চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.4K subscribers
18.7K photos
4.42K videos
11 files
633 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
এবার বান্দরবানে বিএনপির উপর হামলা করেছে সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা

বান্দরবান সদর উপজেলার আর্মি পাড়া এলাকায় বান্দরবান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৭ নং ওয়ার্ডের অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেছে চিহ্নিত আওয়ামী সত্রাসীরা।

ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বিএনপির কর্মীদের দাবি, দীর্ঘ দিন যাবত উক্ত অফিস টি দখল করার পাঁয়তারা করছিলো আওয়ামী লীগের একটি সন্ত্রাসী গ্রুপ।
🔥35🤬6👏2
ঘটনা নারায়ণগঞ্জের।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন,

‘মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এতে আমাদের একটি তোরণ পুড়ে গেছে। পরে নাইটগার্ড এসে বাধা দিলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে আমাদের সংগঠকরা ঘটনাস্থলে যান এবং পুলিশকে অবহিত করেন। আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আজ সকালের দিকে ঘটনাটি শুনেছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা নিশ্চিত নই। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
🤬38❤2😢2
১২ মাস ধরে পুলিশরে মানুষ বানাইতে ইউনুস সাহেবের সরকার কী করেছে? একটু জানা দরকার আমাদের। ডিবি পুলিশ, এনএসআই সব সেক্টরে লীগ আর ইন্ডিয়ান লোকজন গিজগিজ করছে। তাদেরকে সরাতে পদক্ষেপ কী?

গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে রাজধানীতেই খুন হয়েছেন ১৩৬ জন। সারাদেশে এই সংখ্যা ১ হাজার ২৪৪।

এর মধ্যে কয়টি বিচার হয়েছে? গত ১১ মাসে শুধুমাত্র ভাইরাল হওয়া অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভাইরাল না হলে পুলিশ ধরবে না, বিচার হবে না, কোনো ব্যবস্থা নেয়া হবে না - এই সংস্কৃতি বন্ধ হবে কবে?

কোনো ক্রাইম ইন্সিডেন্ট ভাইরাল হওয়ার আগে পুলিশ কোথায় থাকে? অপরাধীরা হাজারো লোকের সামনে অপরাধ করছে। তাদের চিহ্নিত করতে তো সময় লাগার কথা না। ভাইরালের আগে ধরে না কেন ?

জুলাই সনদ, ভারতের এজেন্টমুক্ত প্রশাসন, অপরাধের সুষ্ঠু বিচার এসব কি ইউনুস শুধুই মুলার মতো ঝুলায় রাখবে?
👍19❤3
মাত্র গত দুইদিনে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ এবং বান্দরবানে সশস্ত্র হামলা করেছে ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন আওয়ামিলীগ। প্রশাসনের এ ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ কী? আগামীকাল জামায়াতে ইসলামীর জাতীয় সম্মেলনে আগত নেতাকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা কী? এভাবে নির্বিঘ্নে একটির পর একটি হামলা করে যাচ্ছে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর উপর। পুলিশ প্রশাসন কেন অচল হয়ে আছে?
❤7👍1
এই লোককে এটার প্রতিদান আল্লাহ তা’আলা একদম কানায় কানায় পরিপূর্ণ করে দিন। এই জিনিসটা সকলে টাইমলাইনে রেখে দিন।

পরবর্তী প্রজন্মের জানার অধিকার আছে কোন গাদ্দার নেক সুরতে কীভাবে ধোঁকা দিয়েছিল, কারা সেক্যুলার রাষ্ট্রের হাতে মসজিদের অথোরিটি তুলে দিয়েছিল।

এই ইতিহাসটা থেকে যাক। অন্তর থেকে বদদুআ রইলো লোকটার জন্য। এই লোকের জন্যই এখন থেকে প্রত্যেকটা মিম্বারের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে চলে যাবে।
😱17👍5❤2🔥2😁1🖕1
আগামীকাল ১৯ জুলাই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের "জুলাই পদযাত্রা" উপলক্ষ্যে বান্দরবান জেলায় আসার কথা রয়েছে। প্রশাসনের উচিত হবে আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে আরো কঠোর হওয়া এবং দেশব্যাপী রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা জোরদার করা।
😁15👍10❤2
পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে জাতীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, লাখ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করবেন, যার ফলে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে। তবে সেই দুর্ভোগ যেন যতটা সম্ভব সীমিত রাখা যায়, সে জন্য দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
❤19