চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.4K subscribers
18.7K photos
4.42K videos
11 files
633 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
আমাকে ২০-২৪ জুলাই আয়নাঘরের এই কক্ষে গুম করে রাখা হয়েছিলো।
নাহিদ ভাইকেও রাখা হয়েছিল একই ভবনের অন্য একটি সেলে। দেয়ালের টেক্সচার দেখে চিনতে পেরেছি। দেয়ালের ছিদ্র গুলোতে এক্সস্ট ফ্যান ছিল।

-- আসিফ মাহমুদ
😢29👍16😁1
হাসিনার ইলেকট্রিক শক দেয়া চেয়ার।
এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার। 'হাই ভ্যালু' বন্দিদের ইলেক্ট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার।ডিজিএফআই-এর কাউন্টার টেরোরিজম ইন্টিলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলত এই ঘরগুলিতে, ফ্যান বন্ধ হলেই কান্না আর গোঙানির শব্দ শুনতে পাওয়া যেত। আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে।

লেখা- সাংবাদিক অর্ক দেব! কলকাতার।
👍33😢13😁2
মনে করুন এই ছোট অন্ধকার রুমে আপনি কয়েক বছর ধরে অবস্থান করছেন!
😢69👍3😁2
"হুজুররা এতদিন কোথায় ছিলো?"

- আয়নাঘরে

তাউহিদী জনতার অবদান কী?
আয়নাঘরে গিয়ে দেখুন তার স্বাক্ষী।
😢73👍3
জুলাই গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে,  ১২ থেকে ১৩ শতাংশই ছিল শিশু: জাতিসংঘ

জুলাই গণঅভ্যুত্থানের সময়ে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং এই সময়ে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে সংস্থাটি এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডগুলো গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত হয়েছে। আর নিহতদের মধ্যে ১২ থেকে ১৩ শতাংশই ছিল শিশু। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের ৪৪ জন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময়ে হাজার হাজার মানুষ আহত হয়েছে বলেও জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে জাতিসংঘ বলছে, আহতরা বাংলাদেশের নিরাপত্তাবাহিনীর গুলিতে আহত হয়েছেন।
👍41😢18
হাসিনার প্রত্যক্ষ নির্দেশে জুলাই-আগস্টে তার বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে। এই গণ*হত্যার বিচার বাংলার মাটিতে করতেই হবে। জাতিসংঘের তদন্ত দল আজকে রিপোর্ট প্রকাশ করেছে।
👍40😢21
Media is too big
VIEW IN TELEGRAM
আয়নাঘর এর ভয়ানক কক্ষের একটুখানি।

শুমের শিকার অনেক ব্যক্তি যারা ফিরে আসতে পেরেছেন তারা বলছেন এসব কিছুই না, আরো ভয়ংকর ছিলো আয়নাঘর।
👍30
আজ আজমী,হুম্মাম সাহেবদের বর্ননা মতে তারা অন্য রুমে গিয়ে টয়লেট সারতেন। তারমানে তারা ছিলেন ভিআইপি আয়নাঘরে। কিন্তু আমাদেরকে একইরুমে টয়লেট সারতে হত। কোন পর্দাও ছিল না, বদনা দিয়ে লজ্জাস্খান ঢাকতাম কোন রকমে! যেহেতু সিসি ক্যামেরা ছিল। আমি তাজ্জাব হয়ে যাই আমার সাথেই আলেমও ছিলেন, পাশের রুমে আবার নারীর কান্নার শব্দও শুনতাম, তারা কিভাবে ওপেন টয়লেট করছে ভেবে।

আর আমাদের রুমে পা সোজা করে শুইলে কমোডের দুই পাশে দুই পা রাখতে হইছে, কাত হয়ে শুইলে শুধুমাত্র পা মেলা যেত। দুই হাত মোটেই মেলার মত জায়গা ছিল না। আজ পরিদর্শনের রুমগুলো আমার চেনা আয়নাঘর নাহ!

মেহেদি হাসান মুরাদ,
কয়েক বছর আগে গুম হওয়া আয়নাঘরের একজন ভিক্টিম।
😢56👍3😁1
আওয়াজ তুলুন জনতা।
আওয়ামী লীগ ব্যান ছাড়া, এদেশে আপনি বাচতে পারবেন না। এই আন্দোলন কারা করেছে খুনি হাসিনা জানে। সুতরাং আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়া কাউকে ও বাচতে দিবে না।

প্রশ্ন বাচা মরার, আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে।

#BanBAL
#banawamilegue
👍71❤26
গত সরকার সর্ব ক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াকে প্রতিষ্ঠিত করেছে। আয়না ঘর তার একটি নমুনা।

-- প্রধান উপদেষ্টা
😢63👍10🤬1
‘কাপল ড্যান্স' পার্টি থেকে ২৫ নারী-পুরুষ আটক

চট্টগ্রাম নগরে একটি ভবন থেকে ২৫ জন নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ২ নং গেইট এলাকায় "ইয়াকুব ট্রেড সেন্টার" নামের ওই ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা যায়, তারা ওই ভবনে ‘কাপল ড্যান্স’পার্টির নামে অশ্লীল নাচানাচি করছিলেন। আটকদের একজনের কাছ থেকে ৭০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা ইয়াকুব ট্রেড সেন্টারে একটি ফ্লোর ভাড়া নিয়ে এ পার্টির আয়োজন করে বলে জানা গেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, ‘২ নম্বর গেট সংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারে সাত তলায় অবৈধ অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান চালিয়ে ৮ জন পুরুষ ও ১৭ জন নারীকে আটক করা হয়েছে। পুলিশ কমিশনার স্যারের নির্দেশে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।’
😁39👍4🤬1
Media is too big
VIEW IN TELEGRAM
উত্তরায় র‍্যাবের গোপন বন্দীশালা ও টর্চারসেলের (আয়নাঘর)
এই টর্চারসেলের অস্তিত্ব গোপন করার জন্য সামনে দেয়াল তৈরি করা হয়েছিল। গুমের শিকার ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী খোঁজ করতে করতে গুম কমিশনের সদস্যরা এটা খুঁজে পায়, পরে দেয়াল ভেঙে এই রকম কয়েকটি টর্চারসেল বের করা হয়েছে।

এর মধ্যে কয়েকটি টর্চার সেল র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর লুকিয়ে ফেলার জন্য দেয়াল তৈরি করা হয়েছিল। আর কয়েকটি সেল দেয়াল তৈরি করে লুকানো হয়েছে ৫ আগস্টের পর।
❤32👍7
রাত ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে সন্ত্রাসী লিগের হামলায় নিহত শহীদ কাসেম এর জানাজা অনুষ্ঠিত হবে
😢47👍1
চারদিকে এত অশান্তি কেনো?
আমাদের মির্জা কাকু কোথায়?
🔥105👍4❤1🤬1🖕1
সোলাইমান সুখন কি দেশে আছে? পইপই করে হিসাব নিতে হবে।
🔥55😱8👍2❤1
আয়নাঘরের কিছু সাধারন শারীরিক নির্যাতনসমূহঃ

১) হাতলওয়ালা কাঠের চেয়ারে বসিয়ে মেটালের বেল্টের মাধ্যমে হাত পা ও মাথা আটকে দিয়ে হাই ভোল্টেজ ইলেক্ট্রিক শক দেওয়া হতো। কিছু আয়নাঘরে লোহার তৈরি চেয়ারও আছে/ছিলো যেগুলো দিয়ে সারাশরীরে প্রচন্ড শেইক/শক দেওয়া হতো। এই চেয়ারের বেশিরভাগ বন্দীই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে।

২) প্লাস্টিকের একটি চেয়ারের নিচের অংশ ছিদ্র করে রাখা হতো। এই চেয়ারে বন্দিকে বসিয়ে অন্ডকোষে সূক্ষ্ম সূতা পেঁচিয়ে চেয়ারের ছিদ্র দিয়ে নিচের দিকে টান দেওয়া হতো।

৩) মেঝে থেকে আনুমানিক ৮/৯ ফুট উচ্চতায় ঝুলন্ত লোহার বার বা সেলিং-এ ফ্যানের হুকের সাথে উল্টো করে ঝুলিয়ে পেটানো হতো।

৪) জানালা অথবা দেয়ালে লাগানো হুকের সাথে বন্দির হাত এমনভাবে হ্যান্ডকাফ/শিকল দিয়ে বেধে রাখা হতো যেন মেঝেতে কোনমত পায়ের আঙ্গুল স্পর্শ করে, কিন্তু পুরোপুরি দাঁড়ানো সম্ভব না হয়।

৫) মেঝেতে পা ছুঁইছুঁই করে দুই হাত উপরে তুলে ঝুলিয়ে বন্দিকে ঝুলিয়ে রাখতো, নিচে পেরেকযুক্ত কাঠ ফেলে রাখা হতো। অনেক বন্দি নিজের ভার সইতে না পেরে পায়ে পেরেক বিধে ফেলতো।

৬) বিশেষ প্লায়ার্স ব্যবহার করে বন্দির হাত ও পায়ের নখ কাঁচা টেনে উপড়ে ফেলা হতো।

৭) বন্দির হাত ও পায়ের নখের অগ্রভাবে সূচালো ক্ষুদ্র সূচ ফুটিয়ে নির্যাতন করা হতো।

৮) পা মুড়িয়ে হাতের ভেতর দিয়ে লাঠির সাহায্যে আটকে রাখা হতো, হাত হ্যান্ডকাফ দিয়ে আটকে রাখা হতো।

৯) ২৪/৭ বন্দির হাতে হ্যান্ডকাফ থাকতো, ফলে অনেকের হাতের চামড়া কেটে হ্যান্ডকাফ ঢুকে যেত।

১০) ঘুমের সময় অনেক বন্দীর হাত পেছনমোড়া করা রাখা হতো। বন্দীদের বুকের উপর ভর করে ঘুমাতে বাধ্য করা হতো।

১১) অনেক বন্দীকে শুয়ে ঘুমানোর অনুমতি ছিলোনা। দেয়ালে পিঠ ঠেকিয়ে সারারাত শুয়ে থাকতে হতো।

১২) লাঠির অগ্রভাগ দিয়ে বন্দীর শরীরের স্পর্শকাতর স্থান, লজ্জাস্থানে আঘাত করা হতো।

১৩) হুট করে বন্দীর দুই কান বরাবর সজোরে চড় দিয়ে বন্দীর কান ফেটে দিতো।

১৪) বন্দীকে মেঝেতে শুইয়ে শরীরের উপর দিয়ে বাঁশ ও লাঠি দিয়ে রোল করে মাড়াই করতো।

১৫) বন্দীকে প্রসাব করতে দিতোনা, জরুরী প্রকৃতির ডাক আটকে রাখতে বাধ্য করতো।

১৬) বন্দীর অন্ডকোষ সজোরে চাপ দিতো। এতে অনেক বন্দী ব্যথা সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে যেত।

১৭) লজ্জাস্থানের প্রসাবের স্থান দিয়ে প্লাস্টিকের রয়্যাল প্লাগ ঢুকিয়ে দিয়েই প্লায়ার্স দিয়ে চাপ দেওয়া হতো। বন্দীর প্রসাবের স্থান কেটে গিয়ে রক্ত পড়তো।

১৮) নারী ও পুরুষ উভয় বন্দীদের অনেককে ধর্ষণ করা হতো। বন্দীদের চোখ বেধে রেখে তার মুখে অফিসাররা গোপনাঙ্গ প্রবেশ করিয়ে দিতো।

১৯) অনেক বন্দীদের শরীরে বীর্যপাত করতো। এমনকি পুরুষ বন্দীদের সাথেও এমন আচরন করত।

২০) পুরুষ বন্দীদের সামনে স্ত্রী-কন্যাকে উলঙ্গ করে একাধিক র‍্যাব সদস্য ঝাঁপিয়ে পড়তো।

উপরের ঘটনাগুলো আমি নিজ কানে সরাসরি বন্দীদের থেকে শুনেছি। সুতরাং আমার পরিচিতজনের কাছে এর সোর্স নিয়ে কোন সন্দেহ থাকার কথা নয়।

[ নেক্সটঃ আয়নাঘরের সাধারন মানসিক নির্যাতনসমূহ]
😢59👍4🤬3❤2
শালারা আওয়ামীলীগ নিয়া একটাও কথা কইবোনা।
বালডা আছে খালি নির্বাচন আর জামাত রে নিয়া পইড়া।
❤38😁32🤬7👍2