প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠানুর আহ্বান;জোনায়েদ পলক
😁33👎3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ইন্টারনেট বিচ্ছিন্ন ঢাকা: লোকেশন মোহাম্মদপুর।।
🤬18😢3👍2
ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করার নির্দের দিছে যুক্তরাষ্ট্র
❤21
সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন,
গত ৮ জুন মহামান্য হাইকোর্ট কোটার ব্যাপারে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে যে রায় দেন সেই রায়ের বিরুদ্ধে আমার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু করি। আমাদের উদ্দেশ্য ছিল মেধার ভিত্তিতে নিয়োগ হবে যাদুর্নীতিমুক্ত দেশ গঠনে সহায়ক হবে। এই শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উসকানিতে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ-যুবলীগ দমনপীড়ন চালিয়ে আন্দোলন দমানোর চেষ্টা চালায়। এটা অনাকাঙ্ক্ষিত ছিল। বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী। তখন আমরা অভিভাবক, স্কুল-কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণের কাছে আমাদের নিরাপত্তার আহ্বান জানাই। পরে আমরা দেখতে পাই, সারা দেশে একটি ডিজিটাল ক্র্যাকডাউন করে শিক্ষার্থীদের হল থেকে বিতারিত করা হয়, যা মানবাধিকারের লঙ্ঘন। পরে সেনাবাহিনী নামিয়ে কারফিউ জারি করা হয়। এই পরিস্থিতির সুযোগে পরিকল্পিতভাবে আন্দোলনকে নস্যাৎ করার জন্য দুর্বৃত্তরা নাশকতা করে রাষ্ট্রীয় স্থাপনায় আগুন লাগায় এবং যানমালের ক্ষতি করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এই ধরনের সহিংস ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। এটা স্পষ্ট সরকারের দায়িত্বহীন আচরণ ও দমনপীড়নের জন্য এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন এই পরিস্থিতির দায় প্রতিবাদী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক দলের ওপর চাপিয়ে সরকার পুরোপুরি দায় এড়াচ্ছে। আমরা প্রথম থেকেই সরকারের সাথে আলোচনার কথা বলেছি। কিন্তু সরকার ডিজিটাল ক্র্যাকডাউন করে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বিতাড়িত করে আমাদের আলোচনার আহবান জানিয়েছে। আমরা সেই আলোচনা প্রত্যাখ্যান করিনি। ফলে প্রতিবাদী ছাত্র আন্দোলনের আহবায়ক আমি নাহিদ ইসলাম আমাকে গুম করে ২৪ ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয়। একই সাথে তাদের কাছে কিছু দাবি পেশ করতে গেলে সেটা সংলাপ বলে মিডিয়ায় প্রপাগান্ডা ছড়ানো হয়। গুম, গ্রেফতার, প্রপাগান্ডা, ডিজিটাল ক্র্যাকডাউন, কারফিউ রাষ্ট্রযন্ত্রের সকলকিছু ব্যবহার করে সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও প্রতিবাদী ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে প্রজ্ঞাপন দিয়েছে। রক্ত লাশের ওপর দাঁড়িয়ে সরকার এখন ছাত্র ও নাগরিকদের প্রতি আরেকটি নির্মমতার ইতিহাস হয়ে থাকল। কোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক ও ()শিক্ষার্থীদের আন্দোলন
মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, রাজাকারদের পক্ষে বলে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছিল। এত কিছুর পরেও আমরা মনে করি মহামান্য সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন। সেই অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই- স্টেকহোল্ডাদের সাথে আলোচনা ব্যতিরেকে এই প্রজ্ঞাপন সমীচীন নয়। আমরা চেয়েছিলাম সব পক্ষের সম্মতির ভিত্তিতে এই প্রজ্ঞাপন হবে, যাতে নতুন করে কোনো সমস্যা সৃষ্টি না হয়। আমরা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার কথা বলেছিলাম। মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা ব্যবস্থার কথা বলেছিলাম। এ দু'টো প্রজ্ঞাপনে প্রতিফলিত হয়েছে। কিন্তু অনগ্রসর জনগোষ্ঠীর বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। এ বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে নীতিনির্ধারকদের সংলাপ প্রয়োজন। তবে সরকার চাইলে যেকোনো মুহূর্তে কোটা পরিবর্তন ও পরিবর্ধন করতে পারে। তাই কোটা ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়নের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে। যেখানে প্রাসঙ্গিক অংশীদারদের প্রতিনিধিত্ব থাকবে। কোটা সম্পর্কে আরো বক্তব্য আছে। কিন্তু তার আগে সংলাপের যথাযথ পরিবেশ সৃষ্টি করতে হবে। গত কয়েক দিনে সহিংসতায় সারা দেশে কয়েক শ' ছাত্র শহীদ হয়েছেন এবং কয়েক হাজার লোক আহত হয়েছেন। হতাহতের সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি। নিখোঁজদের লাশ খুঁজে বেড়াচ্ছেন বাবারা। এত রক্তের ওপর দাঁড়িয়ে আমরা কোটা সংস্কার চাইনি। আমরা হত্যার বিচার চাই। আমাদের আহ্বানে সব শিক্ষার্থীও নাগরিকরা রাজপথে নেমে এসেছিলেন। আমরা জনগণকে বলতে চাই- আমরা জনগণের সাথে আছি। আমাদের দাবি ক্যাম্পাসগুলো খুলে দেয়া হোক। আমরা সবার সাথে আলোচনা করে আমাদের জাতির সামনে তুলে ধরতে চাই। আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমাদের বাসায় পুলিশ, ডিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক যাচ্ছে। সারা দেশে নির্বিচারে মানুষকে গ্রেফতার করা হচ্ছে। আমরা এই পরিস্থিতির অবসান চাই। নিরাপত্তা বাহিনীর কাছে আহ্বান থাকবে ছাত্র- জনতার মুখোমুখি আর দাঁড়াবেন না। আর একটি গুলিও যাতে কাউকে হত্যার উদ্দেশ্যে না ছোড়া হয়। সারা দেশে যেসব মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন আমরা তাদের পাশে আছি। শেষ পর্যন্ত থাকব। এখন যেহেতু ইন্টারনেট নেই। আমাদের সমন্বয়কদের অনেকের খোঁজ এখনো পাচ্ছি না, এই অবস্থার দ্রুত পরিত্রাণ করতে হবে। আমরা সমন্বয়কদের নিয়ে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে এবং জনমতের ভিত্তিতে আমাদের আরো কিছু দাবি-দাওয়া আছে। এই দাবি-দাওয়া নিয়ে অনেকে বিভ্রান্ত

👍14
হয়েছে। আমরা শুনতে পেয়েছি সেটা যোগাযোগ বিঘ্নতার কারণে হয়েছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে সেই দাবিগুলো আমরা সুস্পষ্টভাবে পেশ করব। তার আগে আমাদের নিরাপত্তা দিতে হবে, গুম, হত্যা গ্রেফতার বন্ধ করতে হবে, শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
বার্তা প্রেরক
আবু বাকের মজুমদার
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বার্তা প্রেরক
আবু বাকের মজুমদার
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
👍10
সবাই টুইটারে পোস্ট করুন, বিশ্ব বাসীকে আরো ভালোভাবে জানান, হাসিনার বর্বরোচিত গন হত্যার ব্যাপারে।
ফেইসবুকে হ্যাশট্যাগ দিয়ে লাভ নেই। কারণ বহিরবিশ্বের মানুষ তেমন ফেইসবুক চালায় না। তাই সবাই প্লিজ টুইটারে আসুন। এখনও অনেক ভাই বোনেরা টুইটারে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতেছে।
আপনার কাজ-
টুইটা ( বর্তমান X) এ গিয়ে, আপনার কাছে থাকা যেকোনো ভিডিও ছবি। হাসিনা বাহিনীর চালানো বর্ববরতার ভিডিও আপ্লোড করে , ক্যাপশনে অবশ্যই #StepDownHasina লিখবেন। এর পর আপনার মন মত যা ক্যাপশন লিখতে মন চায় লিখবেন।

👍15
আপনি একটা নাম্বার দেখলেন, কোথাও ১৯৭, কোথাও ২০০, কোথাও ৩৫০, কোথাও আবার মাত্র ৫৬ অথবা ৭০
আপনাকে একটু মনে করাতে চাই, এটা জাস্ট একটা সংখ্যা না।
সংখ্যাটা যদি ১ ও হয়, ঐটা একটা মানুষের জীবন ছিল যা আর নেই।
ঐ ১ সংখ্যায় ঐ একটা মানুষের পরিবারের হৃদয়বিদারক কান্না আছে, তার স্বজনদের আহাজারি আছে, আছে ঐ মানুষের ভবিষৎ, তার স্বপ্ন, তার সবকিছু।
আছে ঐ মানুষের হাসি, তার বন্ধুবান্ধবদের সাথে শতশত গল্প, তার মায়ের বুক খালি হওয়া, তার বাবার শোক, তার একটা নিজস্ব গল্প
যার সবটাই নিভিয়ে দেয়া হয়েছে।
They were not just mere numbers, they were each a life which could’ve achieved so much yet they were taken away.
Never forget, never forgive.

😢18👍4
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আওয়ামী টোকাই!
একজন আদর্শবান মুজিব সৈনিক....!
একজন আদর্শবান মুজিব সৈনিক....!
🤬15👍2❤1
চলমান ছাত্র-জনতার....
আন্দোলনে দুইদিন জাতিসংঘের লগো সম্বলিত বাংলাদেশ বিমান বাহিনীর এমআই ১৭১এইচ হেলিকপ্টার বাকেট মিশন পরিচালনার ব্যবহ্নত হয়েছে।
UN7662 রেজিস্ট্রেশনের এই হেলিকপ্টার থেকে আগুনে পানি নিক্ষেপ, এবং টিয়ার গ্যাস শেল ফায়ার করা হয়।
সম্প্রতি জাতিসংঘের প্রতিনিধি এক প্রেস ব্রিফিং এ জানিয়েছেন ইউএন ইনসিগনিয়া (প্রতীক) সহ কোন রকমের সামরিক সরঞ্জাম ইউএন মিশন ব্যতিত ব্যবহার নিষিদ্ধ।
এই ছবিগুলো ১৯ তারিখ মিরপুর এলাকা থেকে তোলা হয়েছে।

🤬11😢1
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমরা এসেছিলাম সত্য প্রকাশ করতে। এছাড়া আমাদের আর কোন স্বর্থ নেই।
সাথে থাকবেন। আপনাদের নিয়ে সত্য প্রকাশ করতে চাই সবার সামনে।
যা মুছে ফেলতে চায় এই ফেরাউন বাহিনী।
নিয়মিত আপডেট পেতে যুক্ত থাকুন👉 https://t.me/studentssavebd

❤12👍4😁1