চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
634 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
চব্বিশ সালের আগস্টের প্রথম শুক্রবারকে ইতিহাসের পাতায় স্থান দেয়ার দায়িত্ব আপনাদের।
গণ-জোয়ার তৈরি করতে হবে।
পারবেন তো??
❤93
Friday -
ইতিহাসের সবচেয়ে বড় গণমিছিল হতে যাচ্ছে.
স্থান: মাইজদী, ডিসি অফিস
❤85🔥8👍2
আমি আমার কয়েকজন শিক্ষককে প্রশ্ন করলাম, এই যে ছাত্র গুলো কে হত্যা করলো, তারপরেও আপনারা নিরব কেনো? তারা সবাই একই উত্তর দিলো, আমরা মর্মাহত ব্যথিত। প্রত্যেকটা ছাত্র আমার সন্তানের মতো। বললাম - তাহলে আপনার সন্তান কে হত্যা করলে আপনি কি এভাবে নিরব থাকতে পারবেন? প্রতিবাদ না করে ঘরে বসে থাকতেন? কিন্তুু তারা আর কথা ই বললো না। এই হচ্ছে তাদের অনুভূতি। তারা না কি আবার অভিভাবক। তারা আমাদের কে তাদের সন্তানের মতো দেখে কিন্তুু মনে প্রাণে তা ধারন করতে পারে না। অথচ আমরা কি বোকা তাদের কে নিজের বাপের থেকেও বেশি সম্মান শ্রদ্ধা করি।

আর কিছু সংখ্যক শিক্ষক তো উগ্র-বদমেজাজি,চামার। যারা আমাদের আন্দোলন কে অযৌক্তিক বলে মনে করে।
আসলে এরা হচ্ছে আওয়ামী লীগের ।
😢40👍4
“রাজপথে নেমে আসুন, শহীদের রক্ত বৃথা যাবে না”
“ডিবি অফিসে আমরা সেচ্ছায় বিবৃতি দেইনি”

ডিবি অফিসে আটক থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের বিবৃতি:

গত ২৬শে জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টো রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে। মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল।

২৭শে জুলাই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে সাইন্সল্যাব থেকে জোরপূর্বক ডিবি অফিসে তুলে নিয়ে আসা হয়।

২৮শে জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ভোররাতে বাসা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয়।

মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় 'নিরাপত্তা'র নামে ছয় সমন্বয়ককে সাতদিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল।

আমরা গুম, গ্রেফতার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম; আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম। কিন্তু অসাংবিধানিক ও আইনবহির্ভূতভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়। আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না।

যারা নিরস্ত্র ছাত্র-নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদে থাকতে পারে না। সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না ৷ আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই।

আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়ককের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেইনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। সারাদেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না।

ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। আমাদের ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয়। আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে, দেখা করতে দেওয়া হয়নি।

অন্যায়ভাবে সমন্বয়কদের আটক, সারাদেশে শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে গত ৩০ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচী শুরু করেন। পরবর্তীতে সে খবর জানামাত্র সারজিস আলম, হাসনাত আব্দুলাহ ও নুসরাত তাবাসসুমও অনশন শুরু করেন।

অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয়। প্রায় ৩২ ঘন্টারও অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান ছয় সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয়। আমাদেরকে পহেলা অগাস্ট দুপুর ১.৩০ টায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গত সাতদিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সাথে নানা হয়রানি, নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশেই আমাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্র-নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সরকার এখনো শিক্ষার্থীদের উপর দমননীতি অব্যাহত রেখেছে এবং সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতন করছে এবং শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা প্রদান করছে।

ছাত্র-নাগরিক হত্যার বিচার ও আটককৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী অব্যাহত থাকবে। সারাদেশে ছাত্র-নাগরিকদের প্রতি আহ্বান থাকবে সরকারের মিথ্যা প্রোপাগাণ্ডা ও দমন-পীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসুন। শহীদের রক্ত বৃথা যাবে না।

বার্তা প্রেরক—
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক

মো. নাহিদ ইসলাম
সারজিস আলম
হাসনাত আব্দুল্লাহ
আসিফ মাহমুদ
নুসরাত তাবাসসুম
আবু বাকের মজুমদার
👍49🔥12❤2
সেনাবাহিনী শিক্ষার্থীদের সাহায্য না করলেও শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে! -ব্যারিস্টার জিল্লুর রহমান
❤67🔥11
Media is too big
VIEW IN TELEGRAM
উত্তরায় আজও রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। এভাবেই সারাদেশে সকল শিক্ষার্থী ৯দফা দাবিতে নেমে আসুন নেমে পড়ুন।

Musaddiq Ali Ibne Mohammad
সহ-সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
❤89👍4
ছাত্রলীগের কুত্তারা রাজপথে পরাজিত হয়ে এখন অনলাইনে আন্দোলন নষ্ট করতে আন্দোলকারী ও সংহতি জানানো শিক্ষক,আইনজীবী সহ অনেকের নামে গুজব ছড়াচ্ছে।
😁47🤣17😢2
আবারো আল্টিমেটাম দিলো সাইবার প্রটেকসান,
ছাত্রদের গায়ে হাত উঠলে এবং পাবলিক ফিগাররা পাশে এসে না দাড়ালে কঠিন পদক্ষেপে যাবে

- Cyber Protection
❤73
আমরা আপনাদের সবাইকে টুইটার ব্যবহারের আহবান জানাচ্ছি।

আমরা টুইটারের মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে চাই।


টুইটার একাউন্ট 👇

https://x.com/RAY_OF_LIGHT_bd?t=aJhor42Pozwf0yzfpohDsg&s=09
❤30
মোবাইল ডাটা নেট মেইবি অফ করে দিয়েছে। ওয়াইফাই দিয়ে আসলাম 😓।


আপনাদের সবার মোবাইল ডাটা চলছে?
একটু জানান তো
😢36
দেশ স্বাধীন হতে দে,
তোদের সবকটা কে দেখে নিব।
🔥71😡13
অতিবৃষ্টির কারণের চট্টগ্রাম এ বন্যার আশঙ্কা ফারাজ করিম তওহীদ আফ্রিদী এবং তাশরীফ ভাইদের দৃষ্টি আকর্ষন করছি 🥺
আসো বাবা বিকাশে টাকা দিবো।

- Ray
😁63🤣6
আজকের গণমিছিলের স্লোগান:

কথায় কথায় বাংলা ছাড়
বাংলা কি তোর বাপ দাদার?

মানুষ মেরে চোখে পানি
আমরা তোর রূপটা জানি

মায়া কান্না থামা রে
ক্ষমা চেয়ে পালার রে

পা চাটলে সঙ্গী
না চাটলেই জঙ্গি

লোক দেখানো কান্না
পাবলিক আর খায় না


শোকের নাটক কেন করলি
মারবি যদি বুলেট গুলি

চাটবি আর কতদিন
আসছে তোর শেষদিন

ভয় দেখিয়ে করবি শেষ
এ ভাবনার দিন শেষ

যতই আসুক গুলির ঝড়
ছাড়ছি না আর রাজপথ

খুনির কাছে খুনের বিচার
চাই না, চাই না।

আমার ভাই কবরে,
খুনি কেন বাহি রে।

শত শহিদের রক্ত
বৃথা যেতে দিব না।

খুনের দায় মাথায় নে
নইলে গদি ছাইড়া দে।

জনতার আন্দোলন,
চলছেই চলবে।


তোমার আমার ঠিকানা,
শহিদের বিছানা।

আমার ভাই মরলো কেন
খুনি হাসিনা জবাব চাই

শহীদের রক্ত
বৃথা যেতে দেবো না


হ তে হাসিনা
তুই স্বৈরাচার স্বৈরাচারী / খুনি খুনি

হ তে হত্যাকারী
তুই স্বৈরাচার স্বৈরাচারী

সৈরাচার নিপাত যাক
মানবতা মুক্তি পাক

পুলিশ আসলে-

কে এসেছে কে এসেছে
পুলিশ এসেছে পুলিশ পুলিশ
কী করছে কী করছে
স্বৈরাচারের পা চাটছে

পুলিশ তুমি পোষাক ছাড়ো
দলীয় পোষাক গায়ে পড়ো

বুকের ভেতর অনেক ঝড়
বুক পেতেছি গুলি কর

ছাত্রসমাজের কয় দফা
৯দফা ৯দফা

আর
পুলিশ, আওয়ামীলী দেখলেই
খুনি খুনি
❤59👍7🔥7