ILMAN NAFIYA
✔
10.1K subscribers
1.96K photos
455 videos
390 files
256 links
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Download Telegram
আল আসমাউল হুসনা
.
৪।
আল-কুদ্দুস
[ অতি পবিত্র ]
.
‘আল-কুদ্দুস’ হলেন সেই সত্তা, যিনি এমন সব বিষয় থেকে অতিমাত্রায় পবিত্র ও মুক্ত, যা মন্দ বলে বিবেচিত হয়। তিনি সব দিক দিয়ে মহান এবং ত্রুটিমুক্ত।
#ilmannafiya
❤11👍2🎉1😇1
আল আসমাউল হুসনা
.
৫।
আস-সালাম
[ শান্তি ও নিরাপত্তা দানকারী ]
.
‘আসসালাম’ সেই সত্তা, যিনি সৃষ্টিকুলকে শান্তি ও নিরাপত্তা দান করেন। ভিন্ন অর্থে, ‘আসসালাম’ বলে সে সত্তাকে বোঝানো হয়, যিনি সব রকম ত্রুটি ও অপূর্ণতা থেকে মুক্ত ও পবিত্র। আর এ শব্দটি দিয়ে এ পবিত্রতার বিষয়টি অত্যন্ত জোড়ালোভাবে প্রকাশ পেয়েছে।
#ilmannafiya
❤12👍1🎉1😇1
সীরাত পাঠ প্রতিযোগিতার একটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখেছেন, আফিফা তাবাসসুম, তিনি ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী। উত্তরটি আমাদেরকে স্পর্শ করেছে।

উত্তর নং ২➤ সম্ভবত পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন এটাই যে, আমি নবিজি সা: কে দেখলে কি করব।!

তাঁকে কিছু বলা ওতটাও সহজ হবে না। আমার গলা শুকিয়ে যাবে, বুক কাঁপতে থাকবে, মুখের কোনো ভঙ্গিমা বদলানো ছাড়াই এ দুই নয়নে অঝরে অশ্রুপাত হতে থাকবে, পেয়ারা নবিকে একপলক দেখাই যেন এজীবনের সার্থকতা।

বেশ কিছুক্ষন তাঁর দিকে তাকিয়ে থাকবো। চক্ষুদয় যেন পলকই ফেলতে চাইবে না। তারপরেও কিছু একটা বলার চেষ্টা করব থর থর কাপো কাপো গলায়।

নাহ, এতো চেষ্টা করেও লাভ হলো না।আমি তো তার সামনে দাড়ানোরই যোগ্যতা রাখি না, কথা বলার সাহস কোথা থেকে পাব...!
"::ইয়া রাসুলুল্লাহ,,,, 😭। ইয়া রাসুলুল্লাহ,,"

এই দুইটা শব্দ বলতেই আমার দমটা বেরিয়ে যাবে। তারপর আল্লাহ আল্লাহ করতে করতে কিছু একটা বলার চেষ্টা করব। বলবো :
"আপনাকে যে বড্ড ভালোবাসি রাসুলুল্লাহ সাঃ। এ ভালোবাসা কখনোই বলে বুঝানোর মত নয়। কিন্তু এই পাপিষ্ঠ, গুনাহে জর্জরিত আত্মা কখনোই আপনার সামনে দাড়ানো যোগ্যতা রাখেনা। আমাকে ক্ষমা করে দিন। এ দুনিয়ায় তো আমি আপনার সঙ্গে থাকতে পারলাম না। কিন্তু আখিরাতে আমি আপনারই সাথে এবং আল্লাহর অনেক নিকটে থাকতে চাই। ইয়া রাসুলুল্লাহ সাঃ, আমার জন্য একটু দুয়া করে দিন, একটু মাথায় হাত বুলিয়ে দিন। আপনাকে দেখে হৃদয়ে যে তুমুল ঝড় শুরু হয়েছে তা যে কোনোভাবেই থামাতে পারছি না রাসুলুল্লাহ। আমাকে এমন কিছু শিখিয়ে দিন ইয়া রাসুলুল্লাহ, যেন আমি ও আমার পরিবার একত্রে জান্নাতুল ফেরদৌসে আল্লাহ তায়ালার অনেক নিকটে ও আপনার পাশাপাশি থাকতে পারি🥺।

এইযে এতক্ষণ বক বক করলাম,, কিন্তু আসলে আমি তার সামনে এতক্ষণ দাড়িয়ে এতোগুলো কথা বলার সাহস,ক্ষমতা, সক্ষমতা,স্পর্ধা কোনো কিছুই রাখি না। আল্লাহ তায়ালাই ভালো জানেন আসলেই রাসুলুল্লাহ সাঃ কে সামনে পেলে আমি কি করতাম, কেমন হত সেই মুহুর্তটা...!
.
আতীক উল্লাহ হুজুরের টাইমলাইন থেকে...
❤10
নবীজি (সা) এর ৩ জন পুত্র সন্তানের একজন ছিলেন আবদুল্লাহ (রা)। তাঁকে তাইয়্যিব ও তাহির নামেও উল্লেখ করা হয়। তিনিও অন্যান্য পুত্র সন্তানদের ন্যয় শৈশবেই ইন্তেকাল করেন।
.
এক চুমুক সীরাহ
😢4
হুমাইরা
রাসুলুল্লাহ (সা.)-এর প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা (রা.)-এর ডাকনাম বা উপাধি ছিল। রাসূলুল্লাহ ﷺ আম্মাজান আয়িশা রাদিয়াল্লাহু আনহা-কে ভালোবেসে “হুমায়রা” বলে ডাকতেন।

‘হুমায়রা’ শব্দটি আরবি ভাষায় স্নেহসূচক সম্বোধন হিসেবে ব্যবহৃত হতো। আয়িশা (রা.)-এর প্রতি রাসূলুল্লাহ ﷺ-এর গভীর ভালোবাসা ও স্নেহের প্রকাশ হিসেবে এই নামে তাঁকে সম্বোধন করার বর্ণনা পাওয়া যায়।
.
[ রেফারেন্স: আস-সুনানুল কুবরা, ইমাম নাসায়ী: ৮৮৭০, ৮৮৯৪; মুসনাদে আহমাদ: ২৪৮৫৫; সুনানে ইবনে মাজাহ: ২৪৭৪; সিয়ারু আ‘লামিন নুবালা, ইমাম যাহাবী: ২/১৫৩–১৫৪; আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, ইবনে কাসীর: ৭/৯৪ ]
.
লেখা: আরিফুল ইসলাম, তরুন লেখক, গবেষক
❤13
Audio
সূরা মূলক
শায়খ আতীক উল্লাহ্‌ (হাফি.)

প্রতিদিন রাতে শোয়ার আগে সূরা মূলক তিলাওয়াত করতে ভুলে যাবেন না ইন শা আল্লাহ!
❤6
Audio
সূরা বাকারা । ২৮৫-২৮৬
মাওলানা আতিক উল্লাহ্‌ (হাফি.)

"যে ব্যক্তি কোন রাতে সূরা বাকারার শেষ দু’আয়াত তিলাওয়াত করবে তা তার জন্য যথেষ্ট হবে।"
-সহীহ মুসলিম (ইফা) / ১৭৫১

প্রতিরাতে শোয়ার আগে আমরা এ'দুটি আয়াত তিলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে পারি ইন শা আল্লাহ!
❤8
Audio
আতিক উল্লাহ্‌ (হাফি) হুজুরের কন্ঠে শুনুন সূরা কাহাফের সম্পূর্ণ তিলাওয়াত।

শুরু হয়েছে পবিত্র জুম'আ
একবার হলেও সূরা কাহাফ সম্পূর্ন তিলাওয়াত করতে ভুলে না যাই
❤5
Media is too big
VIEW IN TELEGRAM
সূরা কাহাফ
মুহাম্মাদ আতিক উল্লাহ্‌ (হাফি.)
❤8
নিশ্চয়ই আল্লাহ তা'আলা তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না!

ড. বিলাল ফিলিপ্স
❤21👍1
Media is too big
VIEW IN TELEGRAM
সূরা দুখান
আয়াত ৪০-৫৯
.
উস্তায মাহমুদ হুযাইফা (হাফি.)
আর রাইয়্যান কুরআন একাডেমি, USA
❤2
আর রহমানের বান্দা তো তারাই
যারা দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করে
.
আল- ফুরকান | ৬৩
❤24
নাস্তিক কথোপকথন
.
— তোমরা দাবি করো, কুরআনে সবকিছু আছে। সব সমস্যার সমাধান আছে।

— হ্যাঁ, আছেই তো।

— তাহলে আগামীকালের আবহাওয়া কেমন হবে কুরআন থেকে বের করে দেখাও।

আস্তিক সাথে সাথে আবহাওয়া অফিসে ফোন করে সংবাদ জেনে নিয়ে বলল
— আগামীকাল দিনের বেলা আবহাওয়া স্বাভাবিক থাকলেও রাতে হালকা বৃষ্টি হতে পারে।

— বোকা পেয়েছ আমাকে?

— কেন কী হয়েছে?

— তোমাকে না বলেছি কুরআন থেকে সমাধান বের করতে?

— কুরআন থেকেই তো সমাধান বের করেছি। কুরআনে বলা আছে,

فَسۡـَٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ

যদি তোমাদের জানা না থাকে, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করে নাও। (নাহল: ৪৩)


আমি তাই করেছি। পথটা কুরআনই বাতলে দিয়েছে।
.
— মুহাম্মাদ আতীক উল্লাহ (হাফি.), সুইটহার্ট কুরআন
❤24👍1
Media is too big
VIEW IN TELEGRAM
তোমাদের জন্য তোমাদের দীন
আর আমার জন্য আমার দীন
❤6
Media is too big
VIEW IN TELEGRAM
আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো
❤11
Media is too big
VIEW IN TELEGRAM
প্রিয় নবীজির (সা) হারিয়ে যাওয়া ও অবহেলিত ১০টি সুন্নাহ
#ilmannafiya
❤10
"বৃষ্টি যেভাবে মৃত যমীনে জীবন সঞ্চার করে, দ্বীনের গভীর জ্ঞান তেমনি মৃত অন্তরকে জীবিত করে।"

ইমাম ইবনু হাজার (রহ.)
সহীহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যাকার 
সূত্র: ফাতহুল বারী, ১/১৭৭
❤10
"আপনার মনে যখন কিছু দান-সদকা কিংবা কোনো নেক কাজ করার ইচ্ছা জাগবে, তখন সেটা তৎক্ষণিক করে ফেলবেন; কারণ, শয়তান সেই ভালো কাজে বাধা দিতে সময় নেবে না।"
.
— সুফিয়ান সাওরী (রহ.)
(হিলয়াতুল আউলিয়া)
#ilmannafiya
❤9👍5
আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
❤4