চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.4K subscribers
18.7K photos
4.42K videos
11 files
633 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
আলহামদুলিল্লাহ, জনকণ্ঠ লীগের দোসর মুক্ত হয়েছে।

সত্যিকার অর্থেই জনগণের কণ্ঠ হয়ে উঠুন প্রত্যাশা থাকবে।
🔥43❤6
জু'য়া'র আসর থেকে জামায়াত নেতাসহ গ্রে'প্তা'র ১৪।

চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন বলেন, কেউ খারাপ কিছু করলে আমরা নতুন মানুষ সেট করব।
😁14❤3
বন্ধুদেশ ভারত
😢52🤬11❤2
উস্কানিমূলক পোস্ট করা থেকে দূরে থাকি😐.

আমরা রুমিন খালার পক্ষে
😁46🤣9
আগস্ট মাস শোকের মাস💔
😁68
৩ লাখের মতো মানুষ যারা অধিকাংশ নন মুসলিম গাজার প্রতি সংহতি জানিয়ে প্রোটেস্ট করেছে। আর এদিকে আমাদের সো কল্ড মুসলিম/আরব দেশগুলোর জনগণ কি করেছে? কিছুই না। ধিক্কার জানাই সেই সকল আরব দেশকে যারা হামাসকে অস্ত্র দিয়ে দিতে বলছে ইস্রায়েলের কাছে।
👍27❤13
আবদুল কাদেরের উপর কোন বিদ্বেষ নেই,শিবিরের প্রতি আলাদা কোন প্রেম নেই।
কিন্তু মেজাজ এই ইস্যুতে অত্যন্ত খারাপ হয়েছে।
এই ন্যারেটিভ তৈরির চেষ্টা করার জন্য;জাস্ট ডাকসু জিতার লোভে।
প্রথম আলো এখন দ্বায়িত্ব নিবে।
ছাত্রলীগের দেড় যুগের অপকর্ম লঘু হয়ে যাবে।
কোন একদিন শুনবো আবরার,বিশ্বজিৎ দের হত্যাকারীও গুপ্তশিবির।
দিন শেষে কাদেররা কি পেল জানি না।

-Sajjad Sharif
❤23👍1
এবার রাষ্ট্রপতি চুপ্পুও হাসিনা কে ফ্যাসিস্ট বললো...🤣
😁23🤣8
কেয়া সিন হে 😃
😁51🤣6🔥5🤪1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আব্দুল কাদের প্রসঙ্গে কিছু স্পষ্ট কথা:

আমি ব্যক্তিগত প্রয়োজনে
কাদেরকে আমার বাসায় আশ্রয় দিইনি, আশ্রয় দিতে অনুরোধ করেছিলো কেন্দ্রীয় শিবির, আমার দুইটা শিশু বাচ্চা সহ নিজের জীবন কাদেরের জন্য বন্ধক রাখিনি, তৎকালীন নারায়ণগঞ্জ মহানগর শিবির সভাপতি Ařķ Řaķïb বর্তমান মহানগর শিবিরের সেক্রেটারী Amit Hasan ভাই Ahmed Afgani ভাই Raihan Ibn Rafiq ভাই Mushfiqur Rahman Yeakub ভাই মাহদী হাসান মুয়াজ ভাই Shafayat H. Faisal এটার সাক্ষি। আমি কাদেরকে আশ্রয় ও নিরাপত্তা দিয়েছি কেন্দ্রীয় শিবিরের অনুরোধে, এই নির্যাতিত জনপদের মানুষের মুক্তির স্বার্থে ।

এক্সক্লুসিভ ভিডিও, শিহাব উদ্দিন
🔥31
দফা এক দাবি এক
আসিফের পদত্যাগ
😁43👍2🤣2
আগামীকাল ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।

বিকেল পাঁচটায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

পাশপাশি, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঐতিহাসিক এই দিবস উদযাপনে দেশের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, বয়োজ্যেষ্ঠ নারী- পুরুষ সকলকে যোগ দেওয়ার আমন্ত্রণ।
❤19
৩ জনকে হত্যার নির্দেশদাতা উপদেষ্টা আসিফের বাবা, ভুক্তভোগীদের অভিযোগ ।
🔥7😁4😢2
(আমি আগাম ক্ষমা চাচ্ছি আপনাদের শেষ পর্যন্ত পড়ার অনুরোধ করায়)

২০১৫ সালের ৩০ মে গ্রেপ্তার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে। সেদিন বেলা ১১টার দিকে বনশ্রীর বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। যদিও এর আগে তাকে তার অফিসে খোঁজ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল। সেখানে তাকে না পেয়ে অফিসের অন্য এক কর্মচারীকে আটক করে নিয়ে যাওয়া হয়।

ওই তরুণ বলেন, ধরার পরপরই আমাকে টর্চার করা হয়, যতক্ষণ না তারা বুঝতে পারে যে আমি ভুল ব্যক্তি। মূলত তারা যাদের খুঁজছিলেন, তাদের কাউকেই আমি চিনতাম না। তাদের উপলব্ধির পর তারা আমার ওপর নির্যাতন বন্ধ করে। তবে আমাকে আট দিন ঘুমাতে দেয়নি। প্রথম দিনে প্রায় এক ঘণ্টা টর্চার করে এবং পরে রিমান্ড চলাকালীনও নির্যাতন চলে। তিনি বলেন, মোট ২৩-২৪ দিনের মতো রিমান্ডে ছিলাম, যা বিভিন্ন মামলায় ৫ থেকে ৭ দিন করে বিভক্ত ছিল। এরপর ১৬৪ ধারার জবানবন্দির সময় আমাকে একটি প্রস্তুতকৃত স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয়, যেখানে মামলার বর্ণনা সাজানো ছিল। সেই স্ক্রিপ্টে উল্লেখ ছিল যে, আমাকে আমার বাবার বাসার গ্যারেজ থেকে আটক করা হয়েছে এবং আমাদের কেস পার্টনারদের মধ্যে ছয়-সাতজনকে ওই গ্যারেজ থেকে আটক করা হয়। কারও হাতে ছুরি, কারও হাতে বোমা—এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন আমরা একটি ব্যাংক ডাকাতির জন্য বের হয়েছি। তবে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে সত্যটাই বলি। শেষ পর্যন্ত মোট পাঁচটি মামলা হলো, যার ভিত্তিতে আমি ২৩ মাস জেল খাটলাম। এই ২৩ মাসের মধ্যে ডিটেনশন সেলে আট দিন আমাকে ঘুমাতে দেওয়া হয়নি।

জেল থেকে মুক্তি পাওয়ার পর আমি ব্যবসায় মনোনিবেশ করি। কারণ, আগের ঘটনাগুলোর কারণে চাকরি ধরে রাখা সম্ভব হয়নি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আমি আবারও বিপদের মুখোমুখি হই। আমার ব্যবসা প্রতিষ্ঠানের সুপারভাইজার ফোন দিয়ে জানায়, কালো গ্লাসওয়ালা মাইক্রোবাসে কিছু লোক আমাকে খুঁজতে এসেছে। আমি পালানোর সিদ্ধান্ত নিই, কিন্তু এর ফল হয় ভয়াবহ। র‌্যাব প্রথমে এক গাড়ি নিয়ে আসে, তারপর তিনটি গাড়ি নিয়ে আমার খোঁজে তল্লাশি চালায়। আমার শ্বশুরবাড়িতেও অভিযান চালানো হয়।

আমাকে না পেয়ে তারা আমার স্ত্রী ও শ্যালককে ধরে নিয়ে যায়। তিন দিন তারা র‌্যাব-১১ এর হেফাজতে ছিল। ওই সময় আমি নানাভাবে যোগাযোগের চেষ্টা করি। তখন আমাকে বলা হয়, আমি ধরা দিলে আমার স্ত্রী এবং শ্যালককে ছেড়ে দেবে। তখন শর্ত দিই যে, আগে আমার স্ত্রী ও শ্যালককে মুক্তি দিতে হবে, তারপর আমি আত্মসমর্পণ করব। পরে আমার স্ত্রী এবং শ্যালককে ছেড়ে দেয়। এরপর আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েই র্যাবের কার্যালয়ে আত্মসমর্পণ করি। আমাকে গ্রেপ্তার করার পর আমার ধারণা ছিল, তারা হয়তো কিছু জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেবে, কিন্তু আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করায় মামলা লিখে ফেলল, আমাকে আদালতে চালান করল, এবং জেলে পাঠাল।

আমার স্ত্রীকে তিন দিন ধরে আটক রাখা হয় র‌্যাব অফিসে। তাকে এমন একটি সেলে রাখা হয়েছিল, যেখানে টয়লেটের সাইডের দেয়াল ছিল না, শুধু সামনের দেয়াল ছিল। সেখানে সিসি ক্যামেরাও ছিল। সেই তিন দিনে তাকে ঘুমাতে দেওয়া হয়নি, খারাপ দৃষ্টিতে তাকানো, আক্রমণাত্মক ভাষা ব্যবহার, ‘জঙ্গির বউ’ ও ‘জঙ্গি মদদদাতা’ বলে গালাগাল করা হয়েছে।

তিন দিন পর স্ত্রী ছাড়া পেলেও এবার আমাকে গ্রেপ্তারের পর তিন মাস পরে জামিন দেওয়া হয়। জামিনের পরে ফের আলেপ উদ্দিন আমাকে স্ত্রীসহ তার অফিসে ডাকে। তার অফিসে যাই। সেখানে আলেপের চেম্বারে আমরা দুজন বসেছিলাম। সেই দিন আলেপ আমাকে কিছু নসিহত করে গেস্টরুমে পাঠিয়ে দিল এবং বলল, ‘আপনার স্ত্রীর সঙ্গে একটু ব্যক্তিগত কথা আছে।’ ১৫-২০ মিনিট পর আমার স্ত্রী গেস্টরুমে এলো। আমি প্রথমবার লক্ষ করলাম, তার চেহারা বিধ্বস্ত, ভেঙে পড়া, চোখ ছলছল করছে, হাঁটতে পারছে না। মনে হলো, এমন কিছু তাকে বলা হয়েছে, যা তাকে ভীত ও অমানষিকভাবে বিপর্যস্ত করেছে।

এরপর কয়েকদিন কেটে গেল, কিন্তু আমি লক্ষ করতে লাগলাম যে, আমার স্ত্রী ক্রমশ মনমরা হয়ে যাচ্ছে, অন্যমনস্ক থাকছে। সে আমার সামনে থেকেও নেই, কথাগুলো শুনছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। বেঁচে থেকেও মৃতের মতো, প্রাণহীন, নিস্তেজ।

এরপর স্ত্রীকে এভাবে মনমরা হয়ে যাওয়ার কারণ জানতে চাপ দিতে থাকলাম। একপর্যায়ে আমার স্ত্রী সব ঘটনা খুলে বলে। আমাকে ক্রসফায়ার এবং নির্যাতনের করা হবে—এমন ভয় দেখিয়ে স্ত্রীকে দুবার ধর্ষণ করা হয়েছে। শ্লীলতাহানিও করা হয়েছে।

প্রথমে ছোটখাটো ইঙ্গিতমূলক কথা বলত, যেমন—‘আপনি একা একা কেমন আছেন?’, ‘আপনার স্বামীকে সহজে বের করে আনার জন্য কি কিছু করা যায়?’, ‘আসুন, আমরা বসে কথা বলি।’ এ ধরনের কথাবার্তা দিয়ে সে মানসিক চাপে ফেলত। যখন আমি দ্বিতীয়বার গ্রেপ্তার হলাম, তখন আমরা আফতাবনগরে থাকতাম। গ্রেপ্তারের পর আমার স্ত্রী তার বাবার বাড়ি, পূর্ব গোড়ানে চলে যায়। আলেপ উদ্দিন তখন তার সঙ্গে যোগাযোগ করে বলে, ‘আপনার বাসার ঠিকানা মামলায় দেওয়া আছে, তাই ইনভেস্টিগেশনের জন্য আপনাকে
😢7