চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
634 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
২৪৪. ফারুক (৪৫/২২), গুলিতে নিহত, এনাম মেডিক্যাল হাসপাতাল সাভার, ২১ জুলাই।
২৪৫. রাসেল (২০), টেম্পু হেলপার, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, দনিয়া, ঢাকা, ২২ জুলাই।
২৪৬. আজিজুল মিয়া (২২), ইমপ্লয়ী, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ২২ জুলাই।
২৪৭. সান্তু (২২), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ২২ জুলাই।
২৪৮. সৈয়দ গোলাম মোস্তফা রাজু (৩৬), ইঞ্জিনিয়ার এমঅইসটিআরআই, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ২২ জুলাই।
২৪৯. অজ্ঞাত (৩৫), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ২২ জুলাই।
২৫০. মনির হোসেন, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২২ জুলাই।
২৫১. হৃদয় চন্দ্র তরুয়া, (২২), ছাত্র, সিইউ, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ২৩ জুলাই।
২৫২. অজ্ঞাত, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাভার, ২৩ জুলাই।
২৫৩. অজ্ঞাত, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাভার, ২৩ জুলাই।
২৫৪. অজ্ঞাত, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ২৩ জুলাই।
২৫৫. অজ্ঞাত, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ২৩ জুলাই।
২৫৬. শুভ শীষ (২৪), গার্মেন্ট কর্মী, গুলিতে নিহত, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাভার, ২৩ জুলাই।
২৫৭. অজ্ঞাত (২২), মাথায় আঘাত, ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স, উত্তরা, ২৩ জুলাই।
২৫৮. শাহরিয়ার শুভ (২৮), গুলিতে নিহত, ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স, মিরপুর-১, ২৩ জুলাই।
২৫৯. নাসির হোসেন, গুলিতে নিহত, মুগদা জেনারেল হাসপাতাল, রায়েরবাগ, যাত্রাবাড়ী, ২৩ জুলাই।
২৬০. রিয়া গোপ (৬), ছাত্র, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাড়ির ছাদে গুলিবিদ্ধ, ২৪ জুলাই।
২৬১. শাহজাহান হৃদয় (২১), মাদ্রাসার ছাত্র, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, লেভেল ক্রসিং, এসকে টাওয়ার, মহাখালী, ২৪ জুলাই।
২৬২. সাজেদুর রহমান ওমর (২২), আইটি টেকনিশিয়ান, ডেমরা, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাইনবোর্ড এলাকা, কোনাপাড়া, ডেমরা, ২৪ জুলাই।
২৬৩. তুহিন আহমেদ (২৬), মাসন, গুলিতে নিহত, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাভার, ২৪ জুলাই।
২৬৪. জাকির হোসেন (২৯), টেইলর, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, যাত্রাবাড়ী, ২৫ জুলাই।
২৬৫. জামান মিয়া (১৭), শ্রমিক, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ, ২৫ জুলাই।
২৬৬. সোহেল রানা (২০), গুলিতে নিহত, বিএসএমএমইউ, রামপুরা, ২৫ জুলাই।

সংগৃহীত

#SaveBangladeshiStudents
#SaveBangladeshiPeople
#ArrestMeToo
#JulyMassacre
#WeWantJustice
😢71👍2❤1🥰1
চলমান পরিস্থিতি বিবেচনায় আমরা আরও কয়েকটি হ্যাশট্যাগ যুক্ত করেছিঃ

#SaveBangladeshiStudents
#SaveBangladeshiPeople
#ArrestMeToo
#JulyMassacre
#WeWantJustice
#StopMassArrests
#StopMassRemands
#StopMassFiring
❤43
মাঠে আসতে পারেন নাই, এবার প্রোফাইল টা ও কি পরিবর্তন করতে পারবেন না?
প্রোফাইল পরিবর্তন করুন এবং এমন হ্যাশট্যাগ ব্যবহার করুন।


All Hashtags for tomorrows Online Campaign:
#RedForJustice
#StudentsInRed
#JusticeInRed
#RedForVictims
#StandAgainstInhumanity
#StandRedForStudents
#RedAgainstInjustice
#BloodOnTheirHands
#RedAgainstOppression
#StudentsDeserveJustice
#SaveBangladeshiStudents
#SaveBangladeshiPeople
#ArrestMeToo
#JulyMassacre
#WeWantJustice
#StopMassArrests
#StopMassRemands
#StopMassFiring
#StopFilingFalseCases

#stepdownhasina মাস্ট
👍23❤10
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
প্রেস বিজ্ঞপ্তি (সংশোধিত)
তারিখ: ৩১ জুলাই ২০২৪
"Remembering the Heroes" কর্মসূচী পালন প্রসঙ্গে।

প্রিয় দেশবাসী,

আমাদের প্রিয় বাংলাদেশ আজ সন্ত্রাসের কালো ছায়ায় আচ্ছন্ন। শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রযন্ত্র, পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবহিনী ও তাদের দলের সন্ত্রাসীদের ব্যবহার করে বর্বর গণহত্যা চালিয়েছে। সরকার ও তার মদদপুষ্ট ছাত্রলীগ, যুবলীগ ও যৌথবাহিনীর মধ্যযুগীয় বর্বরতায় শহীদ হয়েছে শিশুসহ শত শত সাধারণ নাগরিক। চলছে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে হানাদার বাহিনীর কায়দায় গণগ্রেফতার ও গ্রেফতার বাণিজ্য। সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানির ও নির্বিচার গ্রেফতারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র।

এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশের সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরীন আমিন মোনামী ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা। খুলনায়, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে, মহানগর ও শহরে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আমরা এসকল ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।

এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল (০১.০৮.২০২৪) রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন "Remembering Our Heroes" কর্মসূচি ঘোষণা করছে।

কর্মসূচিতে পালণে করণীয় :
১। নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ;
২। শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ;
৩। চিত্রাংকন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরী, ডিজিটাল পোট্রের্ট তৈরি প্রভৃতি।
৪। ক্যাম্পাস ও এলাকা ভিত্তিক শিক্ষক-ছাত্র-জনতা জমায়েত হয়ে গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানানো এবং সাংস্কৃতিক আয়োজন (মৌন মিছিল/ মশাল মিছিল /পথনাটক/মঞ্চনাটক/প্রতিবাদী গানের আসর/মাইম) ইত্যাদি কর্মসূচি আয়োজন করা।

শহীদদের স্মরণে উপরের যেকোনো কন্টেন্ট/লেখা লিখে নিম্নোক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করা।
#JulyMassacre
#RememberingOurHeroes

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচী পালণে সর্বাত্মক অংশ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

বার্তা প্রেরক
রিফাত রশিদ
সহ-সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
❤125👍8😢6👎3
প্রিয় দেশবাসী,
আগামীকাল দেশব্যাপী 'Remembering Our Heroes' কর্মসূচি দেওয়া হয়েছে।  এই কর্মসূচির নিম্নোক্ত দুইটির দিক গুরুত্বপূর্ণ।

১। নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ;
২। শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ।

প্রথমত নির্দিষ্ট হ্যাশট্যাগ দিয়ে শহীদদের স্মৃতিচারণের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে থাকা না জানা অসংখ্য শহীদের তথ্য আমরা সহজেই পেতে পারি। একই সাথে জুলুমের বিরুদ্ধে একটি স্থায়ী জনমত তৈরি হবে।

দ্বিতীয়ত, জুলাই মাসে গণহত্যার পূর্বে দেশব্যাপী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ বর্বর, নৃশংস, পৈশাচিক ভাবে হামলা চালিয়েছে। হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছে। তাদের গল্পগুলো একেবারে অজানা। তাদের গল্পগুলোও উঠে আসবে। আমরা তাদের বীরত্বগাঁথা ত্যাগ ও সংগ্রামের গল্পগুলোও তুলে আনতে চাই।

আপনাদের প্রতি অনুরোধ আপনারা এর সূত্র ধরে বিগত দিনগুলোতে যখনই যেভাবে ক্যাম্পাসে বা পাড়া মহল্লায় এই ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়েছেন, আপনারা আজ মুখ খুলুন। ভয়ের সংস্কৃতিকে উপড়ে ফেলুন। সবাই কথা বলুন জুলুমের বিরুদ্ধে। আন্দোলন সংশ্লিষ্ট না হলেও তাদের নির্যাতনের প্রতিটি ঘটনা তুলে আনুন আপনাদের কলম-কিবোর্ডে। আর সাথে জুড়ে দিন হ্যাশট্যাগ #StudentsAgainstOppression #JulyMassacre #RememberingOurHeroes

আপনাদের কেউ একান্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য যারা আপনাদের গল্পটি নিজ আইডি থেকে প্রকাশ করতে অপারগ, তাদের জন্য আগামীকাল আমাদের চ্যানেলে কমেন্ট বক্স খুলে দেওয়া হবে। ছদ্মনামে আপনার লেখাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরাই তা প্রচারের ব্যবস্থা করব।
👍42❤28
Media is too big
VIEW IN TELEGRAM
'সবকিছুর জবাব চাই আমরা, সব মনে রাখা হবে'

এই কবিতাটির মূল লেখক কবি আমির আজিজ।

খুনি হাসিনার গণহত্যার দিনগুলো
(১৬ জুলাই - ৫ আগস্ট ২০২৪)

#JulyMassacre #WeWantJustice #BanBAL
😢50🔥4❤1👍1
আমাদের সহযোদ্ধা ভাইয়েরা যে নিজেদের সবকিছু এভাবে উজাড় করে দিয়েছে চব্বিশের মুক্তির জন্য তাদের কথা স্মরণে রাইখেন প্লিজ।
#JulyMassacre
😢65👍4
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
যতবার-ই মহিপাল যাই, দৃশ্যগুলো ফুটে উঠে চোখের সামনে। যারা বলেন আগে-ই ভালো ছিলেন, তাদের জন্য শুধু ফেনীর একটা ছবি শেয়ার করলাম।

৪ আগস্ট, ২০২৪
মহিপাল সার্কিট হাউজ রোড, ফেনী

- স্থানীয় সাংবাদিক মোকাররম বিল্লাহ

#JulyMassacre
😢71👍3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
রাজপথ থেকে এখনো চব্বিশের যোদ্ধাদের রক্তের দাগ শুকায়নি অথচ গণহারে নাকি আওয়ামী বিচারপতিলীগ সব খুনীকে জামিন দিয়ে দিচ্ছে। বিচারের নামে এইসব উপহাস বন্ধ হোক।

#JulyMassacre @Warriorsof24
😢45👍3
‘নির্বাচন দেওয়ার আগে ভাই হত্যার বিচার করুন’

জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তাঁরা বলছেন, একদল রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে। যাঁদের রক্তের ওপর দিয়ে দেশ নতুন করে স্বাধীন হলো, তাঁদের হত্যার বিচারের কথা কেউ বলছেন না।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা এ কথাগুলো বলেন। তিনজন উপদেষ্টা নিয়ে ৩০ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয়।

যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে নিহত মো. সিয়ামের ভাই মো. রাশেদ বলেন, ‘এই সরকারের কাছে বেশি কিছু চাই না, ভাই হত্যার বিচার চাই। দেশে কোনো নির্বাচন দেওয়ার আগে ভাই হত্যার বিচার করুন।’

#JulyMassacre
❤36👍4