সায়েন্স বী নিয়ে এলো আপনাদের জন্য আরেকটি মজাদার প্রতিযোগিতা "সেরা প্রশ্নের, সেরা উত্তর"! এই ইভেন্টটি চলবে সপ্তাহ ব্যাপী, অর্থাৎ ২২-২৮ জুন। সেরা প্রশ্নকর্তা ও সেরা উত্তর দাতা উভয় পাবেন সায়েন্স বী'র তরফ থেকে উপহার ও ই-সার্টিফিকেট!
অংশগ্রহণ করার নিয়ম:
- ইভেন্টটি কেবল Science Bee - বিজ্ঞান ও গবেষণা গ্রুপে অনুষ্ঠিত হবে। আপনার প্রশ্ন অথবা উত্তর ওই গ্রুপেই করতে হবে।
- প্রশ্ন অবশ্যই বৈজ্ঞানিক হতে হবে। ইউনিক ও হাস্যরসাত্মক প্রশ্ন বেশি প্রাধান্য পাবে।
- প্রশ্নের শেষে অবশ্যই #sb_QNA_2025 হ্যাশট্যাগটি থাকতে হবে।
- উপরে উল্লেখিত হ্যাশট্যাগ যুক্ত প্রশ্নের কমেন্টে উত্তর লিখলেই কেবল সেই উত্তরটি গণনা করা হবে।
- উত্তর হতে হবে ব্যাখ্যা মূলক, বৈজ্ঞানিক ও সহজ ভাষায়।
- বিভিন্ন AI এর সাহায্যে লেখা ও কপি করা উত্তর গ্রহণযোগ্য নয়।
- যিনি অন্যের উত্তর কপি করবেন কিংবা সম্পূর্ণ AI এর সাহায্যে উত্তর করবেন তিনি সরাসরি বাদ পড়বেন।
তো দেরি কেনো? এখনই শুরু করে দিন। আমরাও দেখি কে কতটা সৃজনশীল! 🫡
সময় সীমা : ২৮ তারিখ, রাত ১১.৫৯ পর্যন্ত।

❤5
১৯৬২ সালের গ্রীষ্মে, ফরাসি ভূতাত্ত্বিক মিশেল সিফ্রে ফ্রেঞ্চ আল্পসের নিচে ১৩০ মিটার গভীর স্কারাসঁ গুহায় নামেন। উদ্দেশ্য ছিল একটি নতুন আবিষ্কৃত বিশাল বরফ খন্ড পর্যবেক্ষণ। তবে মাত্র দুই সপ্তাহের অভিযান তাঁর কাছে যথেষ্ট মনে হয়নি, তাই সিদ্ধান্ত নেন দীর্ঘদিন গুহায় থাকার। তাঁর লক্ষ্য ছিল সূর্যের আলো, ঘড়ি বা ক্যালেন্ডার ছাড়া সম্পূর্ণ একাকীত্বে জীবনযাপন করে মানবদেহের প্রাকৃতিক ছন্দ বুঝে ওঠা।
প্রায় হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা ও ৯৮% আর্দ্রতার মাঝে প্রতিদিন ভেজা কাপড়, শীত ও মানসিক চাপের সাথে লড়াই করে সিফ্রে গুহাতেই তৈরি করেন তাঁর ‘নতুন পৃথিবী’। এক সপ্তাহ পর তিনি লক্ষ্য করলেন, বাইরের সময়-সংকেত ছাড়া তাঁর শরীরের ঘুম-জাগরণের ছন্দ বদলে যাচ্ছে। শুরুতে তাঁর নিজ হিসাব মতে দিন এর পরিমান ছিল ২৪.৫ ঘণ্টার মতো,যাকে দেহঘড়িও বলা যায়, পরে তা বাড়তে বাড়তে ৩৬ ঘণ্টাও ছাড়িয়ে যায়।
সিফ্রে বলেন, “আমি ২৪ ঘণ্টা আর ৩৬ ঘণ্টার দিনের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারতাম না।” তাঁর অভিজ্ঞতা দেখায়,মানবদেহে এমন একটি অভ্যন্তরীণ ঘড়ি আছে যা বাইরের সময়চিহ্ন ছাড়াই কাজ করতে সক্ষম।

❤13
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে। মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। সকল পরীক্ষার্থীর জন্য সায়েন্স বী'র পক্ষ হতে শুভকামনা! ❤️
💯15😱2❤1😢1
সম্প্রতি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের গভীর বনাঞ্চলে দেখা পাওয়া গেছে চিতাবাঘের। ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স নামক একটি বন্য প্রাণি বিষয়ক সংস্থা ক্যামেরা ট্রাপিং পদ্ধতি ব্যাবহার করে তাদের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয়েছে। ক্যামেরাটি আরো ১ মাস আগে ওই স্থানে লাগানো হয় এবং এই জুন মাসে চিতাবাঘের ছবিটি ধরা পড়ে। গবেষকরা অনেক আগ থেকেই বলে আসছিলেন যে পার্বত্য চট্টগ্রামে চিতাবাঘের উপস্থিতি আছে৷ এবার ছবি তোলার মাধ্যেম সেটি আবার প্রমাণিত হল৷
এর আগে ২০১৫ সালেও ক্যামেরা ট্রাপিং এর মাধ্যমে একটি চিতাবাঘ দেখা গিয়েছিল৷ সংরক্ষণের স্বার্থে কোন বন হতে চিতাবাঘটির ছবি তোলা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি৷

❤22❤🔥5👍1😱1
সম্প্রতি Science Bee - বিজ্ঞান ও গবেষনা গ্রুপে আয়োজিত হয় "সেরা প্রশ্নের সেরা উত্তর" নামক প্রতিযোগিতা। আপনাদের সবার কৌতুহলউদ্দীপক প্রশ্ন এবং উত্তরে সপ্তাহজুড়ে ভরপুর ছিল গ্রুপ৷ আমাদের উদ্দেশ্যেই ছিল এমন কিছু প্রশ্ন খুজে বের করা যেগুলা আপনাকে ভাবতে বাধ্য করবে। আবার সে সকল প্রশ্নের উত্তর কে কতটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারে সেটাও ছিল দেখার বিষয়৷
অবশেষে আপনাদের মধ্যে থেকে আমরা সেরা প্রশ্ন এবং সেরা উত্তরটি খুজে পেয়েছি। এছাড়া স্পেশাল মেনশন ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে একটি বিশেষ প্রশ্ন। খুবই ছোট প্রশ্ন কিন্তু যার কমেন্ট সেকশন পড়লে জীবন নিয়ে আপনি দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবেন।
যারা হলেন বিজয়ী:
সেরা প্রশ্ন সেগমেন্ট থেকে বিজয়ী হয়েছেন Mymuna Maliha.
অপরদিকে সেরা উত্তর সেগমেন্ট থেকে বিজয়ী হয়েছেন Roni Uzzaman.
আপনাদের দুজনকেই অভিনন্দন। পুরস্কারের জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে শীঘ্রই।
স্পেশাল মেনশন:
এছাড়া স্পেশাল মেনশন হিসেবে জায়গা করে নিয়েছে Ifar A এর করা প্রশ্নটি। প্রায় ১২ হাজার উত্তর এবং ২৬০০০ হাজারের বেশিবার শেয়ার হয়েছে প্রশ্নটি।
সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।

❤10
শুভ জন্মদিন @mobinsikder97 ভাই!🎉🎂
৩৬৫ টা দিন ঘুরে আবারও চলে এলো ১৩ জুলাই! ২০২২ এর জন্মদিনে আমরা আপনাকে সখী খুঁজে দেওয়ার প্ল্যান করেছিলাম জন্মদিনের উপহার হিসেবে, পরে আংকেল আন্টি কিভাবে দৌঁড়ানি দিবেন তা ভেবে ইস্তফা দিয়েছিলাম। ২০২৩ এর জন্মদিনে সায়েন্স বী কে সাথে নিয়ে আপনি ডায়না এওয়ার্ড পেয়ে গেলেন, বাকি ছিলো আপনার বিয়ে, ২০২৪ এর জন্মদিনে তাও সারপ্রাইজ হিসেবে উলটো আপনিই দিয়ে দিলেন সবাইকে, এখন তো আর জন্মদিনের উইশে আপনার বিয়ে বাকি বলে ওইটার উইশও করতে পারি না!😷
কিন্তু তা করতে না পারলেও, এই নিয়ে আপনাকে সাথে করে সায়েন্স বী তে আমরা পার করছি ৭ম বছর। এই পুরো সময়ে দেশে-বিদেশে অসংখ্য অর্জন, সম্মাননায় আপনার কাছ থেকে শিখেছি অনেক কিছু, বুঝতে শিখেছি কীভাবে কঠিন বিষয়কে সহজ করে বুঝানোর মাধ্যমে বা প্রতিদিন একটু একটু করে নিজ জায়গা থেকে অন্যকে সাহায্য করার চেষ্টার মাধ্যমে বড় পরিবর্তন আনা যায়।
আগামীতেও আমরা চাই আপনার কাছ থেকে আরো শিখতে এবং আরো ইনোভেটিভ ভাবে সায়েন্স বী কে নিয়ে সামনে এগিয়ে যেতে। আপনার আগামীর পথচলা আরো অনেক সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক এবং আপনি সবসময় ভালো ও সুস্থ থাকুন
আপনার জন্মদিনে এই শুভকামনা-ই রইলো!🌟
টিম সায়েন্স বী💥

❤21🕊3🎉1
Adamjee School Environment Club - ASEC এর আয়োজিত "1st National Green Sprouts" ইভেন্টে এডুকেশন পার্টনার হিসেবে যুক্ত হয়েছি আমরা। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন করতে তাদের এই ভিন্ন ধর্মী আয়োজনে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত!
ইভেন্ট বিস্তারিতঃ https://facebook.com/events/s/1st-national-green-sprouts/653085764216173/

❤12🥰1🤩1
চলতি বছরের জুলাই মাসের প্রথম রাতে নাসার নিজস্ব প্রজেক্ট চিলিতে স্থাপিত ATLAS টেলিস্কোপে কিছু একটা ধরা পরে! অবাক করার ব্যাপার হলো এই বস্তু সৌরজগতের বাইরে থেকে আসা অর্থাৎ ইন্টারস্টেলার ট্রাভেল করে আসা কোনো বস্তু! এর নাম দেয়া হয় 3I/ATLAS। বিজ্ঞানীরা বলছেন এটি ধুমকেতু।
একটি গ্যালাক্সিতে (যেমনঃ মিল্কিওয়ে) কোটি কোটি তারার মধ্যবর্তী অঞ্চলে অনেক বস্তু চলাচল করে অনেকটা মুক্তভাবে। তেমনি 3I/ATLAS এই সৌরজগতের বাইতে থেকে আসা। উল্লেখ্য, মানবসভ্যতা এখন পর্যন্ত সৌরজগতে প্রবেশ করা বস্তু পেয়ছে ৩ বার। আগের ২টি ছিল 1I/‘Oumuamua এবং 2I/Borisov। তবে মানব সৃষ্ট Voyager 1 ও Voyager 2 ইন্টারস্টেলার স্পেসে ভ্রমণ করেছে।
3I/ATLAS ধুমকেতুর বয়স প্রায় ৭ বিলিয়ন বছর। মহাবিশ্বে বিচরণ করা এতো পুরোনো বস্তু এমন কিছু ম্যাটেরিয়াল বা রাসায়নিক উপাদান বহন করতে পারে যা কোনো সৌরজগত বা নক্ষত্রে গঠনের সময় উপস্থিত থাকে৷ এই ধুমকেতু থেকে আসা আলোক বর্ণালী বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীর গবেষণার কাজ চালাবেন।

❤6👍4🤯1
২০ বছর ধরে কোমায় থাকার পর সৌদি আরবের "স্লিপিং প্রিন্স" খ্যাত আল-ওয়ালিদ বিন খালেদ মারা গেছেন।
সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল মিলিটারি ক্যাডেট হিসেবে লন্ডনে পড়াশোনা করার সময় ২০০৫ সালে এক ভয়াবহ রোড এক্সিডেন্ট এর শিকার হন। এতে তার ব্রেন ডেমেজ এবং ইন্টার্নাল ব্লিডিং এর মত সমস্যা দেখায় যায়। এবং তখন থেকেই তিনি কোমায় আছেন।
১৫ বছর বয়সে কোমায় যাওয়ার পর আমেরিকা এবং স্পেনের বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধায়নে ছিলেন তিনি৷ কিন্তু এরপরও কোনোভাবে কোমা থেকে ফেরা হয়নি তার৷ মাঝে বিভিন্ন সময় তার শরীরের মুভমেন্ট দেখা গেলে তিনি কোমা থেকে জাগ্রত হতে পারেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু সব জল্পনা কল্পনা শেষে ২০ বছর ধরে কোমায় থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।

😢23
পরিবারের বড় মেয়েদের চেনার সহজ উপায় হলো তারা খুব দায়িত্ববান, যত্নশীল ও সচেতন হবে। এই বৈশিষ্ট্যগুলো প্রাকৃতিক ভাবেই বড়দের মধ্যে ফুটে ওঠে নাকি পরিস্থিতির কারণে তারা এরকম হয় তা জানার জন্য বিজ্ঞানীরা অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার নতুন একটি গবেষণায় বিজ্ঞানীরা ধারণা করছেন পরিবারের ভাই বোনের সংখ্যার ওপরই অনেকটা বড়দের স্বভাব কেমন হবে তা নির্ভর করে।
সম্প্রতি কিছু গবেষণায় গবেষকরা নিশ্চিত হয়েছেন যে আগে জন্ম হওয়ার সাথে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর কোনো সম্পর্ক নেই। তারা অনেক মানুষের ওপর পরীক্ষা চালিয়ে বুঝেছেন আগে জন্ম হলেই কেউ দায়িত্ববান ও যত্নশীল হয়ে গড়ে ওঠে না। গবেষকরা এর কারণ হিসেবে অভিজ্ঞতার কথা বলেছেন। পরিবারের বড় সন্তানরা আগে জন্মগ্ৰহণ করায় তারা ছোটদের থেকে বেশি অভিজ্ঞতাসম্পন্ন হওয়ায় দায়িত্ববান হয়। তাই স্বভাবতই তারা ছোটদের থেকে চারিত্রিক গুণাবলীতে উন্নত হয়।

❤17
প্রথমবারের মতো আমেরিকার মাটিতে Science Bee নিয়ে কথা বললাম। পুরো রিসার্চ পোস্টারের মতো একটা পোস্টার বানানোর চেষ্টা করেছি। Introduction এ একদম তথ্যসূত্র সহ বাংলাদেশের বিজ্ঞানশিক্ষার বেহাল দশার চিত্র তুলে ধরেছিলাম, Interesting.
ধন্যবাদ সাইন্স বি টিম মেম্বার Diderul Islam, Jihadul Amin & Annoy কে। স্বল্প সময়ে অসাধারণ সাহায্য করার জন্য, টিমের হাত থাকলে হাজার মাইল দুরেও কার্যসাধন হয়ে যায়।
ঐখানে আরও কয়েকজন তাদের নিজেদের উদ্যোগ, আইডিয়ার উপর পোস্টার প্রেজেন্ট করেছিল। গবেষণায় সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে দারুণ বিজনেস আইডিয়া পেয়েছি, চুরি করবো কিনা ভাবতেছি।😛
-এস এম মবিন সিকদার
প্রতিষ্ঠাতা এবং সিইও, সাইন্স বি

🤩23🙏6
সমুদ্র জুড়ে ঘুরে বেড়ানো এই বিশাল স্তন্যপায়ী প্রাণী তিমি ভূমিকা রাখে সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষা ছাড়াও স্থলভাগেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে তিমির মূত্রও এক্ষেত্রে কাজ করে পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখতে।
সম্প্রতি 'ন্যাচার কমিউনিকেশন' জার্নালে এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বিশেষ কিছু প্রজাতির তিমি প্রতিদিন প্রায় ৯৫০ লিটার মূত্র ত্যাগ করে। এই মূত্র থেকে পাওয়া নাইট্রোজেন ফাইটোপ্লাংকটনের বৃদ্ধি এবং সালোকসংশ্লেষণের হার বৃদ্ধিতে সাহায্য করে। সালোকসংশ্লেষণের হারের এই পরিমাণ বৃদ্ধি বায়ুমণ্ডল থেকে প্রায় ১৮,১৮০ টন কার্বন ডাই অক্সাইড অপসারণ করে। তিমিরা সমুদ্রে ঘুরে বেড়ানোর কারণে পুষ্টি-স্বল্প এলাকায় তাদের মূত্রে থাকা নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি স্থানান্তরিত হয়।
বর্তমানে মানুষের বিভিন্ন কার্যক্রমের কারণে সমুদ্র ও সামুদ্রিক প্রাণীরা মুখোমুখি হচ্ছে বিভিন্ন সমস্যার। আশংকাজনক ভাবে কমছে সামুদ্রিক প্রাণীর সংখ্যা। কমছে তিমিরও সংখ্যা। নতুন এই গবেষণা থেকে বুঝা যায় পরিবেশের জন্য সমুদ্র ও তিমির রক্ষণাবেক্ষণ কতটা জরুরি।
Pritilata Pratissik
Team Science Bee

🐳10❤3🫡1