চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
634 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
৬ সময়ন্বয়ককে মুক্তি দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজ’।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে এ ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা ছয় সমন্বয়ককে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়াসহ ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


যদি ২৪ ঘণ্টার মধ্যে ছয় সমন্বয়ককে মুক্তি দেওয়া না হয় তাহলে ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজ’ ডিবি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন ইফতেখারুজ্জামান।

সংবাদ সম্মেলনে ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজের’ পক্ষ থেকে ১১ দফা দাবি তুলে ধরা হয়। প্রতিটি হতাহতের ঘটনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বলপ্রয়োগের ঘটনা জাতিসংঘের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানানো হয় এই সংবাদ সম্মেলনে।

গত শুক্র, শনি ও রোববার কোটা সংস্কার আন্দোলনের সাত সমন্বয়ককে তুলে নিয়ে আসা হয়। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুম এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক আরিফ সোহেল। ডিবির পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তাহীনতার কারণে তাদের ডিবির হেফাজতে আনা হয়েছে।

সমন্বয়কারীদের মধ্যে আরিফ সোহেল ছাড়া বাকি ছয়জন রোববার রাতে এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করার কথা বলেন। এ খবর প্রকাশের পর রাতে অন্য সমন্বয়কের কয়েকজন ভিন্নমত প্রকাশ করে বিবৃতি দেন।

সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং মানবাধিকারকর্মী শিরীন হক।

সূত্র - কালবেলা
❤49👍7😁1
এই নিউজ ৩০ জুলাই হয়েছে ।
কিন্তু আফসোস ২৪ ঘণ্টা পার হওয়ার পরও কিছু হয়নি।
😢50👍2
বড় বিচারপতি অসুস্থ হয়েছে আর কনিষ্ঠ বিচারপতি ছুটিতে।

নাটকের নির্মাতা হাসিনা।
🤬96🤣32👍5
হারুননামা ১ পড়ুন (ক্যাপশনে)
হারুননামা ২ পড়ুন (ছবিতে)

হারুন নামা হৃদয়বিদারক রাত (১
-------------------------------------------------
রমজানের মাঝামাঝি সময় আমাকে একের পর এক রি মা ন্ডে নিচ্ছে এক থানা থেকে অন্য থানায়!
সিরিয়াল পড়ল তেজগাঁও থানায় বিকেল ৫টা হঠাৎ এসআই শোয়েব আসল আমার শরীরের মাপ নিচ্ছে কাপড় বানালে দর্জি যেমন মাপ নেয়!
আমি কিছুই বুঝতেছিলাম না তবে মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে কেন মাপ নিল..?
বুঝে আসল রাত ১২টার দিকে, মামলার আয়ু শোয়েব বলল হুজুর লকাপ থেকে বের হয়ে আসেন এক যায়গায় যেতে হবে আমি ত অবাক এত রাতে কোথায় নিয়ে যাচ্ছে.?

তেজগাঁও থানার সামনে থেকে গাড়িতে উঠানো হল সাথে গাড়িতে ওসি তদন্ত (শাহ আলম)বাড়ি নেত্রকোনা মদনপুর এসআই শোয়েব ও গাড়ির ড্রাইভার নাম মনে নেই!

চোখের সামনে কাপড় বেঁধে দিল কোথায় নিয়ে যাচ্ছে বুঝার উপায় নেই কিছুক্ষণ পর মানুষের হই হুল্লোড় শুনে বুঝতে পারলাম কাওরান বাজার জ্যামের কারনে গাড়ি অন্য দিকে ঘুরিয়ে নেওয়া হল!

গাড়ি থামল জোড় করে আমার পাঞ্জাবী খোলা হল লুঙ্গি খোলা হল আমার মাপের একটা শার্ট এবং প্যান্ট পরানো হল তখন বুঝতে পারলাম কেন দিনের বেলা মাপ নেওয়া হয়েছিল!
গাড়ি থেকে আমাকে শার্ট প্যান্ট পরা অবস্থায় ধরে ধরে নামানো হল চোখ খুলে নিজেকে একটা লাল বোরকা পরহিত মেয়ের কাছে আবিষ্কার করলাম!
😢35👍3
এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ যেখানে আপনারা সবাই মন খুলে কথা বলতে পারবেন ।কোনো তথ্য থাকলে সেটা শেয়ার করবেন সোর্স সহ।

আমরা আমাদের এই চ্যানেলে পাবলিশ করবো

https://t.me/updatebdnews
❤7
এনায়েত চাচা কখনো ভালো হবেনা। রেমিট্যান্স পাঠানোর ক্যাম্পেইন করতেছে।
চাচা আমার দালালি ছাড়তে পারলো না🥲
🤬69❤2🤣1😡1
খুব শীঘ্রই সানডে মানডে ক্লোজ হইবো এই লোকের
🤬118😁20🤣12👍1
বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজন চলছে এই মুহুর্তে।
❤129🔥15🤬1
জরুরী ঘোষণা-

সংগ্রামী সহযোদ্ধাগণ,
বৈরী আবহাওয়ার কারণে আজকে চট্টগ্রামের লালদিঘি ময়দানে "Remembering the Heroes" এর আওতাভুক্ত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ চট্টগ্রামের অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
সামগ্রিক দিক বিবেচনায়, সমন্বয়কবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামে আজকের অফলাইন কর্মসূচী স্থগিত ঘোষণা করছি। তবে আমাদের অনলাইন কর্মসূচী চলবে।
এই ঘোষণাটি শুধু চট্টগ্রামের জন্য প্রযোজ্য।

সমন্বয়বৃন্দ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,চট্টগ্রাম।
❤77👍8
শিক্ষার্থীদের সাথে সংহতি জানাতে ফার্মগেটে সমবেত হয়েছে শিল্পী সমাজ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।
🔥105👍6❤5
পলক কাকুর শোক
😁90🤣29🤬3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
পুলিশ লীগ কে একটু আদর
সৈয়দপুর, নীলফামারী ১৮ জুলাই।
😁71❤14🤣7👎1
সাইবার এ্যাটাক হয়েছে!
তিন চারটা ব্যাংক ডাউন করে দিয়েছে.
৭১ টিভি ডাউন.
সব টিভি চ্যানেল এখন নিউজ করতেছে স্টুডেন্টের পক্ষে.
সেলিব্রিটি ব্লগাররা কথা না বললে তাদের মনিটাইজেশন অফ করে দিবে সাইবার এট্যাক করে.
ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল ভাবে এ্যাটাক.
🔥160👍12🎉4
চলিতেছে সার্কাস
🤣93🤬50
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আন্দোলনের এক পর্যায়ে নামাজের ওয়াক্ত হয়ে গেলে এভাবেই রাস্তায় নামাজ আদায় করে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ভারতীয় রাজাকারদের চশমায় সাধারণ ছাত্রবেশে কিছু শিবির।
❤149🔥4👍2
গাইবান্ধায় শিক্ষার্থীদের Remembering The Heroes কর্মসূচি
❤90🔥10