চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
634 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
এখন পর্যন্ত আলোচনায় না আসা একটা জরুরি বিষয় হলো, ঢাকার বিভিন্ন স্থানে দক্ষ স্নাইপারদের দিয়ে হেডশটে খুন করা। অন্যান্য এলাকার কথা বাদই দিলাম, আমাদের শনির আখড়াতে সমস্ত মানুষ সাক্ষী, আন্দোলনের শুরুর দিকে শনিবার দিন এলাকার আবেদীন ভবনের গেইটে শক্ত শিকল দিয়ে তালা লাগিয়ে রাখা হয়েছিল। অথচ এটার উপর দিয়েই পুরো শনির আখড়া, কাজলা, গোবিন্দপুর, রায়েরবাগ এলাকা কভার করে স্নাইপ শট নেয়া হয়েছে একাধিকবার। এটার পাশাপাশি অন্যদিকের একটা ভবনকেও সন্দেহ করা হয়েছে সেদিন।

কোত্থেকে গুলি এসেছে কেউ বলতে পারে না। চতুর্দিকে কোনো পুলিশ নেই, কিন্তু মাথায় বা বুকে গুলি লেগে একের পর ছাত্ররা রাস্তায় লুটে পড়ছে। রাবার বুলেট, সরাসরি গুলি বা স্নাইপ শটের গুলির আওয়াজ না বোঝার কিছু নেই। যে যুবকেরা রাতের পর রাত জেগে পাবজি আর কল অফ ডিউটি গেমে স্নাইপ শটে অভ্যস্ত, তাদেরকে এই শব্দ চেনাতে হবে না।

তাই এ ব্যাপারে আওয়াজ তুলুন। যে যা দেখেছেন সেগুলো প্রকাশ করুন।
❤55🤬21👍10🔥3
"মুক্তির লেইগা যুদ্ধ কইরা মুক্তিডাই তর মিললো কই?
ভাষার লেইগা লইড়া যদি বোবা হইয়াই পইড়া রই!"
👍33😢16🔥6
অনেকে অনেক ভিডিও পাঠায় কিন্তু লোকেশন ডেট না দিয়ে।

এরকম ভিডিও আমরা সোর্স ছাড়া পাবলিশ করি কিভাবে!
👍26😁1
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এই আলোচনাটা অনেকের-ই একটা বেসিক আন্ডারস্ট্যাডিং এর জন্য দরকার। সেলিব্রিটি কিংবা মিডিয়া দুনিয়ায় লোকজন, বিশেষ করে যারা প্রথম থেকে চুপচাপ থেকে এখন মুখ খোলার চেষ্টা করছে ছাত্রদের পক্ষে বা আন্দোলনের পক্ষে, তারা কোথায় কী বলছে, সেটা নিয়ে বেশি মাথা ঘামায়েন না। তারা যদি সাপোর্ট করে, গুড এনাফ, বাট তাদের সাপোর্ট দেখে তাদের প্রতি কৃতজ্ঞতার ডালি নিয়ে প্রশংসায় একদম গদগদ হয়ে যাইয়েন না।

একটা কথা খুব ক্লিয়ারলি মনে রাখবেন— তাদের সাপোর্ট এখন আর আপনাদের না হলেও চলবে, বরং আপনাদের পক্ষে কথা বলাটা তাদের নিজেদের মুখ বাঁচানোর জন্যই এখন এসেন্সিয়াল। মানে আপনাদের জন্য যতোটা না দরকার, তাদের নিজেদের জন্য আরও বেশি দরকার।

সবসময় একটা কথা মাথায় রাখবেন, নদীর স্রোত যেদিকে, কচুরিপানা সেদিকে। বাংলাদেশের অধিকাংশ সো-কল্ড সেলিব্রিটিদের ন্যাচার কিন্তু এই কচুরিপানার মতো।

ইভেন যারা রাজনীতির মাইরপ্যাঁচ বুঝেন কিছুটা বা ঘটনার গভীরে ঢুকে দেখার চেষ্টা করেন, তারা হয়ত ভালো বুঝতে পারবেন, অতীতেও এমন কেইস বহু হয়েছে। যখন তাদের প্ল্যান এ ফেইল করে, তখন প্ল্যান বি মাঠে নামায়, প্ল্যান বি ফেইল করলে প্ল্যান সি। বলা তো যায় না, কার মতলব কী!

অতীতে কিছু কিছু ইস্যুতে দেখা গেছে এইসব বিনোদন কর্মীরা হুট করে স্রোতের সাথে মিশে গিয়ে ধীরে ধীরে পাবলিক পালস্ ভিন্নখাতে নিয়ে গেছে, অথচ সবাই তাদেরকে সাধু সন্ন্যাসী মানুষ যারা ভাজা মাছটা উল্টে খেতে জানেনা টাইপ ভেবে তাদের ওপর বিশ্বাস রেখেছিলো।

আমি বলছিনা যে যারা কথা বলা শুরু করছে, তারা সবাই দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়েই কথাবার্তা বলছে, কেউ কেউ জেনুইন দায়বদ্ধতা থেকেও বলতে পারে। ইনফ্যাক্ট প্রথম থেকেই কয়েকজন কথা বলা চালু রেখেছে, তাদের ভেতর জেনুইন ইন্টেনশন দেখেছি। তাদের প্রতি আমার পূর্ণ সম্মান আছে।

তবে সতর্কতা ভালো। মানে খুবই সহজ ভাষায় বলতে গেলে বলবো— ঠিক আছে ভাই, সমর্থন দিছেন ভালো, স্রেফ ওইটুকুই। কাউকে অতিরিক্ত মাথায় তুলবেন না।

সলিড ইন্টেনশন থাকলে যখন থেকে ভয়ানক নিপীড়ন শুরু হয়েছে, তখন থেকেই মুখ খুলতে পারতো। তারা কিন্তু বাতাস বুঝবার জন্য সময় নেয়, অনেকে আবার ঘোলা জলে ভিন্ন মতলব নিয়ে মিশে যায় সবার মধ্যে।

কাজেই, এদের ব্যাপারে ব্ল্যাংকচেক না দিয়ে সবসময় সতর্কদৃষ্টি রাখবেন—এইতো এতটুকুই বলার ছিলো।

- Saiyed Abdullah
👍62🔥9❤7
আগামীকাল সারাদেশে আবারো ইন্টারনেট সেবা বন্ধ করে দিতে পারে খুনি হাসিনা। ইন্টারনেট বন্ধ করে নির্বিচারে গণহত্যার আশংকা উড়িয়ে দেয়া যায়না। কাল ইন্টারনেট অফ দিলে জনতার প্রতি আহ্বান আপনারা বিটিআরসি ভবন ঘেরাও করুন। গণভবন দখল করে স্বৈরাচারের কবর রচনা করুন।
🔥128👍17❤7
🚨 Important Update 🚨

The Hasina regime has been referred to the International Criminal Court for Crimes Against Humanity!

Today, Australian lawyer Alison Battisson filed a communique with the Prosecutor of the International Criminal Court, asking for a preliminary examination of crimes against humanity (murder, imprisonment, and inhumane acts) in Bangladesh. An estimated 200+ people have been killed and 10,000 detained.

A link has been opened to submit evidence. You can submit evidence directly here: https://otplink.icc-cpi.int/

You can also email us at: actnowbangladesh@protonmail.com

More updates will follow.

#Bangladesh #ICC #CrimesAgainstHumanity #SaveOurStudents
❤51👍6👎1
শুক্রবারের কর্মসূচি:
০২.০৮.২৪

গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামীকাল লক্ষ্মীপুরবাসীকে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া-কবর জিয়ারত, মন্দির, গির্জা সহ সকল প্রার্থণালয়ে প্রার্থনার আয়োজন ও ছাত্র-জনতা মিলে গণমিছিলের আহবান।

লক্ষ্মীপুরবাসী গণ মিছিলের উদ্দেশ্য "সামাদের মাঠে" জড়ো হবেন। মিছিল নিয়ে আমরা সামাদ মাঠ থেকে উত্তর স্টেশনের দিকে রওনা দিবো।

সময় :দুপুর ৩ টা।

ছাত্র-শিক্ষক-কৃষক-শ্রমিক-জনতাকে কর্মসূচি বাস্তবায়নের আহবান জানানো যাচ্ছে।

বার্তা প্রেরকঃ
সমন্বয়ক টিম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

লক্ষ্মীপুর জেলা।
❤70👍5🔥2
আপনারা অনেকেই বলেন যে এমন আন্দোলন করে কি লাভ?
এক দফা দাবি দিতে হবে। আর সেটা হচ্ছে সরকার পতন.

এতো সহজ না সবকিছু। ধীরে সুস্থে আমাদের এগোতে হবে। জনগন যতদিন না পর্যন্ত ছাত্রদের সাথে রাজপথে আসবে এই দাবি করা যাবেনা।
❤90😢2
যদিও ফেইক নিউজ কিন্তু এরকম যদি হতো!
🤣164😁24🎉3
আমরা একটা পোল ক্রিয়েট করেছিলাম, আগস্ট মাস শোকের মাস নাকি মুক্তির মাস?

টোটাল ভোট →  ১,২৩৮ টি
এর মধ্যে শোকের মাস ভোট ২৬ টি মাত্র,
মুক্তির মাসে ভোট ১,২১২ টি


বাংলার মানুষ কতটা ঘৃণা করে এই পরিবারটাকে আবারো প্রমানিত।
২৬ জন আওয়ামী লাভার দের প্রাণ ঢালা শুভেচ্ছা🎉
❤77🔥16😁4👍2
Media is too big
VIEW IN TELEGRAM
আহারে.... এর পরেও মানুষ কিভাবে চুপ থাকতে পারে?
😢108👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
কানাডিয়ান প্রবাসীরা সাকিব কে ভুয়া বলে আখ্যায়িত করলো।
সাকিবের অধঃপতন শুরু
🤣111👍9🔥1
হাসিনা নানীর প্রতি এই অন্যায় অবিচার মেনে নিতে পারছি না। কাদের কাকুর পক্ষ থেকে সবাই কে বলছি ঘুমিয়ে থাকার সময় নেই। গর্জে উঠুন আপনারা
😁56🤣26👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
মেয়ের সমনে বাবা কে গরুর মতোন বেঁধে নিয়ে যাচ্ছে....?
😢109😡7👍2❤1
🚨আগামীকালের কর্মসূচি আসছে , সবাই নড়ে চড়ে বসুন।


👉PUSAB

আজকে সবাই একটু শক্তি সঞ্চয় করে নিন 💪💪
❤61🔥8👍5😁1
📍আগামীকাল NSU ৮ নাম্বার গেইট

আহত, পঙ্গু ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে এবং গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে শিক্ষার্থীদের দাবী আদায়ের লক্ষ্যে আগামীকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ৮ নাম্বার গেইটে সকাল ১১ টায়🔊 সবাই গ্রুপ ভিত্তিক হয়ে অবস্থান করবেন.

এ সময়ে গ্রাফিতি অংকন এবং প্রতিবাদী স্লোগানে রক্তের অধিকার আদায়ে সামিল হবেন, জুমার নামাজ শেষে দোয়া এবং ছাত্র-শিক্ষক সমন্বিত প্রতিবাদ গনমিছিলে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ নিজ জায়গা থেকে নিশ্চিত করুন।

পাশ্ববর্তী সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিন। আমরা ছাত্র, আমরা বাংলাদেশ, আনাচে কানাচে খবর দিন,বিজয় আমাদের অধিকার।

📍স্থান: NSU ৮ নাম্বার গেইট
🕛সময় ও কার্যক্রম : সকাল ১১ টা, গ্রাফিতি ও প্রতিবাদী স্লোগান,  জুমার নামাজের শেষে ছাত্র শিক্ষক সমন্বিত প্রতিবাদ ও গনমিছিল।

💪আমাদের সাথে আমাদের সম্মানিত প্রতিবাদী শিক্ষকবৃন্দ উপস্তিত থাকবেন

👉PUSAB
🔥57❤4👍3
আগামীকাল সকাল ১০টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে গনমিছিলের আয়োজন করেছে। উক্ত মিছিলে আপনারা সবাই অবশ্যই যোগদান করবেন।
স্থানঃ  ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-এর ঠিক সামনে এবং সময় সকাল ১০ টা।


👉PUSAB
🔥57❤7👍2