চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
634 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
দা মিরর এশিয়ার প্রতিবেদনঃ

মেট্রো স্টেশন ও সেতু ভবনে আগুন:
গোয়েন্দাদের সন্দেহ মিরপুরের বাস ব্যবসায়ী এক এমপি ও সরকারি কর্মকর্তাদের


ঢাকার গোয়েন্দা পুলিশের সন্দেহ মিরপুরের আওয়ামী লীগের এক এমপিকে। পরিবহন ব্যবসায়ী এই আওয়ামী লীগ নেতার লোকজনই মেট্রোস্টেশনে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে। পরে শিক্ষার্থীদের তোপের মুখে টিকতে না পেরে নিজেরাই ভাঙচুর করে পিছু হটে যায়।

সূত্রমতে,‌ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী সহিংসতায় মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহ সৃষ্টি হয়েছে। কারণ আন্দোলন সহিংসতায় রূপ নিলে প্রথম অগ্নিসংযোগ করা হয় জাতীয় প্রেসক্লাবের সামনে চলন্ত বাসে। আন্দোলনকারীরা প্রেসক্লাবের মেট্রো স্টেশনে কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করেনি। এছাড়াও মেট্রো রেলের পল্লবী, উত্তরা, আগারগাঁও, মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে ঘটনা ঘটেছে। সেখানকার মেট্রো স্টেশনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুধু মিরপুর-১০ এ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি স্টেশনের ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বন্ধ থাকা স্টেশনগুলো হলো মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া। এতে কারা লাভবান হবে এবং আসলে কি ঘটেছিল সে প্রশ্ন মাথায় রেখে তথ্য উদঘাটন করছে গোয়েন্দারা।

স্থানীয় এক ব্যাক্তি দাবি করেন, মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের অগ্নিসংযোগের ঘটনায় বাস মালিকদের লোকজন জড়িত ছিল।  তিনি জানান, শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পিছু হটতে গিয়ে তারা আগুন লাগিয়ে দেয়।

গোয়েন্দাসূত্রগুলো বলছে, এমন সব দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানো হয়েছে যা শিক্ষার্থীদের কাছে থাকার কথা না। বরং এ ধরনের দাহ্য পদার্থ বাস মালিক বা এ ধরনের যারা ব্যবসা করেন তাদের কাছেই থাকে যা জ্বালানী হিসাবে ব্যবহার করা হয়।

ওই গোয়েন্দা সূত্র মতে, মেট্রোরেল চালু হওয়ার পর মিরপুর-মতিঝিল রুটে বাসের ব্যবসায় ধ্বস নেমেছে। কোনো কোনো বাস সারাদিন চালানোর পরও দিনের খরচ উঠে না। যাত্রী সংখ্যা একদমই কমে গেছে। স্বল্প সময়ে যাতায়তের জন্য মিরপুরে সব যাত্রীই মেট্রোরেলকে বেছে নিয়েছেন। এ অবস্থায় মেট্রোরেল বন্ধ করে দেওয়া ছাড়া বাসমালিকদের কোনো বিকল্প নেই। তাই সুযোগ বুঝেই তারা মেট্রোরেল বন্ধের উদ্যোগ নিয়েছে।

জানা গেছে, মেট্রোরেলের এমন কোনো ক্ষতি হয়নি যে চালু করতে এক বছর সময় লাগবে। লাইন বা কোচের কোনো ক্ষতি হয়নি। কারিগরি কিছু ক্ষতি হয়েছে। সরকার চাইলেই এটা দ্রুত চালু করতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে একবছর সময় লাগবে। মেট্রোরেল বন্ধ রেখে সরকার জনমত নিজের দিকে টানার চেষ্টা করছে বলেও ওই গোয়েন্দা সূত্রটি জানায়।

মেট্রোরেলের পাশাপাশি সেতু ভবনের আগুন নিয়ে গোয়েন্দাদের সন্দেহের তালিকায় আছে সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তা ও সরকার সমর্থক ঠিকাদাররা। তাদের পর্যবেক্ষণ হচ্ছে, বিক্ষোভাকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করলেও কেবল মাত্র নিচতলায় দ্রুত হামলা করে সরে পড়েছে। বিটিভি বা বিটিআরসি ভবনে নিচতলায় আগুন দিয়েচে। ভাঙচুর করেছে। কেবল মাত্র সেতু ভবনে ১২ তলা পর্যন্ত আগুন দিয়েছে বলে জানা গেছে।

সম্প্রিত বিভিন্ন সরকারি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের নথি ফাঁস হতে শুরু করায় সেতু ভবনের দুর্নীতির আলামত নষ্ট করতেই আগুন দেওয়া হয়েছে বলে গোয়েন্দারা সন্দেহ করছেন।
👍52❤8
ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এবং অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান
-ডা. শফিকুর রহমান

কারফিউ প্রত্যাহার, গণহত্যা বন্ধ, জুলুম-নির্যাতনের পথ পরিহার এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার এবং আন্তর্জাতিকভাবে ঘটনার তদন্তের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৯ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়ে সরকার দেশে গণহত্যা চালিয়ে এক রক্তাক্ত পরিবেশ তৈরি করেছে। ছাত্রদের আন্দোলনটি কোনো অবস্থাতেই রাজনৈতিক আন্দোলন ছিল না। কোটা ইস্যুতে আন্দোলনকারী ছাত্রসমাজের প্রতি দেশের শিক্ষকসমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ এ আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছে। দেশব্যাপী ছাত্রদের অরাজনৈতিক, শান্তিপূর্ণ সুশৃঙ্খল আন্দোলন যখন ব্যাপকতা লাভ করে সরকার তখন এই আন্দোলনকে দমানোর পদক্ষেপ নেয়।

বিস্তারিত...
❤37👍6🤣1
একটা জেনারেশানকে শেষ করার জন্য এত আয়োজন??

Location: BNS, Uttara
😢59👍2🔥2❤1
রাজধানীর মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবনের নিচে গাড়িতে আগুন। এই এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
😢52👎3🤣2🤬1
Media is too big
VIEW IN TELEGRAM
সাইন্সল্যাবে পুলিশ-শিক্ষার্থীর ধাওয়া-পাল্টা ধাওয়া
😢53👍3🤬2🔥1🤣1
শহীদের জীবন যারা নিয়েছে তাদের শাস্তি যে-দিন হবে, সেদিন আমরা শহীদদের স্মরণে শোকার্ত হবো। এখন প্রতিটি শহীদ আমাদের জন্য শোক নয়, তারা আমাদের শক্তি। আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দাবী আদায়ের পথপ্রদর্শক এই শহীদেরা।

শহীদদের আত্মা শান্তি পাবে হত্যাকারীদের বিচার হলে, তারা শাস্তি পেলে, যেই দাবী আদায়ের লক্ষ্যে তারা জীবন দিয়েছে সেই দাবী আদায় হলে। রাষ্ট্রীয় শোকের দিনে হত্যাকারীদের বুকে লাগানো কালো ব্যাজগুলো বুলেট দিয়ে বুক ফুটো করা শহীদের রক্তকে ঢেকে ফেলতে পারবে না।

রিফাত রশিদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
❤53👍19🔥5🤣1
কখনোই স্বেচ্ছায় যায় নাই তারা....!
👍92🔥15🤣13❤6
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়🔥
🔥126❤27
শহীদদের প্রতি ফোটা রক্তের বিচার না হওয়া পর্যন্ত, খুনিদের শাস্তি না হওয়া পর্যন্ত, কোনো রাষ্ট্রীয় শোক মানা হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
❤72👍13🔥8🤣2
আজকেও সেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়!

আজ ২৯ জুলাই ২০২৪ তারিখ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১ টায় রাবির মেইন গেটের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এরপর ঢাকা-রাজশাহী মহাসড়ক দখলে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বিনোদপুর অভিমুখে যায়।

আজকের মিছিলে উল্লেখযোগ্য শ্লোগান ছিল -
*আমার ভাই মরলো কেন, জবাব চাই জবাব চাই!
*দালালি না রাজপথ, রাজপথ রাজপথ!
*রাবি ভিসির পদত্যাগ, করতে হবে করতে হবে!
*অবিলম্বে ক্যাম্পাস খুলে দাও, দিতে হবে।
*শিক্ষার্থীদের ৯ দফা, মানতে হবে মানতে হবে!
🔥79❤10👍4
এইমুহূর্তে আন্দোলনের বাইরে বাকি যত ইস্যু আসবে সব ডেস্ট্রাকশন, সবই আন্দোলন থেকে নজর অন্যদিকে সরাবার কৌশল। তাই সবাই আন্দোলন ও দাবী আদায়ের দিকে ফোকাস করুন।

রিফাত রশিদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
👍62🔥18
১৪ বছরের শিশু, ক্লাস নাইনের ছাত্র আল আমীনকে
এভাবেই টেনে হিচড়ে তুলে নিয়ে যায় পুলিশ।

এই বর্বরতার শেষ কোথায়!
🤬99😢10👍5
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
চেরাগি পাহারে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ চলছে এখন
❤67🔥16
সবাই সতর্ক হোন একটি দল বের হয়েছে দেখতেছি আপডেট আন্দোলনের পোস্ট গুলো গুজব বলে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে। তাই এদের কথায় কান না দেওয়ার আহ্বান রইলো।

ধন্যবাদ সবাইকে।
❤70👍11
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
চট্টগ্রামে ছাত্র জনতার প্রতিরোধ
🔥84❤20👍5