Dr. Md. Faijul Huq
6.49K subscribers
67 photos
90 videos
21 files
94 links
01972859950 ও 01712859950 ছাড়া আমার অন্য নাম্বার নাই।
প্রতারকরা ফেসবুকে আমার নাম দিয়ে প্রতারণা করছে ,সাবধান থাকুন।
Download Telegram
নতুন দম্পতিদের সন্তান নেওয়ার আগে থাইরয়েড, ডায়াবেটিস এবং থ্যালাসেমিয়ার মতো জরুরি স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া উচিত।
❤22👍7
★ পীর আসলে একজন আধ্যাত্মিক জগতে পথ চলার শিক্ষক মাত্র । ছাত্র শিক্ষকের যে সম্পর্ক , পীর মুরিদের সেই সম্পর্ক এর বেশি কিছু না।পীর রাস্তা দেখাবে , মুরীদের কর্তব্য সেই পথে হাঁটা।

★ পীর তার মুরিদদের জান্নাতে নিবে এই ক্ষমতা পীরের হাতে নেই।মৃত্যুর পর পীর নিজে জান্নাতে যাবে কিনা তার কোন নিশ্চয়তা নাই , এটা একমাত্র আল্লাহর হাতে। তাই যার যার চেষ্টা তার তার করতে হবে। নিজের আমল এবং আল্লাহর ইচ্ছায় জান্নাতে যাওয়া যাবে। পীর শুধুমাত্র সঠিক পথে চলার পথ দেখাতে পারবেন।

★ মাজারে সিজদা করা, গানবাজনা সহ ওরস, সহ দরবার কেন্দ্রিক এমন ধর্ম ব্যবসা টাইপ অন ইসলামিক কাজকর্ম নিষেধ। কোন মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে না। মাজারে গিয়ে , মাজারে শায়িত আল্লাহর বান্দার জন্য দোয়া করা যেতে পারে।

★ কুরআন, হাদিস এবং কোরআন এবং হাদিসের আলোকে প্রতিষ্ঠিত ইজমা ও কিয়াস ব্যতীত অন্য কোন গাল গল্প মানা যাবে না। আমলের ক্ষেত্রেও এ বিষয়গুলো মাথায় রাখতে হবে।

★ সবকিছু আল্লাহর হাতে , পীরের কোন ক্ষমতা নাই মুরীদদের সন্তান দেওয়া, ভাগ্য পরিবর্তন করা, ব্যবসায় সফলতা এনে দেওয়া , এগুলো সম্ভব নয় ।পীর ভাগ্য বলতেও পারে না ভাগ্য পরিবর্তন করতে পারে না।

আলহাজ্ব ডাঃ মোঃ ফাইজুল হক
( কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মোজাদ্দেদিয়া তরিকার খেলাফতপ্রাপ্ত )
01972859950, 01712859950
❤16👍3
খেজুর ও ডুমুর (Fig) / শুকনা তিন ফল প্রাকৃতিকভাবে আয়রন ও এনার্জিতে ভরপুর। দীর্ঘমেয়াদী শারীরিক দুর্বলতা কাটাতে প্রতিদিন ২-৩টি খেজুর ও ডুমুর খাওয়ার অভ্যাস করুন।
❤20
সঙ্গীকে সময় দিন, একসাথে হাঁটুন, ছোট ছোট ট্যুরে যান। সম্পর্কের একঘেয়েমি কেটে যাবে , পারিবারিক জীবন সুন্দর হবে।
❤28👍2
বাজারের কৃত্রিম ইলেক্ট্রোলাইট ড্রিংকস না খেয়ে , ডাবের পানি পান করুন।

এটি ন্যাচারাল ও নিরাপদ ভাবে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং দ্রুত ক্লান্তি দূর করে এনার্জি ফিরিয়ে আনে।
❤18
ইমারজেন্সি গর্ভনিরোধক পিল (Emergency Contraceptive Pill) ঘনঘন খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। এটি নিয়মিত পদ্ধতি হিসেবে ব্যবহার করবেন না।
👍14
আমি জিংগো বিলোবা বিক্রি করি না। আমার ছবি এবং ভিডিও দিয়ে অনলাইনে প্রতারকরা এগুলো বিক্রি করতেছে। সাবধান থাকবেন। অনলাইনে এগুলো সব ভুয়া। অনলাইন থেকে কিনবেন না।

বাসার পাশের ফার্মেসিতে নামকরা কোম্পানির যেমন স্কয়ার কোম্পানি ,ইবনে সিনা কোম্পানি, রেডিয়েন্ট সহ অনেক নামকরা কোম্পানির জিংগো বিলোবা পাওয়া যায় । আপনার প্রয়োজন হলে বাসার পাশের ফার্মেসি থেকে কিনবেন। অনলাইন থেকে কিনবেন না ।
.
🔴 সতর্কতা:
কিছু প্রতারক আমার ছবি-ভিডিও ব্যবহার করে প্রতারণা করছে!

মোবাইল:
01972859950,
01712859950

এই দুইটা নাম্বার ছাড়া আমাদের কোন নাম্বার নাই। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই দুইটা যদি নাম্বার না থাকে তাহলে আমার ভিডিও অথবা ছবি থাকলেও মনে করবেন যে এখানে প্রতারণা হচ্ছে।
❤9🥰2
আজ শনিবার এবং কাল রবিবার সাভার চেম্বারে থাকবো 🙂
.
🟩 সাভার চেম্বারের ঠিকানা:
(নিচের লেখাগুলো ভালোভাবে পড়ুন প্লিজ)

বাসা # সি - ৯৮ (দ্বিতীয় তলা ), ফ্ল্যাট # ডি , মজিদপুর রোড, সাভার বাজার বাস স্ট্যান্ড , সাভার ,ঢাকা ।

🟩 বিস্তারিত ঠিকানা:

সাভার বাজার পুরাতন বাস স্ট্যান্ড ( অন্ধ মার্কেটের দক্ষিণ পাশে ) স্বপ্ন সুপার শপের সাথের ওভার ব্রিজের পাশের গলি (এই গলির মুখে রাজভোগ ভিআইপি মিষ্টান্ন ভান্ডার লেখা আছে ) মজিদপুর রোডে প্রবেশ করবেন ।

সামনে একটু হাঁটলেই হাতের ডান পাশে কমিশনারের কার্যালয় , আর একটু সামনে হাঁটলেই হাতের ডান পাশে আল বারাকা সুপার মার্কেট দেখতে পাবেন ,(এই মার্কেটে আত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সাইনবোর্ড দেওয়া আছে) এই মার্কেটের উল্টা পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায়, আলহাজ্ব ডাঃ মোঃ ফাইজুল হক লেখা সাইনবোর্ড আছে । দ্বিতীয় তলায় চলে আসবেন।

কোন রিক্সা নিতে হবে না হেটে এক থেকে দুই মিনিটের মধ্যে আমার চেম্বারে আসতে পারবে।

ঠিকানা না চিনলে আমাদের মোবাইল নাম্বারে ফোন দিবেন ।

🟥 সাভার চেম্বারে রোগী দেখার সময়:

★ শনিবার: সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত
★ রবিবার: সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত

.
🟢 বিশেষ দ্রষ্টব্য: সাক্ষাতের আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন ।

মোবাইল নাম্বার:
01712-859950
01972-859950
.
.
🔴 সতর্কতা:
আমি ডাঃ মোঃ ফাইজুল হক ,
প্রতারকরা ফেসবুকে আমার ছবি এবং ভিডিও ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করছে।

আমাদের মোবাইল নাম্বার হলো: 01972859950 ও 01712859950 , অন্য কোনো নাম্বার নাই। সতর্ক থাকবেন।
❤1
আমার কাছে চিকিৎসা নিতে চাইলে অবশ্যই নিচের লেখাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
.
.
🟩 ​আমি রোগ ভালো করে দেওয়ার গ্যারান্টি দিয়ে চিকিৎসা করি না ।পৃথিবীতে এমন কোনো ডাক্তার বা চিকিৎসা ব্যবস্থা নেই যার কাছে শতভাগ রোগী সুস্থ হয়ে যায়।

তবে এটুকু নিশ্চিত থাকতে পারেন, রোগী ভালো করার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিখাদ চেষ্টাটুকু করব। যত রোগী দেখেছি, সবার ক্ষেত্রে একই ফল আসেনি; অনেকের ক্ষেত্রে খুব ভালো ফলাফল এসেছে, আবার কিছু ক্ষেত্রে প্রত্যাশিত ফল হয়তো দেরিতে মিলেছে, আবার অনেকে ভালো হয়নি । এটা বুঝেশুনে চিকিৎসা নিতে হবে।
.
🟩 ​অনেকে স্থায়ী চিকিৎসা চায় , তাদেরকে বলি একটু ভেবে দেখুন তো, আপনার সাধারণ জ্বর বা সর্দি হলে কি আপনি ডাক্তারকে বলেন, "ডাক্তার সাহেব, এমন ওষুধ দেন যেন জিন্দেগীতেও আর কোনোদিন আমার জ্বর না হয়"?
.
নিশ্চয়ই বলেন না! আজ জ্বর ভালো হওয়ার চিকিৎসা নিলে ভবিষ্যতে তো আবার ঠান্ডা লাগতেই পারে। তাই রোগ সারিয়ে তোলা আমাদের কাজ, কিন্তু শরীর একটি জীবন্ত সত্ত্বা, ভবিষ্যতে অনিয়ম বা পরিবেশের কারণে রোগ আবার হতে পারে।
.
🟩 ​আমি জ্ঞাতসারে কেমিক্যালযুক্ত ক্ষতিকর ওষুধ বিক্রি করি না। ন্যাচারাল বা বিকল্প চিকিৎসা পদ্ধতিতে কাজ করি। প্রাকৃতিকভাবে রুট থেকে রোগ সারানোর চেষ্টা করি বলে এই চিকিৎসায় একটু সময় লাগে এবং ধৈর্য ধরে নিয়ম মেনে ওষুধ খেতে হয়। আমার লক্ষ্য সাময়িক বা তাৎক্ষণিক ভালো লাগা নয়, বরং ভেতর থেকে রোগীকে সুস্থ করে তোলা।
.
🟩 ​আমি যে ওষুধগুলো লিখি, সেগুলো আমার নিজের কাছে বা চেম্বারেই মজুদ থাকে। এমন ওষুধই সাজেস্ট করি যা আমার স্টকে বা হাতে আছে। তাই আপনার বাসার পাশের ফার্মেসিতে না পেলে সরাসরি আমাদের কাছ থেকেই সংগ্রহ করতে পারবেন।

তাই আপনি বলতে পারবেন না যে ডাক্তার সাহেব এমন ওষুধ লিখেছে যা শুধু তার কাছে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আমার পরামর্শ নিতে আসেন, কোন এলাকার কোন ফার্মেসিতে আমার লেখা ওষুধ পাওয়া যাবে এটা আমার জানার কথা না। তাই আমার কাছে আছে এমন ওষুধ শুধুমাত্র প্রেসক্রিপশনে লেখা হয়। এলোপ্যাথিক ওষুধের মত আয়ুর্বেদিক এবং ইউনানী ওষুধ সব জায়গায় এভেলেবেল পাওয়া যায় না। আমি আয়ুর্বেদিক এবং ইউনানী ওষুধ লিখলে উপরের লেখা প্রযোজ্য হবে। তবে হোমিও ওষুধ লিখলে তা আপনি বাংলাদেশের সকল স্থানে পাবেন।
.
.
​🟩 আমার চেম্বার ও পরামর্শের নিয়মাবলি।

🔵​ (১) সরাসরি সাক্ষাৎ: আপনারা চাইলে সরাসরি আমার চেম্বারে এসে দেখা করতে পারেন। সরাসরি চেম্বার ভিজিট ৬০০ টাকা।(সরাসরি চেম্বারে সাক্ষাত করতে চাইলে আমাকে জানাবেন , আমি চেম্বারের ঠিকানা এবং রোগী দেখার সময় এখানে লিখে দেবো) আর্থিকভাবে অসচ্ছল রোগীদের ক্ষেত্রে ভিজিট কম নেওয়া হয় এবং কিছু কিছু ক্ষেত্রে নেওয়া হয় না।
.
🔵(২) ​ভিডিও কল কনসালটেশন: দূরে থাকা রোগীদের জন্য ভিডিও কলের মাধ্যমে কথা বলার ও চিকিৎসা সেবা নেওয়ার সুব্যবস্থা রয়েছে। ভিডিও কলের ক্ষেত্রে ভিজিট ৬০০ টাকা এবং প্রতিটি সেশনের জন্য কমপক্ষে ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়, যাতে আরামসে বিস্তারিত আলোচনা করা যায়।
.
🔵(৩) ​ফ্রি পরামর্শ (হোয়াটসঅ্যাপ): আপনারা চাইলে আমাদের 01712859950 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের বয়স, বাসা কোথায় এবং সুনির্দিষ্ট সমস্যাগুলো লিখে পাঠাতে পারেন। সুযোগ অনুযায়ী আমি নিজে দেখে ফ্রি পরামর্শ দেওয়ার চেষ্টা করব।

🔵 আমার সাথে সরাসরি কথা বলার জন্য: সকাল আটটা থেকে সকাল দশটার মধ্যে 01712859950 মোবাইল নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবেন। (খুব বেশি ব্যস্ত না থাকলে সাধারণত এই সময় রোগীদের সাথে কথা বলে থাকি)
.
.
ডাঃ মোঃ ফাইজুল হক
২৪ বছরের অভিজ্ঞ , সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক ডাক্তার এবং সাইকোথেরাপিউটিক কাউন্সেলর।

কাউন্সেলিং , সাইকোথেরাপি ও CBT এর উপরে ঢাকা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ।
.
Masters in Communication Disorder (MCD ) ( On course ) University of Dhaka.

ACDAIE - Disability, Autism & Inclusive Education
( IER, University of Dhaka )

Trained in Psychotherapy, Therapeutic Counselling and CBT (University of Dhaka)

PGD in Applied Psychology,
PGD in Counselling Psychology,
Diploma in Applied Counselling,
Diploma in Child Counselling,

🔴 ‎01972859950 ও 01712859950

‎(এই দুইটি নাম্বার ছাড়া আমাদের অন্য কোন মোবাইল নাম্বার নাই ।)

হোমিওপ্যাথিক, বায়োকেমিক, ইউনানী, আয়ুর্বেদিক , প্রাকৃতিক চিকিৎসা, ভেষজ, কাউন্সিলিং, সাইকো থেরাপি , CBT এর মাধ্যমে শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যার সমন্বিত চিকিৎসা সেবা দেওয়া হয়।

🟢 আমার সম্পর্কে , আমাদের চিকিৎসা সম্পর্কে এবং আমরা কি কি রোগের চিকিৎসা করি তার বিস্তারিত জানতে নিম্নের ওয়েবসাইটের লিংকে ক্লিক করুন:

www.faijulhuq.com/about-us/
❤8
এবার আপনি যদি উপরের লেখা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার পরে, আমার চিকিৎসা নিতে আগ্রহী থাকেন । আমাকে জানাবেন ।

🔴 সতর্কতা:
কিছু প্রতারক আমার ছবি-ভিডিও ব্যবহার করে প্রতারণা করছে!

মোবাইল:
01972859950,
01712859950

এই দুইটা নাম্বার ছাড়া আমাদের কোন নাম্বার নাই। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই দুইটা যদি নাম্বার না থাকে তাহলে আমার ভিডিও অথবা ছবি থাকলেও মনে করবেন যে এখানে প্রতারণা হচ্ছে।
❤5
আসেন ওজন কমাই !

* সকালে ডায়েট সেব ২৫০ গ্রাম/একবাটি সাথে এক কাপ ( চায়ের কাপ) স্কিমড মিল্ক ও ছোটো একটি লাল আটার রুটি ।

* দুপুরে ক্ষিরা /শশা /গাজর/সালাদ /মুড়ি সাথে এককাপ রং চা ( চায়ের মধ্যে একটুকরা আদা, ও তিনচারটা তুলসিপাতা , চিনি বাদ )

* বিকেলে ক্ষিরা /শশা / গাজর/সালাদ / মুড়ি সাথে এক গ্লাস লেবুর শরবত , চিনি ছাড়া , সাথে এক চা চামুচ মধু দিতে পারেন .

* রাতে ২৫০ গ্রাম/এক বাটি ডায়েট সেব , একটি ফল ( কলা বা পেয়ারা বা কমলা বা ছোটো দুই টুকরা পাকা পেপে বা আমড়া ) ও ছোটো একটি লাল আটার রুটি ।

*প্রতিদিন বিকেলে ৪৫ মিনিট হাটাহাটি করবেন , প্রথম ১৫ মিনিট দ্রুত , তারপর ১৫ মিনিট স্বাভাবিক গতি , শেষের ১৫ মিনিট আবার দ্রুত ।


*** ডায়েট সেবের ফর্মুলা : পরিমান মত কদু / লাউ চুলায় চড়িয়ে দিয়ে , সামান্য হলুদ ও পরিমান মত লবন দিন ,পানি ও তেল দিবেন না । কদু থেকে কিছু পানি ও তেল বের হয়ে আসবে , সামান্য আচ-এ রাখুন একটু পরে তৈরি কয়ে যাবে ওজন কমানোর পথ্য ''ডায়েট সেব '' ।

উল্লেখ্যিত খাবার ছাড়া সকল খাবার নিষেধ । তবে পর্যাপ্ত পানি পান করবেন ।

Ref:
ওজন কমানোর এই পদ্ধতিটি উর্দু বই Wazan kam karne ka tareka এর লেখক , দাওয়াতে ইসলামির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কারী রযবী ( পাকিস্থান) এর , তিনি এই পদ্ধতি তার হাজার হাজার শিষ্য / মুরিদদের প্রয়োগ করেছেন ও প্রমান পেয়েছেন ।
❤12🥰1
অনেকেই স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের আগে অতিরিক্ত টেনশন করেন আমি কি ঠিকমতো পারফর্ম করতে পারব?, সঙ্গী কী ভাববে? , বা সব ঠিকঠাক হবে তো? এই অতিরিক্ত উদ্বেগের কারণে শরীর উল্টো রিঅ্যাক্ট করে এবং আসল সময়ে সমস্যা তৈরি হয়।

​যদিও এটা সম্পূর্ণ মানসিক এবং স্বাভাবিক একটি বিষয়!

​যখন আপনি অতিরিক্ত টেনশন করেন, তখন আপনার ব্রেন রিল্যাক্স হতে পারে না। ফলে শরীর থেকে 'অ্যাড্রেনালিন' হরমোন বেশি নিঃসৃত হয়, যা রক্তনালীগুলোকে সংকুচিত করে এবং স্বাভাবিক যৌন প্রতিক্রিয়ায় বাধা দেয়।

এটা একটা চক্রের মতো কাজ করে । টেনশন থেকে সমস্যা হয়, আর সেই সমস্যা পরের বার আরও বেশি টেনশন তৈরি করে।

​ এমন দুশ্চিন্তা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটি জিনিস মনে রাখবেন ,

​ সেক্স কোনো পরীক্ষা নয় যে আপনাকে A+ পেতে হবে। এটি দুটি মানুষের আবেগ ও ভালোবাসার একটি সুন্দর প্রকাশ। এখানে ভুল হতেই পারে, সাময়িক সময়ার জন্য একটু সমস্যা হতেই পারে যা ঠিক হয়ে যাবে , এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই।

​ ফলাফল বা শেষের দিকে কী হবে তা নিয়ে না ভেবে, সঙ্গীর ছোঁয়া, ঘ্রাণ এবং মুহূর্তটি উপভোগ করার চেষ্টা করুন। ফোকাস বদলে গেলে চাপ এমনিতেই কমে যাবে।

​ জীবনসঙ্গীর সাথে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলুন। অনেক সময় সঙ্গীর একটা ছোট আশ্বাস বা মিষ্টি কথা মুহূর্তের মধ্যে অর্ধেক টেনশন দূর করে দেয়।

​ তাড়াহুড়ো করলে নার্ভাসনেস বাড়ে। রিল্যাক্স হয়ে সময় নিয়ে শুরু করুন, শরীর আপনি থেকেই প্রস্তুত হয়ে যাবে।
​সবচেয়ে বড় কথা, নিজের ওপর ভরসা রাখুন। আপনার শরীর স্বাভাবিক এবং সুস্থ। একটু মনকে শান্ত রাখুন আর মুহূর্তগুলো উপভোগ করুন। দেখবেন, ভয় নিজেই পালিয়ে গেছে।
❤14🥰1
আজ শনিবার এবং কাল রবিবার সাভার চেম্বারে থাকবো 🙂
.
🟩 সাভার চেম্বারের ঠিকানা:
(নিচের লেখাগুলো ভালোভাবে পড়ুন প্লিজ)

বাসা # সি - ৯৮ (দ্বিতীয় তলা ), ফ্ল্যাট # ডি , মজিদপুর রোড, সাভার বাজার বাস স্ট্যান্ড , সাভার ,ঢাকা ।

🟩 বিস্তারিত ঠিকানা:

সাভার বাজার পুরাতন বাস স্ট্যান্ড ( অন্ধ মার্কেটের দক্ষিণ পাশে ) স্বপ্ন সুপার শপের সাথের ওভার ব্রিজের পাশের গলি (এই গলির মুখে রাজভোগ ভিআইপি মিষ্টান্ন ভান্ডার লেখা আছে ) মজিদপুর রোডে প্রবেশ করবেন ।

সামনে একটু হাঁটলেই হাতের ডান পাশে কমিশনারের কার্যালয় , আর একটু সামনে হাঁটলেই হাতের ডান পাশে আল বারাকা সুপার মার্কেট দেখতে পাবেন ,(এই মার্কেটে আত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সাইনবোর্ড দেওয়া আছে) এই মার্কেটের উল্টা পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায়, আলহাজ্ব ডাঃ মোঃ ফাইজুল হক লেখা সাইনবোর্ড আছে । দ্বিতীয় তলায় চলে আসবেন।

কোন রিক্সা নিতে হবে না হেটে এক থেকে দুই মিনিটের মধ্যে আমার চেম্বারে আসতে পারবে।

ঠিকানা না চিনলে আমাদের মোবাইল নাম্বারে ফোন দিবেন ।

🟥 সাভার চেম্বারে রোগী দেখার সময়:

★ শনিবার: সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত
★ রবিবার: সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত

.
🟢 বিশেষ দ্রষ্টব্য: সাক্ষাতের আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন ।

মোবাইল নাম্বার:
01712-859950
01972-859950
.
.
🔴 সতর্কতা:
আমি ডাঃ মোঃ ফাইজুল হক ,
প্রতারকরা ফেসবুকে আমার ছবি এবং ভিডিও ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করছে।

আমাদের মোবাইল নাম্বার হলো: 01972859950 ও 01712859950 , অন্য কোনো নাম্বার নাই। সতর্ক থাকবেন।
🥰3
আপনার স্পেশাল বাচ্চার ক্ষেত্রে (অটিজম /NDD ) যদি হোমিও চিকিৎসা নিতে চান তাহলে নিচের লেখাটি আগে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন প্লিজ।।
.
​মাঝে মাঝে বিভিন্ন গ্রুপে দেখি, অটিজম বা এই জাতীয় বিশেষ অবস্থাযুক্ত শিশুদের নিয়ে অভিভাবকরা নানা জায়গায় হোমিওপ্যাথিক চিকিৎসা করাতে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন। অনেকেই আবার চটকদার বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে বড় অঙ্কের টাকা খরচ করে চরম প্রতারণার শিকার হচ্ছেন।

যাইহোক, এমন বাচ্চাদের অভিভাবকদের জন্য কিছু কথা শেয়ার করছি।
.
প্রথমেই আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার অটিজম বা অন্যান্য NDD কোনো রোগ নয়। এটি মূলত শিশুদের এমন একটি বিশেষ অবস্থা, যা তাদেরকে অন্য দশটি সাধারণ শিশুর চেয়ে কিছুটা আলাদা করে তোলে।

​যেহেতু এটি কোনো রোগ নয়, তাই একে শুধু ওষুধ দিয়ে সারিয়ে তোলা বা ভালো করে দেওয়ার কথা বলে চিকিৎসা দেওয়ার অর্থ হচ্ছে প্রতারণা করা ।

আমরা একটি সাধারণ শিশুকে আমরা ধীরে ধীরে নানা কিছু শিখিয়ে বড় করে তুলি, তেমনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটিকেও বিভিন্ন থেরাপি ও সহায়তার মাধ্যমে ধীরে ধীরে দৈনন্দিন কাজকর্মের উপযোগী করে তুলতে হয়। যারা বিজ্ঞাপন দেয় যে এমন বাচ্চারা তাদের চিকিৎসায় সম্পূর্ণ ভালো বা নরমাল হয়ে গেছে, তা সম্পূর্ণ অবাস্তব, বিভ্রান্তিকর এবং প্রতারণামূলক কথা ।
.
এই শিশুদের সামগ্রিক বিকাশের জন্য একটি মাল্টি ডিসিপ্লিনারি সহায়তার প্রয়োজন হয়। এখানে এক একজন পেশাজীবী এক এক ধরনের হেল্প করেন।

যেমন:
★ ​নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , বাচ্চার খিঁচুনি বা এজাতীয় কষ্টকর শারীরিক লক্ষণগুলো নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেন।

★ ​ফিজিওথেরাপিস্ট ও অকুপেশনাল থেরাপিস্ট, গ্রস মোটর এবং ফাইন মোটর স্কিল বা শারীরিক ও হাত-পায়ের দক্ষতা বাড়াতে কাজ করেন। দৈনন্দিন প্রয়োজনীয় কাজগুলো যেন সহজে করতে পারেন সে বিষয়ে দক্ষ করে তোলেন।

★ ​স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, কথা বলা , খাবার গিলতে সমস্যা হওয়া ও যোগাযোগের সমস্যা দূর করতে সাহায্য করেন।

★ ​স্পেশাল এডুকেটর, সাধারণ শিশুদের থেকে একটু আলাদাভাবে, তাদের নিজস্ব গতিতে পড়ালেখা শেখাতে সাহায্য করেন।

★ ​কাউন্সিলর, অভিভাবকদের মানসিক চাপ কমাতে এবং সঠিক প্যারেন্টিংয়ে সহায়তা করেন।

★ ​ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার, শিশুটি একটু বড় হলে সমাজে যেন সে নিজে কিছু করে বাঁচতে পারে, সে বিষয়ে পথ দেখান।

★ ​অডিওলজিস্ট (ENT বিশেষজ্ঞের অধীনে), কানে শোনার কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করে সাহায্য করতে পারেন।

​তাহলে এখানে একজন হোমিও চিকিৎসকের ভূমিকা কী?

যেহেতু এটি ব্রেন ও নার্ভাস সিস্টেমের একটি বিশেষ অবস্থা, তাই সঠিক লক্ষণ মিলিয়ে সঠিক হোমিওপ্যাথিক বা বায়োকেমিক মেডিসিন প্রয়োগ করলে বাচ্চার ভেতরের কার্যক্ষমতা ও স্কিল বৃদ্ধিতে দারুণ সহায়তা পাওয়া যায়।

​হোমিওপ্যাথির জন্ম জার্মানিতে, এর আবিষ্কারক ছিলেন ডা. স্যামুয়েল হ্যানিম্যান।

এই ডা. স্যামুয়েল হ্যানিম্যান এর সময়েই জার্মানিতে এই ধারার আরেকটি চমৎকার চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন তাঁরই এক শিষ্য ডা. উইলহেম শ্যুসলার। তিনি মূলত অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন, পরবর্তীতে হ্যানিম্যানের শিষ্য হন। এই পদ্ধতির নাম বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি, যাকে সেলুলার থেরাপি বা টিস্যু রেমেডিও বলা হয়।

​বিদেশে এটি আলাদাভাবে পড়ানো হলেও আমাদের দেশে সাধারণত হোমিওপ্যাথির সাথেই এটি পড়ানো হয়। আমার দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি, এই ধরনের শিশুদের ক্ষেত্রে সাধারণ হোমিওপ্যাথির চেয়ে বায়োকেমিক মেডিসিনগুলো অত্যন্ত চমৎকার কাজ করে। হোমিওপ্যাথিক যে খারাপ কাজ করে বিষয়টি কিন্তু এমন না।

তবে, এর পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় থেরাপি ও থেরাপিউটিক কার্যক্রমগুলোও নিয়মিত চালিয়ে যেতে হবে। এতে বাচ্চার উন্নতির গতি দ্রুত ও দৃশ্যমান হয়।

​হোমিওপ্যাথিক বা বায়োকেমিক চিকিৎসা খরচ কেমন হওয়া উচিত?

ফেসবুকে অনেক সময় দেখি, অভিভাবকরা পোস্ট করছেন যে এক একজন ডাক্তার প্রতি মাসে ৭,০০০, ১০,০০০ বা তারও বেশি টাকা নিচ্ছেন!

একজন চিকিৎসকের অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী তাঁর নির্দিষ্ট ভিজিট থাকতেই পারে, সেটি সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু ওষুধের দাম এত হওয়ার কথা নয়।

​আপনি যদি বায়োকেমিক মেডিসিন দিয়ে চিকিৎসা করতে চান, তবে জার্মানির জেনুইন ওষুধ কিনলেও প্রতি মাসে ৫০০ থেকে ১,০০০ টাকার বেশি খরচ হওয়ার কোনো কারণ নেই।

​আর যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথির নিয়ম মেনে একটিমাত্র ওষুধ দিয়ে চিকিৎসা করেন, তবে বিশ্বের যেকোনো দেশের ভালো ওষুধ ব্যবহার করলেও প্রতি মাসে ৫০০ টাকার বেশি খরচ লাগার কথা নয়।

তাই অতিরিক্ত খরচের এই ফাঁদে পা দেবেন না। ডাক্তারকে ভিজিট দিয়ে বলবেন ওষুধের নাম লিখে দিতে। বিদেশি ওষুধ আমদানিকারক অথবা পাইকারি হোমিও ফার্মেসি থেকে আলাদাভাবে ওষুধ কিনে ডাক্তারি দেওয়া প্রেসক্রিপশন অনুসারে খাওয়াবেন।

​হোমিও চিকিৎসার নিতে চাইলে ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
❤3
হোমিওপ্যাথিতে অ্যালোপ্যাথির মতো নির্দিষ্ট কোনো বিশেষজ্ঞ’ (Specialist) ডিগ্রি হয় না, হোমিওপ্যাথিক চিকিৎসকরা সবাই মূলত জেনারেল ফিজিশিয়ান। তবে কোনো নির্দিষ্ট বিষয় বা NDD নিয়ে কাজ করার ক্ষেত্রে চিকিৎসকের ন্যূনতম বাস্তব প্রশিক্ষণ ও বোঝাপড়া থাকা জরুরি। না হয় চিকিৎসার ক্ষেত্রে এমন স্পেশাল বাচ্চাদের সম্পর্কে ধারণা না না থাকলে বাচ্চার স্বাভাবিক অবস্থাকেও অনেক সময় তিনি রোগ মনে করে ফেলতে পারেন, অথবা যেখানে একজন অকুপেশনাল থেরাপিস্টের সহায়তার প্রয়োজন অথবা স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এর সহায়তা প্রয়োজন তিনি তা বুঝবেন না এবং রেফার করতে পারবেন না।

​তাই চিকিৎসা হোমিও নিতে চাইলে আপনার বাসার পাশের অভিজ্ঞ বা নির্ভরযোগ্য কোনো চিকিৎসককে দেখান। খেয়াল রাখবেন তিনি NDD বা এই বিশেষ ক্ষেত্রটিতে কাজ করার মতো নির্ভরযোগ্য কোনো জায়গা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কি না।
তাহলে তিনি আপনার বাচ্চাকে সঠিকভাবে বুঝতে পারবেন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মিউজিক থেরাপি এবং এই শিশুরা বড় হওয়ার পর তাদের ব্যক্তিগত ও অ্যাডাল্ট বিষয়গুলো অভিভাবকরা কীভাবে সুন্দর ও সফলভাবে ম্যানেজ করবেন এ নিয়ে আমার লেখা দুটি তথ্যবহুল পিডিএফ বই রয়েছে।

​কারো যদি এই বই দুটি ফ্রিতে প্রয়োজন হয়, তবে নির্দ্বিধায় আমার 01712859950 এই WhatsApp নম্বরে একটি মেসেজ দিতে পারেন। আমি ইনশাআল্লাহ বইগুলো পাঠিয়ে দেব।

মোঃ ফাইজুল হক
সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক ডাক্তার।

কাউন্সেলিং , সাইকোথেরাপি ও CBT এর উপরে ঢাকা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ।
.
Masters in Communication Disorder (MCD ) Professional ( On course ) University of Dhaka.

ACDAIE - Disability, Autism & Inclusive Education
(IER, University of Dhaka )

PGD in Applied Psychology,
PGD in Counselling Psychology,
Diploma in Applied Counselling,
Diploma in Child Counselling,

Trained in Psychotherapy, Therapeutic Counselling and CBT (University of Dhaka)

Trained in Disability Management and Special Education (Proyash, Savar Cantonment , Dhaka )

🔴 সতর্কতা:
কিছু প্রতারক আমার ছবি-ভিডিও ব্যবহার করে প্রতারণা করছে!

মোবাইল:
01972859950,
01712859950

এই দুইটা নাম্বার ছাড়া আমাদের কোন নাম্বার নাই। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন।
ইসলাম ধর্মে হস্তমৈথুন/ মাস্টারবেশন হারাম ও গোনাহের কাজ ।

এই অভ্যাস থেকে পুরোপুরি বেরিয়ে আসার জন্য দৃঢ় মানসিক জোর এবং সুশৃঙ্খল জীবনযাপনের বিকল্প নেই।
.
এই বদ অভ্যাস থেকে বের হওয়ার জন্য , ​চাইলে নিচের ধাপগুলো মেনে চলতে পারেন:

​ সামর্থ্য থাকলে শরীয়তের বিধান অনুযায়ী দ্রুত বিয়ে করে নেওয়া এর সবচেয়ে কার্যকর ও সুন্নতি সমাধান। আর যদি এখনই বিয়ের সুযোগ বা সামর্থ্য না থাকে, তবে নিজেকে সংযত রাখতে নিচের বিষয়গুলোতে মন দিন।

​একাকী সময় কাটানো থেকে শতভাগ বিরত থাকুন, একাকীত্বই হলো শয়তানের প্রধান ফুসসুরি বা কুমন্ত্রণার জায়গা। রুমে বা ঘরে একা থাকার সুযোগ পেলেই পুরোনো অভ্যাসের কথা মাথায় আসে। তাই সবসময় চেষ্টা করুন পরিবার বা বন্ধুবান্ধবদের মাঝে থাকতে। একা থাকার চেয়ে ঘরের বাইরে কোনো কাজে সময় কাটানো অনেক ভালো।
​নিজের স্মার্টফোন ও ডিভাইসের ব্যবহার সীমিত ও নিরাপদ রাখুন: বর্তমান সময়ে এই আসক্তি বাড়ার পেছনে মোবাইল ও ইন্টারনেট বড় ভূমিকা রাখছে। রুমে একা শুয়ে রাতের বেলা ফেইসবুক, ইউটিউব বা রিলস স্ক্রোল করার বদঅভ্যাস থাকলে তা আজই ছাড়ুন। রাতের বেলা ফোনটা খাটের থেকে দূরে বা ঘরের অন্য কোথাও রেখে ঘুমাতে যান।


​সবসময় গঠনমূলক কাজে ব্যস্ত থাকুন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। পড়াশোনা, ক্যারিয়ার বা নিজের কাজকর্মে নিজেকে সারাদিন ব্যস্ত রাখুন। ক্লান্ত শরীর বিছানায় গেলেই ঘুম চলে আসে, তখন উল্টাপাল্টা চিন্তা করার সুযোগ থাকে না।

​ভালো ও নেককার বন্ধু নির্বাচন করুন, আড্ডা বা বন্ধুদের পরিমণ্ডলে সচেতন থাকুন। যে বন্ধুরা আড্ডায় অশ্লীল কথা বলে বা বাজে বিষয় নিয়ে আলোচনা করে, তাদের সঙ্গ এড়িয়ে চলুন। বরং দ্বীনদার, পরিচ্ছন্ন মানসিকতা ও ভালো লক্ষ্য আছে এমন বন্ধুবান্ধবের সাথে মিশুন।

​শারীরিক ব্যায়াম ও খেলাধুলায় মনোনিবেশ করুন, বিকেলে মাঠে যাওয়া, নিয়মিত হালকা ব্যায়াম বা জিম করা, কিংবা শরীরকে সচল রাখে এমন কাজে অংশ নিন। শারীরিক পরিশ্রম হলে মানসিক চাপ ও অতিরিক্ত উত্তেজনা অনেকটাই কমে যায়।

​চোখের ও মনের হেফাজত করুন, রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায় চোখ সংযত রাখুন। কোনো উসকানিমূলক ছবি বা ভিডিও সামনে আসলে তাৎক্ষণিকভাবে চোখ সরিয়ে নিন। কারণ এই ছোট ছোট দৃষ্টিই পরবর্তীতে বড় পাপে জড়িয়ে ফেলে।

​দৃঢ় ইচ্ছা শক্তি ও আত্মসংযম তৈরি করুন, নিজের ভেতরে এই জেদ বা মানসিক শক্তি থাকতে হবে যে, "আমি আমার প্রবৃত্তির দাস হব না, বরং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করব।" প্রথম কিছুদিন কঠিন মনে হলেও একটু দৃঢ়তা দেখালে আস্তে আস্তে অভ্যাসটা কাটিয়ে ওঠা সম্ভব।

​উত্তেজনা জাগার সাথে সাথে পরিবেশ পরিবর্তন করুন, হঠাৎ করে যদি মনের ভেতর খারাপ কোনো তাড়না বা ইচ্ছা জাগে, তবে তাৎক্ষণিকভাবে সেই জায়গা বা অবস্থান বদল করে ফেলুন। সোজা ওজু করে জায়নামাজে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে নিন কিংবা ড্রয়িংরুমে সবার মাঝে গিয়ে বসুন।

​সপ্তাহে বা নির্দিষ্ট সময়ে রোজা রাখার অভ্যাস করুন, সামর্থ্য থাকলে সপ্তাহে দুই দিন (সোম ও বৃহস্পতিবার) কিংবা মাসের আইয়ামে বিজ্বের রোজা রাখতে পারেন। রোজা মানুষের প্রবৃত্তি ও কামভাবকে নিয়ন্ত্রণে রাখতে দারুণভাবে সাহায্য করে।

​ধর্মীয় ও ইতিবাচক বই পড়ুন, অবসর সময়ে মোবাইলে সময় না কাটিয়ে ভালো কোনো বই, সিরাত গ্রন্থ বা আত্মশুদ্ধিমূলক ইসলামিক সাহিত্য পড়ুন। মন নরম হয় এবং আল্লাহর ভয় অন্তরে জাগে এমন বইগুলো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে সাহায্য করবে।

​একজন বিশ্বস্ত মুরুব্বি বা মেন্টরের পরামর্শ নিন, আপনার শুভাকাঙ্ক্ষী, দ্বীনদার কোনো শায়খ বা এমন কোনো বিশ্বস্ত মানুষ ঠিক করুন যার কাছে আপনি আপনার সমস্যা খোলাখুলি বলতে পারেন। প্রয়োজনে তাঁর তত্ত্বাবধানে থেকে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করুন।

​তওবা ও ইস্তেগফারের মাধ্যমে নতুন করে শুরু করুন, অতীতে ভুল হয়ে গেছে মানেই জীবন শেষ, এমনটা ভাববেন না। আল্লাহ তায়ালা বান্দার তওবা কবুল করার জন্য সবসময় প্রস্তুত থাকেন। যখনই মনে দুর্বলতা আসবে, দুই রাকাত নফল নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চান। দেখবেন মন অনেক হালকা হয়ে গেছে।
.
.
ডাঃ মোঃ ফাইজুল হক,
সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক ডাক্তার।
.

🔴 সতর্কতা:
কিছু প্রতারক আমার ছবি-ভিডিও ব্যবহার করে প্রতারণা করছে!

মোবাইল:
01972859950,
01712859950

এই দুইটা নাম্বার ছাড়া আমাদের কোন নাম্বার নাই। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই দুইটা যদি নাম্বার না থাকে তাহলে আমার ভিডিও অথবা ছবি থাকলেও মনে করবেন যে এখানে প্রতারণা হচ্ছে।
❤10😁1
https://www.facebook.com/reel/1180677957975995/

ক্ষয় রোগ এবং ধাতু রোগ !!
তরুণদের জন্য এই ভিডিওটি দেখা জরুরী ।
.
🔴 সতর্কতা:
আমি ডাঃ মোঃ ফাইজুল হক ,
প্রতারকরা ফেসবুকে আমার ছবি এবং ভিডিও ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করছে। সাবধান থাকবেন ।
.
আমাদের মোবাইল নাম্বার হলো:
01972859950 ও
01712-859950 ,
অন্য কোনো নাম্বার নাই। সতর্ক থাকবেন।
❤8👍1
ভাই আপনের লেখায় , আপনার ভিডিওতে খালি যৌন বিষয় টেনে আনেন ক্যান ?

- কারন , আমি চিকিৎসক। আমার কাছে এই রোগী বেশি আসে , আমি এই রোগী নিয়া কাজ করার সময় দেখলাম , বেশীরভাগ মানুষের ভুল কোথায় , বেশীরভাগ মানুষ কি ভুল জানে ।এই ভুল জানাকে সঠিক ভাবে উপস্থাপন করছি । যাতে মানুষ সঠিক টা জানতে পারে ।

মানুষের পুরো জীবনে যৌন জীবন একটা গুরুত্মপুর্ন অধ্যায় । এখানে ভুল জানার অর্থ হচ্ছে জীবনতাকে ত্যাচপাতা বানাইয়া ফেলানো ।
.
সেক্স এডুকেশন কেউ শেখায় না , মা বাবা শেখায় না , শিক্ষকরা শেখায় না , বড় ভাই শেখায় না । কেউ না ।

তাই আমি এই কামডা করতেছি । যাতে মানুষ ভুল না শেখে । এ বিষয় জানা হলো মানুষের একটা স্বাভাবিক পিপাসা । আমি ভালো কিছু দিয়া পিপাসা পুরন না করলে মানুষ খারাপ কিছু দিয়া পিপাসা পুরন করবে ।
.
🟩 আসেন কিছু প্রস্ন উত্তর পড়ুন ।

কিছু প্রশ্ন করি ?
-হ্যা করেন

লিঙ্গের স্বাভাবিক আকার কতটুকু ?
-চার থেকে ছয় ইঞ্চি , কারো তিন ইঞ্চি থাকলেও সমস্যা নাই ( দাঁড়ানো অবস্থায় )
.
লিঙ্গ বড় করার কোনো মেডিসিন কি আছে ?
.
-না, কোনো ওষুধ , তেল , মালিশ , ওয়েল , ক্রিম , মেশিন , ব্যায়াম এখোনো আবিস্কার হয়নি
.
অনেক বিজ্ঞাপন দেখি , লিঙ্গ বড় করার জন্য একফাইল ই যথেষ্ট !!!
-এগুলো সব ভুয়া , মানুষের সাথে প্রতারনা ।
.
যদি কারো আগে বড় ছিলো , কিন্তু এখন ছোটো হয়ে গেছে তার কি চিকিৎসা আছে ?
-যদি আগে সত্যি বড় থাকে আর এখন ছোতো হয়ে গেছে এমন হয় । তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করা প্রয়োজন
.
এর জন্য কোন ডাক্তারের কাছে যাবো ?
-আপনার যে প্যাথি ভালো লাগে সেই প্যাথির ডাক্তার দেখাবেন
.
যেমন?
-এলোপ্যাথি ভালো লাগলে এলোপ্যাথি ডাক্তার , হোমিও ভালো লাগলে হোমিও ডাক্তার , ইউনানী বা আয়ুর্বেদিক ভালো লাগলে ইউনানী বা আয়ুর্বেদিক ডাক্তার দেখাবেন । তবে অবশ্যই ভালো ডাক্তার দেখাবেন
.
পোস্টার বা টিভির বিজ্ঞাপনে যে দেখি ১০০% গ্যারান্টি দেয় , ওখানে কি যাওয়া যাবে ?
-না, কোনো ডাক্তার ১০০% গ্যারান্টি দিতে পারেনা , যারা দেয় তারা ওষুধ বেচার ধান্ধার জন্য , প্রতারনার জন্য গ্যারান্টির কথা বলে ।
.
হস্তমৈথুন করি মাজে মধ্যে , অনেকে বলে হস্তমৈথুন খুব ক্ষতি করে । এ বিষয়ে কিছু বলুন ।
- মেডিকেল সাইন্স বলে হস্তমৈথুনে কোনো শারিরিক ক্ষতি হয়না , এইডা আমার কথা না , মেডিকেলের কথা । কোনো কিছু অতিরিক্ত ভালো না । কিন্তু ইসলাম ধর্মে এটা হারাম । তাই আমার পরামর্শ হইলো মুসলিম হিসেবে আমাদের এই হারাম কাজ থেকে দুরে থাকা প্রয়োজন । এটা করবেন না।
.
হস্তমৈথুন থেকে কিভাবে বাঁচবো ।
-সবচেয়ে ভালো হয় যদি সুযোগ থাকে বিয়ে করে ফেলা । বিয়ের সুযোগ না থাকলে রোজা রাখা , আল্লাহর কাছে সাহায্য কামনা করা । আর মনকে খারাপ চিন্তা থেকে , পর্ন ফ্লিম দেখা থেকে , বাজে বন্ধুদের আড্ডা থেকে দুরে থাকা ।
.
এখন থেকে আর হস্তমৈথুন করবোনা , বাট আগে যে করেছি তার কি হবে ?
-এতে শারিরিক কোনো ক্ষতি হবে না , পাপ থেকে মুক্তির জন্য তওবা করলেই হবে । শয়তান বলছে বান্ধাকে খারাপ কাজ পাপের কাজ করাবে ,আর আল্লাহ বলছে বান্ধা তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন ।

সো এত টেনশনের কিচ্ছুনাই , মেডিকেল দিক থেকে আপনার সমসয়া হবে না । আর পাপ মাফ হয়ে যাবে তওবা করলেই । তার মানে আপনার কোনো সমস্যা আর রইলো না এ বিষয়ে ।
.
আমার বীর্য পাতলা হয়ে গেছে , কি করবো ?
-বীর্য পাতলা বা ঘনোর সাথে সেক্সের পারফার্মেন্সের কোনো সম্পর্ক নাই । মূল কথা হলো দেখতে হবে আপনার বীর্যে , সঠিক পরিমানে , সুস্থ্য , সবল শুক্র আছে কিনা ।
.
শুনছি মেয়েদের নাকি যৌন ক্ষমতা ছেলেদের চেয়ে অনেক বেশি , তাই আমি বিয়ে করতে ভয় পাচ্ছি । আমার ওয়াফকে সুখি করতে পারবো তো ?

-মেয়েদের কে আল্লাহ ছেলেদের জন্য বানাইছে । আর ছেলেদেরকে আল্লাহ মেয়েদের জন্য ই বানাইছে । মেয়েদের কোনো জিনের জন্য বা কোনো রোবটের জন্য বানায়নায় । আপনার জন্য যা বানানো হইছে তা অবশ্যই আপনার মত করেই বানানো হইছে । আপনার জন্য যা তা আপনার উপযোগী করেই বানানো । এই বিষয়টা মাথায় রাইক্ষেন শুধু । আপনার মতো যদি সবাই চিন্তা করতো তাহলে আমাদের পুর্ব পুরুষ তো বিয়া না কইরাই থাকতো , তারা কেউই পারতো না । এগুলো উদ্ভট কথা ।

.
লেখা ভালো লাগলে শেয়ার করুন , জ্ঞান অর্জনে লজ্জার কিছু নেই ।
.
.

🔴 সতর্কতা:
আমি ডাঃ মোঃ ফাইজুল হক,
প্রতারকরা ফেসবুকে আমার ছবি এবং ভিডিও ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করছে।

আমাদের মোবাইল নাম্বার হলো:
01972859950 ও 01712-859950 ,
এই দুইটা নাম্বার ছাড়া, অন্য কোনো নাম্বার নাই। সতর্ক থাকবেন। সাবধান থাকবেন।
❤7
জীবন অনেক সুন্দর, আর নিজের মানসিক শান্তি সবার আগে। কিন্তু আমাদের চলার পথে প্রায়ই এমন কিছু মানুষের মুখোমুখি হতে হয়, যারা আমাদের সময়, প্রচেষ্টা এবং অস্তিত্বের কোনো মূল্যই দিতে চায় না।

আপনার কাজ, আপনার সময় আর আপনার মেহনতকে যদি কেউ ন্যূনতম গুরুত্ব না দেয়, তবে পরিষ্কার বুঝে নিন সে আপনার জীবনে চলার মতো উপযুক্ত কোনো মানুষ নয়। বিনা দ্বিধায় এমন মানুষগুলোকে এড়িয়ে চলুন।

আপনি হয়তো কাউকে নিজের ছায়ায় বড় করতে চান, তাকে নিজের পায়ে দাঁড় করাতে চান বা প্রতিষ্ঠিত দেখতে চান। কিন্তু সে যদি আপনার এই আন্তরিক সদিচ্ছা বা প্রচেষ্টার বিন্দু মাত্রও মূল্য না বুঝে, তবে তাকে তার নিজের মতো থাকতে দিন। জোর করে কাউকে ভালো রাখা যায় না।

যেকোনো সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া খুব জরুরি। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে যার সাথে আলোচনা করছেন, সে যদি আপনার মতামত বা পরামর্শকে সবসময় অবহেলা করে এবং গুরুত্ব না দেয়, তবে তার সান্নিধ্য থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ।

যার সাথে আপনি চলছেন, তার ভেতরের মানুষটাকে চেনার চেষ্টা করুন। সে কি কথায় কথায় আপনাকে ছোট করার চেষ্টা করছে? তার কোনো কথা বা আচরণ কি আপনার মনে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে? তার প্রতিটি আচরণ গভীরভাবে খেয়াল করুন। যদি দেখেন সে কেবল নিজেকে বড় বা শ্রেষ্ঠ দেখানোর জন্য আপনাকে বারবার ছোট করছে, তবে এক মুহূর্তও দেরি না করে তার সঙ্গ ত্যাগ করুন।

আপনার মূল্য যে মানুষটি বুঝতে অক্ষম, তার থেকে দূরত্ব বজায় রাখাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার প্রয়োজন নেই।
❤3