একজন ভিক্টিমের নিজের ভাষ্য সরাসরি তুলে ধরা হল।
সাল,২০১৯..
পটিয়া সরকারি কলেজে অধ্যায়নরত ছিলাম।মূল শহরে থাকার কারণে মফস্বলে শহরে অবস্থিত কলেজে রোজ যাওয়া হতো না প্র্যাক্টিকাল বা প্রয়োজনীয় কাজের সময় ছাড়া।দ্বিতীয় বর্ষের শুরুতে ভর্তির একমাস পর কলেজে যায় সেদিন।যথারীতি ক্লাস ছিলো সেদিন জুলোজি ক্লাস "রিয়াজ স্যারের"। যখন রোল কল করা হয় তখন দাড় করানো হয়।
-" কি সমস্যা ক্লাসে আসো না কেন?জামাইকে সময় দিয়ে কলেজে আসার সময় পাও না?ডেক্সি মাজতে মাজতে?নাকি বাপ মারা গেছে?
যাক ব্যাপার না এখানে কলেজের কাছেই লজিং নিয়ে নাও,তারপর স্টুডেন্টের চাচা মামা ভাই কাউকে পেলে প্রেম করে বিয়ে করে ফেলো, তোমার মতো জঙ্গীরা এটা ভালো পারবে!"
একেকটা কথা কিভাবে বিঁধতে পারে?আমি পুরো ক্লাস চুপ করে দাড়িয়েই ছিলাম।পুরো ক্লাসে অনেকগুলো ছেলে!
তাও মিনমিনিয়ে বলেছিলাম শুরুতে আমার বাসা দূরে!
কথাগুলো বুকে এমন ভাবে গেঁথেছিলো চোখে পানি চলে এসেছিলো।পাশে আমার বান্ধবী বসা সে হাত ধরে রেখেছিলো,সে হিন্দু হয়েও আমার পর্দার জন্য করা অপমান তাকেও কষ্ট দিয়েছিলো।
অভিযোগের সুযোগ ছিলো না। কাকে করবো অভিযোগ,আমার একজনের কথায় কে পাত্তা দিবে!
এরপরে পরীক্ষার হলেও একবার ঝামেলা করার চেষ্টা করেছিলো পরিচিত ম্যাম ছিলেন তিনি সামলে নিয়েছিলেন সেদিন আলহামদুলিল্লাহ।
এটা তো গেল রিয়াজ স্যারের ঘটনা।
পরের ঘটনা আরো এক ধাপ এগিয়ে...
আপনারা জানেন,করোনার কারণে এইচএসসি'২০ইং এর পরীক্ষা অনুষ্ঠিত হয় নি।পরবর্তীতে দীর্ঘ সময় পরীক্ষা নেওয়ার সুযোগ না হওয়ায়,পরীক্ষা ব্যাতিত এর ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার বেশ কিছুদিন পর কলেজ হতে ভর্তির সময় জমাকৃত ডকুমেন্টস ও এইচএসসি'র ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট আনতে যায়। আমার সাথে আমার কলেজের মেয়ে বান্ধবীরাও ছিলেন। আলহামদুলিল্লাহ,আমি আমার ছাত্রীজীবন হতেই পুরোপুরি ধর্মীয় অনুশাসন মেনে পর্দা করি। ডকুমেন্টস গুলো দেওয়ার দায়িত্ব ছিল অফিস সহকারী উত্তম কুমার দাশের কাছে। আমি উনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস নেওয়ার জন্য যে ডকুমেন্টস গুলো দিতে হয় তার মূলকপি দেয়। তিনি সেগুলো দেখে আমার নিক্বাব খুলতে বলেন। আপনারা জানেন মূল সার্টিফিকেট নিতে অনেক গুলো Original Documents দিতে হয়।যা আসলে ভিন্ন কারো পক্ষে সচারাচর দেওয়া অসম্ভব। উনাকে আমি বিষয়টি বুঝিয়ে বলি। আমি উনাকে বলি,আমার পর্দা রক্ষার্থে তিনি যেন আমার নিক্বাব খুলে চেহারা দেখার বিষয়টি কনসিডার করেন। তিনি তখন আমার পর্দা নিয়ে বাজে মন্তব্য করা শুরু করেন। তিনি বলেন,এমন পর্দা অনেক দেখছি।এগুলো করে অনেকেই চুরিও করে।তোমরা এগুলো করে আবার উল্টা-পাল্টা সব কর,শুধু আমাদের দেখাতে বললে সমস্যা এবং তিনি এখানে অশ্লীল কিছু শব্দ ব্যবহার করেন।আমি এটার বিপরীতে উনাকে জানায় আমি বিবাহিত। তাও তিনি মন্তব্য করতে থাকেন।উনার এসব কথা শুনে আমার কান্না চলে আসে এবং আমি বিব্রতবোধ করি।
করোনাকালীন সময়ে হওয়ায় সে সময় অনেক ডিপার্টমেন্টেরই কার্যক্রম বন্ধ ছিল। আমি তখন,আমাকে খুব ভালো চিনেন এমন আমাদের একজন সহকারী অধ্যাপক ম্যামকে ফোন দেয়।উনাকে বিষয়টি বলি এবং তিনি সে অফিস সহকারীকে ফোনে জানানে তিনি,আমাকে খুব ভালো করে চিনেন এবং আমাকে যেন ডকুমেন্টস গুলো দিয়ে দেওয়া হয়। কিন্তু সে কর্মচারী উনাকে দিতে অস্বীকৃতি জানায়। সে ফোন কেটে যা তা ব্যবহার করে।
এবার আমি আমার মাহারামকে ফোন দেয়।তিনি কিছু সময় পর তার কর্মস্থল হতে সেখানে আসেন। তিনি বিষয়টি উত্তম কুমার দাশকে বুঝানোর চেষ্টা করেন। কিন্তু উক্ত কর্মচারী একপর্যায়ে বলেন,আপনার যে বাপকে আনবেন আনেন,তাও দিব না। তারপর আমার মাহারাম অধ্যক্ষ মহোদয়ের রুমে যান।কিন্তু সেখানে অধ্যক্ষ মহোদয় ছিলেন না। পাশের একটি রুমে উপাধ্যক্ষ মহোদয় ও কয়েকজন শিক্ষক ছিলেন। শিক্ষকদের আমার মাহারাম বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করেন এবং অনুরোধ করেন কোনো মহিলা শিক্ষক বা কর্মচারী দ্বারা চেহারার বিষয়টি নিশ্চিত করতে।
আল্লাহর রহমতে,ঠিক সে সময় সে রুমে কলেজের দুজন শিক্ষিকা এসে উপস্থিত হন। পরবর্তীতে,উপাধ্যক্ষ মহোদয় ও শিক্ষকদের সহযোগিতাপূর্ণ মনোভাবের কারণে উপস্থিত শিক্ষিকাগণ চেহারার বিষয়টি নিশ্চিত করেন এবং উক্ত কর্মচারীকে ডেকে ডকুমেন্টস দেওয়ার নির্দেশ দেন।
কিন্তু নিচে নেমে সে কর্মচারী বিভিন্ন মন্তব্য করতে থাকেন এবং আমার মাহারামের সাথে রূঢ় বিহেভ করলে একটু বাক-বিতণ্ডা হয়। সে কর্মচারী আমার মাহারামকে দেখে নেওয়ার হুমকি দেন।
এরকম একা আমার সাথে হয়নি আরো মেয়েদের সাথে হয়েছে।
দূর্ভোগ আমাদের আমরা আওয়াজ তুলতে পারিনি!
এরা পারছে ইন শা আল্লাহ। তাদের আল্লাহ সফল করুন।
কেউ কেউ বলবেন এটা কি শিক্ষক হেনস্থার ট্রেন্ড চলছে?
ঘটনা গুলো কি আপনাদের কাছে নিছক মনে হচ্ছে?কলেজের এই ঘটনা গুলোর পর প্রতিষ্ঠানের প্রতি সম্মান পড়ার শখ সব ধুলোর সাথে মিশে গেছে!

👍38🤬16😢10🔥2
এমনও নজির আছে এরকম শিক্ষকদের কারণে কথার কারণে কতো মেয়ে আত্মহত্যা করেছে!মানসিকভাবে,শারীরিকভাবে কতো ভাবে তারা অন্যায়ের শিকার!
আর কতো!
আওয়াজ উঠুক এবার।
পোস্টে আরো কয়েকজনের বিবৃতি এড করলাম।আরো কমপক্ষে ৫০জন আছে যারা ভিক্টিম সাথে সাক্ষী কিন্তু সংকোচে আড়ালেই থাকে।
আল্লাহ রহম করুন।এমন শিক্ষকদের উত্তম বিচার করুন।
তাওয়াক্কালতু আলাল্লাহ।
সাদনিন সুমাইয়া
একাদশ-দ্বাদশ (বিজ্ঞান বিভাগ)
সেশন ২০১৮-২০১৯

🔥52
তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা,টংঙ্গীর ছাত্র সৌরভ
১৮ জুলাই উত্তরাতে পুলিশের গুলিতে ক্ষত বিক্ষত হয়।
৭ দিন আই.সি.ইউ-তে থাকার পর জ্ঞান ফিরে সৌরভের। বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন
সৌরভের সুস্থতার জন্য দোয়া চাই।
আমাদের আহত যোদ্ধাদের ভুলে যাইয়েন না

😢209❤37👍8
বিএনপি নেতাদের সাথে মিটিং বৈঠক চালাচ্ছে আকবর সোবহান!
শেখ হাসিনাকে মৃত্যুর পরেও সমর্থন দিয়ে যাওয়া বসুন্ধরার এমডি আকবর সোবহান এখন বিএনপির সাথে আঁতাত করতেছে।।
মাস খানেক আগেও বিএনপি, জামায়াত- শিবিরের ১৪ গুষ্টি উদ্ধার করা আকবর সোবহান ৩১ আগষ্ট নারায়ণগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সাথে বৈঠক শেষে তোলা ছবি।
বৈঠকে বিএনপি গোলাম ফারুক খোকন বসুন্ধরার আকবর সোবহানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। বিনিময়ে বসুন্ধরা গ্রুপ খোকনকে কী কী দিয়েছে সেটা জানা যায়নি।

🤬120😡6👍4
মাত্র ৭ দিনে মেট্রোরেল চালুর পর এবার সিদ্ধান্ত এলো শুক্রবারেও চলবে মেট্রোরেল।
সোর্স- কালবেলা।
সোর্স- কালবেলা।
❤156🔥8👍3
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
👍67
এলপিজির দাম ১২ কেজিতে ৪৪ টাকা বাড়ল
দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ৪৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এর আগে টানা তিন মাস কমার পর ১২ কেজি সিলিন্ডারে গত দুই মাসে (জুলাই ও আগস্ট) দাম বেড়েছিল। এর মধ্যে জুলাইয়ে বেড়েছিল ৩ টাকা, আগস্টে ১১ টাকা।
ঘোষিত নতুন দর আজ সোমবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। সেপ্টেম্বরের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪২১ টাকা। গত আগস্টে দাম ছিল ১ হাজার ৩৭৭ টাকা। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে।

😢74👍5❤1
Media is too big
VIEW IN TELEGRAM
দেশে ইন্টারনেট বন্ধ করে যেভাবে গণহত্যা চালিয়েছিল গোপালী পুলিশ....😓
নতুন আরো একটি ভিডিও সামনে আসলো।
নতুন আরো একটি ভিডিও সামনে আসলো।
🤬117😢24👍1
শীঘ্রই পরিবর্তন হবে ৫, ১০, ২০ টাকার নোট: অর্থ উপদেষ্টা।
সূত্র- NTV
সূত্র- NTV
❤63👍5
সৌদি আরব পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা।
আটকরা হলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামিম আহমদ ও প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল। আটক জামিল সিলেট রেড ক্রিসেন্ট শাখার সেক্রেটারি। আটকের সময় তারা হজের ইহরামের কাপড় পরা অবস্থায় ছিলেন।

👍65😁7🔥1