিস্ট (আ.ল কা.য়ে.দা, আ.ই.সি.স এবং মিসরের আল- নুরের সমমনা যারা রয়েছে)।

মিসরের কথা মনে করুন। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের সময় এই দুটি গ্রুপ কুয়ার মধ্যে ছিল। কিন্তু অভ্যুত্থানের পর, মুরসির আমলে তাদের হুঙ্কার ছিল বাঘের মতো। তারপর সিসি আসার পর তারা আবার সেই কুয়ার মধ্যে ফিরে গিয়েছে। এই দুটি গ্রুপ মিসরের বিপ্লব ধ্বংস করে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে এনেছে। সাথে বিদেশি শক্তির প্ররোচনাও ছিল।

কথাটি কেন বলছি? বাংলাদেশের সাথে মিলিয়ে দেখুন। মিল পাওয়া যায়?

আলো-স্টার ফ্যাসিবাদের সহযোগী—এতে কোনো সন্দেহ নেই। তারা জনগণের প্রতিনিধি নয়, বরং জনগণ প্রত্যাখ্যাত বামপন্থি রাজনীতি- নকশাল, বাকশাল, সর্বহারার সুশীল সংস্করণ। তারা বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলে না। বরং তারা ওলিগার্ক এবং প্রতিবেশী দেশের স্বার্থে কাজ করে। যদি বাংলাদেশের গণমানুষের কণ্ঠস্বর না হয়, তাহলে তারা দেশের গণমাধ্যম কীভাবে হতে পারে?

তাই যখন "আমার দেশ" বা "সংগ্রাম"-এর উপর ফ্যাসিবাদী হামলা হয়, তখন তারা মিটি মিটি হাসে। আবুল আসাদ বা মাহমুদুর রহমানের উপর হামলা হলে, তারা নীরব থাকে। এ বিষয়টি দেখে আপনি অবাক হন? কিন্তু ভাই, এরা তো আসলে সাংবাদিকই না। যদি তারা সাংবাদিক হতো, তাহলে অন্য কোনো সাংবাদিকের ওপর অত্যাচার দেখে তো কষ্ট পেতো।

বুঝলাম, তাদের কোয়ালিটি আছে, স্কিলও আছে। কিন্তু স্কিল থাকলেই কি কেউ প্রফেশনাল হয়ে ওঠে? ধরুন, পুলিশের পোশাক পড়া একজন যদি খুব স্মার্ট এবং স্কিলড হয়, কিন্তু ডাকাতি বা খুন করে, তাহলে সে তো ডাকাত এবং খুনি। পোশাক দেখে কি তাকে পুলিশ বলবেন?

নতুন বাংলাদেশ গড়তে আলো-স্টারের মতো প্রতিষ্ঠানগুলিকে উপড়ে ফেলতে হবে। তবে একটু ভাবুন, আপনাদের আন্দোলনটি সঠিক পথে যাচ্ছে কিনা?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য , Ratul Muhammad রাতুল মোহাম্মদ, মুস্তাফিজ হাসান—আপনাদের পোস্টের নিচে যাদের কমেন্ট দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আপনাদের পছন্দ করে। তারাও কিন্তু চিন্তিত। আমরাও আতঙ্কিত। সম্ভবত আপনাদের অজান্তেই সেই দুটি চরমপন্থি গ্রুপ আন্দোলনের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি একটি স্ক্রিনশট কমেন্টে দিয়েছি। দেখুন তো, ঐ লোকটি কে? অনেকে বলছেন, বালকায়েদা। ভাই, পায়ে ধরি— নকশাল, বাকশাল, সর্বহারা, বা বালকায়েদা যদি আপনার আন্দোলনে ঢুকে পড়ে, তাহলে সব শেষ।

গাজার গণহত্যার সময় যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আন্দোলন হচ্ছিল, তখন আয়োজকরা খুব সতর্ক ছিলেন—কোনো চরমপন্থি যেন ঢুকতে না পারে। আপনারাও সতর্ক হোন।

আরেকটু ভাবুন, এই আন্দোলনটি কি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ?
আমার মতে, সবচেয়ে জরুরি কাজ হলো—সচিব থেকে ইউএনও পর্যন্ত আওয়ামী লীগের যে শেকড় রয়েছে, সেই শেকড় উপড়ে ফেলা। কারণ ব্যুরোক্রেসি কাজ না করলে, এই সরকার ফেল করতে বাধ্য। এরপর পুলিশ এবং সেনাবাহিনীর শুদ্ধি অভিযান প্রয়োজন। আপনাদের আন্দোলনের ফোকাস কি ঐদিকে হওয়া উচিত নয়?

বিপ্লবের স্বার্থে এই সরকারকে টিকিয়ে রাখতেই হবে। ভাই, মিসরের কথা একটু মনে করুন।

আমার মতে, আলো-স্টারের বিরুদ্ধে এখন গণবয়কটের ডাক দেওয়া প্রয়োজন।

কন্টিনিউয়াস ক্যাম্পেইন ফর গণবয়কট।

(শিবলী সোহায়েল)
👍18❤3
আমাদের রাষ্ট্রপতি দয়া ও বিনয়ের সাগর, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হলেও তিনি কেবল প্রধানমন্ত্রীর নিকট সবিনয় আবেদন/প্রার্থনাই করেন না, সাবেক বিরোধী দলীয় প্রেসিডিয়াম সদস্যদের অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশংসা পত্রও ইস্যু করে থাকেন।

বি.দ্র. পত্রের সত্যতা নিয়ে প্রশ্ন করলে ঠুয়া খাবেন, যে টেবিলের উপর এই ছবি তোলা হয়েছে, সেটা রাষ্ট্রপতির নিজ কার্যালয়ের টেবিল। আরো সন্দেহ হলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাশরুর মাওলা'কে সরাসরি যোগাযোগ করতে পারেন।
👍8
স্বৈরাচারি হাসিনা সরকারের কাছে একজন রাষ্ট্রপতির অসহায়ত্ব এই ফাঁস হওয়া চিঠিতে বেশ পরিস্কার ভাবে ফুঁটে উঠেছে, যদিও রাষ্ট্রপতি কর্তৃক দাপ্তরিক কাজে এধরনের ভাষা চয়ন কতটা যৌক্তিক সে নিয়ে আলোচনা হতে পারে। রাষ্ট্রপতি বিগত রেজিমের আইনমন্ত্রীর কার্যক্রমে ক্ষোভ জানিয়ে এই চিঠিতে যা লিখেছেন।

"আমাকে জানানো বা পরামর্শ গ্রহণ করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? চূড়ান্ত অনুমোদনের জন্য স্বাক্ষর দেয়া শোভনীয় নয়। কোন পর্যায় আমার অংশীদারিত্ব না থাকায় আমি ব্যথিত।"

রাষ্ট্রপতি কার্যালয়ের আরো কিছু চাঞ্চল্যকর চিঠি হাতে এসেছে, পর্যায়ক্রমে তা প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি কেন এই চিঠির স্বাক্ষর তারিখ ১৮/৪/২০২৮ করেছেন তা আমার বোধগম্য হয়নি, সম্ভবত কলমের স্লিপে এমনটা হয়েছে।
👍9🤬3
🛑🛑🛑পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে নজিরবিহীন স্থবিরতাঃ

বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে নজিরবিহীন স্থবিরতা বিরাজ করছে। এমনকি গণঅভ্যুত্থানের স্বপক্ষে কোন বার্তা, কোন ডকুমেন্টারি পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করতে পারে নাই যেটা বহির্বিশ্বে প্রচার করা যায়।

ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনৈতিকদের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন বাস্তবায়নে বর্তমান সরকারের কমিটমেন্ট বিষয়ে কোনো ধরনের ব্রিফিং এর আয়োজন করা হচ্ছে না। পরিবর্তিত পরিস্থিতিতে কোন ধরনের নীতিমালা প্রণয়ন বা প্রোগ্রাম আয়োজনে কোন উদ্যোগ নেয়া হয়নি। এমনকি বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহের কার্যক্রমে কোনো গতিশীলতা নেই। ফ্যাসিস্টদের গণহত্যার বিপক্ষে এবং বর্তমানে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পক্ষে সমর্থন আদায়ের বিষয়ে মিশন সমূহ কার্যকর কোন ভূমিকা পালন করছে না। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কুটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে কোন উদ্যোগ বা পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

অতি সম্প্রতি সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের উপর জেনেভা বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনা জেনেভার বাংলাদেশ দূতাবাসের প্রটোকল কার্যক্রমকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এই ঘটনার সময়ে দূতাবাসের লেবার উইংয়ের কর্মকর্তা জনাব কামরুল ইসলাম মাননীয় উপদেষ্টা আসিফ নজরুলের সাথে থাকলেও তাকে রক্ষার সামান্যতম চেষ্টা করেননি।

তাছাড়া উপদেষ্টা আসিফ নজরুল সেই সময় বিমানবন্দরে থাকবেন এই স্পর্শকাতর তথ্য স্থানীয় আওয়ামী লীগের নেতারা কিভাবে পেলেন তা খতিয়ে দেখাও জরুরী। সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টার উপর হামলার পরও পররাষ্ট্র মন্ত্রণালয় একটা নামমাত্র সারকুলার ইস্যু করা ছাড়া কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী দালালদের অবস্থান সম্পর্কে সরকারকে সতর্ক করা হলেও ফ্যাসিবাদের দোসরদের অপসারণের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব কোন কার্যকর ভূমিকা নেননি।

ফ্যাসিস্ট সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্বৈরাচারী আওয়ামী লীগের সমর্থক কর্মকর্তারা দায়িত্বে থাকার কারণে কূটনৈতিক কার্যক্রমে স্থবিরতা পরিলক্ষিত হচ্ছে। গুরুত্বপূর্ণ বাংলাদেশ দূতাবাস সমূহ: ওয়াশিংটন, নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন, লন্ডন, দিল্লি, ব্রাসেলস, ক্যানবেরা, জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশনসহ শ্রম বাজার সম্প্রসারণ এবং মধ্যপ্রাচ্যের শ্রমিকদের অধিকার সংরক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত মধ্যপ্রাচ্যে বাংলাদেশ দূতাবাসসমূহে আওয়ামী দোসর কর্মকর্তারা দায়িত্বে আছেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এরা অত্যন্ত তৎপর এবং সরকারের সমর্থনে কাজ করলেও বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় আছে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।

দুঃখজনক হলেও সত্য যে, গণহত্যার তিন মাস পার হলেও পলাতক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ঘনিষ্ঠ সহযোগী, আত্মীয় ও প্রধান পরামর্শদাতা কুখ্যাত সামিয়া আঞ্জুম এখনো বহাল তবিয়তে লস এঞ্জেলেসে বাংলাদেশের কনসাল্ জেনারেলের দায়িত্বে আছেন। পলাতক মোমেনের স্ত্রী সামিয়া আনজুমের আশ্রয়ে ছিলেন বলেও বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। সামিয়া আঞ্জুম, যার কথায় গত ৫ বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলেছে, তার ব্যাপারে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠলেও বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব তাকে সরানোর কোন উদ্যোগ গ্রহণ করেননি। উপরন্তু তাকে একটি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রক্রিয়াটি চলমান। সামিয়া ও তার সিন্ডিকেটের কার্যক্রমের ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও নেতিবাচক রিপোর্ট প্রদান করা হয়েছে বলে জানা যায়। সামিয়া ও তার সিন্ডিকেটের অতীত কার্যক্রম এবং বর্তমান প্রভাবের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সংক্ষুব্ধ। তারপরও সামিয়া ও তার সিন্ডিকেট বহাল তবিয়তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিটি স্পর্শকাতর বিষয়ে হস্তক্ষেপ করে চলেছে।

কট্টর আওয়ামী সমর্থক সাবেক ছাত্রলীগ নেতা মাহবুব হাসান সালেহ এখনো ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বহাল তবিয়তে আছেন। এই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সময়ের নগ্ন ভাবে ফ্যাসিস্ট সরকারের সমর্থন করা, বি এন পি এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে নানা ধরনের কটু মন্তব্য করা এবং সরকারি চাকুরীর শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এমনকি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে থাকাকালীন ডক্টর আলী রিয়াজের একটি বইয়ের মোরগ উন্মোচন অনুষ্ঠানে হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয় কট্টর আওয়ামীপন্থী কর্মকর্তা আবিদা ইসলামকে। আওয়ামী সরকারের দোসর আবিদার নিয়োগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
👍7🤬1
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী সালাউদ্দিন নোমান চৌধুরীকে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দান করা হয়েছে। কট্টর আওয়ামী সমর্থক সালাউদ্দিন নোমানকে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিয়োগ করায় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজমান। সালাউদ্দিন নোমানের বিরুদ্ধে বদলি, প্রমোশনসহ প্রশাসনিক এবং আর্থিক স্বেচ্ছাচারিতা, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। কোন যুক্তিতে ফ্যাসিবাদের এই দোসরকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিয়োগ করা হলো সেই বিষয়টি কারো কাছে বোধগম্য নয়। এভাবে আরও অনেক নিয়োগ এবং বদলি গণঅভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক বলে সংশ্লিষ্ট সবাই মনে করেন।

মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন আল রশিদ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত। এই তেলবাজ কর্মকর্তা গণঅভ্যুত্থানের সময়ে ছাত্র জনতার আন্দোলনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জামাত শিবির ও বিএনপির নাশকতা হিসেবে অভিহিত করার চেষ্টা চালায়।

মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা গণঅভ্যুত্থানকে সমর্থন করছে তাদের ব্যাপারে গোপনে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় এই অসৎ দলকানা কর্মকর্তা। এই সুবিধাভোগী তেলবাজ কর্মকর্তা মরহুম শেখ মুজিবের স্ত্রীকে নিয়ে “রেনুর আবির্ভাব” নামে একটি বই রচনা করে দেশে আসার মাত্র এগারো মাসের মাথায় কানাডার অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসে পোস্টিং বাগিয়ে নেন। ইতোপূর্বে এই কর্মকর্তা তার দলীয় প্রভাবকে কাজে লাগিয়ে অনৈতিকভাবে প্রায় নয় বছরেরও বেশি সময় বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস সমূহে কাজ করেন। একইভাবে ছাত্রলীগ নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা কারী সারোয়ার মাহমুদ স্পেনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত আছেন। সম্প্রতি পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ঘনিষ্ঠ তানভীর মনসুর কে হংকং-এ বাংলাদেশের কনসোল জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

গণঅভ্যুত্থানের তিন মাস পার হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) হিসেবে বহাল আছেন কট্টর আওয়ামী সমর্থক ও অপসারিত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এর নিয়োগকৃত নাজমুল হক। মহাপরিচালক (প্রশাসন) নিয়োগ, বদলি, প্রমোশন, প্রশাসনিক এবং আর্থিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও সিদ্ধান্তসমূহ গ্রহণ করেন। পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে সবচেয়ে গোপনীয় ও সংবেদনশীল এস এস এ সেকশনে কাজ করছেন সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শোয়েব তরফদার। গোপনীয় ও সংবেদনশীল এই শাখার মাধ্যমেই নতুন রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়। বিভিন্ন মাধ্যমে বারংবার বলা সত্ত্বেও শোয়েবকে অজ্ঞাত কারণে পরিবর্তন করা হয়নি। শোয়েবের সাথে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে জানা যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবেদনশীল অনেক তথ্যই সামিয়া আনজুম ও শোয়েবদের মতো কট্টর মুজিববাদী কর্মকর্তাদের মাধ্যমে ফাঁস হচ্ছে বলে অনেকেই মনে করছেন। বর্তমানে বিভিন্ন দূতাবাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা বহাল তবিয়তে আছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে ফ্যাসিবাদের দোসরদের পদায়ন ও পুনর্বাসনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

ওয়াশিংটন, লন্ডন, জেনেভা, ক্যানবেরা, সিঙ্গাপুর, রিয়াদ, ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহ এবং নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন বর্তমানে আওয়ামী পন্থী কর্মকর্তাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে।বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে লেবার, ইকোনমিক, কমার্শিয়াল, প্রতিরক্ষা উইং সমূহে পতিত স্বৈরাচারের সহযোগীরা বহাল তবিয়তে নিয়োজিত আছে। যার ফলে সম্পর্ক উন্নয়ন এবং কূটনৈতিক কর্মকান্ডে চরম স্থবিরতা বিরাজ করছে।

পলাতক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নিজ এলাকার প্রায় ৮০ জনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্থায়ী কর্মচারী হিসেবে নিয়োগ প্রদান করা হয়। বর্তমানে তাদের চাকুরী স্থায়ীকরণের বিষয়টি প্রক্রিয়াধীন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নির্বাচনী এলাকা হতে প্রায় ৩০ জনেরও বেশি ব্যক্তিকে বিভিন্ন দূতাবাসে লোকাল স্টাফ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। উল্লিখিত ব্যক্তিরা এখনো চাকুরীরত। এই সকল দলীয় পরিচয়ে নিয়োগ প্রাপ্ত স্বৈরাচারের দোসররা যে কোন সময় সরকারকে বিপদে ফেলতে পারে।

পতিত স্বৈরাচার হাসিনা ও তার ফ্যাসিস্ট সরকারের দোসররা প্রতিবেশী ভারত থেকে বারবার হুমকি-ধমকি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, একজন প্রভাবশালী উপদেষ্টা বিদেশের মাটিতে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন, এই সকল বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং জবাবদিহিতা জরুরী। শেখ
👍5
হাসিনা ও পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব কোন ভূমিকা পালন করছেন না, যেটা সত্যিই অগ্রহণযোগ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনে বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি গঠন করতে পারে এ সকল বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য।

ফাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের পলাতক নেতাদের ভারত থেকে ফিরিয়ে আনার ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব নির্বিকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়া দরকার। ভারতের সাথে এই বিষয়ে আলোচনা এবং বাংলাদেশের সরকার ও জনগণের অবস্থান পরিষ্কার করার প্রয়োজন আছে। ভারতকে এটলিস্ট এই জিনিসটা বোঝানোর প্রয়োজনীয়তা আছে যে তাদের এহেনও আচরণ বা পতিত স্বৈরাচার হাসিনাকে এবং তার দোসর খুনিদের ভারতে আশ্রয় দেয়াটা বাংলাদেশের সরকার ও জনগণ পছন্দ করছে না এবং এটা দু'দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এমনকি গত তিন মাসে ফ্যাসিস্ট সরকারের দোসর বর্তমানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে পর্যন্ত পরিবর্তন করা হয়নি এবং সেখানে একজন যোগ্য ব্যক্তিকে হাই কমিশনার হিসেবে নিয়োগের কোন উদ্যোগ গ্রহণ করা হয় নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্যাসিস্টদের বিপক্ষে এবং বর্তমান সরকারের পক্ষে কি কি কাজ করেছে সেটার একটা জবাবদিহিতা থাকা জরুরি। ওয়াশিংটন, দিল্লি, লন্ডন, ক্যানবেরা, রিয়াদ, ব্রাসেলস, জেনেভা, নিউ ইয়র্ক পার্মানেন্ট মিশনে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন করা জরুরি।

ফ্যাসিজমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, বক্তব্য প্রদান ও ব্যবস্থা নিতে কোন অজ্ঞাত কারণে পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্রসচিব কোন কার্যকর ভূমিকা পালন করেননি, সেটা পরিস্কার করা দরকার।

বিদেশ মন্ত্রককে দুর্বল রেখে কখনোই সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে না। বিষয়টি সরকারের দায়িত্বশীলদের অবশ্যই বিবেচনায় রাখতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর মন্ত্রণালয়ে প্রতিবিপ্লবীদের হুংকার, পুনর্বাসন ও প্রভাব বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেই হবে।
👍5
ছিঃ ছিঃ করে কি তে 🤮
🤣38👍2😁2
মুসলিম জাতি কবে বুঝবে এই কথা?
👍38😢5
আমার মনের কথা বলেছেন, ধন্যবাদ।
👍26
তারেক রহমানের মতো যদি মির্জা ফখরুল এবং অন্য নেতারা কথা গুলা বলতে পারতেন। আজ বিএনপি কে সবাই ভালোবাসতো।
👍44🤔2
শুধু বহিষ্কার করলে হবে না, এদের বিরুদ্ধে দল থেকে মামলা করলে জনগণ আরো বেশি খুশি হতো।
👍49
যারা আপনার উপকার করেছে, তাদেরকে এর প্রতিদান দিতে ভুলবেন না। প্রতিদান দিতে না পারলে, তাদের জন্য অন্তত প্রাণখুলে দু‘আ করুন। হাদিসে এসেছে, ‘‘যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না।’’ [ইমাম আবু দাউদ, আস-সুনান: ৪৮১১; ইমাম তিরমিযি, আস-সুনান: ১৯৫৪; হাদিসটি সহিহ]
.
আল্লাহ্ তা‘আলা কুরআনে কারিমে বলেন—
.
هَلۡ جَزَآءُ الۡاِحۡسَانِ اِلَّا الۡاِحۡسَانُ
.
‘‘উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কী হতে পারে?’’ [সুরা আর-রহমান, আয়াত: ৬০]
.
আবদুল্লাহ ইবনু উমার (রা.) থেকে বর্ণিত; তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি তোমাদের সাথে সদ্ব্যবহার করে, তোমরা তার উত্তম প্রতিদান দাও। প্রতিদান দেওয়ার মতো কিছু না পেলে তার জন্য দু‘আ করো, যতক্ষণ না তোমরা অনুধাবন করতে পারো যে, তোমরা তার প্রতিদান দিতে পেরেছো।’’ [ইমাম আবু দাউদ, আস-সুনান: ১৬৭২; হাদিসটি সহিহ]
.
ইমাম আহমাদ বিন হাম্বল (রাহিমাহুল্লাহ) তাঁর শিক্ষক ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর জন্য ৩০ বছর যাবত রাতের বেলায় দু‘আ করেছেন! [ইমাম ইবনু খাল্লিকান, ওয়াফায়াতুল আ’ইয়ান: ৪/১৬৪]

-Nusus
❤17