চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.4K subscribers
18.7K photos
4.42K videos
11 files
633 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
বিশেষ দৃষ্টি আকর্ষণ:
ভিডিওটি ভাইরাল হয়েছে। অনেকে সেনাবাহিনীর ধৈর্য্যের প্রশংসা করছেন, আবার দেশ বিদেশের মিডিয়ায় এই ভিডিওকে কেন্দ্র করে আমাদের ছাত্র আন্দোলন ও নতুন বাংলাদেশের আইন ও শাসনকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এধরনের অপ্রীতিকর কর্মকাণ্ডের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্রজনতার সম্পর্ক নেই। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে আমরা একটি নতুন দেশ গড়েছি। আমরা চাই নতুন এই দেশে প্রতিটি অপরাধের যথাযথ বিচার হোক। সেক্সুয়ালি এবিউজ এর দায়ে অভিযুক্ত ব্যক্তিরও উপযুক্ত বিচার হোক। তবে তা হবে স্বচ্ছ বিচার প্রক্রিয়ায়, এটিই ছাত্র জনতার নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি।
উল্লেখ্য, ধর্ষণের অভিযোগে কিছু মেয়ে ও ছেলেরা একজনকে পুলিশের হাতে তুলে দেয়। তারপর সেই মেয়েরা পুলিশের কাছে অভিযুক্ত ব্যক্তিকে তাদের হাতে তুলে দিতে বলে এবং তারা অভিযুক্ত ছেলেটিকে পেটাতে চায়। এসময় পুলিশ জানায়, এতে অভিযুক্ত ব্যক্তিকে উত্তেজিতরা মেরে ফেলতে পারে। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী আসে এবং তিনি বুঝানোর চেষ্টা করেন যে, অভিযুক্ত ব্যক্তিকে পেটানোর মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। কিন্তু এতেও উক্ত উত্তেজিত ছাত্রীরা সন্তোষ্ট না হয়ে সেনাবাহিনীর সাথে অসদাচরণ করতে শুরু করে এবং অভিযুক্ত ব্যক্তিকে থানা থেকে বের করে পেটাতে চায়। ভিডিওটি সর্বত্র ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ছাত্রজনতার ভাবমূর্তি নষ্ট হতে শুরু করে। অনেকে লিখছে ছাত্রআন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এধরনের কর্মকাণ্ডের সাথে ছাত্রজনতার কোনো সম্পর্ক নেই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কার্যত এধরনের কোনো কাজ সমর্থন করেনা। আমাদের নতুন বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। জাস্টিসের বাংলাদেশ। এখানে সকল অপরাধের বিচার হবে, কিন্তু সেটি হবে আইনগত প্রক্রিয়ায়। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। আওয়ামী ফ্যাসিবাদের ন্যায় ছাত্রজনতার বাংলাদেশে কোনো মব জাস্টিস থাকবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া আমরা সমর্থন করিনা। দেশবাসী ও মিডিয়া কর্মীদের প্রতি অনুরোধ, কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তির কর্মকাণ্ড দিয়ে ছাত্র জনতাকে বিচার করবেন না। উক্ত নারী বা তার সাথে থাকা ব্যক্তিদের কর্মকাণ্ডের দায় অসংখ্য শহীদের রক্তে গড়া বিপ্লব এর উপর চাপিয়ে দেবেন না।

পুনশ্চঃ আমরা ধর্ষণের যথোপযুক্ত বিচার চাই। কিন্তু ঘটনাটিকে কেন্দ্র করে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ না করার জন্য অনুরোধ করছি।

আরাফাত হোসেন ভূঁইয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়
❤74👍11🎉2
লালবাগ থানার সামনে ইতিমধ্যেই অনেকে চলে এসেছেন। আপনারাও আসুন। আমাদের শহিদ ভাইদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
🔥180❤22👍12
লালবাগ থানা ঘেরাও করবো এখন। আমাদের শহিদদের হত্যার মামলা নিবি না মানে???
🔥106👍8🤬8❤3
লালবাগ থানায় মামলা না নেওয়ায়, থানা ঘেরাও করে রেখেছি সব শিক্ষার্থীরা।
❤133🔥12👍10
খালিদ সাইফুল্লাহ, শরীরে ৭২ টি গুলি লেগে শহিদ হয়েছেন তিনি। তার বাবা এসেছেন লালবাগ থানায় ছেলে হত্যার বিচার চেয়ে। কিন্তু পুলিশ মামলা নিচ্ছে না। যাদের জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, তারাই বিচার পাচ্ছে না। আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এখন। যারা আশপাশে আছেন লালবাগ থানায় চলে আসুন।
❤118👍10😢6
আজ ১৭ আগস্ট ২০২৪ তারিখ রাতে রাজধানীর মহাখালী  হতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল গ্রেফতার হয়েছে🙂

Join for Update @Warriorsof24
❤92👍10
কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সিনিয়র অফিসার আসেন লালবাগ থানায়। শহিদের বাবা জনাব আনোয়ার সাহেব ও সমন্বয়ক এবি যুবায়েরের সাথে কথা বলে মামলা গ্রহণের ব্যাপারে ছাত্রজনতাকে আশ্বস্ত করেন।
❤159👍15
আবারো বুঝিয়ে সিচুয়েশন কন্ট্রোল করে মামলা না নেওয়ার চেষ্টা করলো পুলিশের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা। ফোনে সমন্বয়ককে বললো আমরা মামলা নিবো৷ সবাইকে চলে যেতে বলেন। সমন্বয়ক যুবায়ের ভাইয়ের সোজাসাপ্টা জবাব, চট্টগ্রামে ৮৪টা মামলা নেওয়া হয়েছে। এখানে নিতে সমস্যা কি? দুইদিন ধরে কেন শহীদের বাবাকে ঘুরাচ্ছেন?

সামনে দাঁড়িয়ে থাকা মেজর ফোনটা হাতে নিয়ে বললেন, এই ভাই থানায় আপনার লোকজন তো নাই। ভেতরে যারা আছে তাদের ভয়ের কারণ নাই৷ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু আপনি দ্রুত মামলা নেওয়ার ব্যবস্থা করেন। আমি কিন্তু আমার সোলজারদের ক্ষতি হতে দিব না। বেশি দেরি হলে আমরা চলে যাবো। পরবর্তী পরিস্থিতির জন্য আপনারা দায়ী থাকবেন।
👍159🔥40❤17
শরীরে ৭২টি গুলি নিয়ে শহীদ হওয়া মাদ্রাসা শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ'র বাবা খুনি হাসিনার বিরুদ্ধে মামলা দিতে গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় লালবাগ থানার ওসি সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন। এখন থানা ঘেরাও করে শ্লোগান দিচ্ছে ছাত্র-জনতা। এই ওসিকে দ্রুত বহিস্কার করে আইনের আওতায় আনতে হবে। এমন পুলিশ স্বাধীন বাংলাদেশের কোথাও থাকতে পারবেনা।

এদের কতবড় সাহস একবার চিন্তা করছেন? এই ছাত্রলীগ সন্ত্রাসীরা পুলিশের ইউনিফর্ম পড়ে ওসির চেয়ারে বসে এখন স্বাধীন বাংলাদেশে খুনি, গণহত্যাকারীদের দালালিতে মেতে উঠেছে। এদের সমূলে উৎপাটনের সময় এসেছে।

শহিদের বাবা বিকেল ৩টা থেকে ঘুরতেছে অথচ এখন পর্যন্ত মামলা নেওয়া হচ্ছে না। এর থেকে বড় নির্মমতা আর কী হতে পারে!
@warriorsof24
😭98🤬17👍12😢7
পুলিশের কনস্টেবলদের দৃষ্টি আকর্ষণ করছি।
বিচার আপনারা করবেন নাকি পাব্লিক করবে?

শরীরে ৭২টি গুলি নিয়ে শহীদ হওয়া মাদ্রাসা শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ'র বাবা খুনি হাসিনার বিরুদ্ধে মামলা দিতে গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় লালবাগ থানার ওসি সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন। এখন থানা ঘেরাও করে শ্লোগান দিচ্ছে ছাত্র-জনতা। এই ওসিকে দ্রুত বহিস্কার করে আইনের আওতায় আনতে হবে। এমন পুলিশ স্বাধীন বাংলাদেশের কোথাও থাকতে পারবেনা।

এদের কতবড় সাহস একবার চিন্তা করছেন? এই ছাত্রলীগ সন্ত্রাসীরা পুলিশের ইউনিফর্ম পড়ে ওসির চেয়ারে বসে এখন স্বাধীন বাংলাদেশে খুনি, গণহত্যাকারীদের দালালিতে মেতে উঠেছে। এদের সমূলে উৎপাটনের সময় এসেছে।
😢74👍8😁2
জানোয়ার এর ছবি
🤬150👍2
সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ লালবাগ থানায়
এসেছে
@warriorsof24
❤99🔥17👍8
Media is too big
VIEW IN TELEGRAM
লালবাগ থানায় সাংবাদিকদের সাথে কথা বলছেন শহিদ খালেদ হাসান সাইফুল্লাহর বাবা জনাব কামরুল হাসান
@warriorsof24
❤64👍10
এখনো পুলিশের তেজ কমেনাই, আমরা মানবতা দেখালেও ওরা তার যোগ্য নয়....
😢87👍26
রাত ১ঃ২৫ বাজে লালবাগ থানায় এসেছে পুলিশের ডিসি। সমন্বয়কদের সাথে বৈঠক চলছে। মামলা না করা পর্যন্ত অবস্থানের ঘোষণা।
@warriorsof24
🔥104👍12❤3
পতন অত্যাসন্ন দেখে ২২ জুলাই শীর্ষ ব্যবসায়ীদেরকে গণভবনে ডেকে বৈঠক করেছিল খুনি হাসিনা। বৈঠকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছিলেন—

'আমাদের থেকে বেশি চিন্তা প্রধানমন্ত্রীর; যিনি এসব গড়েছেন, যিনি বাংলাদেশকে এ-পর্যায়ে এনেছেন, আমি নিশ্চিত তার ঘুম হয় না। কারফিউ আরো আগে দেওয়া হলে ভালো হতো। কিন্তু আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন চান না, চাইতে পারেন না যে, এত এক্সট্রিম লেভেলে চলে যান। সাত দিন, পনেরো দিন, এক মাস ব্যবসা বন্ধ থাকলে ইনশাআল্লাহ আমাদের কিছু হবে না। কিন্তু এই সন্ত্রাসী-জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে; মৃত্যুর আগ পর্যন্ত আপনার প্রতি এ আস্থা-বিশ্বাস থাকবে ইনশাআল্লাহ।'

আর বসুন্ধরা গ্রুপের টিশুপেপার 'বাংলাদেশ প্রতিদিন'-এর ৬ আগস্টের শিরোনাম ছিল—

রক্তসমুদ্রে স্বৈরাচারের পতন
ছাত্র-অভ্যুত্থানে উড়ে গেল দম্ভ, পালিয়ে গেলেন হাসিনা


Telegram Join @Warriorsof24
🤣88🔥7❤4😁4
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত লালবাগ জোনের নবনিযুক্ত ডিসি।
Telegram Join @Warriorsof24
👍65
ডিসি সাহেব আমাদের সাথে কথা বলে মামলার কাগজপত্র জমা নিয়েছেন এবং আগামীকালের মধ্যেই এনিহাউ মামলা নেয়ার ব্যবস্থা করবেন মর্মে ওয়াদা করেছেন।

ডিসি সাহেব নতুন, এখনো জয়েন করেননি। তিনি কালকের মধ্যেই ম্যানেজ করবেন। আর ওসি আসেনি, তার ব্যাপারটাও দেখবো সামনে

@warriorsof24
❤83👍15