ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে গতরাতে।
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সামনে থেকে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে (সেই যুবক নাকি মানসিকভাবে অপ্রকৃতস্থ ছিলো কিছুটা) আটক করে ছাত্ররা। এরপর প্রথমে তাকে গণধোলাই দেওয়া হয়, তারপর সবাইমিলে তাকে হলের ক্যান্টিনে খাবার খেতে দেয়। খাবার খাওয়ানোর পর আবার গণপিটুনি চলতে থাকে। খবর পেয়ে শিক্ষকেরা সেখানে উপস্থিত হতে থাকে। এরপর কিছু ছাত্র মিলে ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
২. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে গণপিটুনি দিয়ে পরবর্তীতে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়। এরপর প্রক্টরিয়াল টিম তাকে পুলিশের কাছে সোপর্দ করে। রাতে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ছাত্রলীগ নেতা শামীম ১৫ জুলাই রাতের বেলা জাবি-র ভিসি বাঙলোর সামনে সাধারণ শিক্ষার্থীদের ওপর যে স্মরণকালের ভেতর সবচেয়ে ভয়াবহ নিপীড়ন হয়, সেখানে খুব একটিভলি অংশগ্রহণ করেছিলো শামীম।
ওপরের দুইটা ঘটনার ক্ষেত্রেই আমার রিমার্ক হলো,
কোন অবস্থাতেই এভাবে মবজাস্টিস বা মবলিঞ্চিং–যেটাই বলেন না কেন, তা সমর্থনযোগ্য না। তাতে সে যত ঘৃণিত কাজ করা ছাত্রলীগ নেতাই হোক কিংবা কোন ছিঁচকে চোরই হোক। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, মানে ন্যূনতম বিদ্যাবুদ্ধি যাদের আছে, তারা গণপিটুনি দিয়ে কাউকে মেরে ফেলছে, এটা মেনে নেওয়াটা খুবই প্যাথেটিক। ধরেই নিলাম ওই যুবক ছিঁচকে চোর, তারপরও কি এটা করা যায়? গণপিটুনির মাঝে বিরতি দিয়ে তাকে ক্যান্টিনে নিয়ে ভাত খাওয়ানো হলো, সেই ছবি ফেইসবুকে আপলোড করে মজা নেওয়া হলো। খাওয়ার পর তার ওপর আবার গণপিটুনি শুরু হলো। এভাবে পৈশাচিক মজা নেওয়ার মানসিকতা কীভাবে তৈরী হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের?
মবলিঞ্চিং কোন অবস্থাতেই কোন সমাধান হতে পারে না, তাতে সে যেই হোক না কেন। এটা একটা সুস্পষ্ট অপরাধ। যারা এই কাজগুলো করেছে, তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তির মুখোমুখি করতেই হবে।
মবলিঞ্চিং এর বিরুদ্ধে সবাইকে একযোগে কথা বলতেই হবে। নইলে খুবই ভয়াবহ লেভেলে চলে যাবে এটা। অপরাধ কেউ করলে তার জন্য দেশের আইন আছে, কিন্তু মবলিঞ্চিং করে কাউকে প্রাণে মেরে ফেলার এই জঘন্য কাজের বিরুদ্ধে সবার আওয়াজ তোলাটা অত্যন্ত জরুরি।
#StopMobLynching

👍43❤2😁1