চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
634 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ দেওয়া ও আইনবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক–প্রধান জোসেপ বোরেল আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানিয়েছেন।

ইইউর পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।
🔥96❤15👍10
রেমিটেন্স সার্ভারে সমস্যা হয়েছে, এর কাজ চলতেছে!
৬ মাস লাগতে পারে রেমিটেন্স সার্ভার ঠিক হইতে.....!
সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত.. /🤣
🔥119😁21🤣17👍6
নাম:মোহাম্মদ আলি(সাইফ)
ঠিকানা: শিশুপার্কের পাশে, লক্ষ্মীপুর।
সে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র!
আন্দোলনে যাওয়ায় তাকে গতকাল রাত ১ টায় ধরে নিয়ে যায়, কিছুক্ষন পর তার বাবা ভয়ে স্ট্রোক করে ইন্তেকাল করে! জানাজা আজ সকাল ১১ টায় ছিলো কিন্তু তাকে আসতে দেয়নি। শেষ দেখাও দেখেনি ছেলেটা
😢143🤬7🔥1
স্পষ্ট বার্তা-
দালালরা নতুন কৌশল নিয়ে হাজির হয়েছে। আর আপনিও না বুঝে ট্রেন্ডে গা ভাসাচ্ছেন?! দালালরা আজকে একটি পোস্ট ভাইরাল করছে, অমুক দল তমুক দল শিক্ষার্থীদের উপর ভর করে সুবিধা নিতেছে আর আপনিও সহমত পোস্ট দিয়ে বসে আছেন!! এটাই স্বৈরাচার, দালালদের সফলতা। দালালরা যখন দেখলো স্বৈরাচার ছাড়া সকল দলমত সাধারণ জনতা শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে তখন তাদের নয়া কৌশল হলো জনতার মাঝে বিভাজন, বিতর্ক সৃষ্টি করা। তাহলে সহজেই জনস্রোত জনশূন্য হবে। আরে ভাই, অমুক দল তমুক দল ভালো-খারাপ নিয়ে আলোচনা থাকতে পারে তবে সেটা এখন নয়। এখন সকল দলমতের লোকজন সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে হবে। এখানে কোনো বিতর্ক, বিভাজন সুখকর নয়। সবার সম্মেলিত কোনো পরিবর্তন আসলে কে থাকবে কে যাবে সেটা জনগণই ঠিক করবে। আপনারা এখন সেই সূদুর ভবিষ্যৎ নিয়ে না বিভাজন করে যেই দাবি নিয়ে আসছেন সেই দাবি রক্ষা করতে সবাইকে নিয়ে মাঠে নামেন। স্বৈরাচার ব্যতিত এখন অন্য কোনো দল ভালো মন্দ আলোচনার বিষয় হতে পারে না। সেগুলো আলোচনা করার সময় হবে। তবে এখন না। যারা এখন এসব বিষয় নিয়ে পোস্ট করবে, কোনো পোস্ট ভাইরাল করবে বুঝতে হবে ঐটা স্বৈরাচারের দালাল। ঐটা শিক্ষার্থীদের ভালো চায় না। তাদের মাঝে বিভাজন তৈরি করতে চায়। তাই, আসুন সকল বিতর্ককে দূরে ঠেলে আমাদের দাবি আদায়ে অগ্রসর হই।
👍76❤19😱2😁1
এক গোয়ালের গরু
👍54👌1
এটাই মূল ঘটনা
👍83
ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ল এর সামার ২০২০ ব্যাচের শিক্ষার্থী কিংশুক দাশ প্রান্ত এভাবেই ছাত্রলীগকে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যপারে মেসেঞ্জার গ্রুপে তথ্য প্রদান করত। ঘটনা ফাঁস হওয়ায় তাকে তার সহপাঠিরা বয়কট করেছে।

#BanBSL #BRACUniversity
🤬82👍8
"র" এর এজেন্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার নামক এই দুর্বৃত্ত সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন এই ভিডিওটি:
(https://youtu.be/4ujlVut0oa4)
🤬66👍3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আজ ৩০/০৭/২৪ উত্তরায় আওয়ামী লীগ মিছিল নিয়ে বি এন এস এর সামনে অবস্থান নিচ্ছে। হাতে লাঠি সহ।
😁43👍7🤬7❤1
সোস্যাল মিডিয়ায় ওনার কালা বন্দুকের ভিডিও ভাসতেছে।😂
😁62👍2
বাংলাদেশ বিভিন্ন এলাকার পাতিনেতারা এইবার রাজাকারের ভূমিকা পালন করেছে ছাত্রছাত্রীদের সাহায্য না করে উল্টো নির্যাতন করেছে।

তাই এদের সবাইকে আজ থেকে ২৪ এর রাজাকার বলে সম্বোধন করবেন।
👍73🔥22
বিটিআরসির চিঠির জবাব দেয়নি ফেসবুক-ইউটিউব।

পকলকের কথা তোদেও না ফেসবুক-ইউটিউব 😆
🤣87😁12❤1
আগামীকাল থেকে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে সরাসরি যোগ দিচ্ছেন শিক্ষকরা।
বিবেকবান শিক্ষকদের জন্য অফুরন্ত ভালোবাসা💛
❤130🔥10👍4
নাহ ভাই সবাই বিক্রি হয়ে যায়নি,
আমাদের উচিত তাদের ক্ষিপ্রতাকে জাগিয়ে দেশ প্রেমের দিকে উদ্ধৃত করা।

"সিপাহি জনাতা ঐক্য গড়ো,
সৈরাচার উৎখাত করো"
❤135🔥8👍7
🚨Alert🚨

সুপরিকল্পিতভাবে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ভেদাভেদ ও ভাটা তৈরী করতে চাচ্ছে একটি পক্ষ। এব্যাপারে আমাদের সবার সচেতন থাকা প্রয়োজন। দেশের যেকোনো আন্দোলনে শিক্ষার্থী ও সাধারন মানুষকে দমানোর জন্য "রাজনৈতিক ট্যাগ" দেয়াটা পুরোনো কৌশল। ব্যাপারটা এমন যেকোনো ভাবে রাজনৈতিক ট্যাগ দেয়া গেলেই তাকে নির্যাতন, হত্যা কিংবা গ্রেপ্তারে যেন আর বাধা থাকে না! যার ফলশ্রুতিতে এই আন্দোলন দমাতে ব্যর্থ হয়েও একি পন্থা বেছে নেয়া হয়।

প্রথমে শিক্ষার্থীদের রাজাকার বলে ট্যাগ দেয়া, এর প্রতিবাদে আন্দোলন আরো জোরালো হলে দমাতে ছাত্রলীগ, পুলিশ দিয়ে হামলা ও হত্যা। এরপরই শিক্ষার্থীদের পাশে যখন সাধারন মানুষ পাশে এসে দাঁড়ায় তখন সারাদেশে ছড়িয়ে পড়া এই আন্দোলনে থাকা সবাইকে বিএনপি জামাত বলে ট্যাগ দেয়া হয় এবং আমরা দেখতে পাই পাখির মতো গুলি করে হত্যার দৃশ্য।

চারিদিকে যখন প্রতিবাদ আরো জোরালো হয় তখন শিক্ষার্থীদের 'সাধারন শিক্ষার্থী' বলে বাকি সবাইকে গণহারে রাজনৈতিক ট্যাগ দিয়ে তাদের হত্যাকে বৈধতা দেয়ার চেষ্টা করা হয়েছে, যা এখনো চলমান।

আমাদের মনে রাখতে হবে যে বা যারাই এই আন্দোলনে অংশ নিয়ে মারা গেছেন তারা সবাই আমাদের অংশ, ৪ বছরের বাচ্চা থেকে শুরু করে ৪০-৫০ বছর বয়সী সবাই আমাদের পাশে দাঁড়িয়েই তাদের জীবন দিয়েছেন। যারা ভাবছেন শিক্ষার্থীরা বাকি মৃত্যুকে অস্বীকার করবে, তারা বোকার স্বর্গে বসবাস করছেন।

এরই মধ্যে আমরা লক্ষ্য করছি বিতর্ক উসকে দিতে সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহন নিয়ে নানা পোষ্ট ভাইরাল করা হচ্ছে। এগুলো কেবল সবার মধ্যে ভেদাভেদ আনার জন্য ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে করা। আমাদের মনে রাখতে হবে বন্দুকের গুলি কারো পরিচয় দেখে বিদ্ধ হয়নি, হামলা - নির্যাতনও সবারই উপরেই হচ্ছে। তাই দলীয় পরিচয় কিংবা দল না দেখে আমাদের মনে রাখতে হবে এই দেশে পক্ষ এখন দুটো, হয় আপনি নির্যাতিত-নিপীড়িত অথবা আপনি নির্যাতন-নীপিড়নকারী। আজকের দিনে হয় আপনার প্রোফাইলে "রেড কার্ড" অথবা আপনি দালাল কিংবা হত্যার পক্ষে।

অযথা বিতর্কে না জড়িয়ে বৌষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথেই থাকুন।

শত্রুকে চিনতে পারাটা জরুরী।

👉 PUSAB
❤54👍3
কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শোভাযাত্রা ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে ‘নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় ২০০ শিক্ষক অংশ নেন।

দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে মাথায় ও মুখে লাল কাপড় বেঁধে শিক্ষকেরা র‌্যালি বের করেন। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে যেতে শুরু করে। ঢাকা-রাজশাহী মহাসড়কে প্রধান ফটকের সামনে আগে থেকেই বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকও তালাবন্ধ ছিল। শিক্ষকেরা তালা খোলার অনুরোধ করলে পুলিশ তালা খুলতে বারণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত নিরাপত্তাকর্মী তালা খুলে দিলে শিক্ষকেরা প্রধান ফটকের সামনে লাইন ধরে সমাবেশে মিলিত হতে থাকেন। এ সময় পুলিশের কর্মকর্তারা দ্রুত কর্মসূচি শেষ করার অনুরোধ করেন।
❤70🔥4👍1