চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
633 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
পরে বিচার হবে আপাতত রেস্ট নাও
🔥144😁33🤣9👍7
“হাসিনা আর যাই করুক, দেশের জন্য অনেক কাজ করেছে” বলা পাবলিকগুলার জন্য একটা তথ্য:

বাংলাদেশের বর্তমান ঋণ ৯৯.৩ বিলিয়ন মার্কিন ডলার, আর গত ১৬ বছরে পাচার হইছে ৯৪ বিলিয়ন মার্কিন ডলার।

(যার মনে হয় ভালো করছে,সে প্লিজ আমার ভাগের ঋণ টা দিয়া দেন!কারো নিজের বাপের ভাস্কর্য বানানোর জন্য দেশের ৪০০ কোটি খরচ করবে,সেইজন্য আমরা ট্যাক্স দেইনা ভায়া)
😢105👍16❤14
অনেক জায়গায় হামলা হচ্ছে। সংখ্যালঘু-সংখ্যাগুরু নির্বিশেষে অনেকেই হামলার শিকার হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতির সুযোগ একটা গোষ্ঠী নিচ্ছে। আমার অনেক জায়গার হামলা ভেরিফাইড করে দেখলে কিছু কিছু গুজবও পাওয়া গেছে। এই হামলাগুলোর কিছু কিছু পরিচালনা করতেছে আওয়ামী সন্ত্রাসীরা- তবে অধিকাংশই করতেছে বিএনপির লোকজন ও সুযোগ সন্ধানীরা। তাদের মূল উদ্দেশ্য ক্ষোভ মেটানোর পাশাপাশি লুট করা। সবাইকে আগামী কয়েকটা দিন একটু সতর্ক থেকে এলাকাবাসীকে একত্রিত করে পাহাড়া দেওয়ার অনুরোধ।

আর দুষ্কৃতকারীদেরকে হুশিয়ারী করে বলতে চাই আপনাদেরকে অতি শীঘ্রই বিচারের মুখোমুখি করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ার পূর্ব পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।

Musaddiq Ali Ibne Mohammad
সহ-সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
❤93👍19
কি নির্মম (আয়নাঘর)
গুমে থাকতে তিন বেলায় খুব বাজে দূর্গন্ধ যুক্ত বাটিতে পঁচা খাবার দেয়া হত। মনে হত কেউ খেয়ে মাখিয়ে আমাদের দিয়েছে। প্রথম প্রথম খেতে পারতাম না। পরে বাধ্য হতাম।

দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলাবুট দেয়। মাঝে মাঝে সাথে একট পেয়েজু বা অন্য কিছু থাকে। আর সকালের খাবারের বদলে রাতেই দুইটা রুটি দেয়। তাই আগেই বলে রাখতে হয়।

তো আমি করলাম কি, লাগাতার রোজা রাখার চেষ্টা করতাম। একে তো সাওয়াব। তার সাথে সাথে তিন বেলা তিন রকমের খাবার। আর ওই দূর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি। ইফতার করতাম, আর রাতেই সেহরীর জন্য দেয়া রুটি খেয়ে নিতাম। মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো, মনে হত যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে।

একবার এমন হয়েছে যে, রুটি বাদ, সেহেরীর জন্যও ভাত-তরকারী। পঁচা মাছ দিলে আমি সেটা খেয়ে নিতে পারতাম। কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথার কাটা দিয়ে কি একটা বিভৎস তরকারী দিত। তাও আবার রাতে দুইবার। দ্বিতীয়টা সেহেরীর জন্য। আমি একবার আইয়ামে বীজের তিন রোজা রাখার জন্য টানা তিনদিন শুধু ইফতার করেছি, আর কিছু খাই নি। শেষ দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মত ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে, এরপর খেয়েছি - পানি মিশিয়ে। কি যে স্বাদ লেগেছিল।

তাদের ক্যান্টিনের যেসব মাছ বিক্রি হতো না। সেগুলো ভেজে আমাদেরকে দিতো। আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল, সেগুলোর ১০ ভাগের এক ভাগও আমাদের জন্য ব্যবহার করতো না। সেইটা তারা নিজেদের পকেটই ঢুকাতো।

এরপরও বেশী বেশী রোজা রাখতে চাইলে এদের অনেকে গালমন্দ করতো। একবার একটা বলে আমরা কি মুসলমান না? আমরা জানি না রোজা কি, কয়ডা রাখতে হয়?- এই টাইপের কথা।
ওইটাকেই যাক্কুম বৃক্ষের মত বলা হয়েছিল।
যাক্কুম বৃক্ষের ঘটনাটা নিশ্চয়ই পড়েছেন?

- প্রতিটি লাইনে আমার চোখের অশ্রু ঝরেছে, মানুষ এতো নির্মম কিভাবে হয়? ক্ষমতায় টিকে থাকতে একজন মানুষ কতটা নির্মম হতে পারে, কিভাবে তিনি নামাযের কথা বলতেন???
- তিনি কি মুসলমান???
- এক মুসলমান কিভাবে অন্য মুসলমানকে কষ্ট দিতে পারে????
কপিকৃত
😢137👍17❤3
কি হচ্ছে এসব
🤬143👍10🔥3😢2
চব্বিশের যোদ্ধা • Warriors of 24
কি হচ্ছে এসব
যদি পালিয়ে যায় তাহলে সম্পূর্ণ দ্বায়ভার সেনাপ্রধানের হবে, একে একে সব রাঘববোয়ালদের দেশ থেকে এত সহজে চলে যেতে দিচ্ছেন উনি, আমরা মনে করবো নিশ্চয়ই সকল ষড়যন্ত্রের পেছনে সেনাপ্রধানেরও হাত আছে, সবাইকে পাঠিয়ে দিয়ে শেষে নিজেও পালিয়ে যাবে,

এভাবেই যদি দোষীদের পালিয়ে যেতে দেওয়া হয় তাহলে সেনাপ্রধানকে জনগণের সামনে শাস্তি পাওয়ার দাবি ছাড়া আর কিছু করার থাকবে নাহ।
❤95👍21
বাংলাদেশ প্রথম অস্থায়ী সরকার গঠন হয় মেহেরপুর জেলার মুজিবনগরে। স্বাধীন দেশে আজকে আমাদের সকল শিক্ষার্থী মোমবাতি প্রজ্জ্বলন ও গভীর ভাবে শহীদ্দের স্মরণ করে।


🌟টেলিগ্রাম : t.me/studentssavebd
❤151👍5
পিলখানা হত্যাকাণ্ডের পর যেমনটা বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর নাম বদলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাখা হয়েছে এবং সঙ্গে গোটা বাহিনীটির পোশাক বদলে ফেলা হয়েছে,  ঠিক একইভাবে, ছাত্র হত্যাকাণ্ডের পর পুলিশ বাহিনীর পোশাক বদলাতেই হবে। ওই ইউনিফর্ম আমরা সহ্য করতে পারবো না!

- সাকিব রহমান
শিক্ষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়


🌟টেলিগ্রাম : t.me/studentssavebd
❤181👍24🔥11😢3
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানের সাথে এয়ারপোর্ট ব্যবহার নিশ্চিত করতে হবে। তারা এই যুদ্ধের অংশ ছিলো এবং তাদের অবদান আমরা ভুলতে পারি না। 🌍

ছাত্র আন্দোলনের পক্ষে লাখো প্রবাসী দূর প্রবাস থেকে সাহায্য ও সাপোর্ট করেছে। আসুন, তাদের যথাযথ সম্মান দেই এবং দেশের উন্নয়নে তাদের অবদানকে স্বীকৃতি দিই।
❤227👍10
তুই দেখেই যাবি,,তোর আর কাম কি?😂
😁294🤣119🤬19👍6❤2
রানওয়েতে ট্যাক্সিরত এমিরেইটস ফ্লাইট ৫৮৫ আবার বোর্ডিং ব্রিজে ফেরত এনে জিয়াউল আহসান'কে আটক করা হয়েছে। ডিজিএফআই সদস্যরা তাকে ঢাকা সেনানিবাসে ফেরত নিয়ে যাচ্ছেন। জিয়া'কে গ্রেফতারে যারা সহায়তা করেছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
❤226👍26
Media is too big
VIEW IN TELEGRAM
আপনার নিশ্চয়ই যাত্রাবাড়ির ৫ মিনিটের পুলিশের অ্যাকশনের ভিডিওটা দেখেছেন। তারপর যাত্রাবাড়ি থানার ভিতরে কেমন ছিল দেখুন। দুর্বল চিত্তের কেউ এই ভিডিও দেখবেন না। ভিডিওটা দেখে অনেক খারাপ লাগছে। একজনের জিদের কারণে এতো এতো মানুষের জীবন চলে গেলো।
😢192👍24❤9🔥5🎉1
আসেন দাদা আসেন, আম্মাজানরেও নিয়া আসেন!
🤣439😁45🤬10👍2
আমার শুধু ওরে চাই। ওরে মাফ করতে পারবো না। টক শো তে যুক্তিতে হেরে যাবার পরে গালি গালাজ আর থ্রেইট দিয়ে কথা বলতো। ও লন্ডনে আছে, ওই শহরে আমার ভাই ব্রাদার আছেন।তারে পিছন থেকে “ওই ধর” বলে হলেও একটা দৌড়ানি দেয়া চাই।
🤬187👍26❤19🔥14😁5