চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.4K subscribers
18.7K photos
4.42K videos
11 files
633 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
বট গাছের সাথে লটকাইয়া পিটাইবেন।
❤132👍9😁6
আওয়ামীরা কয়দিন ধরে এই গুজবটা ভাইরাল করতে চেয়েছিলো।
আওয়ামী গুজব থেকে দুরে থাকুন।
❤129👍15
একটা ছেলেকে পু-লিশ গাড়িথেকে নিচে ফেলে দিচ্ছে — এই ভিডিওটা দেখে কান্না করেনি এমন মানুষ কম আছে। যখন ফেলে দিচ্ছিলো তখনও ছেলেটা জীবিত ছিল। সেই ছেলেটার নাম ইয়ামিন। শহীদ ইয়ামিন।

ছেলেটা সেদিন রোজা রেখেছিল।



এটা ইয়ামিনের কবর। আমাদের ভাই ইয়ামিনকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন..!

আমিন 🤲


🌟টেলিগ্রাম : t.me/Warriorsof24
😢130❤17😭9👍2
পাবনায় স্বৈরাচার পতনের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীরা এখন বিক্ষোভ করছে সংখ্যালঘুদের ব্যানারে...!


🌟টেলিগ্রাম : t.me/Warriorsof24
👍53😁24
১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করার জোর দাবী জানাচ্ছি।

চল্লিশ বছর পর কোন শোক হয় না।

আর একজন ব্যক্তির জন্য পুরো রাষ্ট্র কেন শোক পালন করবে? অযথাই একটি দিন নষ্ট করার কোন অর্থ হয় না।

এমনিতেই আন্দোলন-সংগ্রামে সকল কিছু স্থবির হয়ে আছে। তার মধ্যে অযথা শোকের নামে একটি কাজের দিন নষ্ট করা দেশের জন্য চরম ক্ষতিকর।

সবাই নিজ নিজ জায়গা থেকে আওয়াজ উঠান!

– শাইখ আবদুল্লাহ বিন আবদুর রাজ্জাক হাফি.
👍120❤16🔥5
তরুনদের হাতেই এগিয়ে যাবে দেশ ইনশাল্লাহ ✊
❤134👍5
🚨 বাংলাদেশি তকমা লাগিয়ে ভারতের দিল্লিতে ❛জয় শ্রী রাম❜ শ্লোগান দিয়ে দরিদ্র মুসলিমদের বাড়িঘরে হামলা ও জোরপূর্বক উচ্ছেদ! উত্তরপ্রদেশের পর এবার দিল্লিতে খেটে খাওয়া শ্রমিকদের বাংলাদেশি বলে তাদের বস্তি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জানা যায় তারা সবাই হতদরিদ্র মুসলিম পরিবার।
#AllEyesOnIndianMuslims
😢132🤬68👍9
দেখেন ছাত্রদের উপরে গুলি চালানো আওয়ামী লীগের পাণ্ডা এখন সংখ্যালঘু সেজে নিজের উপরে নিপীড়নের গল্প শুনাচ্ছে।
😁69🤬42👍4
গুরুত্বপূর্ণ -
মূলত ২ টি উদ্দেশ্য নিয়ে ভারত ও আওয়ামী লীগ একত্রে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের টার্গেট ১৫ ই আগস্ট।
১.শেখ হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছে তার ফলে আওয়ামী লীগের অস্তিত্বই হুমকির সম্মুখীন হয়ে গিয়েছে। যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে ভারতের একমাত্র বিশ্বস্ত এজেন্ট তাই আওয়ামী লীগের অস্তিত্ব ফিরিয়ে আনার জন্য ১৫ আগস্ট কে কেন্দ্র করে সারা বাংলাদেশে তারা শোডাউন ও জমায়েত হওয়ার চেষ্টা করবে। এছাড়া বিপ্লব পরবর্তী আওয়ামী লীগের আস্তানা ও কার্যালয় ভাঙচুর অগ্নি সংযোগের ঘটনাকে ভারত সম্পন্নরূপে হিন্দুদের উপর আক্রমণ বা সাম্প্রদায়িক রূপে দেখিয়েছে যার ফলে আওয়ামী হিন্দু নেতৃত্বে শাহবাগে ও সারা বাংলাদেশে তারা বিক্ষোভ করছে। যেহেতু নতুন সরকার ছাত্রবান্ধব ও তারা সমস্ত রকমের সহিংসতা বিরোধী এবং বর্তমান থানা গুলোতে পুলিশও নেই এরকম অবস্থায় আওয়ামী হিন্দুদের সর্বপ্রথম মাঠে নামিয়ে এর সাথে সারা বাংলার আওয়ামী লীগ কে মাঠে নামিয়ে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা ও আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার এমনকি সম্ভব হলে প্রশাসন ও সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় পুনরায় সরকার দখল করার লক্ষে পরিকল্পনা করছে ভারত ও আওয়ামী লীগ।

২.আওয়ামী হিন্দুদের(দেশের সব হিন্দু সম্প্রদায় নয়) নেতৃত্বে এই বিক্ষোভের প্রতিক্রিয়া যদি ছাত্র জনতার এই সরকার সরাসরি সহিংসতার পথ বেছে নেয় তাহলে ভারত এটিকে বাংলাদেশের হিন্দু নিধন বা সাম্প্রদায়িক দাঙ্গা হিসাবে উল্লেখ করবে। প্রতিক্রিয়ায় ভারতে মুসলিম বিরোধী সম্প্রদায়িক দাঙ্গা ঘটাবে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা করে মমতা ব্যানার্জির সরকার কে ফেলে দিবে বা আগামী বিধানসভা নির্বাচনে জেতার সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করবে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচনে জিতলে তারা নাগরিক সংস্কার বা এনআরসি করবে ফলে ১৯৭১ এর পূর্বে বা পরে বাংলাদেশ থেকে যে সমস্ত ব্যক্তিরা ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে বাস করছে তাদেরকে অবৈধ নাগরিক ঘোষণা করবে। এটির সংখ্যা হতে পারে ৩০- ৪০ লাখ বা এরও বেশি। এদের মধ্যে প্রায় ২০- ২৫ পার্সেন্ট মুসলিম জনসংখ্যা হবে। ভারতের সরকার এই জনসংখ্যা কে নিয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করবে। বিশেষ করে মুসলিম জনসংখ্যা কে বাংলাদেশ পুশব্যাক করানোর চেষ্টা করবে। ফলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা অন্য যেকোনো সরকার ভারতের প্রভাব থেকে বের হতে পারবে না।

# এই ষড়যন্ত্র রুখে দিতে করণীয়:
১. ১৫ আগস্ট এর মধ্যেই পুলিশ পুনর্গঠন করা। প্রতিটি থানায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করা।
২.র‍্যাব, বিজিপি ও দাঙ্গা পুলিশ মোতায়েন।
৩.দেশের সবজায়গায় সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত করা।
৪.যে সমস্ত ব্যক্তি ফ্যাসিস্ট রিজিমের সাথে যুক্ত হয়ে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়েছে বা বিভিন্ন ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে আজ এবং আগামীকাল এর মধ্যে মামলা দায়ের করে গ্রেপ্তার অভিযান পরিচালনা করা।
৫. ভারতের যোগসাজোশে আওয়ামী ফ্যাসিস্টদের এই ষড়যন্ত্র রুখতে সারা দেশের ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ থেকে আগামী কয়েকদিন ঢাকাসহ সারা বাংলার রাজপথ দখলে রাখা।

২০২৪ এর এই গণবিপ্লব হাজারো রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। ছাত্রদের নেতৃত্বে এই বিপ্লবে রক্ত দিয়েছে সারা বাংলার তরুণ থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকেরা। তাই এই বিপ্লব রক্ষা করার দায়িত্বও আমাদের সবার। ইনকিলাব জিন্দাবাদ। রাজপথে আবার নামার ডাক আসতে পারে, তৈরি থাকুন।

AB Zubair
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
❤81👍12❤‍🔥1
সিলেটে যেসমস্ত হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণ হয়েছে তারা সবাই ছিলেন আওয়ামী লীগ নেতা।

- দ্যা বিজনেস স্টান্ডার্ড।
❤103👍1
বিগত কয়েকবছরে স্বৈরাচার হাসিনা পুলিশকে যেভাবে ব্যবহার করেছে, তাতে করে জনমনে স্পষ্ট ধারণা হয়ে গেছে যে পুলিশ তার দলীয় বাহিনী, কোন রাষ্ট্রীয় ফোর্স না। আর কোটা সংস্কার আন্দোলনে পুলিশ তাদের যেই বিভৎস
রূপটা দেখিয়েছে, তারপর পুরো এই ফোর্সের ওপর জনমনে তীব্র নেগেটিভ একটা ইমেজ দাঁড়িয়ে গেছে। জুলাইয়ের ১৫ তারিখ থেকে শুরু করে আগস্টের ৫ তারিখ পর্যন্ত পুলিশের ইউনিফর্ম গায়ে গিয়ে যেভাবে সাধারণ মানুষের ওপর গণহত্যা-টাইপ ব্যাপার সংঘটিত হয়েছে, সেই দুঃসহ ইমেজ পুলিশের গা থেকে মুছে ফেলাটা হবে প্রায় অসম্ভব।

কিন্তু রাষ্ট্রের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো পুলিশকে করতে হয়। পুলিশকে বাদ দিয়ে কোনকিছু সম্ভব নয়। তাহলে পুলিশের ইমেজ জনমনে কীভাবে ভালো করা যায় বা যাবে?

ব্যাপকভাবে পুলিশ রিফর্মেশন দরকার— নিয়োগ প্রক্রিয়া, ট্রেনিং, কর্মপরিবেশ, দায়বদ্ধতা, সরকারের অন্ধ আনুগত্য নিরোধ এবং পুলিশ আইন সবকিছু নিয়েই কাজ করার ব্যাপক সুযোগ আছে।

আর ইমিডিয়েটলি যেটা দরকার সেটা হলো— পুলিশের ইউনিফর্ম, লোগো থেকে শুরু করে ভিজিবল এপেয়ারেন্স বদলিয়ে ফেলা।

এইটা করা গেলে সিম্বলিক একটা চেঞ্জ আসবে। পুলিশের বর্তমান ইউনিফর্মের সাথে যেই খুনে-রক্ত লেগে আছে, ওই একই ইউনিফর্মে তাদেরকে জনগণের বন্ধু হিসাবে গ্রহণ করাটা অনেক মানুষের জন্যই খুব কঠিন হবে।

আর এপেয়ারেন্সে পরিবর্তন আসলে সার্ভিং পুলিশ সদস্যদের কাছেও একটা পরিষ্কার মেমোরি মনে বাজতে থাকবে যে কোন বীভৎস ঘটনার জের ধরে তাদের ইউনিফর্ম পরিবর্তন করা হয়েছিলো! মানে ওই কুৎসিত ইতিহাসটা তাদের কাছেও একটা সিম্বোলিক রিমোর্স-বোধ হিসাবে থাকবে।

আন্দোলন শেষ হওয়ার পর থেকেই আমাদের ভেতর অনেকেই এই কথাগুলো তুলছিলো বিভিন্ন জায়গায়। এই অন্তর্বর্তীকালীন সরকারও এই ব্যাপারে কিছুটা চিন্তাভাবনা শুরু করেছে, যদিও কোনকিছুই চূড়ান্ত নয় বা চূড়ান্ত কোন প্রক্রিয়ার কোনকিছুই শুরু হয়নি।

পুলিশ রিফর্মেশনটা অত্যন্ত জরুরি, আর সবার আগে জরুরি তাদের ইউনিফর্ম থেকে শুরু করে অন্যান্য এপেয়ারেন্সের পরিবর্তন। এই সিম্বলিক পরিবর্তনটা না হলে মানুষের মেমোরিতে তাদের একসেপ্টেন্স ফেরানো খুবই দুরূহ একটা কাজ হবে।
❤27👍4🔥1
আ. লীগ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় |


আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন।

সোমবার (১২ আগস্ট) সকালে আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর সিএমএইচ হাসপাতাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আন্দোলনে হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে। সাখাওয়াত হোসেন বলেন, সোমবারের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ১৯ আগস্টের পর কারো কাছে এসব অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে। তাই তারা দল গোছাতে পারে। তবে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার-হাজার মানুষের রক্ত ঝরবে।
👍66🤬20❤9👎2
প্রতিবিপ্লবের মাধ্যমে ফ্যাসিজম ফেরত আসলে কেবল 'সমন্বয়ক'দের বিপদ না। আমাদের সবাইকেই আয়নাঘরের জন্য প্রস্তুতি নিতে হবে৷ ফলে সমন্বয়করা যদি নিজ এলাকায় সংবর্ধনা নেওয়া, টকশো করা, এটা ওটা দখল করা, চাঁদাবাজি ইত্যাদি বাজে কাজে ব্যস্ত থাকে, তাহলে কালেক্টিভভাবে ছাত্রজনতা কোনো সমন্বয়ক ছাড়াই মাঠে নামবে। এখানে বিভাজন দেখার কিছু নাই৷

যাত্রাবাড়িতে কোনো সমন্বয়কের নেতৃত্বে অভ্যূত্থান হয় নাই, উত্তরায় কোনো সমন্বয়কের নেতৃত্বে অভ্যূত্থান হয় নাই। এখন সময় মাঠ দখলে রাখার। প্রতিবিপ্লব ও সকল প্রকার ষড়যন্ত্র ঠেকিয়ে দেওয়ার। সেটা জেন জি সমন্বয়করা না বুঝলে ছাত্র-শ্রমিক-সৈনিক-জনতা নিজেদের স্বার্থেই রাজপথ দখলে রাখবে।

Saleh Uddin Sifat
❤71👍10🔥1
ছয় দিন পর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে ফিরেছে পুলিশ।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে দায়িত্ব পালন করতে দেখা যায়।
❤104👍7
২৪ঘন্টা আল্টিমেটামের আগেই পদত্যাগ করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ।
ফ্যাসিবাদের ঠিকানা ঢাকা কলেজে হবে না।
@warriorsof24
👍60❤13
প্রথমে ওরা ফিরে এলো:- তুমি কে আমি কে? বাঙালি, বাঙালি।

তারপর ফিরে এলো:কোটার পক্ষে ছিলাম কিন্তু এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই।

তারপর ফিরে এলো:জায়গায় জায়গায় খবর দে এক দফার কবর দে।

তারপর ফিরে এলো:তোরা যদি রাজাকার হস,আমরা হব গেরিলা হয়ে।

তারপর ওরা ফিরে এলো:-এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম?

তারপর ওরা ফেরত এলো:-ডাকাত হয়ে...

এরপর আজকে ওরা ফেরত এলো:- হিন্দু হয়ে...
কাল কি হয়ে ফিরবে মতামত দিন আপনারা।
😁94🤡18👍3
ছাত্র-জনতা ও প্রবাসীদের এই বিপ্লব রুখে দিতে ষড়যন্ত্রের নীলনকশা হচ্ছে একের পর এক। ছাত্র-জনতা ও প্রবাসীরা সকল ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রস্তুত থাকুন।
এখনো আমাদের রাজপথে থাকতে হবে নয়তো আয়নাঘরে হবে আমাদের স্থান।
❤55
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আ.লীগ যেভাবে হিন্দু সেজে শাহাবাগে গেছে...
😁54🤣19👍1