চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
634 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
সবাই সতর্ক অবলম্বন করুন।
টাকা পাচার করে দিচ্ছে এখন ব্যাংক খালি।
ব্যাংক থেকে টাকা তুলে ফেলুন।
❤48👍13🔥6😁4😢1
মানুষের মনের ভিতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারনাস্ত্র নাই।
🔥55❤15👍3🤣1
চাপে আছে অনেকে.....!
🤣131😁18🔥5😢2❤1
‼️🚨Update🚨‼️

পুরো রাজধানী জুড়ে আন্দোলন ঠেকাতে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান। পুলিশ, র‍্যাব, বিজিবির পাশাপাশি সাজোয়া যান নিয়ে আর্মির টহল।

বিচ্ছিন্ন ভাবে বিভিন্নস্থানে শিক্ষার্থীরা জড়ো হওয়া চেষ্টা করেছেন। গ্রেপ্তার শতাধিক।

অন্যায় জুলুম ও ক্র‍্যাকডাউনের মাধ্যমে আন্দোলন দমানোর এই প্রচেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
👍84😢35❤15🤬2🔥1
৩৬ ঘন্টা পার হয়ে গেলো,
এখনো আরিফ সোহেল নিখোজ....!
😢89👍5🔥1
সাধারণ শিক্ষার্থীদের উপর চালানো গণহত্যার বিচার চেয়ে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের ঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করছে ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা.....।


নিয়মিত আপডেট খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হোন:- ⬇️
https://t.me/studentssavebd
❤74🔥17👍9
https://www.facebook.com/share/v/KBWHDnq8NAb6tJA7/?mibextid=oFDknk


নোয়াখালী থেকে লাইভ সম্প্রচার।
শেয়ার করে দিন
👍13🔥2😢1
রাজধানীর সাইন্সল্যাবে শিক্ষার্থীরা রাস্তা দখলে চেষ্টা করলে , পুলিশ - র‍্যাব সরকারের পেটোয়া বাহিনী ব্যাপক ধরপাকড় চালায়।

যত কিছুই হোক আমাদের আর দমানো যাবে না।  আন্দোলন থামবে না। আমরা লড়েই যাবো।

দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাড়ানোর অনুরোধ করছি।
❤80👍6🔥3😢1
জাহাঙ্গীর কোবির নানক এবং ভাতের রোটেল হারুন হালারা এই বয়সে আইসাও গিটার বাজায় 🙈
😁43
সিলেটের রাজপথ
❤72👍11🔥11
ফেসবুক চালু না হওয়ায় প্রতিদিন প্রায় ৩০-৪০ কোটি টাকার ক্ষতি হচ্ছে
😁46❤8👍1
ডিম থেকে বাচ্চা ফুটতেছে
😁53🤬14👍2😢1
শেখ হাসিনার দেওয়া কলম হাতে,
সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের লীগের কর্মসূচি।
#BanBSL
🤬77👍2😢1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ছাত্র আন্দোলন কখনো বৃথা যায় নাই, এবারও বৃথা যাবে নাহ ইনশাআল্লাহ 🖤
❤115🔥18👍8
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আগামীকাল মঙ্গলবার শহীদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেইসাথে শিক্ষার্থীদের হ'ত্যাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি।

শহীদের রক্তের পূর্ণ মর্যাদা রক্ষায় আমাদের সংগ্রাম চলছে এবং চলবে.....!
😁62❤14👍3
স্পট পরিবর্তন -

চট্টগ্রামের স্পট আপডেট :

প্রেস ক্লাবের সামনে জমায়েত হওয়ার পরিস্থিতি নেই, সবাই দ্রুত চেরাগি পাহাড়ের মোড় চলে আসুন।
দল,মত, নির্বিশেষে চট্টগ্রামের সর্বস্তরের আপামর জনতাকে আজকের কর্মসূচি বাস্তবায়নে জন্য আহ্বান করছি।

সমন্বয়ক
খান তালাত মাহমুদ রাফি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
🔥59❤11😢3
দা মিরর এশিয়ার প্রতিবেদনঃ

মেট্রো স্টেশন ও সেতু ভবনে আগুন:
গোয়েন্দাদের সন্দেহ মিরপুরের বাস ব্যবসায়ী এক এমপি ও সরকারি কর্মকর্তাদের


ঢাকার গোয়েন্দা পুলিশের সন্দেহ মিরপুরের আওয়ামী লীগের এক এমপিকে। পরিবহন ব্যবসায়ী এই আওয়ামী লীগ নেতার লোকজনই মেট্রোস্টেশনে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে। পরে শিক্ষার্থীদের তোপের মুখে টিকতে না পেরে নিজেরাই ভাঙচুর করে পিছু হটে যায়।

সূত্রমতে,‌ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী সহিংসতায় মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহ সৃষ্টি হয়েছে। কারণ আন্দোলন সহিংসতায় রূপ নিলে প্রথম অগ্নিসংযোগ করা হয় জাতীয় প্রেসক্লাবের সামনে চলন্ত বাসে। আন্দোলনকারীরা প্রেসক্লাবের মেট্রো স্টেশনে কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করেনি। এছাড়াও মেট্রো রেলের পল্লবী, উত্তরা, আগারগাঁও, মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে ঘটনা ঘটেছে। সেখানকার মেট্রো স্টেশনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুধু মিরপুর-১০ এ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি স্টেশনের ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বন্ধ থাকা স্টেশনগুলো হলো মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া। এতে কারা লাভবান হবে এবং আসলে কি ঘটেছিল সে প্রশ্ন মাথায় রেখে তথ্য উদঘাটন করছে গোয়েন্দারা।

স্থানীয় এক ব্যাক্তি দাবি করেন, মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের অগ্নিসংযোগের ঘটনায় বাস মালিকদের লোকজন জড়িত ছিল।  তিনি জানান, শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পিছু হটতে গিয়ে তারা আগুন লাগিয়ে দেয়।

গোয়েন্দাসূত্রগুলো বলছে, এমন সব দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানো হয়েছে যা শিক্ষার্থীদের কাছে থাকার কথা না। বরং এ ধরনের দাহ্য পদার্থ বাস মালিক বা এ ধরনের যারা ব্যবসা করেন তাদের কাছেই থাকে যা জ্বালানী হিসাবে ব্যবহার করা হয়।

ওই গোয়েন্দা সূত্র মতে, মেট্রোরেল চালু হওয়ার পর মিরপুর-মতিঝিল রুটে বাসের ব্যবসায় ধ্বস নেমেছে। কোনো কোনো বাস সারাদিন চালানোর পরও দিনের খরচ উঠে না। যাত্রী সংখ্যা একদমই কমে গেছে। স্বল্প সময়ে যাতায়তের জন্য মিরপুরে সব যাত্রীই মেট্রোরেলকে বেছে নিয়েছেন। এ অবস্থায় মেট্রোরেল বন্ধ করে দেওয়া ছাড়া বাসমালিকদের কোনো বিকল্প নেই। তাই সুযোগ বুঝেই তারা মেট্রোরেল বন্ধের উদ্যোগ নিয়েছে।

জানা গেছে, মেট্রোরেলের এমন কোনো ক্ষতি হয়নি যে চালু করতে এক বছর সময় লাগবে। লাইন বা কোচের কোনো ক্ষতি হয়নি। কারিগরি কিছু ক্ষতি হয়েছে। সরকার চাইলেই এটা দ্রুত চালু করতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে একবছর সময় লাগবে। মেট্রোরেল বন্ধ রেখে সরকার জনমত নিজের দিকে টানার চেষ্টা করছে বলেও ওই গোয়েন্দা সূত্রটি জানায়।

মেট্রোরেলের পাশাপাশি সেতু ভবনের আগুন নিয়ে গোয়েন্দাদের সন্দেহের তালিকায় আছে সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তা ও সরকার সমর্থক ঠিকাদাররা। তাদের পর্যবেক্ষণ হচ্ছে, বিক্ষোভাকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করলেও কেবল মাত্র নিচতলায় দ্রুত হামলা করে সরে পড়েছে। বিটিভি বা বিটিআরসি ভবনে নিচতলায় আগুন দিয়েচে। ভাঙচুর করেছে। কেবল মাত্র সেতু ভবনে ১২ তলা পর্যন্ত আগুন দিয়েছে বলে জানা গেছে।

সম্প্রিত বিভিন্ন সরকারি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের নথি ফাঁস হতে শুরু করায় সেতু ভবনের দুর্নীতির আলামত নষ্ট করতেই আগুন দেওয়া হয়েছে বলে গোয়েন্দারা সন্দেহ করছেন।
👍52❤8
ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এবং অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান
-ডা. শফিকুর রহমান

কারফিউ প্রত্যাহার, গণহত্যা বন্ধ, জুলুম-নির্যাতনের পথ পরিহার এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার এবং আন্তর্জাতিকভাবে ঘটনার তদন্তের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৯ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়ে সরকার দেশে গণহত্যা চালিয়ে এক রক্তাক্ত পরিবেশ তৈরি করেছে। ছাত্রদের আন্দোলনটি কোনো অবস্থাতেই রাজনৈতিক আন্দোলন ছিল না। কোটা ইস্যুতে আন্দোলনকারী ছাত্রসমাজের প্রতি দেশের শিক্ষকসমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ এ আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছে। দেশব্যাপী ছাত্রদের অরাজনৈতিক, শান্তিপূর্ণ সুশৃঙ্খল আন্দোলন যখন ব্যাপকতা লাভ করে সরকার তখন এই আন্দোলনকে দমানোর পদক্ষেপ নেয়।

বিস্তারিত...
❤37👍6🤣1