চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
633 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
২৪ এর জুলাই

© Shimanto
🔥37😢5👍3
ছাত্ররা হারতে শিখে নাই,
গুলি করলে আবার ওঠে দাড়াবো 😈
🔥105❤17👍3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
হিযবুল্লাহর রকেটের ঝাঁক ছুটছে ইসরাইলের দিকে।
❤84🔥4
হাসিনার সব পরিকল্পনা ফাঁস করে দিচ্ছে হাসিনা নিজেই।
সাধারণ জনতার ওপর ধ্বংসযজ্ঞ চালিয়ে এর দায় চাপাতে চেষ্টা করবে জামায়াত শিবিরের ঘাড়ে। এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে যেন খুনী হাসিনা তার এই পূর্বপরিকল্পিত ধ্বংসযজ্ঞের দায় কোনভাবেই এড়াতে না পারে।
❤72😁36🤬13👍6
সোনার বাংলা বাঁচাতে,ছাত্র সমাজ রাজপথে।।
খুন হয়েছে আমার ভাই,খুনী তোদের রক্ষা নাই।।
✊✊✊✊✊

#stepdownhasina
🔥61❤8🎉1
আজকের কর্মসূচি : গণমিছিল (ঢাকার)

সকাল - ১০টা
১. শহিদ মিনার: মেডিকেল স্টুডেন্টস, ডাক্তার ও টিচার্স
২. ইস্ট ওয়েস্টের সামনে: ব্র‍্যাক ও ইস্ট ওয়েস্টের স্টুডেন্টস।

সকাল - ১১টা
১. বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামোটর: কবি ও লেখক সমাজ
২. সাতমসজিদ রোড, ধানমন্ডি: শিল্পীসমাজ
৩. প্রেসক্লাবের সামনে: নাগরিক সমাজের শোক র‍্যালি
৪. NSU এর ৮ নং গেইট: গ্রাফিতি অংকন ও প্রতিবাদী স্লোগান

বাদ জুমা:
১. NSU এর ৮ নং গেইট: গণমিছিল
২. উত্তরার বিভিন্ন পয়েন্ট থেকে DNS মোড়ে একত্রিতকরণ: গণমিছিল
৩. বায়তুল-মোকাররমের উত্তর গেইট: কওমি মাদ্রাসার ছাত্রঐক্যের "ছাত্র বিক্ষোভ
৪. সাইন্সল্যাব: ঢাকা কলেজ, বীরশ্রেষ্ঠ রউফ কলেজ ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সম্মিলিত গণমিছিল

বিকাল - ৩টা
১. জাতীয় প্রেসক্লাবের সামনে: শিক্ষার্থী জনতার দ্রোহযাত্রা
২. মাটিকাটা, মিরপুর-১২: সর্বস্তরের জনগণের গণমিছিল
❤30🔥6👍1
এরপর ও রেমিটেন্স খুঁজতে লজ্জা লাগেনা রে তোর হাসিনা?
😢151
কেউ এখন মন্দিরে কোরআন শরীফ, বা মসজিদে গীতা পাইলে চেইতা যাইয়েন না। এগুলা সব প্ল্যান করে করবে আমাদের ডিভাইড করার জন্য। ধর্ম যার যার সবার কাছে পবিত্র, আমরা আমাদের পবিত্রতা নিজেরা ধরে রাখবো। কেউ ট্র‍্যাপে পইরেন না প্লিজ।

আমাদের শহীদ ভাইদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবেনা।

A cordial request to everyone
❤97👍6🔥5
কারো পারিবারিক শোককে রাষ্ট্রীয় শোক মানা যায় না । তোর বাপ মরছে তুই একলা কানবি ।
এখন থেকে জুলাই মাস হবে আমাদের রাষ্ট্রীয় শোক দিবস। শোকের মাস জুলাই।

- Ray
❤136👍8🔥4👎1😢1
চলমান আন্দোলনে ছাত্রজনতার বিজয় দৃশ্যমান হচ্ছে

১. আন্দোলনের ময়দান থেকে ছাত্রলীগ আউট
২. যুবলীগ আউট
৩. ওবায়দুল কাদের নিজ দলের নেতাদের কাছে আউট
৪. ৭০% আওয়ামীলীগ নিস্ক্রিয় এবং প্রধানমন্ত্রীর মায়া কান্না
৫. ভাতের হোটেল শাট ডাউন
৬. সেনাবাহিনী আন্তর্জাতিক থ্রেটে
৭. সচিবরা নিশ্চুপ
৮. এমপি মন্ত্রীদের মধ্যে মাত্র ৫/৬ জন এক্টিভ
৯. ব্যাংকে টাকা, ডলার সংকট
১০. কার্ফিউ ভঙ্গ, ট্রেন যোগাযোগ বন্ধ

▪️ অপর দিকে ..

১. ছাত্রজনতা ঐক্যবদ্ধ
২. সকল শ্রেণী পেশার মানুষ ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ
৩. প্রবাসীরা ঐক্যবদ্ধ
৪. সাধারণ মানুষ ছাত্রদের রক্ষায় অকাতরে জীবন দিচ্ছে
৫. বিশ্ব সম্প্রদায় সোচ্চার
৬. রাজনীতিবিদরা ডান-বাম-ইসলামপন্থী ঐক্যবদ্ধ
৭. মাজলুমানদের কান্নায় ভারী হচ্ছে আসমান-জমিন
৮. মাফিয়া সরকারের পরিবর্তন চায় ৯৫% জনগণ
৯. সবাই ভয়কে জয় করছে
১০. আন্দোলন পাড়া মহল্লায় ছড়িয়ে পড়েছে।

সরকার এখন পুলিশে উপর ভর করে টিকে আছে। যে কোন সময় সরকারের জন্য সুনামী আসবে ইনশাআল্লাহ।
অতএব আপনারা সবাই জাগ্রত হোন, জাগ্রত থাকুন। গড়ে তুলুন শক্ত প্রতিরোধ।

আল্লাহ তায়ালার সাহায্য ও বিজয় অতি নিকটে ইনশাআল্লাহ।
👍71❤43🔥16
শহীদ মিনারে জড়ো হচ্ছেন চিকিৎসকরা
❤100🔥15
গায়বানা জানাযায় আমার হিন্দু বন্ধু কি করেছে জানেন? পাশে দাড়িয়ে কেঁদেছে , তার অঝর কান্না শুরু হয়েছিলো আমাদের মুনাজাতের আগেই। তবুও যদি ভাবেন অধিকার আদায়ে মুসলমান , হিন্দু, বৌদ্ধ , খ্রীষ্টানের দাঙ্গা লাগাইবেন তাইলে আপনে ভুল , আপনে রাজনীতি বোঝেনই না।
#stepdownhasina
❤115😢3🔥1
চব্বিশ সালের আগস্টের প্রথম শুক্রবারকে ইতিহাসের পাতায় স্থান দেয়ার দায়িত্ব আপনাদের।
গণ-জোয়ার তৈরি করতে হবে।
পারবেন তো??
❤93
Friday -
ইতিহাসের সবচেয়ে বড় গণমিছিল হতে যাচ্ছে.
স্থান: মাইজদী, ডিসি অফিস
❤85🔥8👍2
আমি আমার কয়েকজন শিক্ষককে প্রশ্ন করলাম, এই যে ছাত্র গুলো কে হত্যা করলো, তারপরেও আপনারা নিরব কেনো? তারা সবাই একই উত্তর দিলো, আমরা মর্মাহত ব্যথিত। প্রত্যেকটা ছাত্র আমার সন্তানের মতো। বললাম - তাহলে আপনার সন্তান কে হত্যা করলে আপনি কি এভাবে নিরব থাকতে পারবেন? প্রতিবাদ না করে ঘরে বসে থাকতেন? কিন্তুু তারা আর কথা ই বললো না। এই হচ্ছে তাদের অনুভূতি। তারা না কি আবার অভিভাবক। তারা আমাদের কে তাদের সন্তানের মতো দেখে কিন্তুু মনে প্রাণে তা ধারন করতে পারে না। অথচ আমরা কি বোকা তাদের কে নিজের বাপের থেকেও বেশি সম্মান শ্রদ্ধা করি।

আর কিছু সংখ্যক শিক্ষক তো উগ্র-বদমেজাজি,চামার। যারা আমাদের আন্দোলন কে অযৌক্তিক বলে মনে করে।
আসলে এরা হচ্ছে আওয়ামী লীগের ।
😢40👍4
“রাজপথে নেমে আসুন, শহীদের রক্ত বৃথা যাবে না”
“ডিবি অফিসে আমরা সেচ্ছায় বিবৃতি দেইনি”

ডিবি অফিসে আটক থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের বিবৃতি:

গত ২৬শে জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টো রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে। মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল।

২৭শে জুলাই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে সাইন্সল্যাব থেকে জোরপূর্বক ডিবি অফিসে তুলে নিয়ে আসা হয়।

২৮শে জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ভোররাতে বাসা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয়।

মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় 'নিরাপত্তা'র নামে ছয় সমন্বয়ককে সাতদিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল।

আমরা গুম, গ্রেফতার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম; আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম। কিন্তু অসাংবিধানিক ও আইনবহির্ভূতভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়। আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না।

যারা নিরস্ত্র ছাত্র-নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদে থাকতে পারে না। সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না ৷ আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই।

আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়ককের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেইনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। সারাদেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না।

ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। আমাদের ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয়। আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে, দেখা করতে দেওয়া হয়নি।

অন্যায়ভাবে সমন্বয়কদের আটক, সারাদেশে শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে গত ৩০ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচী শুরু করেন। পরবর্তীতে সে খবর জানামাত্র সারজিস আলম, হাসনাত আব্দুলাহ ও নুসরাত তাবাসসুমও অনশন শুরু করেন।

অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয়। প্রায় ৩২ ঘন্টারও অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান ছয় সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয়। আমাদেরকে পহেলা অগাস্ট দুপুর ১.৩০ টায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গত সাতদিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সাথে নানা হয়রানি, নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশেই আমাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্র-নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সরকার এখনো শিক্ষার্থীদের উপর দমননীতি অব্যাহত রেখেছে এবং সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতন করছে এবং শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা প্রদান করছে।

ছাত্র-নাগরিক হত্যার বিচার ও আটককৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী অব্যাহত থাকবে। সারাদেশে ছাত্র-নাগরিকদের প্রতি আহ্বান থাকবে সরকারের মিথ্যা প্রোপাগাণ্ডা ও দমন-পীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসুন। শহীদের রক্ত বৃথা যাবে না।

বার্তা প্রেরক—
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক

মো. নাহিদ ইসলাম
সারজিস আলম
হাসনাত আব্দুল্লাহ
আসিফ মাহমুদ
নুসরাত তাবাসসুম
আবু বাকের মজুমদার
👍49🔥12❤2
সেনাবাহিনী শিক্ষার্থীদের সাহায্য না করলেও শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে! -ব্যারিস্টার জিল্লুর রহমান
❤67🔥11