চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.4K subscribers
18.7K photos
4.42K videos
11 files
633 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
রাষ্ট্রীয় স্বার্থে  এস আলম গ্রুপের জ‌মি ও সম্পদ না কেনার  পরমর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ‌গভর্নর ড. আহসান এইচ মনসুর।
👍65❤7
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আমাদের সহ-সভাপতিদের বর্তমান অবস্থা 🥲
🔥98😁32🤬2
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৮ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদত্যাগ পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন।
👍75
অন্যান্য দুর্গত অঞ্চলের পাশাপাশি সদ্য প্লাবিত লক্ষ্মীপুর ও নোয়াখালীতে আমরা ব্যাপক আকারে ত্রাণ কার্যক্রম শুরু করেছি। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের ছোট ভল্লবপুরের একটি দৃশ্য।

আস সুন্নাহ ফাউন্ডেশন
❤112
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
হাসানুল হক ইনুকে ফুটবলের মতো কিক মারতে দেখে বরগুনার সাবেক পুলিশ কর্মকর্তা মহররম আলীর কথা মনে পড়ে গেল। মুজিব-ছানাদেরকে ক্রিকেট বলের মতো চার-ছক্কা মেরেছিলেন তিনি!
❤107😁19🔥12👍6
ধর্ম কিংবা দলের ভিত্তিতে বিভাজন চরম অন্যায়: জামায়াত আমির
❤79👍5🔥2
নতুন বিচারপতি এসেই দারুণ একটা কাজ করেছেন।
কাজটা হচ্ছে - জাতির পিতার পরিবার- সদস্যদের নিরাপত্তা আইন,২০০৯ আজকে বাতিল করা হয়েছে।

এই আইনে বলা ছিল জাতির পিতার দুই কন্যা - শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তাদের সন্তানদের আলাদা করে নিরাপত্তা দিতে হবে।এমনকি আবাসন ব্যবস্থাও দিতে হবে। অন্য যেকোন আইন থাকুক না কেন এই আইন সবসময় কার্যকর থাকবে।

মানে শেখ হাসিনা যদি এখন দেশে আসতো তাহলে ওই আইনের কারণে তাকে স্পেশাল নিরাপত্তা দিতে হতো। এমনকি সুসজ্জিত রুমে বসিয়ে দামী দামী খাবার খাওয়াতে হতো।

যাইহোক এই আইন আজকে বাতিল করা হয়েছে।
এখন ভিআইপি হিসেবে কোন পরিবার আলাদাভাবে নিরাপত্তা পাবে না। এখন থেকে দেশের সব পরিবারই গুরুত্বপূর্ণ, সবাই সমান সমান
👍114❤40❤‍🔥6
মাহাতাব স্যার ও আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফি: দেখতে চলে এসেছেন হাসনাত ভাইকে।
আল্লাহ ভাইকে দ্রুত সুস্থতা দান করুক। আমীন।
❤218😢12
ড. আসিফ নজরুল স্যার বলেছেন, ❝আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। জঙ্গিবাদী বা রাষ্ট্রদ্রোহী তৎপরতায় লিপ্ত না থাকলে কোনো দলকেই নিষিদ্ধ করার পক্ষে না তিনি।❞

স্যার "জঙ্গিবাদী বা রাষ্ট্রদ্রোহী" শব্দ দুটি দিয়ে ঠিক কি বোঝাতে চেয়েছেন আমার বুঝে আসে না। তবে তার বক্তব্যের কাউন্টারে একটা কথাই যথেষ্ট যে, আওয়ামী লীগের গত ষোল বছরের আমলনামা দেখেন। সব বাদ দেন, শুধু হত্যা আর ধর্ষণের ক্রাইমগুলো বিবেচনা করেন। রাষ্ট্রীয় সম্পদ পাচার আর আত্মসাতের ক্রাইমগুলো বিবেচনা করেন। ওদেরকে নিষিদ্ধ করতে এর চেয়ে বেশি এভিডেন্স তো লাগার কথা না। বিগত ষোল বছরে দেশটাকে ওরা পুরো জয় বাংলা করে দিয়েছে, আর আপনি বলছেন রাষ্ট্রদ্রোহী কিনা!

আমি মনে করি "কে বলেছেন এর পরিবর্তে কী বলেছেন" এবং যা বলেছেন সেটা ছাত্রজনতার প্রাণের দাবির স্বপক্ষে নাকি বিপক্ষে এটা বিবেচনা করার সময় হয়েছে। ন্যায়সঙ্গত এবং যৌক্তিক কথা যেই বলুক, আমরা মেনে নিতে প্রস্তুত।

AB Zubair
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
😡103👍46❤6😁1😢1
আজ আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাপক ত্রাণ কার্যক্রম দেখে তিনি একে আল্লাহর রহমত ও সব শ্রেণি-পেশার মানুষের আস্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।
❤166👍14😁3👎1
মাত্র পাওয়াঃ
দাগনভূঞার মাতুভূঞা ব্রীজের নীচে অর্ধগলিত কয়েকটি লাশ স্রোতের টানে ভেসে এসেছে !
তথ্যসূত্র : Times of Feni.
😢103
এক গবাদিপশুর হিসাব এটা। ফসলি জমি, বাড়িঘর, দোকানপাটের হিসাব তো আসেই নাই।
😢151❤1
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টিএসসির গণত্রান কর্মসূচির অধিকতর জবাবদিহিতা নিশ্চিত, সমন্বয়হীনতা নিরসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও অংশগ্রহণ এবং বন্যাকবলিত অঞ্চলসমূহে গণরান্না কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে ফেনী,কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, চট্টগ্রামের জেলা ও উপজেলার ছাত্র সংগঠনগুলোর সাথে মতবিনিময়।
❤117
আজ একজন মা এসেছিলেন টিএসসি’তে। তাঁর ছেলে দু’দিন আন্দোলনে গিয়ে বেঁচে ফিরেছে। অথচ সেদিন থেকেই সারা দেশে মানুষ শহীদ হওয়া শুরু হয়েছিল। তিনি দেশের জন্য কিছুই করতে পারেন নি। তাই তিনি বন্যার্তদের সহায়তার জন্য তাঁর ১০ ভরি রুপার বিছা এবং গলা থেকে ২২ ক্যারেটের সোয়া ভরির সোনার চেইন খুলে আমাদের কাছে দিয়ে গিয়েছেন। মায়ের ভাষ্যমতে তাঁর ছেলের জীবনের কাছে এসব জিনিস কিছুই না।

এখন বলেন, এই দেশ হেরে যাবে বলে আপনাদের মনে হয়?

২৮/০৮/২০২৪ ইং।
টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
❤178👍8😢2
সবার কাছে অনুরোধ- আসাদ নুরের ভিডিও শেয়ার দিবেন না। কারণ ময়লা যত ঘাটবেন ততই গন্ধ বের হবে। এবং অন্যের ধর্মকেও ছোট করতে যাবেন না।

আমরা যদি অন্যের ধর্মকে ছোটো করতে যাই, রিটার্ন হিসেবে তারাও আমাদের ধর্মকে ছোট করবে।

আর আসাদ নুর এ দেশে নেই বলেই এসব করে পার পেয়ে যাচ্ছে। সো ওকে ইগনোর করুন টোটালি।
👍94
১৬ লাখ কম হয়ে গেলো
👍75😁35🤡15