চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
634 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
‼️🚨Breaking News🚨‼️

ঢাকার আট থানার ওসি বদলি...!
❤2👍2👎1
‼️🚨Update🚨‼️

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলা নিয়ন্ত্রণ ও পরিচালনার চুক্তি করেছে ভারত

সূত্র : মানবজমিন
❤2👎2👍1
‼️🚨Update🚨‼️

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন শুধুমাত্র পরিস্থিতি সান্ত হলেই কারফিউ প্রত্যাহার হবে

সূত্র : মানবজমিন
বাংলাদেশে পড়াশোনা করতেন মহিমা, চরম রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার পরিপ্রেক্ষিতে বহু নেপালি ছাত্র-ছাত্রীর মতো তিনিও দেশে ফিরে গেছেন। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে মহিমা কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। বাংলাদেশে প্রায় তিন হাজার নেপালি ছাত্র-ছাত্রী আছেন। নেপাল সরকার বাংলাদেশে অবস্থানরত তাদের দেশের নাগরিকদের জন্য একটি ভ্রমণ নির্দেশনা জারি করেছে, যাতে তাদের জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

সূত্র : বিবিসি বাংলা
👍7
নুর হোসেন শহীদ হওয়ার পরে এরশাদের মন্ত্রীরা বলছিলো নুর হোসেন হেরোইনখোর, তাকে হেরোইনের পয়সা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার বুকে পিঠে লিখে দিয়েছিলো গনতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক। সে নেশাগ্রস্ত অবস্থায় রাজপথে নেমেছিলো এবং সেইজন্য গুলি করতে দেখেও সরে যায়নি।

কুমড়োপটাশ আরাফাত একই কথা বললো আন্দোলনকারী শহীদদের উদ্দেশ্যে, তারা নাকি নেশা করে বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিলো।

কী অদ্ভুত মিল দুই স্বৈরশাসকের বয়ানে। এরা বুঝতে অক্ষম জাগতিক কোন লোভে বা বিভ্রমে এরা দলে দলে জীবন দেয়নি। এরা জীবন দিয়েছে দেশকে দখলদার মুক্ত করতে। এরা ভয় পেয়েছে কারণ যেই ভয়ের রাজত্ব কায়েম করে সে তার শাসনকে চালিয়ে যেতে পেরেছিলো সেই ভয় ভেঙে গেছে।

সেনাবাহিনীও পারবে না এই লড়াই থামাতে। এই লড়াই শুরু হয়েছে, শেষ হয় নাই। এই লড়াই বিজয় ছাড়া থামবে না।

ইনকিলাব জিন্দাবাদ।
❤14👎1
শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলার উদ্যোগ প্রবাসী বাংলাদেশীদের

মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ও মানবাধিকার লংঘনের অভিযোগ এনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার উদ্যোগ নিয়েছে প্রবাসী বাংলাদেশীরা। মামলার  জন্য প্রয়োজনীয় তথ্য প্রমান সংগ্রহও শুরু করেছেন বলেন উদ্যোগের সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলে জানা গেছে।
👍23🤬2👎1
সেনাবাহিনী আছে কিন্তু ক্ষমতা নেই ||
সাংবাদিক আছে কিন্তু মিথ্যা ছাড়া সত্য প্রচার নেই ||
স্বাধীন দেশে বাস করি কিন্তু স্বাধীনতা নেই ||
বর্তমানে এটাই সেই বাংলাদেশ ||
👎9
সব হারাক।
যেই দেশের মানুষ শান্তিতে নাই যার জন্য ; কেন কষ্ট করে আয় করবো সুনাম করবো তার জন্য?
👍11🤬2❤1👎1
রাক্ষসীর প্রাণভোমরা তরুণদের হাত ।
🤬7❤1👎1
🇧🇩পনেরো বছর ধরে রাতদিন পোলাপানরে শুধু মুজিব,মুজিব গিলাইছে। পাঠ্যপুস্তকের পাতায় পাতায় শুধু এই জেনারেশনরে মুজিবরেই চিনাইছিল। চারশো কোটি টাকা খরছ করে বছর জুড়ে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম এবং সবচেয়ে ব্যয়বহুল মুজিবের জন্মশতবার্ষিকী করেছে।

কি লাভ হইলো এতোকিছু করে....?

সেই মুজিবের ভাষ্কর্য-ই আজ সেই জেনারেশন থেকে বাঁচাতে একদল হনু বাহিনী  দিয়ে পাহারা দিতে হইতেছে।🤣
👍13❤2👎1
বাংলাদেশ
🤬25❤1
বাংলাদেশে এই  আন্দোলনের মাঝে সবচেয়ে ভয়াবহ ঘটনা হচ্ছে পুলিশ এবং বিজিবি কর্তৃক অনেক শিক্ষার্থীর ধর্ষণ।

বাংলাদেশের নেটওয়ার্ক না থাকার কারণে তথ্য-উপাত্ত গুলো সঠিকভাবে যাচাই করতে পারতেছি না।
ইনশাআল্লাহ খুব শীঘ্রই ডকুমেন্টারি পাবলিশ করা হবে।
🤬33👍3👎2❤1
ছবিগুলার  মধ্যে এটা বুঝাতে চাচ্ছি বাংলাদেশ পুলিশ তারা কি বাংলাদেশে জন্ম নিছে? নাকি ভিন দেশের....?

নাকি তাদের পরিবারে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান নাই!?
🤬12❤1👎1
কারফিউর মেয়াদ বাড়লো, অফিসের জন্য নতুন সময়সূচী

কারফিউ’র মেয়াদ বাড়লো আরো দু’দিন। আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবারও কারফিউ বহাল থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এই দুদিন অফিস খোলা থাকবে, তবে নতুন সময়সূচী নির্ধারণ করে দিয়েছে সরকার।

সূত্র : বিবিসি বাংলা
👍2
আজ রাতের মধ্যেই ব্রডব্যান্ড চালু হচ্ছে বাংলাদেশে। অগ্রাধিকার ভিত্তিতে সব ওয়েবসাইট চালু হবে।

প্রতিবন্ধী- জুনাইদ আহমেদ পলক
👎4👍1