চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
634 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
এটা দ্রুত ছড়িয়ে দিন।

https://t.me/studentssavebd

ডিবি কার্যালয়ে সমন্বয়কদের জিম্মি করে ব্ল্যাকমেইল করে এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে।

অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্রসমাজ মেনে নিবে না।


- আব্দুল হান্নান মাসুদ
কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🔥46🤬17👍9👌1
দরজায় অচেনা লোক আসায় দরজা খুলি নাই। বলেছিল, অর্থনৈতিক সমীক্ষা করতে এসেছে!

কিছুক্ষণ পর দরজা খুলে দেখি দরজায় এটা লেখা!

"Suspected" for what...?!
😢39🤬8👍3
সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়ানো হইছে, সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না। আটককৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে, আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একইসাথে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, পূর্বে উত্থাপিত ছাত্র হত্যার দায়ে প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। দেশবাসীর প্রতি আহবান, আপনারা কোনোপ্রকার বিভ্রান্ত হবেন না। যে কোটার জন্য সরকার এতোগুলা মানুষকে হত্যা করেছিল, সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আব্দুল কাদের
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
❤73👍10🔥7
ডিবি কার্যালয়ে সমন্বয়কদের জিম্মি করে ব্ল্যাকমেইল করে এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে।

অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্রসমাজ মেনে নিবে না।

আব্দুল হান্নান মাসুদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
😢37👍12🔥1
বুলেটের সামনে আমরা মাথানতো করি নি।
আর এটা তো সামান্য একটা চিঠি। শিগ্রী ঘোষণা আসবে
প্রস্তুত হও ছাত্রসমাজ। ✊
❤60🔥11👍1
অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ঘোষণা দিতে বাধ্য করা অবৈধ বিবৃতি ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছে। এবিষয়ে সহ-সমন্বয়করা তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিস্তারিত বক্তব্য আসছে।
❤61🔥4
জিম্মি করে, অস্ত্রের মুখে, জোর করিয়ে আন্দোলন প্রত্যাহারের বক্তব্য দেওয়ায়ে, আন্দোলন থামিয়ে রাখা যাবে না। এখনই আমার ভাই-বোনদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

আব্দুল্লাহ সালেহীন অয়ন
সহ-সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
❤43👍8🔥1
জিম্মি করে অস্ত্রের মুখে বিবৃতি আদায় করার মাধ্যমে আগুনে ঘি ঢাললেন না তো? ছাত্রসমাজ জাগছে, আমাদের ব্যাখ্যাও আসছে...

মোঃ মাহিন সরকার
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
👍29❤17🔥3
জিম্মি করে অস্ত্রের মুখে ডিবি অফিসে হাতে স্ক্রিপ্ট ধরিয়ে জোরপূর্বক যে বিবৃতি দেয়া হয়েছে তা এদেশের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছে..

রিফাত রশিদ
সহ-সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
❤46👍9🔥3
ছাত্র সমাজ আমাদের নেতা, ছাত্র সমাজ যা বলবে তাই হবে। ইট'স ক্লিয়ার।

খান তালাত মাহমুদ রাফি
সহ-সমন্বয়ক (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
👍33❤17🔥8
আমরা যারা এখনো মাঠে আছি, তারা আন্দোলন চালিয়ে যাবো। আমার ধারণা, নাহিদ ইসলামদেরকে প্রেশারাইজ করে গোয়েন্দা সংস্থা স্ক্রিপ্টেড বয়ান দেওয়াইছে। যেটা কেবল নাহিদ ইসলাম ভয়-ভীতির জায়গা থেকে দেখে দেখে পড়ছে। এর অন্যথা হলে ব্রিফ করা সমন্বয়কদেরকে ছুড়ে ফেলে দিতে আমাদের এক মুহূর্ত সময়ও লাগবে না।

শত-শত শহিদের প্রতিটি ফোটা রক্তের ন্যায় বিচার না হওয়ার পূর্ব পর্যন্ত আন্দোলন চলবে।

মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ
সহ-সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
👍42❤17🔥4
সমন্বয়কদের ভুল ভাববেন না।

তারা নিজেদের জীবন শেষ করছে এই আমাদের জন্যে। তাদের উপর কি প্রেসার যাচ্ছে কল্পনাও করতে পারবেন না।

জাস্ট ভিডিওতে তাদের চেহারার দিকে তাকান, কি পরিমাণ যে অত্যাচার করেছে তাদের উপর - ছাপ দেখতে পাবেন।

এটা শুধুমাত্রই আই ওয়াশ, আর কিছুনা।
❤49👍12🔥1
সিনিয়ররা আগেই নির্দেশনা দিয়েছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নীতিগত সিদ্ধান্ত ছিলো, সমন্বয়কদের মাঝে একগ্রুপকে তুলে নিয়ে গেলে বাকিরা নেতৃত্ব দেবে।কাউকে যদি আটক করে জোরপূর্বক কোনো বিবৃতি আদায় করা হয় তবে আমরা সেটা না মেনে যারা মাঠে থাকবো তারা আন্দোলন চালিয়ে যাবো।

গণস্বাস্থ্য থেকে তুলে নিয়ে যাওয়ার আগে নাহিদ ভাই, আসিফ ভাই এবং বাকের ভাই তিনজনই স্পষ্ট করে বলেছিলো, "আমরা যদি না-ও থাকি আন্দোলন চালাইয়া নিবা,আন্দোলন যাথে থেমে না থাকে। আমাদের উপর অনেক ঝড়-ঝাপটা যাবে, যারা বাইরে থাকবে তারাই অন-কমান্ডে থাকবে।"

তাই সিনিয়রদের শেষ কথাগুলোকে বুকে ধারণ করেই আমরা আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছি। জোরপূর্বক আদায় করা বিবৃতি বাংলাদেশের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করছে।
❤114👍18🔥8
সামান্য কুকিচীনকে দেশ থেকে নিষ্ক্রিয় করতে বাংলাদেশ সেনাবাহিনী কত হামাগুড়ি খাচ্ছে.....!

আর যখন আমরা পুরো ছাত্রসমাজ হাতে অস্ত্র নিয়ে নেবো তখন কি করবে ??
🔥65❤8👍1
৭১ এর হাতিয়ার
গর্জে উঠো আরেকবার
❤39🔥1
২০ ঘন্টা হয়ে পার হয়ে গেলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেলের কোনো খোজ পাওয়া যায়নি। গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ থাকবে, উনার খোজ বের করার জন্য।
😢66❤9