নাহিদ ইসলাম সরাসরি বলেছেন, তারেক রহমান জাতীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
অন্যদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ছাত্রদের পক্ষ থেকে বিএনপিকে জাতীয় সরকারের কোনো প্রস্তাবই দেওয়া হয়নি।
এখন প্রশ্ন খুব স্পষ্ট: মিথ্যা বলছে কে?
দু’জনের একজন সরাসরি জনগণকে ধোঁকা দিচ্ছেন। কেউ একজন মুখে ‘গণতন্ত্র’ বললেও, বাস্তবে হয় নিজের দল রক্ষা করতে, নয় নিজের অহং বাঁচাতে সত্যকে গলা টিপে মারছেন।
আর যদি সত্যিই তারেক রহমান এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে থাকেন, তাহলে সেটা শুধু রাজনৈতিক অপরিপক্কতার শামিল নয়, জাতিকে ইচ্ছাকৃতভাবে অন্ধকারে ঠেলে দেওয়া। এই দেশে যেখানে প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান মৃতপ্রায়, যেখানে মানুষ ভোট দিতে পারে না, সেখানে সব দলের অংশগ্রহণে একটি অন্তর্বর্তী জাতীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করা মানে হলো দেশের ভবিষ্যতের মুখে দরজা বন্ধ করে দেওয়া।
জাতীয় সরকার গঠন হলে কী হতে পারত?
একচেটিয়া দখলের রাজনীতিতে একটি বিরতি আসত। সকল পক্ষের অংশগ্রহণে অন্তত একটি গ্রহণযোগ্য নির্বাচন হত। রাষ্ট্রযন্ত্র দলীয় বলয়ে বন্দী না থেকে কিছুটা ভারসাম্য পেত। ‘গণতন্ত্র’ শব্দটা আবার কিছুটা হলেও অর্থবোধক হতো।
এই সুযোগ যদি কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে থাকেন, তাহলে তিনি ইতিহাসের কাঠগড়ায় অপরাধী। আর যদি এমন কোনো প্রস্তাবই না দেওয়া হয়ে থাকে, তাহলে যারা ‘প্রস্তাব গিয়েছিল’ বলে ঘোলা পানি ঘাটতে চায়, তাদের উদ্দেশ্যই বা কী?
এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, তারেক রহমানকেও, মির্জা ফখরুল এবং নাহিদ ইসলাম কে। কারণ এই দেশ ব্যক্তির না, দলেরও না, এই দেশ জনগণের।

❤3👍1
>>>ব্রেকিং<<<
জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক(পিআর) পদ্ধতিতে।

❤18
বিএনপির লোকজন পরে গেছে বিপদে। সাদিকরে নিয়ে বিতর্কে খুশি আবার গণতন্ত্রের ইমামরেও (নাহিদকে) তারা সুবিধা দিতে চান না। এখন কোন পক্ষে যাবে তা নিয়ে সিদ্ধান্তহীনতা।
😁30
গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেফতার করেছে ডিবি। চাঁদাবাজির ঘটনায় এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও অপ্রাপ্তবয়স্ক একজনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। প্রাপ্তবয়স্ক চার আসামির রিমান্ড চলছে।
৫০ লাখ টাকা চাঁদা দাবির এই ঘটনায় গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের ভাড়া বাসা থেকে চারটি চেক উদ্ধার করা হয়। চেক চারটি মোট দুই কোটি ২৫ লাখ টাকার।
আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনায় সংগঠন থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে তার বাড্ডার ভাড়া বাসায় (মেস) অভিযান চালিয়ে দুই লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করে গুলশান থানা পুলিশ।

❤8