চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
634 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
গণতদন্ত কমিশনের প্রেস বিজ্ঞপ্তি
২৯ জুলাই ২০২৪

গত ১৬ই জুলাই ২০২৪, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়ে সহিংসতার সুত্রপাত হয়। এই সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ জুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষ পথে নেমে এলে রংপুরে আবু সাইদকে সরাসরি বুকে গুলি করা হয়। কিন্তু পুলিশ যখন মামলা দায়ের করে তখন সাধারণ ছাত্র এবং জনগণকে দায়ী করা হয়। এতে গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে সাধারণ নাগরিকদের মনে প্রশ্ন উঠেছে, এবং এইসব ঘটনায় সত্য উদঘাটনের দাবী উঠেছে। এ ঘটনায় পত্রিকার হিসেবে অন্তত ২০৯ জনের মৃত্যুর সংবাদ প্রকাশ হলেও, সরকারী হিসেবে তা ১৪৭ জন। 
উক্ত আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের নির্যাতন, গুলি ও গণগ্রেফতারসহ নানা সহিংস উপায়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে, এবং তাতে সংবিধান, প্রচলিত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
তাই এসব ঘটনার কারণ উদ্ঘাটন, সুষ্ঠু তদন্ত ও বিচারের আবশ্যকতা রয়েছে। এরই অংশ হিসেবে, দেশের শিক্ষক, আইনজীবী, সংস্কৃতি কর্মী ও সাধারণ অভিভাবকেদের পক্ষ থেকে বাংলাদেশের কয়েকজন প্রথিতযশা ব্যক্তির সমন্বয়ে একটি “জাতীয় গণতদন্ত কমিশন” গঠন করা হয়েছে। কমিশনের সদস্যবৃন্দ হলেন
১. বিচারপতি মো. আব্দুল মতিন, সাবেক বিচারপতি, আপীল বিভাগ, সুপ্রীম কোর্ট
২. সুলতানা কামাল, আইনজীবী ও মানবাধিকার কর্মী
৩. জেড আই খান, জ্যেষ্ঠ আইনজীবী 
৪. আবু সাইয়িদ খান, জ্যেষ্ঠ সাংবাদিক
৫. অধ্যাপক গীতিআরা নাসরিন, শিক্ষক
৬. আশরাফ কায়সার, জ্যেষ্ঠ সাংবাদিক
৭. অনীক আর হক, আইনজীবী 
৮. অধ্যাপক তানজিমুদ্দিন খান
৯. মাহা মির্জা, লেখক ও গবেষক
বিচারপতি মো. আব্দুল মতিন ও সুলতানা কামাল কমিশনের যুগ্ম সভাপতি হবেন। কমিশনের সদস্য সচিব হিসেবে যুগ্মভাবে কাজ করবেন অধ্যাপক তানজিমুদ্দিন খান ও মাহা মির্জা।
এছাড়াও এই গণতদন্ত কমিশনে উপদেষ্টা হিসেবে থাকবেন:
১. তোবারক হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী
২. সারা হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী
৩. ড. শাহদীন মালিক, আইনজীবী ও শিক্ষক
৪. অধ্যপক সলিমুল্লাহ্ খান, লেখক ও শিক্ষাবিদ
৫. কাজী মাহফুজুল হক সুপন, শিক্ষক 
৬. রাশনা ইমাম, আইনজীবী
৭. জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী
৮. সাইমুম রেজা তালুকদার, শিক্ষক
তাই জাতীয় গণতদন্ত কমিশনের পক্ষ থেকে সকল সচেতন ব্যক্তিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ০১ জুলাই, ২০২৪ থেকে সংগঠিত বিভিন্ন সহিংস নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুলিবর্ষণ, হুমকি, মামলা ও মানবাধিকার লঙ্ঘনসহ সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় তথ্য কমিশনের কাছে প্রেরণের জন্য অনুরোধ শীঘ্রই আহ্ববান জানানো হবে। অডিও, ভিডিও, ফটোগ্রাফ ও লেখাসহ যেকোনো ধরনের তথ্য প্রেরণ করা যাবে।

অধ্যাপক তানজিমুদ্দিন খান
যুগ্ম সদস্য সচিব
গণতদন্ত কমিশন

মাহা মির্জা
যুগ্ম সদস্য সচিব
গণতদন্ত কমিশন
🔥57👍17❤5
চব্বিশের যোদ্ধা • Warriors of 24
😂😂
এসব পোস্ট দেখে আবার কেউ যেন মারজুইক্কার ভক্ত হয়ে যেয়েন না। সে এইসব পোস্ট করার হেডাম রাখেনা।

তার নামে ফ্যান পেজ খুলে পোলাপান পুংটামি করতেছে🤣।
😁21👍5
জালেম ঠিকই রয়ে গেছে
🤬82😢3
পলকের গোবরভর্তি মাথার বুদ্ধি!
😢42👍5🤬4
আবার জিগায়?
🔥113
আকাম করে ধরা পড়ার পর বেহুঁশ হারুন, এখন লাইনে আসতেছে....
❤67👍4
পিওতমার অভিনয় বেড়েই চলেছে 😀
🤣88😁26
এদের বিপক্ষে কিছু বললেই সন্ত্রাসী,রাজাকার,জঙ্গী,শিবির হয়ে যায় ।
🤬104🤣71😁14👍2
হারুইন্নার খেল খতম
😁83👍6🤬3🤣2
এখন পর্যন্ত আমাদের যেসব সমন্বয়কবৃন্দ ডিবির কাছে জিম্মি রয়েছে বলে আমরা খোজ পেয়েছিঃ

১. নাহিদ ইসলাম
২. আসিফ মাহমুদ
৩. আবু বাকের মজুমদার
৪. সারজিস আলম
৫. হাসনাত আব্দুল্লাহ
৬. নুসরাত তাবাসসুম

ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর ৩৬ ঘন্টা নিখোজ থাকার পর, ২৯শে জুলাই তারিখে ৬ দিনের রিমান্ডে যে সমন্বয়ক এবং আমাদের আন্দোলনের শুভাকাঙ্ক্ষী কে নেওয়া হয়েছেঃ
১. আরিফ সোহেল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
২. আসিফ মাহতাব (শিক্ষক, ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়)

২৯শে জুলাই পল্টনে পুলিশ কথা বলার জন্য ডেকে নিয়ে যাদেরকে গ্রেফতার করে
১. মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ (সহ-সমন্বয়ক)
২. রাফি (ঢাবি শিক্ষার্থী)
এবং আরও দুইজন (অজ্ঞাত)

আন্দোলনে অংশগ্রহণের কারণে গ্রেফতার হওয়ার পর আমাদের যে শুভাকাঙ্ক্ষীর এখনো কোনো খোজ পাওয়া যায় নিঃ
১. আখতার হোসেন (সাবেক সমাজসেবা সম্পাদক, ডাকসু)
😢65👍3🔥2❤1
বিশ্ববিদ্যালয়ের গেটের "ভিতরে পুলিশ, বাইরে ছাত্র"
You can see this scene from "Bangladesh only."
😢91😁12👍7❤2
মহিউদ্দিন ভাই সেইফ আছে।
কিছুক্ষন আগেই তিনি তার পেইজে পর পর ২ তা পোস্ট করেন।
❤154👍6
আমাদের চেহারায় কখনো কি ভয়ের চিহ্ন দেখেছো তোমরা? নাকি চলনে-বলনে কাপুরুষের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছো?
আমাদের ছাত্রজনতা একেকজন বীর, এ যুগের তিতুমীর, ক্ষুদিরাম, নূর হোসেন...
আমরা সবাই নেতা, সবাই সমন্বয়ক। কতজনকে গ্রেফতার করবে, কতজনকে খুন করবে?
পরাজয় তোমার অবশ্যম্ভাবী। বিজয় আজ ছাত্রজনতার...
❤158🔥32👍5
কোটা আন্দোলন ঘিরে সহিংসতা-নাশকতার সময় রাজধানীর আকাশে ঘন ঘন হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে।

আবার কেন হেলিকপ্টারের টহল বাড়ানো হয়েছে— এর কারণ জানতে চাইলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে র‌্যাবের হেলিকপটার রাজধানীতে উড়ছে। তা ছাড়া প্রশিক্ষণের অংশ হিসেবেও হেলিকপ্টার ওড়ে রাজধানীর আকাশে।

গত ২৫ জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে র‌্যাব দাবি করে, হেলিকপ্টার থেকে কোনো ধরনের গুলি করা হয়নি বা কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর চলাচলের পথ সুগম করতে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের জানমালের ক্ষতিসাধন ও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করার জন্য র‌্যাবের হেলিকপ্টার থেকে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

এ ছাড়া আকাশ পথে র‌্যাবের হেলিকপ্টার টহল ও উদ্ধারসহ সব কার্যক্রমের ভিডিওচিত্র র‌্যাবের পক্ষ থেকে ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এগুলো ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, র‌্যাবের ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

© যুগান্তর
👍11🤬6
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর গোলাম রাব্বানির ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে জ্বালাময়ী বক্তব্য
❤136🔥24👍5😢4
আজকে চট্টগ্রাম এ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নেতৃত্ব দানকারী আপনাদের প্রিয় শৈবাল দাস সুমন।
🤬143😢4