চব্বিশের যোদ্ধা • Warriors of 24
14.3K subscribers
18.8K photos
4.42K videos
11 files
634 links
আমরা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ এ এসে স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ দেখেছি। আর এই ২৪ এর যুদ্ধ থেকে আমরা সদা-সর্বদা প্রস্তুত জনসাধারণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে।
Download Telegram
প্রিয় দেশবাসী,
আগামীকাল দেশব্যাপী 'Remembering Our Heroes' কর্মসূচি দেওয়া হয়েছে।  এই কর্মসূচির নিম্নোক্ত দুইটির দিক গুরুত্বপূর্ণ।

১। নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ;
২। শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ।

প্রথমত নির্দিষ্ট হ্যাশট্যাগ দিয়ে শহীদদের স্মৃতিচারণের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে থাকা না জানা অসংখ্য শহীদের তথ্য আমরা সহজেই পেতে পারি। একই সাথে জুলুমের বিরুদ্ধে একটি স্থায়ী জনমত তৈরি হবে।

দ্বিতীয়ত, জুলাই মাসে গণহত্যার পূর্বে দেশব্যাপী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ বর্বর, নৃশংস, পৈশাচিক ভাবে হামলা চালিয়েছে। হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছে। তাদের গল্পগুলো একেবারে অজানা। তাদের গল্পগুলোও উঠে আসবে। আমরা তাদের বীরত্বগাঁথা ত্যাগ ও সংগ্রামের গল্পগুলোও তুলে আনতে চাই।

আপনাদের প্রতি অনুরোধ আপনারা এর সূত্র ধরে বিগত দিনগুলোতে যখনই যেভাবে ক্যাম্পাসে বা পাড়া মহল্লায় এই ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়েছেন, আপনারা আজ মুখ খুলুন। ভয়ের সংস্কৃতিকে উপড়ে ফেলুন। সবাই কথা বলুন জুলুমের বিরুদ্ধে। আন্দোলন সংশ্লিষ্ট না হলেও তাদের নির্যাতনের প্রতিটি ঘটনা তুলে আনুন আপনাদের কলম-কিবোর্ডে। আর সাথে জুড়ে দিন হ্যাশট্যাগ #StudentsAgainstOppression #JulyMassacre #RememberingOurHeroes

আপনাদের কেউ একান্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য যারা আপনাদের গল্পটি নিজ আইডি থেকে প্রকাশ করতে অপারগ, তাদের জন্য আগামীকাল আমাদের চ্যানেলে কমেন্ট বক্স খুলে দেওয়া হবে। ছদ্মনামে আপনার লেখাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরাই তা প্রচারের ব্যবস্থা করব।
👍42❤28