চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
633 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
এটা দেশের উত্তরাঞ্চলের ফটো। সেখানে সাধারণ মানুষ বাংলাদেশের গুজব কারী টিভি চ্যানেলগুলোর নিউজ দেখে ভেবেছিলেন দেশের পরিস্থিতি স্বাভাবিক। এলাকার কিছু যুবক প্রজেক্টর এর মাধ্যমে গত ১৫ দিন ঘটে যাওয়া ঘটনাগুলোর ফুটেজ দেখাচ্ছেন। তাদেরকে দেশের সঠিক পরিস্থিতি বুঝানোর চেষ্টা করতেছেন।
❤183😢12🔥9👍3
আগামীকাল সকাল ১০টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে গনমিছিলের আয়োজন করেছে। উক্ত মিছিলে আপনারা সবাই অবশ্যই যোগদান করবেন।
স্থানঃ  ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-এর ঠিক সামনে এবং সময় সকাল ১০ টা।


👉 PUSAB
❤86🔥2
দেশদ্রোহী আ’লীগের জামায়াত ইস্যু টা খোদ জামায়াতই পাত্তা দেয়নি!

জনগনতো বহুদুর 😆
🤣126👍9😁6👎1
আগামীকালের কর্মসূচি:

আগামীকাল সবাই সাইন্স ল্যাব যেই মসজিদ আছে (বাইতুল মা'মুর জামে মসজিদ) সেখানে জুমার নামাজ আদায় করব। তারপর নামাজ শেষে সবাই সাইন্স ল্যাব এ উপস্থিত থাকবো,সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি কাম্য।

~সমন্বয়ক পরিষদ
ঢাকা কলেজ
আইডিয়াল কলেজ,ধানমন্ডি
ঢাকা সিটি কলেজ
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
❤77🔥4👍2🤬2
নাটক কম করো পিও
তোমাদের বাচার আর উপায় নেই 😈
😁120🤣35😱3👎1
তোরা চিল্লাইতে থাক।
আমি রাতের খাবার খেতে ব্যস্ত
🤣100😁3👍1👌1
তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা!
🤣124😁10❤1👍1
ইন্টারনেট প্যাকেজ কিনেছি নিজের বাপের টাকা দিয়ে। কারো বাপ এসে টাকা দেয়নি।

কাল নেট যদি করে বন্ধ,
সরকারের সাথে হবে আমার দ্বন্দ্ব।
🔥100👍3🤬2😁1
সরকারের প্লান-এ ফেইল।
খুব সম্ভবত আগামীকাল প্লান-বি নিয়ে মাঠে নামবে এবং সেটা হবে ধর্মভিত্তিক ক্যাচাল লাগিয়ে অন্য রাজনৈতিক সংগঠনের উপর দায় চাপিয়ে আন্দোলনের মোড় অন্যদিকে নেওয়ার।
যা ইতোপূর্বে তারা বহুবার করেছে, যেমন মন্দিরে কোরান শরিফ রেখে দেওয়া, মন্দিরে আগুন দেওয়া ইত্যাদি ইত্যাদির মতো কর্মকাণ্ড তারা করতে পারে।
দয়া করে এগুলো থেকে সতর্ক এবং সাবধান থাকবেন।
👍97
আপনি শিক্ষার্থীদের জেলে ঢুকিয়ে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
আবার আপনি শিক্ষকদের ও বাদ রাখছেন না। উনাদের ও জেলে পাঠাচ্ছেন।

তো শিক্ষক আর শিক্ষার্থীরা যেখানে থাকবে সেটাই তো বিশ্ববিদ্যালয়।
জেলখানায় ই বিশ্ববিদ্যালয় হয়ে যাবে।

জ্ঞানী রা কারাগারে বন্দী থাকবে । আর বাটপার দের কাধে ভর করে আপনি দেশ পরিচালনা করবেন। বিন্দাস লাইফ
🔥75😢8👍1
সাকিবের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান
😁92❤23
সারাদেশে চলমান গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে কর্মসূচি হাতে নেওয়ার কারণে একটা মেয়েকে নিয়ে কক্সবাজার জেলা কোর্টের একজন আইনজীবীর কমেন্ট। একটা মানুষ কতটা নির্লজ্জ এবং বিবেক বর্জিত হলে এমন মন্তব্য করতে পারে?? তার কি মা বোন নেই?

এসব কুলাঙ্গারদরেকে সামাজিকভাবে বয়কট করুন।
আইডি লিংক :https://www.facebook.com/emamhossain.emam.14?mibextid=ZbWKwL
👍25🤬25
চট্রগ্রামে কোটা আন্দোলনের
সমন্বয়ক আদনান শরীফ গ্রেফতার করা হয়েছে।


তারা ভুলে গেছে এখন বাংলার প্রতিটা ঘরে ঘরে সমন্বয়ক। একজন গ্রেফতার হলে হাজার জন প্রস্তুত
😢77👍13🔥7🤬4❤3😁1
Loud & Clear ✊
👍91❤40🔥7👌1
প্রিয় দেশবাসী,
আগামীকালের কর্মসূচি নিয়ে সমন্বয়কদের পক্ষ থেকে আপনাদেরকে বার্তা দিতে চাই যে,

সরকার জামাত শিবির নিষিদ্ধ করবে কি করবে না, সেটা সরকার এবং জামাত-শিবিরের ব্যাপার। কিন্তু আমরা আশঙ্কা করছি, সরকার আন্দোলনকারীদের ফাঁসাতে আগুন সন্ত্রাস চালিয়ে সেটাকে জামাত শিবির নিষিদ্ধের ফল হিসেবে উপস্থাপন করে আন্দোলনকারীদের ওপর দায়ভার চাপাতে পারে। আমরা বিগত সময়ে দেখেছি সরকার তার ঘৃণ্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, তাঁদের বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো লোমহর্ষক কর্মকাণ্ডের আশ্রয় নিয়েছে।

আমরা স্পষ্ট করে জানাতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন সহিংস কার্যক্রমের সাথে জড়িত নয় এবং আগামীকালের কর্মসূচি নামাজ শেষে শহীদদের কবর যিয়ারত এবং ছাত্র-জনতার শান্তিপূর্ণ গণ মিছিলে সীমাবদ্ধ থাকবে।

একই সাথে হুশিয়ারি করে দিতে চাই, সরকার যদি উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো দুঃসাহস দেখায়; তাহলে সেটার পরিণাম ভালো হবে না। দেশবাসীর জান-মালের নিরাপত্তার প্রশ্নে আমরা সর্বাদা নিবেদিত প্রাণ।

এমতাবস্থায়, জনসাধারণকে নিজ নিজ সম্পদের দিকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি জামাত শিবির জুজুর ভয় দেখিয়ে রাষ্ট্রীয় মদদে সহিংসতা করে, কেউ যেন তা আমাদের ওপর চাপাতে না পারে সেজন্য সবাইকে সোচ্চার থাকার আহবান জানাচ্ছি। সংখ্যালঘু ভাই-বোনদের নিরাপত্তার ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।

বার্তা প্রেরক
আব্দুল কাদের
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
👍68❤13🔥5
হাসিনার কাছে ইতোমধ্যে বেশ কিছু প্ল্যান আসছে এই আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য। আর তার প্ল্যান গুলোর সব ক'টির ফুয়েল হলো সময়, কাল ক্ষেপণ। সে যত সময় পাবে, নিজের খোলস চেঞ্জ করে দাঁড়াবে। তার সাথে সক্রিয়ভাবে জড়িত আছে ভারতীয় গোয়েন্দা সংস্থার বেশ কিছু কর্মকর্তা। এখন হাসিনা চায় আন্দোলনে উষ্ণ বাধা দিয়ে আবার চালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে একটা চেক এন্ড ব্যালেন্স অবস্থায় রাখতে। ইতোমধ্যেই আন্দোলনকারীদের ভিতরে তাদের এজেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন কাজ করে তাদেরকে শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে বলা হয়েছে। এর মাঝেই চলবে আটক, রিমান্ড এবং সবচেয়ে বেশি শংকার কর্মসূচি, গু*ম। এরপর বিএনপি জামায়াতকে খুবই কৌশলে পঁ*চা শামুকে পা কা*টার ব্যবস্থা করা হবে। এতে বিএনপির ভিতরে কিছু এজেন্ট ইতোমধ্যে আছে, তারা সহযোগিতা করবে। এভাবে আন্দোলনকে সম্পূর্ণ বিএনপি জামায়াতের ঘাড়ে দিয়ে চূড়ান্ত ক্রাকডাউন করবে। একদিনে এই কাজ সম্পূর্ণ করবে। ভারত থেকে কাঁচামাল আনার কাজ চলমান। এবং এটা প্রায় শেষ পর্যায়ে।

আন্দোলনে কাল ক্ষেপণ না করে অতি সত্বর কৌশলগত ভাবে সকল দল মত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের ফ্রন্ট লাইনে রেখে গণভবন ঘেরাও করে হাসিনাকে পাকড়াও করে (এমনকি যাতে হেলিকপ্টারে চড়ে পালাতে না পারে) পদত্যাগ ঘোষণা করতে বাধ্য করা দরকার বলে মনে করা হয়। এছাড়া যদি উদ্দেশ্যহীন ভাবে কর্মসূচি অথবা গৌণ উদ্দেশ্যকে সামনে রেখে মুখ্য উদ্দেশ্যকে আড়াল করা হয়, তাতে নিকট ভবিষ্যত সময়টা হবে এদেশের এই আন্দোলনে সামনের সারিতে থাকা মেধাবী, চৌকষ, প্রতিবাদী, বিপ্লবী, সংগ্রামী মানুষদেরকে নিরেট গুম করে ফেলা। তখন হাসিনার বিরুদ্ধে লড়ে বিজয়ী হওয়া খুবই কঠিন হবে এবং পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। পরাজিত হলে তো সব আন্দোলনকারীদের ঠিকানা হবে রাষ্ট্রদ্রোহ মামলায় সর্বোচ্চ শাস্তি, বিলম্বে জয়ী হতে পারলে সেটাও হবে অত্যাধিক প্রাণের বিসর্জন এর বিনিময়ে। এমতাবস্থায় আন্দোলনকারীরা কি করবে সেটা নেতৃত্ব দানকারীদের বিবেচ্য।

- Ray
❤102😢17👍8
আবার যদি বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ওপেন চ্যালেন্জ বাংলাদেশের সাইবার ওয়ার দখল করে নিবে সাইবার কমিউনিটি ।
জনস্বার্থে #cybercommunity
❤69🔥15👍6
Friday -
বড় গণমিছিল হতে যাচ্ছে। সবাই মা - বাবা থেকে দোয়া নিয়ে বের হবেন।
❤86👍1