চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.4K subscribers
18.7K photos
4.42K videos
11 files
633 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
সারাদেশে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত এবং জুলুমের শিকার বিডিআর পরিবার আজকে এক এবং ঐক্যবদ্ধ। আপনারাও আসুন তাদের মানববন্ধনে। প্রতিটি জেলার প্রেসক্লাবের সামনে জুলুমের শিকার বিডিআর এবং তাদের পরিবারের সদস্যদের ৩ দফা দাবির সাথে সংহতি জানানোর জন্য সবাইকে আসার আহ্বান জানাই। সবাই চলে আসুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে ১১টায় দাঁড়াবে।

#StandWithBDR
🔥45👍2
আজকে আমরা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে চেয়েছি। আমাদের পরিকল্পনা ১৮ তারিখকে ঘিরে। পরবর্তী শুনানিতে প্রহসন হলে বাংলাদেশের সবাইকে নেমে আসার আহ্বান জানাই। সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক পক্ষকে আমন্ত্রণ করার জন্য সকল ক্ষতিগ্রস্ত বিডিআর, সেনা সদস্যদের এককাতারে এনে ইনশাআল্লাহ ১৬ তারিখ কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা ১৮ জানুয়ারির জন্য প্রস্তুত থাকুন।

- মাহিন
#StandWithBDR
🔥56👍5😁1
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন দুইমাস হলো প্রায়, কিন্তু তাদের তরফ থেকে কোনো সাড়াশব্দ নেই। আগামী ১০ তারিখ আমরা শুনানিতে চোখ রাখবো। বিডিআর সদস্য ও পরিবারগণ ১১ তারিখের প্রস্তুতি নিন।

#StandWithBDR
#JusticeForBDR
🔥50👍2
তুমি কে? আমি কে?
বিডিআর! বিডিআর!
দশ তারিখ সারাদিন,
বিডিআর শুনানিতে নজর দিন।

#StandWithBDR
#JusticeForBDR
❤61👍4😁1
শোক সংবাদ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঘাটাইল, টাঙ্গাইলের বাসিন্দা এনামুল হক (ব্যাচ নং: ৪৩২৭৭) আজ আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন। এর আগে তিনি তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মানুষ যাকে জামিন দিতে পারে নাই আল্লাহর ডাকে সেই তিনি চিরদিনের জন্য জামিন পেয়েছেন। রাষ্ট্রের গালে চপেটাঘাত করে তিনি জামিন নিয়েছেন, কেউ আর তাকে আটকাতে পারবেন না। আল্লাহ তার আত্মাকে শান্তি দিন।

#StandWithBDR
#JusticeForBDR
😢52👍2
আজকে ১০ তারিখ, বিডিআর হত্যাকাণ্ডের শুনানি হয়েছে। এখন পর্যন্ত কারও জামিনের আপডেট পাওয়া যায়নি। রাজশাহীতে এক সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যারা বিডিআর হত্যাকাণ্ডে দোষী হয়ে চাকরি হারিয়েছেন তাদের আর চাকরি ফেরত দেওয়ার সম্ভাবনা নেই।

এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে দোষী বলতে কাদের দিকে ইঙ্গিত করলেন? যারা দোষী তাদেরকে রাষ্ট্র ফাঁসিতে ঝুলাক কিংবা অন্য দণ্ড দিক, সেটা রাষ্ট্রের হিসাব। কিন্তু যারা নিরপরাধ এবং ঘটনা সম্পর্কে অবগত ছিলো না তাদের কী দোষ? এই অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল দোষীকে যেমন শাস্তির আওতায় আনবে তেমনি যারা নির্দোষ তাদের ক্ষতিপূরণ দেবে। যদি আগামীকাল নতুন কোনো সরকার আসে, তবে সে-ও বাধ্য এটা করতে। করতে হবে মানে করতে হবে।

আগামীকাল ৯টায় শহীদ মিনার প্রাঙ্গণে বিডিআর এবং তাদের পরিবারের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।

#StandWithBDR
#JusticeForBDR
👍26🤬1
সকাল ৯টা থেকে শুরু হবে বলে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সংহতি সমাবেশ। সবাই আমন্ত্রিত।

#StandWithBDR
#JusticeForBDR
👍26❤8