চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
633 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
আন্দোলনে শহিদ ভাইদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
১লা আগস্ট, ২০২৪।
❤123🔥8👍4
আন্দোলনে ছাত্রলীগকে হামলা করার উস্কে দিয়ে ঘোলাটে পরিবেশ তৈরি করতে নাটেরগুরু কাদের
😁105🤣6👍5
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১লা আগস্ট, ২০২৪

"প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল" কর্মসূচী পালন প্রসঙ্গে।


প্রিয় দেশবাসী,

আমাদের প্রাণের জন্মভূমি আজ এক মহাসংকট কাল অতিক্রম করছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা পরিচালনা করে শান্তি প্রিয় ছাত্র-জনতার রক্তে রাজপথকে রঞ্জিত করছে। কারো পরিচয় শিক্ষার্থী হলে তার ফোন চেক করে অত্যাচার নির্যাতন চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে। শিক্ষা জাতির মেরুদন্ড অথচ আজ ছাত্র হওয়া যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজও রক্ষা পাচ্ছে না তাদের নির্যাতনের হাত থেকে। তারা বিশ্ববিদ্যালয় স্কুল-কলেজের শিক্ষকদের লাঞ্ছিত করতেও ছাড়ছে না। শিক্ষার্থী ও আন্দোলনের সমর্থনকারী ছাত্র জনতা কাউকে পেলেই গ্রেফতার ও এর মাধ্যমে নির্যাতন চালানো হচ্ছে। পরবর্তীতে বাছাই করে পাড়া মহল্লায় রেইড দিয়ে গণ গ্রেপ্তারের নামে গ্রেফতার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা। গুম করার হুমকি দিয়ে আদায় করছে মোটা অংকের অর্থ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬ জন সমন্বয়ক সহ অসংখ্য ছাত্র-জনতা কে গতকাল গ্রেফতার করা হয়েছে। আজ কেন্দ্রীয় ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দিলেও এখনো ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন, সমন্বয়ক আরিফ সোহেল সহ অসংখ্য ছাত্র জনতাকে কারাগার ও রিমান্ডে নির্যাতন করছে। জুলুম নির্যাতনে নিষ্পেষিত ছাত্র জনতা মুক্তির প্রহর গুনছে। অসংখ্য ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে। অনেক ছাত্র ও সাধারণ মানুষ চোখ, কান, হাত, পা কিংবা শরীরের অন্য কোন অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছে।

আজ ছাত্রসমাজ ঘরে শান্তিতে ঘুমাতে পারছে না। প্রতিমুহূর্তে কাটাতে হচ্ছে গ্রেফতার ও গুম হওয়ার আতঙ্কে। শহীদ ও গুম হয়ে যাওয়া মানুষের স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠছে বাংলার আকাশ বাতাস। এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশের সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরীন আমিন মোনামী ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা। এই ঘৃণ্য হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রিয় দেশবাসী ও সচেতন ছাত্রসমাজ,
আপনারা জানেন আমরা আমাদের কোন ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কী অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? কী অপরাধে শত শত ভাইদেরকে হত্যা করা হলো? আমরা এর জবাব জানিনা। কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলনকে থামাবো না। জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে আগামীকাল দেশব্যাপী "প্রার্থনা-কবর যিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল" কর্মসূচি ঘোষণা করছি।

কর্মসূচি: গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামীকাল সারাদেশে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া-কবর জিয়ারত,  মন্দির, গির্জা সহ সকল প্রার্থণালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।

শ্রমিক, পেশাজীবি, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবি, আলেম-ওলামা সহ বাংলাদেশের সকলস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আগামীকালের "প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল'' কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করে তুলুন।

মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা জাতির এই ক্রান্তিলগ্নে চুপ থাকবেন না। মসজিদের মেম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দিন। মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারাই জাতির দুর্দিনের কান্ডারী। এই দুঃসময়ে ঘরে বসে না থেকে গণহত্যা ও গণ গ্রেফতার এর প্রতিবাদে এবং ৯ দফা আদায়ের দাবিতে বাদ জুমা মসজিদ ও মাদ্রাসা থেকে 'ছাত্র জনতার গণমিছিল' মিছিল বের করুন।

বার্তা প্রেরকঃ
আব্দুল কাদের
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
❤65👍3
আগামীকাল দুপুর ৩ টায় ক্যান্টনমেন্ট এরিয়ার সকল স্কুল,কলেজ,ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা গণমিছিলের জন্য ইসিবি থেকে কালশী যাওয়ার রোডে মাটিকাটা বাস স্ট্যান্ডে জড়ো হবেন। ওখানে পর্যাপ্ত পরিমাণ লোক হলেই কেবল আমরা গণমিছিল নিয়ে ইসিবি চত্বরে ঢুকবো। সকলের নিরাপত্তা ও যেকোনো হামলার সম্ভাবনা কমাতে এই লোকেশন সিলেক্ট করা হয়েছে।

আপনাদের সকল গ্রুপে কালকের গণমিছিলের এই কর্মসূচি ও সময়ের ব্যাপারে জানিয়ে দিন। বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন নিয়ে ছাত্র জনতার এই গণমিছিলে শামিল হোন। আত্মরক্ষার জন্য দরকারি জিনিসপত্র অবশ্যই নিয়ে আসবেন।

স্থান : মাটিকাটা বাস স্ট্যান্ড ( ইসিবি - কালশী রোড )
সময় : দুপুর ৩ টা, ২ আগস্ট ২০২৪
🔥68
কুয়েটের দেওয়ালে আকা এক গ্রাফিতি।
🔥74❤9
এক চাটুকারের বিপরীতে হাজারো সৈনিক প্রস্তুত 💪
❤181🔥22👍6
দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ মিটিং চলছে...!

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় জুলুম অত্যাচারের বিরুদ্ধে হেফাজতে ইসলাম থেকে যুগোপযোগী সিদ্ধান্ত কামনা করছি। ইনশাআল্লাহ আমরা নিরাশ হবো না।
❤137👍12
আমাদের কেন্দ্রীয় ৬ সমন্বয়ক এর ফোনে পেগাসাস নামক এপ ইন্সটল করা হয়েছে বলে তাদের থেকে জানা গেছে। তাদের একাউন্টের নিয়ন্ত্রণও এই মুহুর্তে তাদের কাছে নেই বলেই মনে করা হচ্ছে।
তাদের কোনো পোস্টে বা বার্তায় কেউ বিভ্রান্ত হবেন না।

~বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
❤86👍10
বিশেষ ঘোষণা:
সার্জিস আর হাসনাত ভাই নতুন কোনো আইডি খুলেনি, কেউ নতুন অ্যাকাউন্ট ফলো করবেন না। সতর্ক থাকার বিশেষ আহ্বান করা যাচ্ছে।

আমাদের অজান্তে কুচক্রী মহল এমন কাজ করতেছে। আবার বলছি কেউ নতুন আইডি ফলো করবেন না। আমরা এখনো তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি।
❤93👍10
আরেকটা মরলে শোক আরো জমতো
😁139❤7👍1
চব্বিশের যোদ্ধা • Warriors of 24
আরেকটা মরলে শোক আরো জমতো
চামচার দল সব গনহারে কমেন্ট করছে বিনম্র শ্রদ্ধা।
😁30👍2
জামাত শিবির ব্যান করে এখন জিনিসটাকে ধর্মীয় দিকে ঘুরানোর রাজনৈতিক গেম খেলার খুব বড় চান্স আছে।

দেখবেন হিন্দু মুসলিম দ্বন্দ্ব টাইপ একটা নিউজ খুব শীঘ্রই আসবে (সামনে আবার পূজার মৌসুম) আর তা দিয়ে মানুষের অ্যাটেনশন সুইচ করার চেষ্টা করা হবে।

এটা একেবারেই হতে দেয়া যাবে না!
মনে রাখবেন যেকোনো ধর্ম নির্বিশেষে আমাদের মূল লক্ষ্য এখন একটাই, স্বৈরাচারের পতন।
🔥89👍13
রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ৬৫ জন ছাত্রের গণ কব রের সন্ধান মিলেছে, রাতের আঁধারে তাদের সেখানে দাফন করা হয়।
Mass graves of 65 students were found in Rayerbazar Intellectual Cemetery, they were buried there in the dark of night.
😢95🤬13👍1🔥1
মশাল মিছিল লালমনিরহাট ছাত্র সমাজ।
❤108🔥16👍2