জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (জাবি) সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার দ্বারা ক্যাম্পাসে বিভিন্ন সময় যারা নির্যাতিত হয়েছে,তাদের হাতে গণপিটুনি খেয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
👍62❤19😢4🤬3😁2
খুনি হাসিনার গং রা কিভাবে দেশকে লুটেছে তার একটি নমুনা থ্রিলার হিসেবে পাবলিস করেছে আল-জাজিরাহ।
দেখুন আর ভাবুন 👇
https://youtu.be/JJ-U3PB4xjQ?si=jhQcsINodUNxv7C9

YouTube
The Minister's Millions I Al Jazeera Investigations
Al Jazeera's Investigative Unit goes on the trail of The Minister’s Millions to find out how he built a half-billion-dollar property empire - on a $13,000 salary. Saifuzzaman Chowdhury, a close ally of former Prime Minister Sheikh Hasina, bought hundreds…
👍27
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলে চোর সন্দেহে একজন গণপিটুনিতে নিহত। তার সারা শরীরে প্রচন্ড আঘাতের চিহ্ন ছিল।
ঢাকা মেডিকেল পুলিশ বলছে, 'শিক্ষার্থীরা' রাত বারোটার একটু পরে এই লোককে হাসপাতালে নিয়ে আসে। এরপর হাসাপাতাল মৃত ঘোষনা করলে সেই 'শিক্ষার্থীদের' আর পাওয়া যায়নি।
(আইন নিজেদের হাতে কোনভাবেই তুলে নেওয়া যাবেনা। সবাই সংযত হয়ে অপরাধীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার অন্য কোন বিকল্প নেই। এমন সামান্য বিষয়ে একজন জ্বলজ্যন্ত মানুষকে এভাবে হত্যা করা ভয়ঙ্কর অপরাধের পর্যায়ে পড়ে।)

😡65👍3😢1
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে গতরাতে।
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সামনে থেকে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে (সেই যুবক নাকি মানসিকভাবে অপ্রকৃতস্থ ছিলো কিছুটা) আটক করে ছাত্ররা। এরপর প্রথমে তাকে গণধোলাই দেওয়া হয়, তারপর সবাইমিলে তাকে হলের ক্যান্টিনে খাবার খেতে দেয়। খাবার খাওয়ানোর পর আবার গণপিটুনি চলতে থাকে। খবর পেয়ে শিক্ষকেরা সেখানে উপস্থিত হতে থাকে। এরপর কিছু ছাত্র মিলে ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
২. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে গণপিটুনি দিয়ে পরবর্তীতে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়। এরপর প্রক্টরিয়াল টিম তাকে পুলিশের কাছে সোপর্দ করে। রাতে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ছাত্রলীগ নেতা শামীম ১৫ জুলাই রাতের বেলা জাবি-র ভিসি বাঙলোর সামনে সাধারণ শিক্ষার্থীদের ওপর যে স্মরণকালের ভেতর সবচেয়ে ভয়াবহ নিপীড়ন হয়, সেখানে খুব একটিভলি অংশগ্রহণ করেছিলো শামীম।
ওপরের দুইটা ঘটনার ক্ষেত্রেই আমার রিমার্ক হলো,
কোন অবস্থাতেই এভাবে মবজাস্টিস বা মবলিঞ্চিং–যেটাই বলেন না কেন, তা সমর্থনযোগ্য না। তাতে সে যত ঘৃণিত কাজ করা ছাত্রলীগ নেতাই হোক কিংবা কোন ছিঁচকে চোরই হোক। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, মানে ন্যূনতম বিদ্যাবুদ্ধি যাদের আছে, তারা গণপিটুনি দিয়ে কাউকে মেরে ফেলছে, এটা মেনে নেওয়াটা খুবই প্যাথেটিক। ধরেই নিলাম ওই যুবক ছিঁচকে চোর, তারপরও কি এটা করা যায়? গণপিটুনির মাঝে বিরতি দিয়ে তাকে ক্যান্টিনে নিয়ে ভাত খাওয়ানো হলো, সেই ছবি ফেইসবুকে আপলোড করে মজা নেওয়া হলো। খাওয়ার পর তার ওপর আবার গণপিটুনি শুরু হলো। এভাবে পৈশাচিক মজা নেওয়ার মানসিকতা কীভাবে তৈরী হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের?
মবলিঞ্চিং কোন অবস্থাতেই কোন সমাধান হতে পারে না, তাতে সে যেই হোক না কেন। এটা একটা সুস্পষ্ট অপরাধ। যারা এই কাজগুলো করেছে, তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তির মুখোমুখি করতেই হবে।
মবলিঞ্চিং এর বিরুদ্ধে সবাইকে একযোগে কথা বলতেই হবে। নইলে খুবই ভয়াবহ লেভেলে চলে যাবে এটা। অপরাধ কেউ করলে তার জন্য দেশের আইন আছে, কিন্তু মবলিঞ্চিং করে কাউকে প্রাণে মেরে ফেলার এই জঘন্য কাজের বিরুদ্ধে সবার আওয়াজ তোলাটা অত্যন্ত জরুরি।
#StopMobLynching

👍43❤2😁1
ঢাবিতে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যাকাণ্ডে ছাএলীগের হল শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক এর জড়িত থাকার অভিযোগ।
😢59🤬36👍2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে হ-ত্যার আদ্যোপান্ত জানার চেষ্টা করেছি। এ ঘটনায় জড়িত হলের অন্তত ১০-১৫ জন শিক্ষার্থী। তবে মূল মাস্টারমাইন্ড ৫-৬ জন। তাদের সবার নাম-পরিচয় উদঘাটন করা গেছে। মূল নেতৃত্বদানকারীদের একজন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমেদ। হা-মলার সময় ভুক্তভোগীর গোপনাঙ্গেও স্টাম্প দিয়ে আঘাত করা হয়েছে। গণপি-টুনিতে জড়িত কয়েকজন পরবর্তীতে প্রতিবাদ মিছিলেও অংশগ্রহণ করেন।
হা-মলার সময়ের ছোট্ট ভিডিওটি হাতে এসেছে। এছাড়া কিছু প্রমাণ, রেকর্ড এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ভিডিওতে সবাই হাম-লাকারী না। স্টাম্প দিয়ে যিনি মারতেছেন তিনি হামলাকারী। বিস্তারিত প্রতিবেদন পাবেন দৈনিক দেশ রূপান্তরে..

🤬82😢4👍2
❗ তোফাজ্জল এর পরিচয়❗
ফজলুল হক বাসী,,,,,উনি চোর ছিলো না!
বরগুনা, পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জেল ভাই! ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন,,,,,,,,, ঠিক ঐ সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়,,, তা কপালে সয় নাই ঐ মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়! বিধাতা ও তার মা- বাবা কে মাসের আগা মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায়!
এই অবস্থা আপনি আমি ও পাগল হয়ে যেতাম !
শোকে কষ্ট সে পাগল হয়ে বেড়ায়,,, বড় ভাই ছিলেন পুলিশের এসআই! তিনি তার শেষ অভিভাবক,, তাকে চিকিৎসা করায়! মরণ এসে তাকে তুলে নেয়।
কেবল পরে থাকে কপাল পোড়া পাগলা টা!!!!
এরমধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের ও অনার্সে ভর্তি হয়! ভাগ্য তাকে ছাড়ে নাই!
পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে, বাজারে ঘুরে বেড়াতো!
কে খোঁজ নিবে,,,,,,, হয়তো খাবারের খোজে আসছিলো,,, আর চোর বানাইলেন!
ওরে ভাত খাওয়াইয়া মারলেন!
পাগলের উপর শরীয়ত নাই!
এই নিষ্পাপ পাগল টারে এতো এতো কষ্ট দিয়া মারা হলো!!!! ও আল্লাহ তুমি ও কেমনে সহ্য করলা!!
ভাইটার তাজা প্রান ছিনিয়ে নিলো!
~ নাসরীন সুলতানা

😢113❤3👍3😁1
ভাত খাওয়ানোরর সময় তোফাজ্জলকে জিজ্ঞেস করা হয়, খাবার কেমন হয়েছে?
তোফাজ্জল মাথা নেড়ে বলেন, ভালো।💔
তোফাজ্জল মাথা নেড়ে বলেন, ভালো।💔
😢58👍10🤬4