Sorwar Alam
✔
94.3K subscribers
20.7K photos
10.2K videos
1.5K links
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Download Telegram
স্বর্গে যাওয়ার প্রলোভন দেখিয়ে ১৯০ শিশুকে অনাহারে হত্যা; কেনিয়ায় ধর্মীয় নেতার ২০০ বছরের কারাদণ্ড

ম্যাকেঞ্জি নিজেকে যাজক হিসেবে পরিচয় দিতেন এবং গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ নামে একটি ধর্মীয় গোষ্ঠী পরিচালনা করতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অনুসারীদের তিনি বিশ্বাস করিয়েছিলেন যে, পৃথিবীর শেষ সময় ঘনিয়ে এসেছে এবং উপবাসের মাধ্যমে অনাহারে মৃত্যুবরণ করলে তারা স্বর্গে পৌঁছাতে পারবেন। এই বিশ্বাসের কথা বলে তিনি অনুসারীদের নিজেদের পাশাপাশি সন্তানদেরও খাবার ও পানি গ্রহণ বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন।
ধর্মীয় নির্দেশনা অমান্য করে কেউ খাবার বা পানি গ্রহণ করতে চাইলে তাকে মারধর, আটকে রাখা কিংবা শারীরিক নির্যাতনের শিকার হতে হতো। আর এর ফলেই মৃত্যুবরণ করে একে একে ১৯০ জন শিশু।

বিস্তারিত পড়ুন
👍168😡163😭63😱25🤬24❤18👎5🤔5🤮2😈2🔥1
ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘বড় চুক্তি’ আসছে, যুক্ত হবে পুরো ইউরোপ

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ অবসানে একটি বড় চুক্তি খুব শিগগিরই হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য, সম্ভাব্য এই চুক্তি শুধু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এতে ইউরোপের সব দেশও যুক্ত হতে পারে।

বিস্তারিত পড়ুন
👍176🤔77🤡53🤣24❤9🥰4🌚4👏1
📌 গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত পাঁচটি প্রদেশে সৌদি বাহিনী ৬৭টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করছে হুথি বাহিনী।

এই হামলার লক্ষ্যবস্তু ছিল তাইজ, লাহিজ, সা'দাহ, আল-জাওফ ও মারিব প্রদেশ। এসব হামলায় কয়েক ডজন মানুষ হতাহত হয়েছেন বলেও জানিয়েছে সংগঠনটি।

হুথিদের দাবি অনুযায়ী, সৌদি আরবের কিং খালিদ ও কিং ফাহদ বিমানঘাঁটি থেকে এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করে বিমান হামলা চালানো হয়।

পাশাপাশি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশ থেকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

@SorwarAlam[mh]
🔥109🤬100👍26❤8🤮6😢5👎2👏1
Media is too big
VIEW IN TELEGRAM
ইয়েমেনের তাইজ অঞ্চলের একটি বাজারে সৌদি আরবের রয়্যাল সৌদি আরবের বিমান হামলার ঘটনা ঘটেছে।

আজকের এই হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে হুথি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল-মাসিরাহ।

তবে হতাহতদের মধ্যে কতজন নিহত এবং কতজন আহত হয়েছেন, সে বিষয়ে প্রাথমিক প্রতিবেদনে পৃথক কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।

@SorwarAlam[mh]
😢315🤬96👍17❤13🕊5😡5👎3😭1
৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে নতুন চাঁদ দেখা দিলেই কি তবে ইরানে হামলা হবে?

ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে নতুন করে হামলা চালানো হবে কি না, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন। এসময় ট্রাম্পের বলেন, তিনি পুরো ইরান ধ্বংস করতে চান না, তবে প্রয়োজনে তা করতে হতে পারে।

বিস্তারিত পড়ুন
🤡183🤮58🤣47😡22🤔13🍌12❤10🤬5❤‍🔥2👎2👀2
মহাকাশে মাইলফলক: এক আলোক দিনের দূরত্ব অতিক্রমের পথে ভয়েজার-১

আগামী ১৮ নভেম্বর ২০২৬ সালে ভয়েজার-১ পৃথিবী থেকে এক আলোক দিনের সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ মহাকাশযানটি তখন পৃথিবী থেকে প্রায় ২৫.৯ বিলিয়ন বা ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার দূরে অবস্থান করবে। এটি হবে মানবজাতির তৈরি কোনো বস্তুর পৃথিবী থেকে এক আলোক দিনের দূরত্বে পৌঁছানোর প্রথম ঘটনা।

বিস্তারিত পড়ুন
🔥203🤔38❤27😱26👍10🤣7🤮3👏1
📌 রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতে চায় ইরান।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলায় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চেষ্টা করছে ইরান। এ নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা চালাচ্ছে তেহরান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ব্যক্তিগত চিঠি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন। চিঠিতে এস-৪০০ সরবরাহের অনুরোধ জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে ইরানের এই অনুরোধে রাশিয়া কতটা সাড়া দেবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইউক্রেন যুদ্ধে নিজেদের সামরিক চাহিদা মেটাতেই মস্কোকে হিমশিম খেতে হচ্ছে। ফলে নিজেদের ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ এস-৪০০ ব্যবস্থা ইরানকে সরবরাহ করতে রাশিয়া অনাগ্রহী হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

@SorwarAlam[mh]
#defence
❤165🤔73👍19🤡17🔥2🥰1🌚1🍌1
📌 হুতিদের হামলার ঠেকাতে সৌদি আরবকে সামরিক প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে সিরিয়া।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বাড়তে থাকায় সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে দেশটিতে সামরিক কর্মকর্তা পাঠিয়েছে সিরিয়া। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার কয়েক ডজন সামরিক কর্মকর্তা ও সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। তাঁদের মূল দায়িত্ব সৌদি বাহিনীকে সামরিক পরামর্শ দেওয়া এবং প্রশিক্ষণ প্রদান। তবে তাঁদের দায়িত্ব শুধু প্রশিক্ষণ ও পরামর্শের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এদিকে সিরিয়ার একজন জ্যেষ্ঠ কূটনীতিক এই কার্যক্রমকে সরাসরি সামরিক মোতায়েন হিসেবে বর্ণনা করার বিষয়ে সতর্ক করেছেন। তাঁর মতে, সিরিয়া এখনো নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা ও পুনর্গঠনের কাজেই বেশি মনোযোগী। ফলে সৌদি আরবে পাঠানো সামরিক সদস্যদের ভূমিকা ভবিষ্যতে কতটা বিস্তৃত হবে, তা এখনো স্পষ্ট নয়।

@SorwarAlam[mh]
#MiddleEast
🤪229❤77👍31🤔20🤡8🤮7🤣4👎2🍌2👏1
উত্তাল ফ্রান্স, রাজপথে প্রায় ১৬ লাখ মানুষ

বিক্ষোভকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে কর্মীদের বেতন বৃদ্ধি, ন্যূনতম মজুরি বাড়ানো, পেনশন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি পরিষেবায় বরাদ্দ বাড়ানো।

ফ্রান্সের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের তুলনায় কর্মীদের মজুরি বাড়ছে না। একই সঙ্গে সরকারি খাতে ব্যয় সংকোচনের উদ্যোগ শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য জনসেবাকে দুর্বল করে দিচ্ছে।

বিস্তারিত পড়ুন
❤166👍62🤔15❤‍🔥4😈1
যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার সম্প্রসারণে গুগলের ১৭ বিলিয়ন ডলারের বিনিয়োগ

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের কারণে বিশ্বজুড়ে ডেটা সেন্টারের চাহিদা বাড়ছে। এআই মডেল প্রশিক্ষণ, তথ্য সংরক্ষণ এবং বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের জন্য এসব স্থাপনায় প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন শুধু ডেটা সেন্টার নির্মাণেই নয়, সেগুলোর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেও বড় অঙ্কের বিনিয়োগ করছে। গুগলের এই প্রকল্পও সেই বৃহত্তর পরিকল্পনার অংশ।

বিস্তারিত পড়ুন
👎78👍26❤8🔥6🤮3🌚2
📌 বিক্রি কমে যাওয়ায় সাইবারট্রাক উৎপাদন বন্ধের পথে টেসলা।

দীর্ঘদিন ধরে প্রত্যাশার তুলনায় কম বিক্রি হওয়ায় যুক্তরাষ্ট্রের টেক্সাস কারখানায় ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ সাইবারট্রাক উৎপাদন বন্ধ করার পরিকল্পনা করছে টেসলা। এর পরিবর্তে কারখানাটির উৎপাদন সক্ষমতা প্রতিষ্ঠানটির নতুন স্বচালিত রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ তৈরিতে কাজে লাগানো হবে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে সাইবারট্রাক বিক্রি ৪৮ শতাংশ কমে ২০ হাজার ২৩৭টিতে নেমে আসে। অথচ ইলন মাস্কের প্রাথমিক লক্ষ্য ছিল বছরে আড়াই লাখ গাড়ি বিক্রি করা।

উৎপাদন ও বিক্রির দুর্বলতার পাশাপাশি বারবার গাড়ি প্রত্যাহার, মানগত সমস্যা এবং ইউরোপে নিয়ন্ত্রক বাধার মুখেও পড়েছে সাইবারট্রাক। এই সিদ্ধান্তকে ‘একটি যুগের অবসান’ বলে মন্তব্য করেছেন মাস্ক। স্বয়ংক্রিয়ভাবে চলাচল করা যানবাহন ও রোবট প্রযুক্তির দিকে টেসলার ক্রমবর্ধমান মনোযোগের মধ্যেই এ পরিবর্তন আসছে।

@SorwarAlam[mh]
#Technology
🤣168❤13👍8🤔4🌚1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🇨🇳 জীবন্ত মানুষের মতো রোবট সংবাদ উপস্থাপক আনল চীন।

মানুষের মতো দেখতে এবং কৃত্রিম ত্বকযুক্ত (Bionic Skin) রোবট সংবাদ উপস্থাপক উন্মোচন করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ইউবিটেক (UBTECH) যৌথভাবে এই পূর্ণাঙ্গ মানবাকৃতির রোবট তৈরি করেছে।

রোবটগুলোকে সংবাদ উপস্থাপনার পাশাপাশি দর্শকদের সঙ্গে কথোপকথন ও যোগাযোগের উপযোগী করে তৈরি করা হয়েছে। সংবাদমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে এটি চীনের নতুন উদ্যোগ।

@SorwarAlam[mh]
🤡83👍29❤14🤩3🌚3👎1🥰1🤮1🤣1
9/11
😢70🤔25❤11👍3🤮2🤣1
সাইবার হামলার শিকার ফরাসি ব্যাংক; উধাও প্রায় ১০ কোটি ইউরো

ঘটনাটি বিশেষভাবে উদ্বেগজনক। কারণ, হ্যাকাররা সাধারণ গ্রাহকদের অ্যাকাউন্টে প্রবেশ করেনি; বরং ব্যাংকের নিজস্ব অর্থভান্ডার থেকেই অর্থ সরিয়ে নিতে সক্ষম হয়েছে। বড় ও নিয়ন্ত্রিত কোনো ব্যাংক থেকে এভাবে বিপুল অর্থ চুরির ঘটনা অত্যন্ত বিরল।

বিস্তারিত পড়ুন
😱158🤣47❤11😢10🤔9👍3🌚1
সাবমেরিন প্রযুক্তিতে নীরব বিপ্লব ঘটাচ্ছে ফ্রান্স; সমুদ্রের গভীরে গড়ছে শক্তিশালী সামরিক সক্ষমতা!

পারমাণবিক ও ডিজেল-ইলেকট্রিক উভয় ধরনের সাবমেরিন নির্মাণে সক্ষম ফ্রান্স; উন্নত প্রযুক্তির মাধ্যমে বৈশ্বিক সামুদ্রিক প্রতিরক্ষা বাজারে নিজেদের অবস্থান মজবুত করছে দেশটি। বিশেষ করে উন্নত পারমাণবিক প্রযুক্তি, অত্যাধুনিক সেন্সর, নীরব চলাচলের সক্ষমতা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং নিজস্ব সাবমেরিন নির্মাণশিল্প দেশটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী নৌ-সামরিক প্রযুক্তির অধিকারী করে তুলেছে।

বিস্তারিত পড়ুন
❤56🤔54👍18🤮11😱5👎4🤬2🌚1🤣1
আজ রাতে ইরানের কেশম দ্বীপে ‘ছোট আকারের হামলা’ চালানোর কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

@SorwarAlam[mh]
😡99😐61🤔8😈8🔥5🤡4🤬2❤1🌚1🤣1
কেশম দ্বীপের উপকূলীয় এলাকা সুজায় দুটি মার্কিন হামলা চালানো হয়।

এটি ছিল ইরানের মিসাইল/জাহাজ-বিধ্বংসী উৎক্ষেপকগুলোর বিরুদ্ধে একটি মার্কিন হামলা।

ইরান মূলত এই স্থান থেকেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল।

@SorwarAlam[mh]
😢95🤬72🔥14❤5👍4🤔2🌚1🤣1
Media is too big
VIEW IN TELEGRAM
বাব আল-মান্দাবের পূর্বে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাহবুব পর্বতমালার বিভিন্ন স্থানে সৌদি-সমর্থিত সরকার এর পিএলসি বাহিনীর বিরুদ্ধে হামলার ফুটেজ প্রকাশ করেছে হুথি বাহিনী।

@SorwarAlam[mh]
👍73😱17❤12🤬8🔥5🌚2😢1
📌 ইসরাইলের সাথে সম্পর্ক নেই; এমন নিশ্চয়তা দিলে তবেই মিলছে লোহিত সাগর পার হওয়ার অনুমতি।

লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালি দিয়ে চলাচলের আগে ইয়েমেনের হুথিদের থেকে অনুমতি নিতে হচ্ছে আন্তর্জাতিক জাহাজ কোম্পানিকে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ চলাচল নিরাপদ রাখতে কোম্পানিগুলো ই-মেইলের মাধ্যমে হুথিদের সঙ্গে যোগাযোগ করছে। এ সময় যাত্রাপথসহ বিভিন্ন তথ্য পাঠানোর পাশাপাশি নিশ্চিত করতে হচ্ছে, জাহাজটির সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইসরায়েলের কোনো সম্পর্ক নেই।

হুথিদের নির্ধারিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে এসব আবেদনের জবাব দেয়। অনুমতি দেওয়া হলে তা সাত দিন পর্যন্ত কার্যকর থাকে।

প্রতিবেদনে চীনের কনটেইনারবাহী জাহাজ ‘ঝং চেং চ্যাং লিং’-এর উদাহরণ তুলে ধরা হয়েছে। গত সেপ্টেম্বরে জাহাজটি হুথিদের কাছ থেকে চলাচলের অনুমতি পায়। সে সময় একই সাথে জাহাজটিকে ট্রান্সপন্ডার ও সামুদ্রিক রেডিও সচল রাখার নির্দেশ দেওয়া হয়।

@SorwarAlam[mh]
#world
❤134👍27🤔12🍌3😱2🌚1🫡1
📌 ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স।

ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধবিরতি কার্যকর এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে চলমান পরোক্ষ আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, এই আলোচনায় এখন যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও।

প্রতিবেদনে বলা হয়, ভ্যান্স প্রায় প্রতিদিনই কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং অন্যান্য মধ্যস্থতাকারীর সঙ্গে আলোচনা করছেন। আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে একটি কারিগরি বৈঠকের আয়োজন নিয়েও আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত এমন কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।

@SorwarAlam[mh]
#world
❤28👍14🍌4