চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
634 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
‼️🚨Just Now🚨‼️
রামপুরায় মানুষ প্রতিরোধ গড়েছে । সামনা সামনি এবং হেলিকপ্টার থেকে দুদিক থেকে গুলি হচ্ছে।  শহীদের খবর আসছে
😭16😢5
‼️🚨Just Now🚨‼️
ময়মনসিংহের গৌরিপুরে পুলিশের গুলিতে নিহত ৩, পুলিশের ২ গাড়িতে আগুন।
😭7👍1
‼️🚨Update🚨‼️
নরসিংদী, সাভার, ময়মনসিংহের
অবস্থা খুব খারাপ। সাধারণ মানুষ
রাজপথে। পুলিশ গোলাগুলি করতেছে।
😭3
‼️🚨নেতট নিউজপর আপডেট🚨‼️

*ঢাকায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ চলছে, বিভিন্ন স্থানে সংঘর্ষ-গুলিবর্ষণ*

◾ দুপুর ১২টা পর্যন্ত কারফিউ চলার পর দুই ঘন্টার বিরতি — দুপুর ২টা থেকে আবার কারফিউ শুরু।

◾ কারফিউ উপেক্ষা করে রাজধানী ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, বাড্ডা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ব্যাপক বিক্ষোভ অব্যাহত আছে। কিছু জায়গায় আগের দিনগুলোর তুলনায় বিক্ষোভকারীদের সংখ্যা বেড়েছে।         

◾মিরপুর-১০ এলাকায় পুলিশ ও বিজিবির সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ।

◾ উত্তরা ও গাবতলীতে বিক্ষোভকারীদের হাতে একাধিক পুলিশ সদস্য নিহত। উত্তরার একটি থানায় বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ এবং মোহাম্মদপুরে একটি থানা ঘেরাও।

◾ উত্তরায় সেনাবাহিনীর উপস্থিতিতে সাদাপোশাকধারী একদল অজ্ঞাতপরিচয় লোক বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করলে অন্তত তিনজন নিহত।

  ◾ কয়েক হাজার বিক্ষোভকারীর নিয়ন্ত্রনে রামপুরা এলাকা। হেলিকপ্টারের টহল চলছে। বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ।

  ◾ রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর চেকপোস্ট। সেনাসদস্যরা রাস্তায় সাধারণ মানুষের পরিচয়পত্র যাচাই করে দেখছেন এবং মাইকিং করে সবাইকে ঘরে অবস্থান করতে বলছেন। এখন পর্যন্ত রামপুরা ও শনির আখড়া ব্যতীত রাজধানীতে সেনাসদস্যদের মারমুখী/আক্রমণাত্মক অবস্থানে দেখা যায়নি।

◾ গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আটকের পর তাদের পরিবারের কয়েকজন সদস্যকেও “জিম্মি করে রাখা হয়েছে” বলে অভিযোগ করেছেন নাহিদ ও নুরের নিকটজন ও সহকর্মীরা।
‼️🚨Just Now🚨‼️
নরসিংদীতে ট্রেনে আগুন
‼️🚨 Update🚨‼️
উদ্ভূত পরিস্থিতি সন্ধ্যায় উর্ধ্বতন সেনা কর্মকর্তাদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সেনা টহলে কারফিউ ভঙ্গ করে আন্দোলনকারীরা ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে। পুলিশের গাড়ীতে আগুন দিয়েছে। সেনাবাহিনীর গাড়ির আটকে দিয়েছে। তবে সেনাবাহিনীকে কোথাও মারমুখী অবস্থায় দেখা যায়নি।

শনিবারও পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রনে ছিল না। জনমনে নানাভাবে ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করলেও জনাসাধারণকে আটকে রাখা যাচ্ছে না। গত দুইদিনে প্রবল বিক্ষোভের মুখে পড়েছে সরকার। বিক্ষোভকারীদের হামলায় একাধিক পুলিশ সদস্য নিহত হয়েছে। হামলা নিহত হয়েছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএস। থানায় হামলা হচ্ছে। আগুন দিচ্ছে জনতা। পুরনো ঢাকায় আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের বাড়িতে আগুন দেওয়ার তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর নানক ও বাহাউদ্দিন নাসিনের বাসায়ও বিক্ষুদ্ধরা হামলা করেছে বলে জানা গেছে।

এই অবস্থায় প্রধানমন্ত্রী উর্ধ্বতন সেনাকর্মকতাদের গণভবনে ডাকলেন বলে আমাদের ঢাকা অফিস জানিয়েছে। উর্ধ্বতন কর্মকর্তা ছাড়া সব জিওসিদের গণভবনে ডাকা হয়েছে
❤1😁1
‼️🚨Update🚨‼️
বাংলাদেশ সেনাবাহিনীর জু্নিয়র অফিসার'দের প্রেস নোট।
❤15🔥5
‼️🚨 Update 🚨‼️

শামীম ওসমানের বাড়িতে হামলা...
(সাব্বাশ জনতা) ✊
❤22
Media is too big
VIEW IN TELEGRAM
জুলাই ২০ — বাংলাদেশে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভে নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের নয়টি দাবি নিয়ে একটি ভিডিও বিবৃতি নেত্র নিউজের হাতে দিয়েছে।
এই নয়টি দাবি যদি মেনে নেয়া হয় তাহলে সরকারের সাথে সংলাপের বিষয়টি চূড়ান্ত করা হবে। অন্যথায় এই শাটডাউন কর্মসূচি চলমান থাকবে।
🔥13❤2😁1
◾️দাবি ১◾️
ছাত্র হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
👍3😁1
◾️দাবি ২◾️
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ করতে হবে।
👍2👎1
◾️দাবি ৩◾️
যে সকল স্থানে ছাত্র নিহত এবং হতাহতের ঘটনা ঘটেছিল সে সমস্ত স্থানের ডিআইজি, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারকে বরখাস্ত করতে হবে।
👍2👎1
◾️দাবি ৪◾️
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে।
👍2👎1
◾️দাবি ৫◾️
ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত প্রতিটি পুলিশ সদস্য এবং সরকারদলীয় সন্ত্রাসীদেরকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে।
❤3👎1
◾️দাবি ৬◾️
নিহত এবং আহত ছাত্রদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
👍1👎1
◾️দাবি ৭◾️
সকল ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
👍1👎1👏1
◾️দাবি ৮◾️
সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং হল খুলে দিতে হবে।
❤1👍1👎1
◾️দাবি ৯◾️
আন্দোলনে অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থী যেন একাডেমিক এবং প্রশাসনিক ভাবে কোনো প্রকার হয়রানির শিকার না হন তার নিশ্চয়তা প্রদান করতে হবে।
👍1👎1