চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.4K subscribers
18.7K photos
4.42K videos
11 files
633 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিটিং শেষে যে সিদ্ধান্ত আসলো,,,,

"বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র সংগঠন গুলোর আলোচনায় আগামী ১ সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা"

এর মানে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা।

আমরা এই প্রক্রিয়াকে স্বাগতম জানাই।
🔥54👍3❤‍🔥2
Media is too big
VIEW IN TELEGRAM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন
❤31
Media is too big
VIEW IN TELEGRAM
বিএনপিকে মাইনাস করার ক্ষমতা কারোরই নেই | Mirza Fakhrul l Bnp l Exclusive Interview
😁18👍3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
পাকিস্থানের রাজধানী ইসলামাবাদের খুব কাছাকাছি স্থানে চলে এসেছে ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী অভিমুখে মার্চ করা পিটিআই নেতাকর্মীরা।
❤53
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
বিএনপি আওয়ামীলীগকে পুনর্বাসন করতে চাওয়া মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হওয়ার মতো
😁24👍3
চিন্ময় দাশের গ্রেপ্তারে আওয়ামীলীগের নিন্দা এবং মুক্তি দাবি।

গোপন পরিকল্পনা ভেস্তাই গেলো 😁
😁60🤣15
কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামের একটি পর্যটকবাহী জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ জেলা প্রশাসকের কাছে শুধু চলাচলের জন্য আবেদন করেছিলেন। তাঁরা সেই জাহাজকে যাচাই–বাছাই শেষে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে চলাচলের জন্য অনুমতি দিয়েছেন। তবে জাহাজটি কখন সেন্ট মার্টিন দ্বীপে যাবে, সেটি চূড়ান্ত করবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি।

মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াছমিন চৌধুরী জানান, আগামী বুধবার (২৭ নভেম্বর) তাঁরা কমিটির বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে, কোন জায়গা থেকে জাহাজ ছাড়বে। আপাতত কেয়ারি সিন্দাবাদ আবেদন করেছিল। তাঁরা সেই পর্যটক জাহাজকে অনুমতি দিয়েছেন।

২০০৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত কেয়ারি সিন্দাবাদ জাহাজটি টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন করছিল। মন্ত্রণালয়ের গঠিত কমিটি দিন-তারিখ ধার্য করলে পর্যটক পরিবহন শুরু করা হবে।
👍18
ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা করা হলো। রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জরুরি বৈঠক করে সব ছাত্রসংগঠনের সঙ্গে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ঢাবি ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি এসএম ফরহাদ, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের সভাপতি জামালুদ্দিন মোহাম্মদ খালিদ, ইসলামী শাসনতন্ত্রের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর ও পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক খায়রুল আহসান মারজান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সেক্রেটারি নাজমুল হাসান, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড আর সেক্রেটারি সৈকত আরিফ প্রমুখ।
❤21👍2
হাজারো শহীদি ভাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া এ ভূমিতে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে আমরা সর্বদা প্রস্তুত।
🔥49👍5❤4
গুড জব
ছাত্রদলকে ধন্যবাদ 🥰
❤65👍2
আওয়ামী লীগ ও তার দোসদের ১ দিনে বাংলাদেশ থেকে উচ্ছেদের ক্ষমতা ছাত্রদল রাখে!

--রাকিবুল ইসলাম রাকিব
সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
😁50👍14🤣3❤2
এটা যে জনকন্ঠ বিশ্বাস ই করতে পারতেছি না 😁 জনকন্ঠ কীভাবে আ'লীগের নেতাদের চরিত্র নিয়ে এভাবে প্রশ্ন তোলে?
😁35👍1🔥1
আজ আমাদের এক এডমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। দুঃখের বিষয় উনার এই শুভদিনে দেশের পরিস্থিতি টালমাটাল।

মজার খবর হল ঘরে নতুন বউ রেখে এখানে এসে কয়েকটা নিউজ আপডেট দিয়েছে 😃
😁45👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
‘ছাত্রদের ঐক্য ভাঙতে ছাত্রলীগ ভাংচুর চালাচ্ছে’
👍16😁5
বিষয় গুলা জনগণ গুলিয়ে ফেলতেছে। তাই আপনারা একটু ক্লিয়ার করে দিন। বড় বড় পন্ডিত ব্যক্তিবর্গ।
😢21😁2🫡1
এমন কিছুই আমরা সাধারণ জনগণ দেখতে চেয়েছিলাম। স্বাগতম ❤️
❤46👍4
আমি দুইটি গ্রুপকে খুব ভয় পাই —
-একটি হলো চরমপন্থি বাম ( নকশাল, বাকশাল, সর্বহারা, সিপিবি, জাসদ, ওয়ারকার্স পার্টি),
-আর অন্যটি চরমপন্থি ইসলামিস্ট (আ.ল কা.য়ে.দা, আ.ই.সি.স এবং মিসরের আল- নুরের সমমনা যারা রয়েছে)।

মিসরের কথা মনে করুন। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের সময় এই দুটি গ্রুপ কুয়ার মধ্যে ছিল। কিন্তু অভ্যুত্থানের পর, মুরসির আমলে তাদের হুঙ্কার ছিল বাঘের মতো। তারপর সিসি আসার পর তারা আবার সেই কুয়ার মধ্যে ফিরে গিয়েছে। এই দুটি গ্রুপ মিসরের বিপ্লব ধ্বংস করে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে এনেছে। সাথে বিদেশি শক্তির প্ররোচনাও ছিল।

কথাটি কেন বলছি? বাংলাদেশের সাথে মিলিয়ে দেখুন। মিল পাওয়া যায়?

আলো-স্টার ফ্যাসিবাদের সহযোগী—এতে কোনো সন্দেহ নেই। তারা জনগণের প্রতিনিধি নয়, বরং জনগণ প্রত্যাখ্যাত বামপন্থি রাজনীতি- নকশাল, বাকশাল, সর্বহারার সুশীল সংস্করণ। তারা বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলে না। বরং তারা ওলিগার্ক এবং প্রতিবেশী দেশের স্বার্থে কাজ করে। যদি বাংলাদেশের গণমানুষের কণ্ঠস্বর না হয়, তাহলে তারা দেশের গণমাধ্যম কীভাবে হতে পারে?

তাই যখন "আমার দেশ" বা "সংগ্রাম"-এর উপর ফ্যাসিবাদী হামলা হয়, তখন তারা মিটি মিটি হাসে। আবুল আসাদ বা মাহমুদুর রহমানের উপর হামলা হলে, তারা নীরব থাকে। এ বিষয়টি দেখে আপনি অবাক হন? কিন্তু ভাই, এরা তো আসলে সাংবাদিকই না। যদি তারা সাংবাদিক হতো, তাহলে অন্য কোনো সাংবাদিকের ওপর অত্যাচার দেখে তো কষ্ট পেতো।

বুঝলাম, তাদের কোয়ালিটি আছে, স্কিলও আছে। কিন্তু স্কিল থাকলেই কি কেউ প্রফেশনাল হয়ে ওঠে? ধরুন, পুলিশের পোশাক পড়া একজন যদি খুব স্মার্ট এবং স্কিলড হয়, কিন্তু ডাকাতি বা খুন করে, তাহলে সে তো ডাকাত এবং খুনি। পোশাক দেখে কি তাকে পুলিশ বলবেন?

নতুন বাংলাদেশ গড়তে আলো-স্টারের মতো প্রতিষ্ঠানগুলিকে উপড়ে ফেলতে হবে। তবে একটু ভাবুন, আপনাদের আন্দোলনটি সঠিক পথে যাচ্ছে কিনা?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য , Ratul Muhammad রাতুল মোহাম্মদ, মুস্তাফিজ হাসান—আপনাদের পোস্টের নিচে যাদের কমেন্ট দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আপনাদের পছন্দ করে। তারাও কিন্তু চিন্তিত। আমরাও আতঙ্কিত। সম্ভবত আপনাদের অজান্তেই সেই দুটি চরমপন্থি গ্রুপ আন্দোলনের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি একটি স্ক্রিনশট কমেন্টে দিয়েছি। দেখুন তো, ঐ লোকটি কে? অনেকে বলছেন, বালকায়েদা। ভাই, পায়ে ধরি— নকশাল, বাকশাল, সর্বহারা, বা বালকায়েদা যদি আপনার আন্দোলনে ঢুকে পড়ে, তাহলে সব শেষ।

গাজার গণহত্যার সময় যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আন্দোলন হচ্ছিল, তখন আয়োজকরা খুব সতর্ক ছিলেন—কোনো চরমপন্থি যেন ঢুকতে না পারে। আপনারাও সতর্ক হোন।

আরেকটু ভাবুন, এই আন্দোলনটি কি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ?
আমার মতে, সবচেয়ে জরুরি কাজ হলো—সচিব থেকে ইউএনও পর্যন্ত আওয়ামী লীগের যে শেকড় রয়েছে, সেই শেকড় উপড়ে ফেলা। কারণ ব্যুরোক্রেসি কাজ না করলে, এই সরকার ফেল করতে বাধ্য। এরপর পুলিশ এবং সেনাবাহিনীর শুদ্ধি অভিযান প্রয়োজন। আপনাদের আন্দোলনের ফোকাস কি ঐদিকে হওয়া উচিত নয়?

বিপ্লবের স্বার্থে এই সরকারকে টিকিয়ে রাখতেই হবে। ভাই, মিসরের কথা একটু মনে করুন।

আমার মতে, আলো-স্টারের বিরুদ্ধে এখন গণবয়কটের ডাক দেওয়া প্রয়োজন।

কন্টিনিউয়াস ক্যাম্পেইন ফর গণবয়কট।

(শিবলী সোহায়েল)
👍18❤3