চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
634 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শোভাযাত্রা ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে ‘নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় ২০০ শিক্ষক অংশ নেন।

দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে মাথায় ও মুখে লাল কাপড় বেঁধে শিক্ষকেরা র‌্যালি বের করেন। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে যেতে শুরু করে। ঢাকা-রাজশাহী মহাসড়কে প্রধান ফটকের সামনে আগে থেকেই বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকও তালাবন্ধ ছিল। শিক্ষকেরা তালা খোলার অনুরোধ করলে পুলিশ তালা খুলতে বারণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত নিরাপত্তাকর্মী তালা খুলে দিলে শিক্ষকেরা প্রধান ফটকের সামনে লাইন ধরে সমাবেশে মিলিত হতে থাকেন। এ সময় পুলিশের কর্মকর্তারা দ্রুত কর্মসূচি শেষ করার অনুরোধ করেন।
❤70🔥4👍1
একটা অনলাইন জরিপ থেকে দেখা যায় ৯৭% মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে, খুব ভাল কথা! এরা যেহেতু দেশের সিংহভাগ জনগোষ্ঠী তাই এদের জন্যই স্বৈরাচার পতনের আন্দোলন তীব্রতর হচ্ছে।

অন্যদিকে আমাদের দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তার মানে কি এই ৯৭% মানুষ এই দলের সাপোর্টার? মোটেও না! দেশের অন্তত ৪০% মানুষ বিএনপির সাপোর্টার হলেও যতসংখ্যক মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে তারা সবাই বিএনপিকে পছন্দ করেনা। এই জায়গায় 'বিকল্প কে' এই বিতর্কটা আসে।

এখন এই ৪০% মানুষকে বাদ দিয়ে কি আপনি আন্দোলন সফল করতে পারবেন? ৩% আওয়ামী লীগের টোকাইদের বাদ দিতে পারবেন কিন্তু এই ৪০%? আমাদের মধ্যে অনেক আওয়ামী লীগের রাজাকার ঢুকে আমাদের মধ্যে বিভাজন আনার চেষ্টা করছে! আমরা বিএনপি, জামাত কিংবা অন্য বাম/ডান দল কোনটাই না! আমরা সাধারণ জনতা, আমরা ছাত্রজনতা! এই ৪০% মানুষও কিন্তু আমাদের মধ্যকার মানুষ।
👍88🔥15❤9
চব্বিশের যোদ্ধা • Warriors of 24
একটা অনলাইন জরিপ থেকে দেখা যায় ৯৭% মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে, খুব ভাল কথা! এরা যেহেতু দেশের সিংহভাগ জনগোষ্ঠী তাই এদের জন্যই স্বৈরাচার পতনের আন্দোলন তীব্রতর হচ্ছে। অন্যদিকে আমাদের দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তার মানে কি এই ৯৭% মানুষ এই দলের সাপোর্টার?…
আমাদের কাজ হচ্ছে- ভোট দেওয়ার যে পাওয়ার সেটা আমাদের হাতে ফিরিয়ে আনা, গনতন্ত্র ফিরে এলে আমাদের মধ্য থেকেই দেখবেন অনেকে দাঁড়িয়ে যাবে নতুন বাংলাদেশ এর নেতৃত্ব দিতে। বিএনপি আগে যদি এর চেয়েও বেশি ভুল করে থাকে (আপনাদের আগের প্রজন্ম ভাল জানবেন), তারা যদি এত বড় আন্দোলনের পরেও ভুল থেকে শিক্ষা নিতে না পারে তাদের শাস্তি তারা পাবে, পিস।
👍49❤15
শ্রদ্ধা দেশপ্রেমিক হুজুর সাইয়িদ আহমেদ❤️
❤96👎2
এই জাতিকে সন্ত্রাসীদের হাত থেকে আমাদেরকেই মুক্ত করতে হবে।
😢55🤬16
"মুক্তির লেইগা যুদ্ধ কইরা মুক্তিডাই তর মিললো কই?
ভাষার লেইগা লইড়া যদি বোবা হইয়াই পইড়া রই!"
❤74🔥21
পলক চোরার লিংক বের হওয়ার হুমকি ইলিয়াস ভাইয়ের
😁83🤣53
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এর সদস্যরা কি শুধুই কমান্ড পালন করে? কখনো কি নিজের বিবেক ব্যবহার করে না?

আজকে এই দুর্দিনেও কি তাদের বিবেক জাগ্রত হয় না?

নাকি তারা বুঝিয়ে দিচ্ছে একাত্তরে পাক বাহিনী যা করেছে তা ঠিক করেছে। শুধু কমান্ড পালন করেছে বিবেক ব্যবহার করেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানেই কি তাই?
😢42👍5
তারা নিজেরাই ব্যাংক লুট করে বলবে সাইবার হামলা হয়েছে।
😁94👍8🤣6🎉2👎1
সে নাকি রাষ্ট্রের পতি!
🤣132🤬15😁10😡4👎3👍2
শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষকদের নিকট শিক্ষার্থীদের আবেগঘন খোলা চিঠি-

সম্মানিত শিক্ষকবৃন্দ,
যে শিক্ষকের লেখা পড়ে আমরা শিক্ষিত হচ্ছি, আজ তাদের নিয়ে কলম ধরতে আমরা বাধ্য হলাম। যে শিক্ষকের লেকচারে আমাদের বিবেকের দুয়ার খুলেছে ,আজ সেই বিবেকের তাড়নায় আমাদের লিখতে হচ্ছে।

একেকটা শিক্ষা প্রতিষ্ঠান চার দেওয়ালে ঘেরা ফুলের বাগান। আমাদের সেই চারদেয়াল হল আপনারা শিক্ষকরা। কিন্তু সেই দেয়াল ভেদ করে হানা দিয়েছে হায়নার দল। সেই বাগান থেকে এক একটা ফুল তুলে নেওয়া হচ্ছে, এক একটা ফুলকে ক্ষত-বিক্ষত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে।

আসলে আমরা ভুল বলেছি আপনাদের শিক্ষকদের দেয়াল ভেদ করে নয়, আপনারা নিজেরাই শত্রুদের প্রবেশ পথ দিয়েছেন।

আপনারা থাকতে আমাদের উপর সশস্র হামলা করে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হলো! মেধাবীরা যদি এভাবে গুলিতে শহিদ হয়ে যায়, তাহলে এসব মেধাবীদের গড়ে তুলে কী লাভ হলো? শুধু শুধু পুলিশের গুলির সামনে নিজের জীবন বিসর্জন দেয়ার জন্য! পুলিশ ও ডিবি মধ্যরাতে হানা দিয়ে হাজার হাজার নিরপরাধ শিক্ষার্থীদের পরিবারের কাছ থেকে তুলে নির্যাতন করছে।

আপনারা কীভাবে এই শহীদ শিক্ষার্থীদের রোল কল করবেন?! আপনারা কি তাদের শূণ্যতা অনুভব করবেন না?! আমরা কীভাবে সেই ক্লাসে বসবো, যেখানে আমাদের পাশের সিটের সহপাঠী নেই?! কেমন লাগবে যখন আপনাদের শিক্ষার্থীরা ক্রাচ-এ ভর করে, আঘাতপ্রাপ্ত চোখে কালো চশমা পরে ক্লাসে আসবে?! যারা হাতে আঘাত প্রাপ্ত হয়েছে, তারা কি আগের মতো কলম ধরতে পারবে?!

শিক্ষকদের শক্ত প্রাচীর যদি আমাদের ঘেরাও করে রাখত, তাহলে এত শিক্ষার্থীর লাশ কখনোই পড়তো না। আমাদের এই সোনার বাংলা আজ লাল রক্তে ছেয়ে যেত না।

কোন ভবনের ক্ষতি হলে যেমন করে রাজমিস্ত্রিরা ঠিক করে তেমন করে শিক্ষার্থীদের মিস্ত্রি আপনারা শিক্ষকরা। দেখুন না আপনারা! আমাদের কত নিষ্পাপ প্রাণ ঝরে গেল, আমাদের কত স্বপ্ন অঙ্কুরেই  বিনাশ হয়ে গেল। আমাদের শরীরের দিকে তাকিয়ে দেখুন - আমরা আজ ক্ষত-বিক্ষত, রক্তে রঞ্জিত। স্বৈরাচারের বন্দুকের নিশান আজ আমাদের বুকে। কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে, রিমান্ডের নির্যাতনে আজ মেধাবীদের ঠিকানা হচ্ছে। এটাই কি তবে আধুনিক শিক্ষা?! এটা কি তবে সভ্যতা?!

মা-বাবার পরেই আমরা শিক্ষকদের স্থান দিয়েছি। আমাদের দুর্দিনে আমাদের মা-বাবা চিৎকার করে কাঁদতে পারলে, আপনারা কি আমাদের পাশে একটু দাঁড়াতে পারেন না? আমাদের ব্যথায় ব্যথিত হতে পারেন না? আমরা শিক্ষক-শিক্ষার্থী কত ক্লাস করলাম, একসাথে কত অনুষ্ঠান করলাম, ছবির ফ্রেমে শিক্ষক শিক্ষার্থী কতবার বন্দি হয়েছি। সব কি মিথ্যা ছিল?
ফেসবুকে আপনাদের নাম উল্লেখ করার আগে 'প্রিয়' শব্দটা জুড়ে দিতাম। প্রিয় অমুক স্যার, প্রিয় অমুক ম্যাডাম। আমাদের সেই শ্রদ্ধা, ভক্তিকে আপনারা এইভাবে তুচ্ছ করলেন? এই খারাপ সময়ে আপনারা কেন নীরব দর্শক হয়ে আছেন?! আপনারা কি আমাদের এই শিক্ষা দিয়েছেন যে খারাপ সময় ছেড়ে যেতে হয়?! তাহলে আমরা কি এতদিন ভুল মানুষদেরকে শিক্ষাগুরু মেনে এসেছি?!

শুনেন, আমাদের থেকে দূরে চলে যাওয়া শিক্ষকরা - আমাদের যদি জীবন বোধ না শিখাতে পারেন, যদি সৎসাহসী, দেশপ্রেমিক হতে না শেখান, তাহলে আমাদের এই পুঁথিগত শিক্ষা লাগবে না। যে বিদ্যা জাতির ক্রান্তিলগ্নে খসে পড়ে, জাতিকে পথ দেখাতে পারেনা, আমরা সেই বিদ্যাকে নর্দমায় ছুড়ে মারলাম।

আপনারা না জাতির কারিগর?! তাহলে জাতির জন্য কি তৈরি করছেন? এ জাতির সর্বাঙ্গে যে পঁচন ধরেছে তার চিকিৎসা কোথায়? তার চিকিৎসক কে? এই উত্তর কি আপনাদের থেকে আমরা পেতে পারি না?
কাজী নজরুল ইসলাম যেমনটা বলে গেছেন
"এদেশের নাড়ীতে-নাড়ীতে, অস্থিমজ্জায় যে পঁচন ধরেছে তাতে এর একেবারে ধ্বংস না হলে নতুন জাত গড়ে উঠবে না। "

এই জাতি ইতিমধ্যেই ভঙ্গুর হয়ে গেছে। তাহলে আর কত ভঙ্গুরতার জন্য অপেক্ষা করবেন? আর কত ভাঙলে আপনারা কথা বলবেন? আর কত পঁচন ধরলে আপনাদের বিবেক নাড়া দিবে?

পতাকার লাল অংশ আজ বৃহৎ সবুজ অংশকে খেয়ে ফেলেছে। আমাদের রক্তে সবুজ বাংলা আজ রক্তিম আভায় চেয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় ৩০০ মানুষ মারা গেল। আরও কয়েকশো শিক্ষার্থী আহত হয়েছে। এই কয়েকদিনে হাজার হাজার শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। আর আপনারা আমাদের অভিভাবক হয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন? কেন? চাকরি বাঁচানোর জন্য? আপনাদের কাছে আমাদের রক্তের চেয়ে চাকরিটা বড় হয়ে গেল, তাই না? আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক মেরুকরণের কারণে ধ্বংসের প্রান্তে। এটার জন্য কি আপনারা দায় এড়াতে পারবেন?  আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আর্চবিশপ ডেসমন্ট টুটুর বিখ্যাত উক্তিটি-
"জুলুমের কালে তুমি যদি নিরপেক্ষ থাকো তাহলে তুমি সেই জালিমের পক্ষই নিয়েছো"।

তাহলে কি আমরা আপনাদেরকে তাই ভাববো? সেটা কি আমাদের সমীচীন হবে?
❤60👍3🔥2
প্রিয় শিক্ষকবৃন্দ - জাতির মেরুদন্ডে আঘাত এসেছে। এ সময় ছাত্রসমাজ জাতি পুনর্গঠনে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আজ ছাত্রসময়ের সমাজের পাশে আপনাদেরকে ভীষণ প্রয়োজন। সব চাপ উপেক্ষা করে, সকল বাঁধা পেরিয়ে আমাদের সাথে আসুন। আমাদের আন্দোলনকে সফল করুন।
শ্রেণী কক্ষে যেমন আমাদের শিক্ষা দিতেন, গাইডলাইন দিতেন, উপদেশ দিতেন। তেমনি ভাবেই এই আন্দোলনে আমাদের সমর্থন করুন। আমাদের অনুপ্রেরণা দিন। প্রয়োজন হলে আপনারা পদত্যাগ করুন।তারপরেও এই অন্যায়ের সাথে আপোষ করবেন না।

আমরা দেখবো, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের উপস্থিতিতে আমাদের বুকে গুলি চালায় কিভাবে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের উপস্থিতিতে আমাদের দিকে বন্দুক তাক করে ট্রিগারে চাপ দেওয়ার সাহস আছে কার। আপনারা আমাদের সাথে উপস্থিত হলে আমাদের আন্দোলন সফল হবেই। আপনারা একেকজন শামসুজ্জোহা হোন।

ইতি-
আপনাদের স্নেহের সাহসী শিক্ষার্থীরা
👍37❤31
শেখ মুজিব সব দল নিষিদ্ধ করে এক দল তথা বাকশাল কায়েম করেছিল, পরিনতি সবাই জানে।
তার মেয়ে একই পথে হাঁটছে।
👍68❤3🔥2
আগামী ১৫ ই আগস্ট উপলক্ষে আমরা ট্রাক ভাড়া করে পুরো ঢাকা ঘুরবো।জনপ্রতি খরচ ১৫০ টাকা।
দুপুরের খাবার শেষে ট্রাকে উঠবো সবাই, রাত ১০টা পর্যন্ত ঘুরবো। ট্রাকে বড় বড় সাইজের সাউন্ড বক্স ও মাইক থাকবে। ইতোমধ্যে DJ বাহারুল কে কনফার্ম করা হয়েছে।
যারা টাকা দিবেন তাদের সবাইকে একটা লাল লুঙ্গী ও একটা লাল গামছা দেয়া হবে,
রেজিষ্ট্রেশন করতে চাইলে কমেন্ট করুন!
😁115🤣21👍9👎4🔥2
দেখা যাচ্ছে না 🤏
😁54🤣5🔥1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
দেশবাসীর এই একটি স্বপ্ন।
❤50🔥6😱2