ষোলো
6.97K subscribers
1.89K photos
69 videos
16 files
444 links
Official telegram channel of Sholo (ষোলো).

Website: www.sholo.org
E-mail: editor.sholo@gmail.com
Facebook: www.facebook.com/sholo.official
Instagram: www.instagram.com/sholo_official
Youtube: www.youtube.com/@sholo.official
Download Telegram
ষোলো পাঠচক্র আয়োজন করেছিলো,
ঢাকা,বাসাবো থেকে ষোলো প্রতিনিধি Mahmud un nobi provath

তোমরা কবে পাঠচক্র করবে? পাঠচক্র করে ছবি পাঠাতে ভুলো না।
❤11🔥1
বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ বাংলার স্থাপত্যশিল্পের এক অমর নিদর্শন। মসজিদটির গম্বুজ সংখ্যা ৭৭টি হলেও লোকমুখে প্রচলিত নামানুসারেই এর নামকরণ হয়েছে ষাট গম্বুজ মসজিদ। শক্তিশালী দেয়াল, বহু খিলান ও গম্বুজের সমন্বয়ে তৈরি এই মসজিদটি বাংলার নির্মাণশৈলীর উৎকর্ষ প্রকাশ করে। এটি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে খান জাহান আলীর উদ্যোগে নির্মিত হয়। এবং এটি বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ হিসেবে পরিচিত।

বিস্তারিত - https://sholo.org/bangla-jevabe-shonarbangla-holo-3
❤6
ময়মনসিংহের কাচিঝুলি জবেদ আলী রোড জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার কিশোরদের দ্বীনি মজলিস অনুষ্ঠিত হয়। টানা তিন মাস নিয়মিত উপস্থিতদের জন্য চ্যালেঞ্জ রাখা হয়েছিল।
আলহামদুলিল্লাহ, সে শর্ত পূরণকারী কিশোরদের পুরস্কার হিসেবে ষোলো ম্যাগাজিন প্রদান করেছে Mymensingh Dawah platform.
❤19
ষোলো টি-শার্ট অফার প্রাইজে মাত্র ২৫০ টাকা।

যারা নিতে চাও অফার প্রাইজ থাকতে থাকতে, দ্রুত নিয়ে নাও।
❤7👍1
২৫ বছর বয়সী মিরাজ, মানে রোগী, এবং তার সমবয়সী বন্ধু আবিদ; দু’জনেই একটি ওয়ার্কশপে কাজ করে। একই মেসে থাকে ওরা দু’জন। কাজ শেষে তারা বাসায় ফিরছিল। ঠিক সেই সময় হঠাৎ পেছন দিক থেকে একটি গাড়ি এসে ধাক্কা মেরে চলে যায়।

এরপর মিরাজ চোখ খুলে দেখে, সে হাসপাতালের বেডে শুয়ে আছে। কিন্তু মাঝের সময়টায় কী ঘটেছে তা বলার মতো আবিদ উপস্থিত নেই। কারণ,

কারণ জেনে নাও https://sholo.org/odvut-agontuk


ষোলো প্রাপ্তিস্থান এবং অর্ডার লিংক –
https://sholo.org/get-sholo
❤4
👍6
আপনার বিজ্ঞাপন শুধু আপনার ব্যবসার পরিচিতি বাড়ায় না। বরং ষোলোর মাধ্যমে এটা হাজারো তরুণের চিন্তা, বিশ্বাস আর জীবনে গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখে।

আলহামদুলিল্লাহ,
ইতোমধ্যে -ষোলো ম্যাগাজিনের ১১টি নিয়মিত সংখ্যা এবং ২টি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে।

বরাবরের মতো আপনাদের সহযোগিতায় এবারও ১২তম সংখ্যায় আমরা সেই যাত্রাকেই আরও বড় করতে চাই।

ষোলো’র ১২তম সংখ্যায় #বিজ্ঞাপন দিন!


কেন ষোলোতে বিজ্ঞাপন দিবেন?

১.একটি গুরুত্বপূর্ণ দাওয়াহমূলক কাজে অংশগ্রহণের সুযোগ (সাওয়াবের নিয়তে)।
২.হার্ডকপি ও পিডিএফ মিলিয়ে ২০,০০০+ পাঠকের কাছে আপনার প্রতিষ্ঠানের পরিচিতি হবে।
৩.ষোলোর ফেসবুক পেজ, গ্রুপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রামসহ অনলাইন প্ল্যাটফর্মে প্রমোশন করা হবে ইনশাআল্লাহ।

আমরা যেসব বিজ্ঞাপন গ্রহণ করছি:
অনলাইন বা অফলাইনের যেকোনো হালাল পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান।


বিজ্ঞাপনদাতাদের জন্যে শর্ত:
১. কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না।
২. বিজ্ঞাপন কনফার্ম হতে ব্যবসার বিবরণ এবং কোন প্রডাক্টের বিজ্ঞাপন দেওয়া হবে তা আগেই পাঠাতে হবে।
৩. কোনো ধরনের ভেরিফিকেশন প্রয়োজন হলে তাতে সাহায্য করতে হবে। আমরা চাই না কেউ আমাদের প্লাটফর্মের বিজ্ঞাপন থেকে প্রতারিত হোক।

বিঃদ্রঃ- বিজ্ঞাপন ডিজাইন আমাদের সাথে আলোচনা করে করতে হবে।
আমাদের মাধ্যমে ডিজাইন করাতে চাইলে অতিরিক্ত ২০% চার্জ প্রযোজ্য।

বিজ্ঞাপন কনফার্ম করতে দ্রুত যোগাযোগ করুন।
ষোলো পেইজ ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ: 01511162016 নাম্বারে।
❤13👍5
ঘটনা-সংক্ষেপ: মিরা জানালার পাশে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখতে থাকে, কিন্তু হঠাৎ খেয়াল করে তার ছেলে কেরেম সেখানে নেই। খেলার ফাঁকে কেরেম চলে যায় রহস্যময় ১৩২ নম্বর কবরের কাছে, যে কবরটির ফলকে মৃত্যুসাল লেখা নেই। কবরের ভেতরে শব্দ ও নড়াচড়া শুরু হয়, আর কেরেম সাহস করে কাছে গিয়ে খোঁড়াখুঁড়ি করতে থাকে। হঠাৎ অর্ধগলিত এক হাত তাকে কফিনের ভেতর টেনে নিতে চাইলে কেরেম এক ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়, যেখানে বাস্তব আর কল্পনার সীমা ঝাপসা হয়ে যায়। এরপর…

অনেকেই রিভিউ দিয়েছে, গল্পটি ধরতে তাদের কষ্ট হয়েছে।
দেখো তো তুমি বুঝতে পারো না কি?

১ম পর্ব-
https://sholo.org/132-no-epitaf-1

২য় পর্ব-
https://sholo.org/132-no-epitaf-2

পড়া শেষে, কমেন্টে তোমাদের মতামত জানিয়ো।
❤6👍2
ম্যসাচুসেটসের কেইপকোডে এলো পালতোলা একটি জাহাজ। সময়টা ১৬২০ সাল। স্থানীয় মানুষ ঘিরে ধরল জাহাজটিকে। কয়েকটি ময়লাটে-সাদা রঙের পাল শোভা পাচ্ছে তাতে। জাহাজ থেকে নেমে এলো ধবধবে শুভ্র বর্ণের কিছু মানুষ। ম্যাসাচুসেটসের লালচে বাদামী মানুষেরা অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগল তাদের। এরা একদম ভিন্ন জাতের, ভিন্ন পোশাক, ভিন্ন চলনের।

“মেফ্লাওয়ার! মেফ্লাওয়ার!১”

মেফ্লাওয়ার আবার কি! জেনে নাও https://sholo.org/laal-kanna-shantir-mitthabuli

আর হ্যা, ষোলোর ১১তম সংখ্যা পাওয়া যাচ্ছে সারাদেশে। ষোলো প্রাপ্তিস্থান এবং অর্ডার লিংক –
https://sholo.org/get-sholo
🔥7❤2
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ষোলো পাঠিকারা ষোলো পাঠচক্র আয়োজন করবেন।

আর তোমাদের কী খবর? ষোলো পাঠকদের আড্ডা কেমন চলছে এখন? কোথায় বসছে তোমাদের পাঠচক্র?
ছবি তুলে পাঠাতে ভুলো না কিন্তু।

ষোলো_পাঠচক্র
🔥17❤1
সামনে এসএসসি পরীক্ষা, শুধু টেনশন আর টেনশন?
নিচের ছবির ছেলেটার মতো টেনশন নিয়ে পড়ালেখা করলে কি পড়ালেখা কিছু হবে?

এতো প্যারা না খেয়ে নিচে লিংক দেয়া আছে সেখান থেকে জেনে নাও পরীক্ষার আগে আমরা প্রিপারেশন কিভাবে নিব, কিভাবে পড়ালেখা করলে সবচেয়ে সুন্দর পরীক্ষা দিতে পারবো।

মাথাটা ঠান্ডা করে একবার পড়ে নাও । এবং সবার জন্য শুভকামনা রইল।

https://sholo.org/amar-porikkha
👍11❤3
একজন শিক্ষক প্রতিদিন ৩০-৪০ জন মানুষের চোখের দিকে তাকান।

সবার চোখ এক রকম না। কারো চোখে মনোযোগ আছে, কারো চোখে ক্লান্তি। কারো চোখে প্রশ্ন আছে যেগুলো সে কাউকে করতে পারছে না।

এই বয়সটায় ভেতরে ভেতরে অনেক কিছু চলে। হতাশা, একাকিত্ব, পড়াশোনায় অনীহা, কোথায় যাচ্ছি সেই অনিশ্চয়তা — এগুলো বাইরে থেকে বোঝা যায় না। কিন্তু একজন শিক্ষক, যিনি প্রতিদিন এদের সামনে থাকেন, তিনি টের পান।

আপনি যা দেখেন, অনেকে তা দেখে না।

ষোলো এই বয়সের ছেলেমেয়েদের জন্য একটি ম্যাগাজিন, যার লক্ষ্য একটাই: তাদের ইসলামী মূল্যবোধের আলোকে সমাজের দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে তোলা। পাঠ্যবইয়ের বাইরে, এই বয়সে জীবনের সমস্যাগুলোর সমাধান ও প্রয়োজনীয় স্কিল শেখানো — সহজ ভাষায়, আনন্দের সাথে।

আপনাদের মধ্যে অনেকেই আছেন, যারা শুধু পড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকেননি। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়তে চেয়েছেন নিজের মতো করে, নীরবে। এই ইচ্ছেটাই আমাদের কাছে সবচেয়ে দামি। ষোলো সেই শিক্ষকদের পাশে থাকতে চায়, একসাথে কাজ করতে চায় শিক্ষার্থীদের জন্য।

যদি আপনিও এই উদ্যোগে আগ্রহী হন, কমেন্টে দেওয়া লিংক থেকে যুক্ত হোন আমাদের সাথে।
❤14
▪️সূরা আল কাহফ তিলাওয়াত
▪️দুরুদ শরীফ পাঠ
▪️ইস্তেগফার এবং
▪️বেশি বেশি দোয়া বিশেষ করে
আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে।

আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি!
.
( ﷺ )
আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ 🩵
❤24
কিছু একটা আসছে…
যেটা হয়তো তোমার চিন্তাভাবনা বদলে দেবে।
Coming Soon…

ষোলোর ১২তম সংখ্যার প্রথম ঝলক
Sholo12
❤22👍1
এই সংখ্যায় যে লেখাগুলো পড়বে
সেগুলো শুধু লেখা না।

প্রতিটা লাইনের পেছনে আছে
একটা অনুভূতি, একটা গল্প, একটা বাস্তবতা।

আমাদের লেখকরা এই সংখ্যায় চেষ্টা করেছে,
তোমার জীবনের সাথে মিলে যায় এমন কিছু বলতে।

তুমি নিজেকেই খুঁজে পাবে এখানে।
আসছে ষোলো ১২তম সংখ্যা।

sholo12
❤29👍2
📚 ষোলো অফার

​ষোলো ১১তম, ১২তম সংখ্যা এবং গল্পসমগ্র-১। এখন তিনটি বই একসাথে অর্ডার করলেই পাচ্ছো ফ্রি ডেলিভারি সুবিধা।

নিতে মেসেজ দাও ষোলো ফেসবুক পেজে

​প্রিয় সব গল্পে মেতে উঠতে আজই সংগ্রহ করুন।
🔥15👍4
❝...প্রথম কয়েকটা পৃষ্ঠা পড়েই অনেক ভালো লেগেছে। আল্লাহ বরকত দিক আপনাদের কাজে।❞

ষোলো দ্বাদশ সংখ্যা পড়ে আমাদের একজন সহযোগীর (Monthly Supporter) ফিডব্যাক। আলহামদুলিল্লাহ।

তুমি সংগ্রহ করেছ তো?
❤16🥰2
ঈদ মুবারক
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া-মিনকুম।
❤46🥰1