Mia Golam Porwar
✔
10K subscribers
1.36K photos
136 videos
776 links
Official Telegram Channel of Mia Golam Porwar: Secretary General & Former MP of Bangladesh Jamaat-e-Islami.

🌐Stay Connected on Web👉 www.miagolamporwar.info

Follow us on-
🔵 FB👉 fb.com/miagolamporwar
🟣 TW👉 twitter.com/miagolamporwar
Download Telegram
জামায়াতের সাংগঠনিক কাঠামো নিয়ে টিআইবির প্রতিবেদন অসত্য ও বিভ্রান্তিমূলক: মিয়া গোলাম পরওয়ার

‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে গত ১ নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে যে অসত্য তথ্য দেয়া হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২ নভেম্বর এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের সকল স্তরে গণতান্ত্রিক চর্চা করে গঠনতন্ত্র অনুযায়ী। একই সঙ্গে সংগঠনের সকল স্তরে মহিলাদের কার্যক্রম ও কমিটি রয়েছে। ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে টিআইবির গবেষণা প্রতিবেদনে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ে কমিটিতে নারীদের কোনো অংশগ্রহণ নেই’ মর্মে যে তথ্য উপস্থাপন করা হয়েছে- তা অসত্য ও বিভ্রান্তিমূলক। আমি প্রতিবেদনে প্রদত্ত তথ্যের নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিস্তারিত...
🥰26👍6❤4
জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের কারাভোগ শেষে মুক্তিলাভ উপলক্ষে আজ ৩ নভেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, জনগণের অধিকার, সাধারণ যাত্রী ও প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। জনগণের অধিকার জনগণের হাতে ফিরে না আসা পর্যন্ত এ লড়াই চলবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, এক মাস তিন দিন কারাভোগের পর আমাদের সম্মানিত সহকর্মী মেজর (অব.) আখতারুজ্জামান আবার আমাদের মাঝে ফিরে এসেছেন- আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি কোনো অন্যায় করেননি; বরং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদ করতে গিয়ে তাকে কারাভোগ করতে হয়েছে। বিস্তারিত....
❤43🥰2
Media is too big
VIEW IN TELEGRAM
পোশাকশিল্পে চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে মাননীয় বিরোধীদলীয় নেতার আহ্বান

শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করতে হবে
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
❤32👍6🥰1
Media is too big
VIEW IN TELEGRAM
ব্যারিকেড থেকে ব্যালট | যে পথ পেরিয়ে সংসদে নারী | জুলাই ডকুমেন্টারি | WOMEN'S WING | JAMAAT-E-ISLAMI

বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহিলা বিভাগ।
👍17❤8🥰1
পারস্পরিক শ্রদ্ধা ও আদর্শিক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে বাংলাদেশ ও চীন একে অপরের কাছ থেকে শিক্ষা নিতে পারে : মিয়া গোলাম পরওয়ার

আজ ৪ নভেম্বর দুপুর আড়াইটায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল হলে ঢাকাস্থ চীনা দূতাবাসের আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, জনাব মোবারক হোসাইন, নুরুল ইসলাম বুলবুল এমপি এবং মোহাম্মদ সেলিম উদ্দিন; ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, মীর আহমাদ বিন কাসেম এমপি, নাজিবুর রহমান মোমেন এমপি, নুরুন্নিসা সিদ্দিকা এমপি, এডভোকেট সাবিকুন্নাহার এমপি এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর।

বিস্তারিত...
❤26👍1🥰1
Media is too big
VIEW IN TELEGRAM
ঢাকাস্থ চীনা দূতাবাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য
❤32👍2🥰1
পোশাকশিল্পের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, ন্যূনতম মজুরি নির্ধারণ, শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ, একের পর এক কারখানা বন্ধ এবং লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা মনে করি, বর্তমান পরিস্থিতি কেবল শ্রমিক-মালিক বিরোধের বিষয় নয়; এটি দেশের শিল্প উৎপাদন, রপ্তানি বাণিজ্য, বৈদেশিক মুদ্রা অর্জন এবং জাতীয় অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সংকট।

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু শ্রমিক আহত হয়েছেন। তৌফিক শেখ (২১) নামে একজন শ্রমিক গুরুতর আহত হওয়ার পর রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিস্তারিত...
❤19👍1🔥1🥰1
Media is too big
VIEW IN TELEGRAM
'শ্রমিকের ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়, এটি তার অধিকার'
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
❤19👍3🥰1
‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রধান অতিথি:
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

আরও বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ।

📑 ৬ নভেম্বর, ২০২৬ | জুম'আ বার | সকাল ১১টা
📍 আল-ফালাহ মিলনায়ন, মগবাজার, ঢাকা

আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী।
❤23🥰3