চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.4K subscribers
18.7K photos
4.42K videos
11 files
633 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
BOAT লাগলে এই নাম্বারে কল দিন, এগুলা বন্ধ করেন। কোন নাম্বারে কল দিয়ে পাওয়া যাচ্ছেনা।

BOAT এর অভাবে আমাদের ফটিকছড়িতে আমাদের যাতে কাল কোন খারাপ নিউজ শুনতে না হয়। হাজার হাজার স্বেচ্ছাসেবী রাস্তায় বিভিন্ন পয়েন্টে এখনো দাড়িয়ে আছে , কিন্তু , কোন BOAT পাওয়া যাচ্ছেনা

দূর দূরান্ত থেকে যারা দেখছেন তাদের আবারো বলছি ,দয়া করে Information বাদ দিয়ে , BOAT থাকলে সেগুলা নিয়ে ফটিকছড়ি মুভ করেন। সব জায়গায় পরিস্থিতি খারাপ।
😢50👍3
বৈদ্যুতিক বিপর্যয় এড়াতে ফেনী জেলাকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে,সমগ্র ফেনী জেলা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন

(সোর্স - এই সময় বিশ্বাস করা ছাড়া উপায় নাই)
👍41
📍ফেনী
গভীর রাত, আবার বৃষ্টি, চারদিকে হাজার হাজার মানুষের শব্দ, মাইকের শব্দ।
😢83😭24
🚨ফেনীতে কেউ আসবেন না। অন্য জেলায় যান🚨

‼️ফেনীর অবস্থা খুবই খারাপ। পুরো জেলা পানিতে ডুবে গেছে। এই অন্ধকারে উদ্ধারে খুবই কষ্ট হচ্ছে। হেলিকপ্টার ছাড়া সম্ভবও না। অলরেডি অনেকে আছে, চেষ্টা করছে। নতুন যারা ফেনী আসতে চাচ্ছেন তারা দয়া করে ফেনী না এসে কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, উত্তরবঙ্গের দিকে যান। যারা ফেনীতে তেমন কাজ করতে পারছেন না তারাও ওইসব এরিয়াতে যান। সেখানে পানি বেড়েই চলেছে। অবস্থা প্রচুর খারাপ। আগে খবর নেন, কোথায় কি লাগবে। তারপর যান।‼️

🚨 আপডেট: ফেনীতে ক্যাশ টাকা, শুকনা খাবার আর বোট লাগবে। মানুষ লাগবে না। উদ্ধার আর্মিরা করতেছে। সাধারণ মানুষকে যেতে দিচ্ছে না। ক্যাশ টাকা, বোট আর খাবার, ত্রাণ পাঠান শুধু। 😭😭😭😭

এখানে হেলিকপ্টার ছাড়া আর উপায় নেই 😭😭
😭58😢6👍3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
কুমিল্লার বুড়িচং এর বুড়বুড়িয়ায় সেনাবাহিনী উদ্ধার করতে গেলে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুজব ছড়িয়ে দেয় যে, সেনাবাহিনী নাকি বাঁধ ভাঙতে গেছে। যদিও পরে স্থানীয়দের বুঝিয়ে শান্ত করা হয়েছে। এই ভারতীয় দালাল আওয়ামী সন্ত্রাসীরা যেকোন অজুহাতে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

ভিডিও: কুমিল্লার সংবাদ
🤬113👍6😢3❤1😁1
নোয়াখালী, ফেনী দুইটা রাস্তায় জ্যাম লেগে আছে যার কারণে সেনাবাহিনী নৌবাহিনী এবং কোস্ট গার্ডের বহর গুলো মূল হটস্পট পয়েন্ট গুলোতে যেতে পারতেছে না।

আবার অনেক এ ঢাকা থেকে অতিউৎসাহী হয়ে অল্প কিছু ত্রাণ নিয়ে দিতে গিয়ে আরো বেশী জ্যাম লাগিয়ে দিচ্ছে হাইওয়ে গুলোতে।

কিন্তু মূলত যারাই যাচ্ছে কেউই বোট ছাড়া যেতে পারবেন না।

তাই দয়া করে সামরিক বাহিনীর গাড়ি গুলো কে যেতে দেন এবং তাদের সাহায্য করুন।

আপনারা এটাকে সিলেটের পরিস্থিতি ভেবে সবাই সেখানে গিয়ে জমাট বাধবেন না।

আল্লাহর দোহাই লাগে এটা সিলেট না এইখানে পরিস্থিতি অনেক ভয়াবহ সিলেটে একটা রোড ম্যাপ ছিলো এইখানে সেটা নেই।

যারাই মুভ করবেন নৌকা কিংবা বোট না থাকলে কেউ হটস্পট পয়েন্ট গুলোর দিকে যাবেন না।

আগে Rescue করা জরুরি বাঁচলে তারপর খেতে পারবে।
@warriorsof24
👍51🤬5
Water Information Management System (WIMS) Government Of India Hacked📌

Update Cooming soon......

#opindia
❤62🔥17🤝2
⚠️এলার্ট⚠️

🚨ফেনীতে কেউ আসবেন না। অন্য জেলায় যান🚨

‼️ফেনীর অবস্থা খুবই খারাপ। পুরো জেলা পানিতে ডুবে গেছে। এই অন্ধকারে উদ্ধারে খুবই কষ্ট হচ্ছে। হেলিকপ্টার ছাড়া সম্ভবও না। অলরেডি অনেকে আছে, চেষ্টা করছে। নতুন যারা ফেনী আসতে চাচ্ছেন তারা দয়া করে ফেনী না এসে কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, চট্টগ্রামের দিকে যান। যারা ফেনীতে তেমন কাজ করতে পারছেন না তারাও ওইসব এরিয়াতে যান। সেখানে পানি বেড়েই চলেছে। অবস্থা প্রচুর খারাপ। আগে খবর নেন, কোথায় কি লাগবে। তারপর যান।‼️

🚨 আপডেট: ফেনীতে ক্যাশ টাকা, শুকনা খাবার আর বোট লাগবে। মানুষ লাগবে না। উদ্ধার আর্মিরা করতেছে। সাধারণ মানুষকে যেতে দিচ্ছে না। ক্যাশ টাকা, বোট আর খাবার, ত্রাণ পাঠান শুধু।

(রাত ৩:০০)
😢57👍9
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
সতর্কতামূলক পোস্ট -

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে বন্যার পানির তীব্র স্রোতে যানবাহন ভেসে গিয়েছে। ৪/৫ জন কে স্পিডবোট দিয়ে উদ্ধার করা গেছে। প্লিজ এখন কেউ ছোট বড় যেই গাড়িতেই থাকুন, ফেনীর অংশ ক্রস করতে যাবেন না।

এক্সপার্ট রেস্কিউ টিম না আসলে, এই মুহূর্তে রেস্কিউ অপারেশন করা খুব ঝুঁকিপূর্ণ।

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
বন্যা দুর্গত মানুষের জন্য সবাই দোয়া করুন।
😭63❤2
Media is too big
VIEW IN TELEGRAM
3:30AM

কুমিল্লা বুড়িচং মহিশপাড়া পানিতে ভেসে যাচ্ছে 😭
কুমিল্লা সবাই এগিয়ে আসুন পুরো বুড়িচং ভেসে যাচ্ছে।
কুমিল্লা গোমতী নদীর বাঁধ বুরবুড়িয়া দিয়ে ভেঙ্গে গিয়েছে পানির ডল 😭
😢67👍2
⚠️গোমতির পাড়ে সেনাবাহিনীর সাথে কেনো যামেলা সৃষ্টি হয়েছে❓

কুমিল্লার মানুষজন সেনাবাহিনীর সাথে একদম কো-অপারেট করছে না। সারাদিন যতটা সম্ভব বাঁধ রক্ষা করার চেষ্টা করেছে সবাই। এখন পানির অবস্থা যেমন, সবাই এক প্রকার আশা ছেড়ে দিয়েছে।

সেনাবাহিনী চাচ্ছে নদীর দক্ষিণ দিক ঠিক রাখতে কারণ দক্ষিণ দিকে সকল গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশেষত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। কোনো ভাবে মহাসড়ক বন্ধ হয়ে গেলে বড় ধরনের কলাপ্স করবে।

সেনাবাহিনীর ওরা চাচ্ছে উত্তর দিকের কোনো একটা জনশূন্য এলাকার দিক দিয়ে বাঁধ খুলে দিতে যেন পানির প্রবাহ কিছুটা কমে। কিন্তু এলাকার মানুষ তা দিচ্ছে না। তাদের ভাষ্যমতে ওরা শহর বাঁচাতে গ্রাম নষ্ট করে দিচ্ছে।

দীর্ঘ ২৬ বছর কুমিল্লা কোনো বন্যা দেখে নাই। তাদের বন্যা নিয়ে তেমন প্রস্তুতিও নেই। বাঁধের অবস্থা একদম যা-তা। বাঁধ গুলোয় পর্যাপ্ত মাটি নেই যে দীর্ঘ সময় পানি প্রবাহ সামলাতে পারবে। তাদের এমন কর্মকাণ্ডের প্রভাব যে কী হবে বুঝতে পারছি না।

এখন কে বুঝাবে গ্রামের সাধারন মানুষদের 😰😰
😢117👍11❤2
এবার হ* ত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসান।

প্রায় দেড় মাস ধরে চলা আন্দোলনে পুলিশ ও সরকারদলীয় ক্যাডারদের হামলায় প্রান হারান হাজারো মানুষ। এর মধ্যে ৫ই আগস্ট সকালে ঢাকাস্থ আদাবর থানার রিং রোডে সকাল বেলা পুলিশের গুলিতে মারা যান মো: রুবেল নামের একজন গার্মেন্টস কর্মী।

এই হত্যায় আদাবর থানায় মামলা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম। যেখানে হত্যায় মদদ ও ইন্ধন দেওয়ার অভিযোগে ২৮ নম্বর আসামী করা হয়েছে সাকিবকে। এছাড়া ১ নম্বর আসামী শেখ হাসিনা ও ২ নম্বর আসামী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া আরও ১৫৩জনকে আসামী করা হয়েছে।
👍67🔥11😁10😱1👌1
৩ শয়তান
👍145😁19❤7🔥2👌1
ছাত্রলীগ তোরা আর ভালো হইবিনা
🤣112🤬9😁3🤪2👍1
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের " গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি" কার্যক্রম শুরু হয়েছে। দেশ বাসীর প্রতি আহ্বান আপনারা আপনাদের সাধ্য মত সাহায্য করুন।
স্থান: টিএসসি , ঢাকা বিশ্ববিদ্যালয়
❤89🔥7👍3
বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় বাঁধ ভেঙে যায়। এতে বিভিন্ন এলাকার লোকালয়ে পানি ঢুকেছে।

পানি প্রবেশ করেছে বুড়িচং উপজেলার ষোলনল, পীরযাত্রাপুর, ভরাসার, বুড়িচং সদর, বাকশিমুল, রাজাপুরসহ বিভিন্ন এলাকায়। রাতে আতঙ্কিত মানুষ দিশেহারা হয়ে যায়। অনেককে গোমতি বাঁধের ওপরে আসবাবপত্র ও গবাদি পশু নিয়ে অবস্থান নিতে দেখা গেছে।

পানি উন্নয়ন বোর্ড, গতকাল বৃহস্পতিবার রাতে বুড়বুড়িয়ায় বাঁধে ধস নামার আগ পর্যন্ত বিপৎসীমার ১৩২ সেন্টিমিটার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হয়েছে।

এদিকে কুমিল্লা সদর, মুরাদনগর ও দেবীদ্বার উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শত শত বাড়িঘর পানিতে ডুবে গেছে। বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ। এ ছাড়া ভারতের ঢলে প্লাবিত হয়ে চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। বিচ্ছিন্ন হয়ে পড়ে আঞ্চলিক সড়ক যোগাযোগ।

গোমতীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় কুমিল্লা সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত ৮৫ কিলোমিটার গোমতী বাঁধের দুর্বল অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। গোমতির বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো স্থানীয়দের বালুর বস্তা দিয়ে মেরামত করতে দেখা গেছে।

পানিবন্দী অসহায়দের মধ্যে খাদ্যসহায়তা আছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের লোকজনও মাঠে কাজ করছেন।
@warriorsof24
👍32❤1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
কুমিল্লার বুড়িচংয়ে বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম।

Telegram Join @Warriorsof24
😢62👍3
বুড়িচং উপজেলার বাকশীমুল, বলারামপুরের, পানাহার পুকুরপারের মানুষ আশ্রয়ের জন্য ছুটে যাচ্ছে। সবাই পাশে দাড়ান।

Telegram Join @Warriorsof24
😢59